আমি কথা গুছিয়ে বলতে পারি না তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি
ঢাকা থেকে আমরা দুই বন্ধু যাত্রা শুরু করি শুক্রবার ভোরে।
পয়গম্বর ভাইকে অনেক অনেক ধন্যবাদ সে আমাদের খুব দ্রুত দুইটা ট্যুর প্ল্যান করেদিয়েছিলেন
তবে আমরা একটু এডভেঞ্চার নিতে ট্যুর প্ল্যান কিছুটা পরিবর্তন করেছিলাম যাতে আমাদের খরচ কিছুটা কম হয়েছিল
ঢাকা থেকেই হোটেল সম্পদে রুম রিজার্ভ করে গিয়েছিলাম যদিও এ দিনে রিজার্ভ করার দরকার পরে না
শেরপুর টাঊন থেকে ব্যাটারী গাড়ী চড়ে খোয়াড়পাড় এলাকায় গেলাম।
তারপর সি এন জি করে গেলাম শ্রিবর্দি সেখান থেকে কর্ণঝুরা গেলাম ভটভটি তে
সে এক অন্যরকম মজা। ভটভটির সেকি শব্দ সাথে লোকাল মানুষদের সাথে ভ্রমন খুব উপভোগ করেছি।
ভটভটি
কর্ণঝুরা থেকে একটা ভ্যান ভাড়া করলাম, আসলে লাউচাপরা যেতে এই অংশটা খুব ই খারাপ। কারন আর কিছু না রাস্তা
যা হোক একটা ভ্যান পেয়ে যারপর নাই খুশি কিন্তু রাস্তা পুরাটাই কাঁচা রাস্তা (মাটির রাস্তা) কিছুক্ষন ভ্যান ঠেলেছি কিছুক্ষণ ভ্যানে বসেছি এইভাবে চলেছি।
রাস্তা পুরাটাই কাঁচা রাস্তা (মাটির রাস্তা)
লাউচাপরা চলে এসেছি চলেন এবার কিছু লাউচাপরার ভিতরের ছবি দেখি
চলবে...
ছবির জন্য
লাউচাপরা মধুটিলা ভ্রমন খরচ
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



