সারাদিন তোমায় ভেবে
হলোনা আমার কোন কাজ
হলোনা তোমাকে পাওয়া
দিন যে বৃথায় গেল আজ।
মাধবীলতা শব্দটা কদিন থেকে আমার মাথা খাচ্ছে। যেদিকেই তাকায় সেদিকেই মাধবীলতা। আয়নায় নিজেকে যখন দেখি সেখানেও মাধবীলতা। এমনকি স্বপ্নেও হানা দিতে শুরু করেছে। কিন্তু কে এই মাধবীলতা? নামটা পেয়েছি সেদিন একজনের কোন এক উপন্যাসের চরিত্রের প্রেমে পরে যাওয়ার কথা পড়ে। উপন্যাসটা আমি যদিও পড়িনি কিন্তু মাধবীলতা নামটা ভুলতে পারছিনা। একজনকে ইতিমধ্যে নামটা অর্পণ করে দিয়ে বসে আছি। যতবারই নামটা মনে পরছে প্রতিবারেই সেই জনের কথা মনে পড়ছে...
ইচ্ছে করছে নামটা সারাক্ষণ ঝপতে থাকি...মাধবীলতা...মাধবীলতা বলে...অন্তত তাতে যদি এই নামের ভূতটা মাথা থেকে নামে।
আমার এক বন্ধুর সাথে এই ধরনের রসগোল্লা টাইপ আলাপগুলো যখন হয় প্রতিবারেই ঘুরে ফিরে দোষ গিয়ে পরে বেচারা DNA-এর উপর। আমিতো ধর্মপুত্র যুধিষ্টির। DNA-ই আমাকে দিয়ে পাল্টাউল্টা চিন্তা করাচ্ছে। দুজনেই এই DNA-এর উপর দোষ চাপিয়ে আরাম বোধ করি। যাক নিশ্চিন্ত হওয়া গেল। :=)
কল্পনায় কত না সাত পাঁচ চিন্তা করা যায়। কত রকম রঙ লাগানো যায়। চিন্তা করা যায় যদি লোকজন সেই কল্পনার প্রাসাদগুলো দেখতে পেত তাহলে কি হত! পিকাসো বুঝি তাই বলছিলেন, তাকে যদি কখনো কোন কারাগারে বা বন্দীশালায় নিয়ে যাওয়া হয় তখনো সে তার কল্পনার রাজত্বের রাজপতি। বন্দীশালার মেঝেতেও সে তার ভেজা আঙ্গুল দিয়ে তার কল্পনার নমুনা রেখে যেতে পারে। বলিহারি এমন স্বপ্নশিল্পীকে..."স্বপ্নশিল্পী" নামটাও এই এখনি পেয়েছি। মনের বাতায়নে
বুঝি এমনই হয় :=(। এই মাত্র মাধবীলতার মুখোমুখি হয়ে গেলাম। মানে ঐ যে যাকে নামটা অর্পণ করেছি আর কি। আমার দিনটা গেল আজ। এখন শুধুই মাধবীলতা। কি যে লাগছে তাকে দেখতে আজ। কি সুগন্ধি মেখেছে কে জানে, গন্ধটা নাক থেকে আর হঠছেই না। আশেপাশের প্রতিটা শব্দে তার পায়ের সুমধুর আওয়াজ শুনতে পাচ্ছি যেন।
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।
এসে হেসেই বলে, "যা ই যা ই যাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
আকাশের তারা বলে তারে, "তুমি এসো গগন-পারে,
তোমায় চা ই চা ই চাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
নাচে তা ই তা ই তাই॥
বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে,
বলে, "আ য় আ য় আয়'॥
বলে, "নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা যা য় যা য় যায়।
বলে, "পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,
সময় না ই না ই নাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
"না না না।'
তাঁকে আকাশ পেতে চাইছে, দখিনা হাওয়া পেতে চাইছে আর আমিতো কোন ছাড়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

