তোমার দেখানো স্বপ্ন গুলো আজও আমায় বাঁচিয়ে রেখেছে, ঐ স্বপ্নগুলোর মাঝে রং মিশিয়ে আরও রঙ্গীন করে তুলি, আবার নতুন করে বোনা শুরু করি, স্বপ্ন গুলোইতো আমায় বাচিয়ে রেখেছে...আমায় নি্যে তোমার দেখা স্বপ্নগুলো যে আমার পূরণ করতেই হবে।
জানো, তোমায় দেখার জন্য বুকের ভেতর যে নদীটা আছে তা খরায় পুড়ে মরে যায়, কিন্তু মাঝে মাঝে যখন মনে হয় এতো আর কিছুদিন পরেই তোমায় দেখতে পাব তখন যেন খরস্রোতা ঢেউয়ের তালে দুলে ওঠে।
মা জানো,খুব অধির হয়ে অপেক্ষা করি কবে তোমার কাছে ফিরে যাব, সেই শুভ দিনটির অপেক্ষায়....
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



