আমার প্রিয় পোস্ট
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- আমার শোকেজে সাজানো ব্লগ গুলো... - আকাশদেখি
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- রেসকোর্স, ৭ মার্চ ও একটি ইসলামী জলসার গল্প - অমি রহমান পিয়াল
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- জন স্টোনহাউজ : মুক্তিযুদ্ধের এক প্রতারক বন্ধু - অমি রহমান পিয়াল
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- WTF!!! আসুন সহজে খুঁজে বের করি ফন্ট!
- নাফিস ইফতেখার
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- শিবিরের জন্মদিনে সামী'র ব্লগীয় অনুভুতি - সামী মিয়াদাদ
- বসনিয়ার ধর্ষণ ও বাংলাদেশ ৭১ - অপ বাক
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ১৯৭১ সালে সংঘটিত যেসব অপরাধের বিচার হওয়া জরুরী - একরামুল হক শামীম
- ঘোমটার খসে যাওয়া আর জুজুর ভয় , কাউয়ার লগে মেঘ দেখি - রাগ ইমন
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- রেপিড শেয়ার থেকে ফাইল ডাউনলোড করুন বিকল্প/পেইনলেস উপায়ে: as smooth as silk (প্রিমিয়াম ইউজারদের জন্য নয়) - ক্যানন কার্ণেগী
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- সাহায্য চাই - লাবু শামস
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

ভাষা শিক্ষা বিষয়ক আমার ক্ষুদ্র ভাবনা
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৪
কোরআন শরীফ পড়তে গিয়ে আমি আজও বিস্মিত হই। আমি একটা আরবী শব্দেরও এখন আর অর্থ জানি না। আগে জানতাম কিন্তু এখন না জেনেই আমি দিব্যি গড়গড়িয়ে পড়ে যাচ্ছি। মাথার ভেতর কি অদ্ভূতভাবে তথ্য রয়ে গেছে। এ জানা আমার কি কাজে লাগবে তাও জানি না।
ইংরেজি কাজ চালানোর মতো জানি। সাহিত্য একদমই পড়তে পারি না। পড়তে পারি মানে অর্থ সেভাবে বুঝি না।
বাংলা মোটামুটি জানি যা আমার কর্মক্ষেত্রে কোন কাজে লাগে না।
আমি আসলে কি জানি?
আমাদের এসব জানার অর্থ কী?
আমি আপনাদের অভিজ্ঞতা জানতে চাই।
আমার একার ই এই অবস্থা না কি আপনাদের ও?
আমি সুরা আর রহমান এবং সুরা ইয়াসীন মুখস্থ বলতে পারি। আগে বাংলা অর্থসহ পারতাম এখন ভুলে গেছি অর্থ।
এতবছরের শিক্ষাজীবনে ভাষাবিষয়ক আমার অর্জন কি?আমি কি দীনহীন ই রয়ে যাইনি?
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নিবিড় অভ্র বলেছেন:
হুমম...... কি বলা যায় বুঝতে পারছি না..... প্রতিটা ভাষাই আসলে জটিলতায় ভরা, সম্পুর্ণভাবে কোন ভাষা জানাটাই সহজ নয়....।
চিলে কোঠার সেপাই বলেছেন:
আপনার ঘরে কি বাংলা অনুবাদশহ কোন কোরআন নেই??আমি কি কোনটা সুপারিশ করব...............?
জানাইয়েন...
লেখক বলেছেন: আছে। কতবার পড়েছি।
কন্টক বলেছেন:
বাংলা বলতে গেলে চাটগাঁইয়্যা টান......
আংড়েজীতে কুনু মতে ইয়েস নো ভেরী গোট
ফিল্ম দেইখা উর্দু হিন্দি ভালাই আওড়াইতে পারি
আরবী ফড়ফড়াইয়া বলতে পারি মাগার অর্থ সহ কোরানের আরবী ইসলাম ধর্ম কেলাশে হুজুর স্যারে যা পড়াইছিল তাও যায় যায়
তামিম ইরফান বলেছেন:
মেঘ বলেছেন: আমি দুঃখের কথা বলছি না। ...........
সবাই মনে হয় আপনি দূঃখ পাইছেন মনে করে সান্ত্বনা দিতেছে
বিবর্তনবাদী বলেছেন:
বাংলা: একদম খাটি চলিত ভাষায় কথা বলি। লিখতে গেলে কিছু বানান ভুল হয়।
ইংরেজী: লিখতে, বলতে পারি। পড়তে সুবিধা হয় বিজ্ঞানের বই। সাহিত্য, কবিতা পড়তে বিরক্ত হই।
হিন্দি: বুঝি কোন প্রকার ঝামেলা ছাড়া। বলতেও পারব ইনশাল্লাহ, যদিও চেষ্টা করা হয় নাই। লিখতে ও পড়তে পারি না।
উর্দু: যেহেতু হিন্দি বুঝি খুব ভাল, তাই উর্দুও অল্প স্বল্প বুঝি।
আরবি: ক্লাস এইট পর্যন্ত অল্প স্বল্প রিডিং পড়তে পারতাম, এখন শুন্য। এখন সর্বসাকুল্যে ৮টি সূরা, ও নামাজে যা যা লাগে সেইটুকুই মুখস্ত আছে।
লেখক বলেছেন: তার মানে আরবী কোন কাজে লাগে না। আমার বাচ্চারে আমি হুজুরের কাছে ছোট বয়সে পড়তে দিব না।
শিক কাবাব বলেছেন:
মেট্রিকে বাংলায় ৬০ পেয়েছিলাম। কি মনে হয় আপনার? বাংলায় ৬০ পাওয়ার জন্য কতটা দক্ষতা থাকা প্রয়োজন?In English i'm not pretty good, but manageable while talking with someone. In student life I was very poor in English. That's why I realized that there's no other way except memorize the vocabularies from dictionary. I did that.
অর হিন্দিমে? কেয়া বঁলু ভায়া, পন্দরা সালতক হিন্দি ফিল্ম দেখ দেখকে মুঝে এ্যায়সা হিন্দি আ গায়া কে আভি কোই বাঙালি মুঝে বাঙালিহি নেহি সমঝতে। সমঝতা হ্যায় কে মে কোই ইন্ডিয়ান অরনা কোই পাকিস্তানি হুঁ.
অরবী আরিফ শোয়াইয়া। ফিল মাদরাসা নাহনা কুনতু মাদ্দাতুল আরাবী। (৬ষ্ঠ শ্রেণীতে আরবি বাধ্যগত ছিল)
বিবর্তনবাদী বলেছেন:
হুজুরের কাছে ছোট বয়সে আরবি রিডিং পড়তে দেওয়াটা ১০০ % বেদরকারি একটা কাজ। ভাল মত বাংলা আসে শিখান, তারপর ইংরেজী। ভাল বাংলা পড়তে পারলে ১৩/১৪ বছর বয়সে ভাল অনুবাদ দেইখা বাংলা কোরান পড়তে দিয়েন। আর এর আগ পর্যন্ত বাসায় নিজেই ধর্মকর্ম পালন শিখায়েন। ধর্মীয় নীতি শিখায়েন। বাকিটা সে নিজেই দরকার মনে করলে শিখে নিবে।
তামিম ইরফান বলেছেন:
এটা আমাদের সমাজের নিয়ম...বাচ্চা নিজের ভাষা ঠিকমতো শেখার আগেই তাকে কোরআন শিক্ষা দেয়ার জন্য হুজুরের কাছে পাঠাবো হয়,সে তার অর্থ বুঝুক আর না বুঝুক তার কোরআন পড়তেই হবে যেন মরার পর বেহেশতে যায়।আর আর্ট স্কুলে যায় আর্ট শিখতে,গানের স্কুলে যায় গান শিখতে,তারপর আছে নাচ,কোচিং তো আছেই কারন যুগের সাথে তাল মিলিয়ে যে চলতে হবে,কারন এটা তো প্রতিযোগীতার যুগ।সবাই যখন এগিয়ে যাচ্ছে আমার বাচ্চা কেন পিছিয়ে থাকবে।কিন্তু বাবা মারা এটা বোঝেনা যে নিজের অজান্তেই তারা তাদের বাচ্চার ক্ষতি করছে এরকম অযাচিত প্রতিযোগীতার মধ্যে ঠেলে দিয়ে।
শিক কাবাব বলেছেন:
@বিবর্তনবাদী : .......দেওয়াটা ১০০ % বেদরকারি একটা কাজ........আমি কলেজে ফিজিক্সে প্রাইভেট পড়ছিলাম কলেজের প্রফেসরের কাছে। মাসিক ৩০০ টাকা। স্যার একদিন বললেন : আচ্ছা তোমরা যে ক্লাস টু, থ্রি, ফাইভ সিক্স, ইত্যাদিতে কি কি শিখেছ মনে আছে? ক্লাস সেভেনের বাংলা বই থেকে একটা কবিতা বলতো...। আমরা কেউই পারলাম না। তাহলে আমরা কি শিখলাম !!! স্যার বললেন : আমরা অতিতে যা শিখেছি তা আজ কেউরই মনে নেই। তাহলে পড়ে লাভটা কি হল? পড়ে লাভ হল যে আমাদের ব্রেন অতিতের পড়াটা তার হার্ড ডিস্কে সেভ করে রেখেছে। ব্রেন পরিপক্কতা লাভ করেছে। আজকে তোমরা ফিজিক্সে পড়ছো, ব্রেনের সেই অতিতের সঞ্চিত জ্ঞানের আলোকেই পড়তে পারতেছো।
বিবর্তন : যে কোনো শিক্ষাই কখনো বিফলে যায় না। যত শিখবে তত জ্ঞান বাড়বে। দাঁত উঠা থেকে দাঁত পড়া পর্যন্ত শিখে যাও।
----------------------------
@ কন্টক
আহসান সায়ে নাহনু দেহেন তা'আল্লিম লোগ্বাতুল আরবী বিল তরজামা
ভুল আরবী
সঠিক হচ্ছে
আহসান সাই। নাহুন দাহিন তাল্লেমতু লোগাতুল আরাবীয়া বিল তরজমা
বলা,পড়া,শোনা আর লেখা।
তিনটা ভাষা বলতে , লেখতে পারি। আরবী শুধু পড়তে পারি।
শুনতে পারি সব ভাষা (কান ভাল !!) কিন্তু বুঝি না।
ঢাবি'র ভাষা ইন্সটিটুটে মুর্খ জাপানী শেখার কোর্স আছে যেটায় শুধু বলতে ও পড়তে শেখায়। অনেকটা আমাদের আরবী শেখার মত।
প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন:
ইংরেজি ব্যাকরণটা বেশ ভালো বুঝি, লিখতে এবং বলতেও পারি বেশ। ইংরজিতে স্কুল ও কলেজে কখনো হাইয়েস্ট এর নিচে পাইনাই।বাংলাও ভালো বুঝি। ব্যাকরণেও দক্ষতা আছে। বাংলাতেও শীর্ষ সারির নাম্বার মিলতো সবসময়।
আরবি কখনও সেভাবে বুঝার চেষ্টা করিনি। স্কুল এ পরীক্ষাটে লিখতামও না। কুরান ও এক পারাও পরিনাই।
স্প্যানিশ, ফ্রেঞ্ছ কিছু বুঝি ইংরেজির সাথে ভাল যোগাযোগ থাকায়।
তবে মেঘ কে একটা কথা বলব। সেইটা হোলো যে, ভাষা যত গভীরে গিয়ে ঘাঁটা যায়, বুঝ টা ততই পোক্ত হয়। আমার ইংরেজি এবং বাংলা ভাষা বোঝার ব্যাপারে যা দক্ষতা তাতে স্কুল বা কলেজের শিক্ষার অবদান একদমই নগন্য। যা শিখেছি নিজের চেষ্টায়। ব্যাকরণ পরেছি, অভিধান ঘেটেছি। শব্দের ব্যুৎপত্তি নিয়ে নিজেই গবেষণায় মেতেছি। শব্দ নিয়ে খেলতে যে কি মজা!......
আরবি ব্যাকরণ নিয়ে ঘাটলে, অভিধান ঘাটলে ঐটাও নিশ্চয় ভালো বুঝতাম।
ভাষা শিখতে গেলে ব্যাকরণ এবং অভিধানের চেয়ে হেলপফুল আর কিছু নাই।স্কুল গুলোতে কিংবা বাসায় হুজুর এসে পড়ানোর ক্ষেত্রেও ওই ব্যাকরণ পড়ানো হয় না বলেই আরবি কেবল মুখস্থ বিদ্যা হয়ে থাকে।
ক্ষেত্র বিশেষে ইংরেজি এবং আমাদের বাংলা ভাষাও ঠিক মত জানা হয়না ব্যাকরণ না জানার কারনেই।
শিক কাবাব বলেছেন:
বাক্যে ভুল আছে। সঠিক উত্তরটি লিখলে খুশি হতাম।
প্রশ্ন : গত কাল সকাল ৯টায় আমার চাচা আমাদের বাসায় আসিয়াছেন।
সঠিক উত্তর : ????
Q : I bought this book to reading.
Ans : ?????
ইংরেজির গ্রামারটিক্যাল মিসটেক ভালো ধরতে পারি না, তবে ওটা বোধ হয় I bought this book to read / I have bought this book to read / I bought this book for reading হবে।
-----------------------------------
বাংলায় এসএসসিতে এ+ ছিল। সেটা ২০০৪ এ। তখন বোধ হয় এখনকার মত এত সস্তা এ+ ছিল না। তবে এটাও ঠিক বাংলায় এ+ পাওয়া আর বাংলা ভাষায় দক্ষ হওয়া এক কথা নয়।
তবুও আমার যতটুকু গর্ব তার সবটুকু বাংলাকে ঘিরেই। আমি বাংলায় ফোনেটিক কীবোর্ডে ইংলিশের চেয়েও ভালো টাইপ করতে পারি (অবিশ্বাস্য হলেও এটাই সত্যি, ঘণ্টার পর ঘণ্টা সামহোয়্যার ইনে পড়ে থাকার ফল)।
ভাষাগত দক্ষতা যাই হোক,বাংলা বানান জ্ঞানটা সাধারণের চেয়ে একটু ভালো। মনটা খারাপ হয়ে যায় অনেক ভালো ভালো পোস্টেও যখন দুঃখজনক বানান ভুল দেখি।
হিন্দি উর্দু একেবারেই পারি না, পারতে চাইও না। খুব বিরক্ত হই যখন কোন বন্ধু বা বান্ধবী হিন্দিতে কিছু বলে বা মেসেজ পাঠায়। আমার বিরক্তি দেখে আমার সামনে হিন্দিতে কিছু বলা ওরা বন্ধ করেছে। যে কয়টা হিন্দি সিনেমা দেখেছি, সবগুলোই অন্যদের কাছ থেকে অর্থ বুঝে দেখেছি। এখন অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই সাবটাইটেল দেখার সুযোগ আছে। কিন্তু মুখের কথা না বুঝে শুধু সাবটাইটেল দেখে মুভি দেখতে চাই না।
ইংরেজিতে আমি খুব দক্ষ নই। কাজ চালাতে পারার মত লিখতে এবং পড়তে পারি। তবে কিছুদিন আগে সিডনি শেলডনের লেখা Tell me your dreams পড়ার পরে কনফিডেন্স কিছুটা বেড়েছে। শেক্সপীয়ার না পড়তে পারলেও সাধারণ বই অন্তত পড়তে পারি।
আরবি কিছু সূরা মুখস্ত আছে। একসময় পড়তেও পারতাম। এখন তাও পারি না।
আরেকটা কথা সবাইকে বলতে চাই, সেটা হল আমার লেখায় যদি কোন ভুল পান (বানান কিংবা ব্যাকরণগত) তাহলে প্লীজ সেটা আমার পোস্টেই উল্লেখ করবেন। আমি উন্নাসিকতা দেখিয়ে ভুল এড়াতে চাই না। নতুন যেকোন কিছু শিখতেই আমি আগ্রহী।
তানজু রাহমান বলেছেন:
লোপু,আরবী পড়তে পারি ব্যাপারটাকে আমি বেশ গর্ব করেই দেখি। যদিও সেই ভাষা বুঝতে পারার ক্ষমতা এখন আড় নাই। ভাষা ২টা মোটামোটি বুঝি, যদিও হাই-লেভেল কিছু না আর টা ভালো বুঝলেও পড়তে পারি না আর বলতে শরম লাগে, আরেকটা আছে একটু পড়তেও পারি আবার বুঝিও আবার বলতেও পারি। আর কোন ভাষাকে পারি বলে ধরি না; ধরতে পারি না! অবশ্য এটা আমার ব্যক্তিগত সমস্যা হতে পারে যে ভাষাগত জ্ঞানটুকু অর্জন করে নিজের ভেতরে রাখতে পারি না। কিন্তু তারপরও শব্দ ব্যাপারটা ভালো লাগে। আশে পাশে অন্য ভাষা শুনলে বুঝতে মন চায়!
আমি যা জানি তা দিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটে যাচ্ছি। প্রায়ই হোঁচট খাই। তবে যা জানি, তা কাজে লাগুক আর না লাগুক, ভালোই লাগে নিজের কাছে!
স্কুল জীবনে আরবী ব্যাকরণ জানতাম, আরবীতে কবিতা লিখতে হতো। আরবীতে আমি ৯৬-৯৮ নাম্বার পেতাম। আরবী হস্তাক্ষর ছিল আমার অসাধারণ সুন্দর। আমার এসবকে কোন অর্জন মনে হয় না। আমাদের বাচ্চারা, আমি নিজে সবকিছু ভাসাভাসা জানি।
পাঁচটা ভাষা খামচা মারা না শিখে একটা ভালোভাবে শেখা অনেক জরুরী বলে আমার মনে হয়। যে বাংলা জানে ভালোভাবে সে ইংরেজি জানবেই। আমাদের বাচ্চারা "হাই ডুডস, হোয়াটস আপ ম্যান"(এই ডুড দুধ না তাও বোঝে না, বিশ্বাস করেন আমার কথা) বলা শিখছে, কিন্তু একটা বাক্য শুদ্ধভাবে লিখতে পারে না। না বাংলা না ইংরেজি। আমি এসব দেখে খুব দুঃখিত। ভাবতাম নিজে আমি খুব কম জানি। এখন নিজেকে রাজা মনে হয়। ভাবি আমি অনেক জানি আশপাশের অবস্থা দেখে।
বিবর্তনবাদী বলেছেন:
@শিক কাবাব: হ্যা যে কোন শিক্ষাই বিফলে যায় না যখন সেই শিক্ষা মানুষ বুঝবে। আরবি রিডিং পড়া শিখে কার কি লাভ হয় তাতো বুঝতে পারলাম না। এটা কোন প্রকার শিক্ষার পর্যায়ে পড়ে না। যদি আরবী ভাষা শিক্ষা হত তাহলে একটা কথা ছিল, অন্তত্য শিশুরা একটা ভাষা শিখল বলা যাবে। কিন্তু আজারাইরা রিডিং পড়া শেখাবার কোন অর্থ হয় না।
১০০ % বেদরকারি একটা কাজ......
@ মেঘ - স্কুল জীবনে আমিও জানিনা কিভাবে যেন আরবীতে অনেক নাম্বার পেতাম। লাভের খাতায় ঐ নাম্বার ছাড়া আর কিছু নাই।
সিন-লাম-মীম বলেছেন:
অতি সত্য কথা! +সায়িত হল।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















- ইংরেজি পারি । ভালোই । সাহিত্য (কবিতা বাদে) বোঝার মতো পারি ।
- বাংলা ভালো পারি । গড়পড়তা মানের থেকে উপরে অবস্থান ।
- ডয়েশ অল্প স্বল্প । সাহিত্য বুঝি না । এমনকি লেখার ভাবও বুঝি না । কড়া ভাষায় লেখা পড়ে অনেক সময় হাসি আসে ।
- আরবি কিছুই পারি না ।
- হিন্দি/উর্দু নিয়ে কখনো সিরিয়াস হৈনাই । হলে বলতে পারতাম ওদুটো ভাষার কেমনে কি ।
যা কিছু শিখছি শিক্ষাজীবনই সব কিছু শিখাইছে । ইংরেজী, ডয়েশ শেখাটা বাস্তব জীবনে কাজে লাগে । বাংলা মূলত: কাজে লাগে অন্য বাঙ্গালিদের সাথে নিজের সম্পর্ক নির্ধারনে । তো দেখা যাইতেছে এগুলো আমার জীবনে অর্থপূর্ন । আর উপরি হিসেবে আরবি হিন্দি উর্দু পারি না বা কম পারিনা বলে দু:খিত না ।