somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত এভাবে, নারীকে কাঁদাবে?

১৪ ই মার্চ, ২০০৮ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখি না, ব্লগে তো না ই। মনে হয়, এখানে সেই আগের কি যেন নেই।
সব হয়তো আছে আগেরই মতো শুধু আমি পাল্টে গেছি এমনটাও হতে পারে।
এবছর আমার ত্রিশ বছর বয়স হয়ে গেলো।
আমাকে কেউ বলতে পারেন আমার দেশে তথাকথিত ইসলামের ধ্বজাধারীরা এ পর্যন্ত কোন ভালো কাজটা করেছে?
বা কোন খারাপ কাজটার প্রতিবাদ জানিয়েছে?
আমার তথ্যে ভুল থাকতে পারে কিন্তু আমার ক্ষুদ্র স্মৃতি স্মরণ করতে পারছে না।
যখনই কোন কিছু ধোপে টিকে না তখন দেখি কোরআন কোরআন বলে মুখে ফেনা তুলে ফেলে।
বিশেষ করে নারী সংশ্লিষ্ট কোন ইস্যু এলে মালকোঁচা মেরে নেমে পড়ে। ওহ্ হো, নারীর কোন দুঃখে তারা সমব্যথী হয় না,
আজ পর্যন্ত একটা ধর্ষণের বিচার চেয়ে মাঠে নামেনি, এসিড নিক্ষেপের বিরুদ্ধে ফতোয় দেয়নি, যৌতুক নেয়া যে গর্হিত অপরাধ সে কথা বলেনি কিন্তু নারীর মসজিদে গিয়ে নামায পড়া হারাম এরকম ফতোয়া দিতে বাঁধেনি।
জানি না কোন মায়ের সন্তান এরা। আমি শুধু জানি যে জাতি, যে ধর্ম (তা যাই হোক) যত বেশি নারীকে অবজ্ঞা করেছে, করেছে অত্যাচারে জর্জরিত, তাদের পতন হয়েছে ত্বরাণ্বিত।
যে ই জাতীয় নারী উন্নয়ন নীতিতে সম-অধিকার এবার নারী দিবসে যোগ হবার কথা সামনে এসেছে নর্তন কুর্দন শুরু হয়ে গিয়েছে -
শায়খুল (এর নামের পেছনে 'হাদীস' শব্দটি ব্যবহারে আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা আছে), ফজলুল হক আমিনী (মাওলানা উপাধির উপযুক্ত নয়) ইত্যাকার ব্যক্তিদের আস্ফালন।
আমার দুঃখিনী বঙ্গনারী : স্বামী মারা যাবার ৩দিনের মাথায়, দেবররা সম্পত্তিতে ভাগ আছে এমন চিঠি নিয়ে এসেছে আদালত থেকে তেমন ঘটনাও তো আমি আমার নিজের চোখে দেখেছি। কি অসহায় সেই মহিলা! তিনটা নাবালিকা মেয়ে নিয়ে নিজের স্বামীর পরিবারের বিরুদ্ধে লড়ছেন। এই তো আমাদের আইন।
আমি নগন্য মানুষ। কতজন আমার এমন কথা শুনলে আমাকে পিটাতে আসবে ইসলাম মানি না বলে। সত্য কথা হচ্ছে নারী বাবার সম্পদ ও পায় না, স্বামীরটাতো না ই। সারাজীবন শুধু অন্যের জন্যে বেঁচে থাকে। নিজের জন্যে কিছু নেই। নারীর শেষে থাকে শায়খুল, আমিনীদের মতো সন্তানেরা; যারা জন্মের জন্যে মায়ের গর্ভকে স্বীকার করে, কিন্তু মানুষ হিসেবে মা কে একবিন্দু ছাড় দিতে নারাজ, ধর্মের কাঁদুনি গেয়ে।
৩২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×