সবার ঘরে ঘরে লক্ষ্মী আসুক, মা লক্ষ্মীকে আশ্বিনি পূর্ণিমায় আজ সবাই ডেকেছে। ভেসে যাচ্ছে চাঁদের আলোয় আজকে সব। তোমাকে খুব মিস করছি সেই জাদুকরী দিনগুলোর মতো :
যে আমাকে সর্বস্ব দিয়ে চায়
আমি তাকে ঠেলি অবহেলায়
যে আমাকে রাখে চাওয়ার তালিকায় সর্বশেষে
তার জন্যে আমি প্রাণও দিতে প্রস্তুত হেসে হেসে
ভালোবাসে যে, পারলাম না করতে আপন তারে
ভালোবাসি যারে কোনদিন পাবো না তাকে
আমার মনোদেহ দুয়ারে
এ এক অদ্ভূত জটিলতা জীবন জুড়ে
কেউ জানে না ত্রিমাত্রিক সম্পর্কের দাবানলে
কিভাবে এই একক আত্মা যাচ্ছে
অহর্নিশ পুড়ে...
তোমার জন্যে পূর্ণিমা, ইসাবেলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

