Click This Link
এ লেখাটা পড়ে বলেছিলাম আমিও বলব আমার কথা।
ছোটবেলায় বড়বেলায় সববেলায় আমি বই এর পোকা, আমি ঠোঙাও পড়ে ফেলি এমন সর্বগ্রাসী ক্ষুধা। আম্মু রাগ করে বলে 'তেলাপোকা' বই পড়ার ব্যাপারে। বেচারা আম্মু কোথা থেকে প্রতিদিন আমার জন্য রূপকথার বই আনবে, কোথায় পাবে এত টাকা!! ভাইয়ার বাংলা টেক্সট বই পুরো পড়ে শেষ, নিজের পাঠ্য বাংলা বই এর সব গল্প কবিতা পড়া শেষ। কি পড়া যায়?? ঈদ সংখ্যা বিচিত্রা বা অন্য কিছু হবে, হুমায়ূন আহমেদের 'প্রিয়তমাষু' পড়লাম। ক্লাস ফোরে পড়া বাচ্চার জন্য ঐটা বেশ ভারী বই। পাড়ার বড় আপাকে জিজ্ঞেস করলাম, রেপ কি? বললো। কিছু বুঝলাম কিছু বুঝলাম না।
সেই বড় পাড়াতো বন্ধুরা ফাইভে পড়তে দিলো 'পিশাচ কন্যা' টাইপ কোন বই। ভাইরে ঐসব বই....
সিক্সে 'সুইট হার্ট' অথবা সুইট ডার্লিং নামে এক বই পড়লাম, রিয়েল চটি যাকে বলে!
তারপর তো বান্ধবীরা এইসব পেপারব্যাক বই সবাই একসাথে গোল হয়ে পড়েছি স্কুলের টিফিন পিরিয়ডে, খিক্, খিক্।
এগুলা পর্ণো কি না জানি না- প্রথম ইন্টারের পর 'কামসূত্র' দেখবে বান্ধবীরা আমাকে ধরলো। আমি কাঠখড় পুড়িয়ে ভিডিও ক্যাসেট আনলাম। যে বান্ধবীর খালি বাসায় আমরা ১৫ ২০ জন একসাথে হয়েছি সেখানে দেখা শুরু হলো, আমি সোফায় শুয়ে দেখতে দেখতে ঘুমায়ে গেলাম। আমাকে আজও এই ঘটনা নিয়ে বেশ খ্যাপানো হয়।
আরেকবার ইংলিশ একটা দেখে করলাম বমি।
ব্যান্ডিট কুইন দেখে খুব খারাপ লাগছে।
আমি আর এই পথে পা বাড়াই না, আমার মনে হইছে এইটা আমার লাইন না।
কিন্তু কেউ দেখেছে তাই তাকে খারাপ হিসেবে পার্মানেন্ট তকমা দিয়ে ফেলব, সেটাতে আমি রাজি না।
এই হলো মোটামুটি আমার নিষিদ্ধ(!) এলাকায় উঁকি দেবার ঘটনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


