আমার প্রিয় পোস্ট

মেঘের দূত হারিয়ে গিয়েছে মেঘের দেশে, কোন এক অপরিচিতার খুঁজে :)

পছন্দের কয়েকটি রাগ (সংগীত)

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৮

শেয়ারঃ
0 0 0

সকালটায় উঠে অফিসে বেরুবার আগে রবীন্দ্র সংগীত শুনা হত। মনটা ফুরফুরে করে নেবার জন্য সকাল বেলাকার ধূমায়িত চায়ের কাপের সাথে রবীন্দ্রসংগীতের কোন জুড়ি নেই। ছুটির দিনগুলোতে সকাল বেলায় রবীন্দ্রসংগীতের বদলে রাগসংগীত শুনছি বেশ কিছুদিন ধরে। আজও চায়ের কাপে চুমুক দিতে দিতে স্নিগ্ধ সকালের রুপ উপভোগ করতে করতে রাগ হামির শুনছিলাম। সেই অনুভূতির আসলে কোন তুলনা চলে না। শুনতে শুনতে মনে হল কেন না আমার পছন্দের রাগগুলো এক জায়গায় জড়ো করে রাখি। শুনবার ইচ্ছে হলেই এইখান থেকে এসে শুনে নেয়া যাবে ক্ষন।

রাগ হামির (সেতার)- আলিফ লাইলা


রাগ মেঘ (সেতার) - আলিফ লাইলা


পাহারী ধুন (সন্তুর) - পন্ডিত শিব কুমার শর্মা


রাগ খামাজ (সন্তুর) - পন্ডিত শিব কুমার শর্মা
দেখা না গেলেঃ http://www.youtube.com/watch?v=4XqpTusxVTM


রাগ খামাজ (সেটার) - আলিফ লাইলা


রাগ হেমন্ত (সেতার) - আলিফ লাইলা


পন্ডিত শিব কুমার শর্মা


রাগ ভৈরবী (সেতার) - আলিফ লাইলা



Anoushka Shankar Live at Verbier Festival - Mishra Pilu (ধন্যবাদ পাবেন সাজি)



Ravi & Anoushka Shankar - Raga Anandi Kalyan



উৎসর্গঃ যার লেখনী আমাকে এই সংগীত সম্পর্কে জানবার এবং শুনবার উৎসাহ দিয়েছে সেই ইমন জুবায়ের এর প্রতি পোষ্টটি নিবেদিত হল।

 

প্রকাশ করা হয়েছে: সঙ্গীত  বিভাগে । সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭
অপ্‌সরা বলেছেন: খামাজটা খুবি দরকার ছিলো। থ্যাংকু !!!!!
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৪

লেখক বলেছেন: প্রজাপতি কন্যা যে! মেঘদূত ধন্য। হেহে :)

২. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭
বরুণা বলেছেন: মেঘ মলহার দিলানা?
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৬

লেখক বলেছেন: সত্যি বলতে আমি নিজে এখনো তেমন কিছুই জানিনা বিভিন্ন রাগ সম্পর্কে। শুনতে ভালো লাগে বলেই দিলাম। মেঘ মলহার খুজে পেলে এবং ভালো লাগলে এড করে দিব :)

বরুণাকে মেঘরাজ্যে দেখে ভালো লাগছে।

৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ হাসি। আপনার জন্যও হাসি :)

৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৪
পল্লী বাউল বলেছেন: মারাত্মক কাজের পোস্ট।
অনেক ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৮

লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বাউল।

৫. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৪
দীপান্বিতা বলেছেন: Wao! দারুন তো! সব ডাউনলোড করতে হবে...
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: ঠিক আছে :)

শুনে জানাবেন কেমন লাগলো।

৬. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৫
চতুষ্কোণ বলেছেন: ছোট বেলার কথা মনে পড়ল। দশটার সংবাদের পরও ছায়াছন্দ দেখার জন্য জেগে থাকতাম। যেদিন ছায়াছন্দের পরিবর্তে রাগসংগীত শুরু হতো মেজাজটা যে কী খারাপ হতো! হা হা হা। আজো মনে পড়লে হাসি পায়।

সেই স্বভাবটা এখনো আছে। রাগসংগীত শুনলেই ঘুম আসে :-< |-) |-)
:)
৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: আমারও যে ঘুম আসতোনা তা নয়। কিন্তু ইমন জুবায়ের ভায়ার পোষ্ট পড়ে আমার সে ধারণা পাল্টেছে। আপনিও পড়ে দেখতে পারেন :)

৭. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৬
আকাশ অম্বর বলেছেন: আহ্‌! দারুণ! আর একেবারে পারফেক্ট মানুষটির তরে নিবেদিত।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪৬

লেখক বলেছেন: মেঘদূত খুশ হোওয়া :):):)

৮. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:২৪
ইমন জুবায়ের বলেছেন: ++++++++++++++

এবং কৃতজ্ঞতা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৩০

লেখক বলেছেন: ঢুঁ মেরে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৯. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩২
আশরাফ মাহমুদ বলেছেন: শুনছি। ভালো লাগলে নামিয়ে নিব সবগুলো।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৬

লেখক বলেছেন: শুনছেন জেনে প্রীত হলাম। আশা করি ভালো লাগবে :)

১০. ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৮
বিষন্ন নীল বলেছেন: কিছু আগে শুনেছি। বাকিগুলো নামাবো।
ধন্যবাদ মে ঘ দূ ত।
০২ রা ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ নীল :)

১১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৮
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালো কালেকশন দিলেন!
রাগে খুশি হলাম:P

ভালো থাকেন.. শুভকামনা!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত :)। কেমন থাকা হচ্ছে?

১২. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৫৯
ইমন জুবায়ের বলেছেন: রবীন্দ্র রচনাবলীর লিঙ্ক

Click This Link
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১১

লেখক বলেছেন: কি বলে যে কৃতজ্ঞতা জানায়!

অসংখ্য ধন্যবাদ ইমনদা।

১৩. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৭
সাকিরা জাননাত বলেছেন: রাগ সম্পর্কে তেমনকিছু জানি না,শুনছি.............।

ভালাই লাগছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৯

লেখক বলেছেন: সেটায়। শুনতে শুনতে ভালো লাগার যে অনুভূতিটা তৈরী হয় সেটায় হলো গিয়ে রাগের বৈশিষ্ট্য। :)

ইমনদাকে একবার জিজ্ঞেস করেছিলাম ভিন্ন ভিন্ন রাগের মাঝে পার্থক্যটা তৈরী হয় কি করে। উনি যদ্দুর মনে পরে বলেছিলেন, সুরের তরঙ্গ দিয়ে যে আবহটা তৈরী হয় সেটায় রাগ বেদে ব্যাতিক্রম হয়। যেমন মেঘের রাগে খেয়াল করবেন গুরুগম্ভীর বাজনা।

বলে রাখি আমি নিজেও তেমন কিছু জানি না। বিভিন্ন রাগ সম্পর্কে জানতে চাইলে ইমন জুবায়েরের পোষ্ট গুলো পড়তে পারেন। উনি বলতে গেলে প্রায় সবগুলো রাগ সম্পর্কেই লিখেছেন

১৪. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৩
সাকিরা জাননাত বলেছেন: এখন রাতের প্রথম ভাগ, একাকী বাসায় আমি, আমার লেপটপ,আর রাগ সত্যি অপূর্ব এক অনুভুতি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০১

লেখক বলেছেন: আমার এখানেও রাত। আপনার মন্তব্যটা পড়ে আমিও শুনতে লাগিয়ে দিয়েছি এবং ভালোই লাগছে শুনতে।

এ অনুভূতির আসলেই কোন তুলনা চলে না। শুরুতে আমি যেমনটা লিখলাম ভোরে উঠে চা খেতে খেতে বা মেঘ-বৃষ্টির দিনে শুনে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে।

১৫. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪২
দীপান্বিতা বলেছেন: আলিফ লাইলা খুব সুন্দর বাজান!...আর পন্ডিত শিব কুমার শর্মার রাগ খামাজ অপূর্ব!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১০

লেখক বলেছেন: আমারও তাই মনে হয় :)

আর পন্ডিতজীর পাহাড়ী ধুনটাই আমি রিপিট দিয়ে দিয়ে শুনছি :)। পন্ডিত শিব কুমার শর্মা আর উস্তাদ জাকির হোসেনের এক সাথে বাজনা শুনেছেন?

১৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫২
আকাশ অম্বর বলেছেন: মেঘদূত কেমন আছে? :)
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১১

লেখক বলেছেন: মেঘদূত বেশ আছে। সকাল থেকে কাজে ফাঁকে দিয়ে শিব কুমারের সন্তুর শুনছে আর কিছুক্ষণ পরপর অনুশোচনা করছে যে কাজে ফিরে যাওয়া উচিত কিন্তু পরক্ষণেই আবার সন্তুরটা রিপিটে দিয়ে আবার আয়েশ করে চোখ বুঝে, মুগ্ধ হয়ে বাজনা শোনছে আর শোনতে শোনতে অনুশোচনা করছে কাজের জন্য। এইভাবেই চলছে B-) । হাহাহা

আর আকাশের কেমন থাকা হচ্ছে? আবার কোথায় ডুব মারার পরিকল্পনা চলছে?

১৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৭
আকাশ অম্বর বলেছেন: হাহা! ওভাবে চলুক তবে আরও কিছুক্ষণ!

ভালোই আছে অম্বর। ডুব কোথায়?! থাকিই তো আশেপাশে!

নতুন পোষ্ট কোথায়?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২১

লেখক বলেছেন: :)

কই আর থাকেন। কদ্দিন পরপর হাপিস আর ফিরে এলে দেখা যায় হয় নেপাল নয় সিলেট অথবা রাজশাহী :)

আলসেমীতে পেয়েছে। ওটা কাটিয়েই এই দিলাম বলে। :P

দীপান্বিতা দেবীর দাদুর ছবিগুলো দেখে অভিমত জানিয়ে এলুম যে উনার দাদুর সাথে আমাদের আকাশ ভায়ার একটা ছবি উঠানোর কম্পিটশন হয়ে যাক B-)

১৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩২
আকাশ অম্বর বলেছেন: :)

তাই বুঝি! দেখছি! :|

অট - এটা মেঘদুতের জন্য :)
Click This Link

শুভরাত্রি!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৬

লেখক বলেছেন: আরে এই পোষ্টটায় তো খুজছিলাম একটু আগে। কি করে জেনে গেলেন এটায় খুজছিলাম :)

মেঘদলের গানগুলোর কীর্তন পড়ে এলাম এই একটু আগে সহব্লগার সলিলের পোষ্টে। অনেক অনেক ধন্যবাদ।

নিদ্রাদেবীর সাথে ঘুমবিহার সুখময় হোক। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬

লেখক বলেছেন: আর্‌রে বাবুনি ভাইয়া যে! কি খবর? :)

মুভিটা ডাওনলোড করা হয়েছে?

২০. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৫
বুমবুম বলেছেন: আমার রাগ কম :| বেশি হইলে একটু মন খারাফ হয় :(
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: ...

২১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: নানাবিধ সমস্যায় রাগগুলো শুনে দেখা হচ্ছে না। একটা একটা করে শুনবো আর জানিয়ে যাবো, কেমন? :)

সবেমাত্র প্রথমটা শুনে দেখলাম। আহা! মধু! মধু!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৭

লেখক বলেছেন: তাইলে তো আনন্দে লাফায় :)। একটা পরামর্শ দিতে পারি, প্রথমটা থেকে যখন শুরু করেছেন তখন পরেরবার শেষেরটা শুনুন।

ইয়ে মানে আপনার কাছে একটা কথা জানতে চাইবো ভাবছিলাম। রাকিবের একটা পোষ্ট থেকে জানতে পারি রাকিব, তায়েফ আর আপনি সহপাঠী ছিলেন, তাইলে তো আমরাও সহপাঠী হই মানে আমিও একই সময়ে একি কলেজে আর একি সেকসনে ছিলাম কিনা :)

২২. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ওরে বলে কিরে! চিটাগাং কলেজ '০১ ব্যাচ নাকি? :-/ মেইল আইডি দেয়া যায়?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন: জ্বী :)

নিশ্চই।

২৩. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৫
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: খোমাখাতায় অ্যাড করা হইলো। গ্রহণ করিয়া বাধিত করিবেন থুক্কু করিবা আশা করি। :D

শেষেরটা শুনে দেখলাম। সুন্দর। চিত্রা সিং এর 'দু'টি মন আর নেই দু'জনার' গানটার সাথে প্রায় হুবহু মিল মনে হলো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন: রক্ষা করিয়া নিজেও বাধিত হলাম :)

শেষেরটা রিপিটে দিয়ে আজ কদিন ধরে নাগাতার শুনছি।

২৪. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৪২
ফেরারী পাখি বলেছেন: আজ এক্কেবারে সময় নেই। আপনার লেখাটা শোকেইসে নিলাম। সময় করে পড়ে দেখে আবার মন্তব্য করবো।

আপনার সব লেখাগুলো দ্রুতই পড়ে ফেলবো।

ততদিন ভালো থাকুন। শুভোচ্ছা রইল।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:২৬

লেখক বলেছেন: আপনি আমার সন্ধ্যাটা রাঙিয়ে দিয়ে গেলেন আপনার এই মন্তব্য দিয়ে। :) খুব ভালো লাগলো।

আপনার বরষা বন্দনা আজ আবার পড়ে আদতেই ভীষণ মুগ্ধ হয়ে গিয়েছিলাম।

আপনার জন্যও শুভেচ্ছা রইলো। নিরন্তর ভালো থাকুন।

২৫. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:১২
তামিম ইরফান বলেছেন: বিটিভির রাগসংগীত এর নিয়মিত শ্রোতা ছিলাম।ঐ অনুষ্ঠান দেখলে ঘুম ভালো হইতো
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:২৯

লেখক বলেছেন: :) কি খবর তামিম? অনেকদিন বাদে দেখছি।

২৬. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০২
দীপান্বিতা বলেছেন: না, শোনা হয়নি লিঙ্ক দিন না! :)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৫

লেখক বলেছেন: এই নিন :)

২৭. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩০
দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ...ধন্যবাদ :)
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৮

লেখক বলেছেন: ধন্য..ধন্য :):)

২৮. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
মেহবুবা বলেছেন: আপনার প্রচেষ্টা ভাল লাগল ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

২৯. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০১
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ও, বলা হয়নি। কয়েকদিন আগে ২ নাম্বারটা শুনলাম। খুব ভালো লাগলো। এমনিতেই হেডিং এ Drut tintal লেখা দেখে বেশ আগ্রহ পেয়েছিলাম, পরে দেখলাম ভুল করিনি। :)
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৫

লেখক বলেছেন: জেনে প্রীত হলাম। :)

যা দিয়েছি উপরে তার সবগুলোই আমার পছন্দের। তবে শেষেরটা পাওয়ার থেকে বাকীগুলো শুনতে বেগ পেতে হচ্ছে। রিপিট দিয়ে দিয়ে কেবল ওটায় শুনছি।

আপনার বাবা কেমন আছেন এখন?

৩০. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: বাবা ভালো আছেন আপনাদের দোয়ায়।

গত কয়েকদিন ধরে শুধু এটাই শুনছি। মাথা খারাপ অবস্থা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৮

লেখক বলেছেন: বেশ তো গানটা! শুনে ভালো লাগছে।

ধন্যবাদ :)

বসন্তের শুভেচ্ছা নিবেন।

৩১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৯
আলী আরাফাত শান্ত বলেছেন: থাকা হয় আর কি অসুখে বিসুখে ভালো মন্দে!

আপনি ভালো থাকেন!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৪

লেখক বলেছেন: তাই হবে ক্ষন :)

৩২. ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০১
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: পাকিস্তানী ব্যান্ড Fuzon এর খামাজ শুনেছো? একেবারে স্বর্গীয় একটা সুর।

তোমার দেয়া খামাজের ভিডিওটা কিন্তু কাজ করছে না। এরর দেখাচ্ছে। খুব ইচ্ছে ছিলো শোনার। ঠিক করে দিও কেমন?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৬

লেখক বলেছেন: Fuzon এর গান বোধহয় একটায় শুনেছি সব মিলিয়ে। আর যদ্দুর মনে পরে শুনে ভালোই লেগেছিল। না, ওদের খামাজ টা শুনিনি। লিঙ্ক থেকে থাকলে কি শেয়ার করা যায়।

হ্যাঁ ওটা যে ইমবেড হচ্ছেনা সেটা লিঙ্ক দেয়ার পরে টের পায়। তাও রেখেছি কারণ ভিডিও উইন্ডোটাতে ক্লিক করে ইউটিউওবের ভিডিওটাতে যাওয়া যায়। লিঙ্কটা দিলাম (Click This Link)। শুনে দেখবে আশা করি :)

আঙ্কেল কেমন আছেন এখন।

৩৩. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: বাবা আছেন মোটামুটি। মাঝেমাঝে একটু সমস্যা হচ্ছে, আবার রিকভারও করে যাচ্ছেন আস্তে আস্তে। দোয়া কোরো মেঘদূত।

তোমার দেয়া খামাজটা শুনবো এখন। পরে জানাবো কেমন লাগলো। আর আমারটা (Fuzon) দিয়ে দিলাম। আশা করি দারুণ লাগবে। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: শুনলাম। ধন্যবাদ।

এইটা শুনে দেখো

৩৪. ৩০ শে মে, ২০১০ বিকাল ৩:৩৩
সেলিম তাহের বলেছেন:
অনেক ভাল লাগলো রাগ গুলোর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। আমার দু’টো প্রিয় রাগ- দারবারী কানারা আর মালকোষ, ইউটিউব লিঙ্ক পেলে সংযোগ করে দেবেন প্লিস।

ফিউসান-এ আগ্রহ থাককে আমার এই পোস্টটায় ঢু মেরে দেখে নিতে পারেন। বাজী রেখে বলতে পারি, শুনে ভালো লাগবে।
৩৫. ৩০ শে মে, ২০১০ বিকাল ৩:৩৪
সেলিম তাহের বলেছেন:
অনেক ভাল লাগলো রাগ গুলোর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। আমার দু’টো প্রিয় রাগ- দারবারী কানারা আর মালকোষ, ইউটিউব লিঙ্ক পেলে সংযোগ করে দেবেন প্লিস।

ফিউসান-এ আগ্রহ থাকলে আমার এই পোস্টটায় ঢু মেরে দেখে নিতে পারেন। বাজী রেখে বলতে পারি, শুনে ভালো লাগবে।
৩০ শে মে, ২০১০ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৬. ৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:০৩
মেঘে ঢাকা তারা বলেছেন: বাংলায় সম্ভবত হাম্বির আর খাম্বাজ রাগদুটোর নাম।
৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: তাই নাকি! জানা ছিল না। আমি আদতেই তেমন কিছু জানিনা রাগ সম্পর্কে। টুকিটাকি যে নামগুলো জানি তাও ইমন জুবায়ের ভায়ার পোষ্ট পড়েই।

লিঙ্ক কয়েকটা কাজ করছিল না। সেগুলো ঠিক করে দিলাম।

৩৭. ৩১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৬
মেঘে ঢাকা তারা বলেছেন: আমি হাম্বিরে শুধু একটা ধুন শিখেছিলাম.. খাম্বাজ শেখা হয়নাই.. খাম্বাজ ঠাঁটের জনক রাগ..
৩১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: আচ্ছা, বেশ বেশ! কি বাজান আপনি?

৩১ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: বাহ্‌!

ভালো লাগলো জেনে।

৩৯. ৩০ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৪৪
মে ঘ দূ ত বলেছেন: আর দুটো ভিডিও এড করে দিলাম :)

আনুশকা আর তার বাবা রবি শংকরের।

 

মোট সময় লেগেছে ১.০৪২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হে অপরিচিতা,
গ্রহণ করো আমার এই অর্পণা
আজিকের এই প্রভাতের প্রথম কিরণ
মেঘময় আকাশ-
দখিনা হাওয়ার শীতল পরশ
দাবমান মেঘরথে
হে অপরিচিতা শুধু তোমার 'পরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ