কে বাঁশি বাজাই রে
মন কেন নাচাই রে
আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না।
আমার হয়েছে উলটো। বাশিঁ আছে কিন্তু সুর নেই। বাঁশরি হাতে দিকে দিকে খুজে ফিরছি কিন্তু মনের মত সেই সুরটা কোথাও যে পাচ্ছিনা। ক্ষণিকের তরে মনে হয় এ বুঝি পেলাম আমার অনেক সাধের, কাঙ্কিত সুরটিকে। কিন্তু পেতে পেতেই হারিয়ে ফেলি তাকে। আমার হৃদয় উজার করে গাইবো বলে কত পথ, কত পাহাড় পর্বত ডিঙিয়ে এলাম সেই সুরটিকে হৃদয়ে গাথঁবো বলে কিন্তু পথহারা সে সুরতো ধরা দেয় না।
বাধঁনহারা এ সুর আমাকে যে স্বস্তিতে থাকতে দিচ্ছেনা।
এদিকে আনিলা গাইছে -
আমার প্রাণ যে মানে না
কিছুই ভালো লাগে না
আমারও কিছু ভালো লাগছে না। রবিঠাকুরের শব্দমন্দিরে সরণাপন্ন হলাম কিন্তু মন প্রফুল্ল হয় এমন কোন শব্দপ্রসাদ পেলাম না। কোথায় পাব আমার প্রাণের সেই সুরটিকে!
ওগো তোরা জানিস যদি
বল্ না আমায়
কোথায় মিলবে আমার প্রাণের সেই সুরটিরে
দিকে দিকে আর কতকাল
এভাবে তারে খুজে ফিরতে হবে?
...
শচীন দেব বর্মনের ডাকাতিয়া বাঁশি গানটা খুজতে যেয়ে সহব্লগার এস মাহবুবের এই পোষ্টটা পেলাম। বাঁশি নিয়ে যা গান আছে উনি বোধ হচ্ছে সব কয়টায় পোষ্ট করে দিয়েছেন। আনিলার গানটাও এখানে পাওয়া যাবে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

