আমি মনে করি কোন কোন সময়,কোন বিষয়ের উপর একা একা সিদ্ধান্ত নিবার আগে দু,এক জনের কাছে পরামর্শ নেওয়া ভালো। এতে ভাল রেজাল্ট বেরিয়ে আসে।
অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে... নিজের বুদ্ধিতে ভালো কিছু আসতেছেনা।তখন একটা ছোট বাচ্চাকে সমস্যাটা বললে তার মুখ দিয়ে ভালো একটা কথা বা পরামর্শ বেরিয়ে আসে।আর সিম্পল ভাবে সমস্যার সমাধান হয়ে যায়।যা আপনি বা আমি ঐ ভাবে ভেবে দেখি নাই।
যাক সেকথা। এখন আমি একটা কথা আপনারদের সাথে শেয়ার করতে চাই।তা যদিও সম্পূর্ন্য কর্মজীবনের ব্যক্তিগত সমস্যা।তারপরও যদি কোন ভালো পরামর্শ বা মোতামত আপনাদের কাছ থেকে বেরিয়ে আসে।যা আমার উপকারে আসবে সেই আশায় এই পোষ্ট টি লিখাছি............।
আমি একজন প্রবাসি।বেশ কয়েক বছর ধরে এখানে চাকুরি করছি।দেশে যাবার ছুটি পাই ১১ মাস পর।মোটামুটি ভালো চাকুরী বলে,শুরুতেই টার্গেট করেছিলাম এবং মা - ভাইকে বলেছিলাম ২০ বছর তা করবো।আর যদি নিজের চাকুরীর সার্ভিস রেকর্ড ভালো থাকে তবে নিজ বয়স ৬০ বছর পর্যন্ত এখানে চাকুরী করা যায়। সেই লক্ষ্য রেখে,সেই ভাবেই নিজেকে নিজে তৈরী করেছিলাম। আর ভেবেছিলাম আমি একজন বাংলাদেশী। তাই নিজেকে এমন ভাবে Presentaion করবো যাতে দেশের নাম হয় আর কাম হয় আমার। হাঁ আল্লার রহমতে দেশের নাম হয়েছে এবং আমার কামও হয়েছে।তার জন্য শুধু আমাকে করতে হয়েছে... Hard works.
কিন্তু এখন সেই দুই আশার একটাও আমার পুরণ হবে না । কারন আমি সিদ্ধান্ত নিয়েছি চাকুরী ছেড়ে দেশে একেবারে চলে যাবো।
এখানে আমি চাকুরীতে জয়েন করি ৩০শে ডিসেম্বর। প্রত্যেক বছর তা ৩০শে ডিসেম্বর আগে রিকন্ট্রাক হয়। আগে প্রত্যেক বছর রিকন্ট্রাকে সাইন করতে হতো, এখন ওরাকোল সিসটেম হওয়ার কারনে তা অটো কন্ট্রাক হয় সাইন আর করতে হয় না। কোম্পানী যদি রিকন্ট্রাক না দেয় তবে তিন মাস আগে জানিয়ে দিবে। আর যদি কোন কারন বশত মাঝ খানে তা শেষ করে তবে এক মাসের নোটিশ পে করবে। আর যদি কেহ নিজ ইচ্ছায় কন্ট্রাক শেষ করে চাকুরী ছাড়ে তবে তাকে কোম্পানীর নিয়মানুশারে এক মাস আগে দরখাস্ত করতে হবে। তা না হলে আগে পড়ে যেতে চাইলে একমাসের নোটিশ পে হিসাবে এক মাসের সালারি কেটে রাখবে। আমার হাতে সময় কম আবার ২৬শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত ঈদের ছুটি।সাত দিন।যা করতে হবে তারাতারি করতে হবে।মানে End of cantract দরখাস্ত দিতে হবে।
এদিকে আমার Head of dept: বলছে,আরো এক বছর থেকে ২০ বছর চাকুরী পুরা করে দেশে যাবার জন্য। তানা হলে অন্তত আরো চার মাস করতে। এতে আমি না করি।তখন সে বলে, তুমি কি চাও ? তোমার ডিমান কি? হাঁ চাইলে অবশ্য পাওয়া যায় মানে ডিমান দিলে- প্রমোশন, গ্রেড আপ,সালারী বৃদ্ধি, বা অন্য ফ্যাসালিটি। কিন্তু তা নিজের কর্মদক্ষতা উপর নির্ভর করে। পরগাছা বা চামাচা হলে হবে না। কারন তাতে উল্টা ও হতে পারে। তবে আমার নিজের উপর কন্ফিডেন্স আছে ডিমান নিলে আমি কিছু পাবো। এছাড়া ২০ বছর চাকুরী পুরা করলে সার্ভিস মানির সাথে বাংলাদেশীর টাকায় এক লাক্ষ টাকা গিফ্ট ভাওচার দেয়। (তা ছাড়াও ৫,১০,১৫,২৫,বছর চাকুরী করলে নির্ধারিত গিফ্ট ভাওচার দেয়) আর চার মাস Extension করলেও কিছু ভালো বেনিফিট আছে যেমন- ঈদের আগে Annual বোনাস হয়ে যাবে। তাতে আমার Valuation মার্ক ছিল 95.8% মানে হায়েস্ট যা বোনাস হবে ডবল বা আড়াই মাসের সালারীর সমপরিমান তা পাবো। এই Valuation মার্ক দিয়েই আবার যখন জানুয়ারীতে জেনারেল ইন্ক্রিমেট হবে।তখন দুই,আড়াই % সালারী বৃদ্ধি হবে। আবার জানুয়ারীতে আপ গ্রেডও আছে।যার নামে রিকমেন্ট থাকবে সে তা পেলে 4% সালারী বৃদ্ধি হবে। কথার মাঝে আমার বস তার কোম্পিউটারে দেখালো আপ গ্রেডেটের জন্য আমার সেকশন থেকে যাদের নাম আছে তার ছয় জনের মধ্যে চার নাম্বারে আমার নাম। ডিসেম্বরে বোর্ড অফ ডাইরেক্টর মিটিংয়ে পাশ হলে তা সবাই পাবে।
এর পরও আমার আর থাকতে ইচ্ছা করছে না। দেশের অবস্হা ও আমি জানি।তাই কথা গুলি আপনাদের সাথে শেয়ের করলাম এমতাবস্থায় আমার কি করা উচিৎ ? হয়তো আপনাদের পরামর্শে ভালো কিছু উপদেশ বেড়িয়ে আসতে পারে তার উসিলাই আমার মত বদলেও যেতে পারে এবং এই কয়দিন ভুলে থাকতে পারি।
যানি না আমার ভাগ্যে কি আছে ? আর রিজিক যেখানে যতদিন আছে ততদিন সেখানে থাকতেই হবে। রিজিক যে আল্লার হাতে তার একটা বড় প্রমান আমাদের কোঃ তেই দেখেছিলাম।আজ থেকে ৫/৬ বছর আগের কথা আমাদের বাংলাদেশী চার জনসহ অন্য দেশের অনেক ছিল। তাদের কোঃ পাঠায়েদিচ্ছিল। তাদের ফ্লাইট ছিল দুপুরে কিন্তু হঠাৎ করে সকালে তাদের ফ্লাইট কানসেল হয়ে যায়।সময় করে তা একদিন লিখবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

