এটা রুদ্রের একটা কবিতার শিরোনাম। চাইলে কি আকাশ বদল করা যায়? আমি জানি না। মনে মনে আমরা অনেক কিছুই করি, বাস্তবে?! আমি শুধু জানি সম্পর্কগুলো ক্ষয়ে যাচ্ছে প্রতিদিন, বিনির্মাণ হচ্ছে না কিছুই। যার হাত ধরে ভরসায় নষ্ট আঁধারের মাঝেও পথ চলার সাহস পেয়েছি সে আজ আমার নিরতিশয় ব্যর্থতায়, জীবনের প্রতি বাঁকে আমাকে আঁধারেই ফেলে যেতে চায়। সম্পর্ক কি শেষ পর্যন্ত প্রাপ্তিযোগের এক উপলক্ষ হিসেবেই বিবেচিত হবে আধুনিক দুনিয়ায়?
নিস্পৃহতা আর হারানোর ভয় দুদিকে আমার দুই ঘাতক সঙ্গীন উঁচিয়ে আছে আর আমি ভাবছি -
"একদিন তুমি কালো মেঘ দেখে বলবে দুর্দিন, দুর্যোগ।
আমি ভাসতে ভাসতে আর কোনো নিভৃত আকাশে ফিরে যাবো,
আর কোনো পৃথিবীতে..."
কারণ আমি জেনেছি একাকীত্বই একমাত্র ধ্রুব সত্য, বাকী সব মুখোশের আড়ালে অসত্য খেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

