ঘর গেরস্থলীর বিভিন্ন কাজে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আর এই সমস্যা গুলোর সমাধান কিভাবে কর যায় তা নিয়েই আমার এই লেখা। আশা করি আপনারা নি:সন্দেহে উপকৃত হবেন...
*বাসনকোসনে কোন কিছুর কষ লাগলে টক দই বা দুধের সর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে।
*চিনেমাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহযেই পরিষ্কার করা যায়।
*নারকেল ভাংগার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান দু'ভাগে ভেঙে যাবে।
*সেদ্ধ দিমের খোসা তাড়াতাড়ি এবং ভাল ভাবে ছাড়াতে চায়লে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।
*পাটালী গুড় শক্ত রাখতে চাইলে গুড়টি মুড়ির মাঝে রাখুন।
*আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন।
*ঘি-এ সামান্য লবণ মিশি্যে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে।
*বিস্কুট টাটকা এবং মচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামুচ চিনি অথবা ব্লটিং পেপার রেখে দিন।
*অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য ১৫মিনিট গরম পানিত ভিজিয়ে রাখুন।
*রান্না তাড়াতাড়ি করার জন্য মসলার সাথে ক'ফোটা লেবুর রস মিসিয়ে দিন, দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে।
অপেক্ষায় থাকুন (যদি ভালো লাগে) আরও টিপস আসবে....
.....সংসারের টুকিটাকি সমস্যা ও সহজ সমাধান.....১
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



