হে প্রার্থিত রৌদ্রবনিক!
রোদের কাফেলা নিয়ে আসুন আমাদের শহরে
আমাদের খোজা ল্যাম্পপোস্টে নিয়ত ফোটে অন্ধ গোলাপ
আর পানশালার সমুহ বাতির রসদ আমাদেরই রক্ত
পৌরসভার নিরাসক্ত নালায় আমরাই অনিবার্য জ্বালানী!
আমাদের ফ্যাকাসে প্রেয়সীদের চামড়ার নিচে
উদগ্র কোমলতা, আমাদের ভাঁড়ার বোঝায় থরে থরে শর্করা,
সালোক-সংশ্লেষের বিভ্রমে বুঁদ সবুজ, বিকলাংগ শিশু দাস,
নগর-পিতার লিংগের চাইতেও দামি ছড়ি, উপাসনালয়ের বধির গ্রন্থ, বিপনী বিতান........সব, সব তুলে দেব আপনার ভ্যানে!
শুধু আপনি, এক ফোঁটা রোদ, আমাদের বিমর্ষ মনুমেন্টের
অস্ফুট চোখে একবার যদি গড়িয়ে দিতেন!!
১৯৯৮
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০০৯ রাত ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



