আমার জানালায় অনুপম আগন্তক এক!!
১৯ শে মে, ২০০৯ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন রাতের ঝুম বৃস্টির প্রকপ জমে ছিল শরীরে, তাই সকালটা দীর্ঘায়িত করে ঘুমে জবজবে হয়ে কুঁকড়ে ছিলাম বিছানায়। বিগত দিনের, তারও আগের, বা তারও আগের ক্লেদ-ক্লান্তি বিছানায় সেঁটে রাখছিল আমাকে। এর মাঝে দুরাগত কাঠখোদায়ের নিরবিচ্ছিন্ন, টানা-টানা একটা শব্দ কেমন একটা দোলাচলে ফেলে দিল। ক্রমে সেটা মগজের গহিন থেকে চোখের পাতায় সংক্রামিত হলে আমি জেগে উঠি। কোঁচকানো ভ্রু নিয়ে জানালার পর্দাটা সরাতেই অবাক হলাম, কতোদিন এরকম অবাক হইনা!! বিপুল সৌন্দর্য নিয়ে এক কাঠঠোকরা; আমার ঘুম ভাংগাতে কাঁচে ঠোকর দিয়ে যাচ্ছে। শিশুর মতো সারল্যে আমাকে দেখল সে। ওর কোমল লাল ঝুঁটির দিকে তাকাতেই মনে হলো, সব চাইতে অপছন্দের রংটাকে কতো ভালোবাসি আমি!
মোবাইলে ক'টা ছবি তুলে পর্দাটা নামিয়ে রাখি। থাক, এমন সুন্দর বেশি দেখতে নেই।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০০৯ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন