somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের চিঠি - ১২

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের চিঠিটা

বৃস্টির দিন,
আজকে আপনার সাথে একটু মজা করতে ইচ্ছে করছে। তাই ঠিক করেছি আজকে একটা প্রেমের পত্র লিখে আপনাকে ভয় দেখালে কেমন হয় !

আজ তোমাকে একটি প্রেমের চিঠি লিখতে ইচ্ছে করছে। এই চিঠির কি কি বৈশিষ্ট থাকে তা আমার জানা নেই। কিভাবে লিখে কি বলে শেষ করবো জানি না। কোন রঙের খামে এই চিঠি পোস্ট করবো তাও ঠিক করতে পারছিনা। কোন শব্দ গুলো দিয়ে সাজাবো আমার কথা তাও জানি না। শুধু জানি লেবুপাতার উপর ঝরে পরা স্বচ্ছ মুক্তদানার মত আমার চিঠি স্পর্শ হয়ে ঝরিয়ে থাকবে তোমার মনের খুব কাছে। আমার এ চিঠি পড়তে পড়তে যদি শ্রাবন এসে যায়! আসুক না, আমরা আবার ভিজব . . .আবার কাঁদব . . . আবার ভাসব। রঙধনু তো উঠবেই, প্রজাপতির পাখায় তার ছোঁয়া খুঁজে নেব। গন্ধরাজের চাদরে ঢাকা রাতে তিতির পাখির মতন স্বপ্নেরা আসবে, দুচোখের দরজা তখন আবার খুলে দিব। উপন্যাসের নায়িকারা চিঠির ইতিতে দুটো করে নীল ফুল এঁকে দেয়। আমি এরকম কিছু করলে আবার হাসবে নাতো ! হয়ত হাসতে হাসতে তুমি বলবে শশীর একি ছেলেমানুষী !

আচ্ছা বলতো, আমার বয়স বাড়লেও কৃষ্ণচূড়ারা কি আর ফুটবেনা? নাকি এমন করে অবেলায় মেঘ ডাকবেনা ঢাকা শহরে? কাজ না থাকা দুপুর গুলোতে বুকের কাছে মুছড়িয়ে উঠবেনা কোন অকারণ কান্না? মন খারাপের বিকেলে আলতো বাতাস কানের কাছে কিছু বলে যাবেনা?

এরা সবাই যদি থাকে আমিও প্রেমেই থাকব।
তুমি হাজার বিরক্ত হউ, প্রেমের চিঠি আমি আবারও লিখব।

আমি নীল রঙের একটা খামে এই চিঠি পাঠাচ্ছি। যদি কোন এক বুক আবছা করা শ্রাবনে হলুদ খামে তোমার উওর পাই, একলা জানালাতে নিজেকে বড্ড সুখী মনে হবে। তোমার চিঠি পাওয়া মানে হাতের মুঠোয় পুরোটা আকাশ , সাত সমুদ্র পাওয়া।

ইতি,
প্রজাপতি

...

গুরুকে প্রেমের চিঠি লেখা হচ্ছে, না? :)

খুব ভালো লাগলো চিঠিটা পড়ে...মনের আকাশে এক রাশ রঙ একেঁ দিল যেন...বেশ কয়েকবার পড়ে ভালোলাগা টুকু আরও বেশী বেশী নিলাম...মনে হয় এই প্রথম 'তুমি' করে লিখলে :-)...ভালো লাগলো

যদি কোনদিন বড় কিছু হয়ে যাও তখন হয়তো তোমার এই চিঠি ইতিহাসের পাতায়ও ঠাঁই করে নিতে পারে...কে জানে! :-)...আমি সাত জনম তপস্যা করেও বোধ করি এত্তো সুন্দর করে মনের কথাগুলো লিখতে পারতাম না যেমনটি তুমি লিখলে...

শুধু এই চিঠিটায় নয়...তোমার দেয়া প্রতিটা চিঠিই চমকের ঘর দোর ভাঙছে একের পর এক...হুমম আর কি লিখব ভেবে পাচ্ছিনা। এখন রাখছি...আবার কোন একদিন বৃষ্টি ঝরাবো

ভালো থেকো

**বৃষ্টি লিখতে মূর্ধণ্য-ষ লিখতে হয়...ভুলটা সংশোধন করে দিলাম...আশা করি লাগ কলবে না :)
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৮:০০
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×