somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশান্ত জলাশয় কতদূরে

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হবে না, একে দিয়ে কিছু হবে না। ভাব দেখায়, কিন্তু ভেতরে কিছু নেই।
ভেতরে কি থাকলে কিছু হওয়ানো যায় ভাবতে থাকে আমাদের নায়ক বা নায়িকা।
রোদ ঝলসে যাওয়া পথে সে শুনতে পায় এই গরম ও সহ্য করতে পারো না! কোন দেশে জন্ম নিয়েছো!! নাহ্‌, তোমারে দিয়ে কিছুই হবে না। কোন কিছু মেনে নেয়ার মতো ক্ষমতাই আল্লাহ তোমাকে দেয়নি।
এভাবে কিছু না পারতে পারতে নেশা একার চেষ্টায় ছাড়া, তারপর কিছু না পড়তে পড়তে অনেক দিগ্বিদিক পাশ দিয়ে অনেকের চাইতে ঘ্যামচেক পজিশন।
হবে না হবে না, বিয়ে কপালে নেই করতে করতে বিয়ে, সংসার টিকবে না যা স্বভাব- টিকে যায় তো!! এর সাথে কে প্রেম করবে?? তবু তো ঝোলাতে কম জমে না!!
মনুষ্যত্ব বলে কিছু নেই- তবু তো চোখ মোছে অন্যের জন্যে।আসলে কি কিছুই নেই তার মাঝে??
ক্লান্ত লাগে- ভীষণ ক্লান্ত; সকাল থেকে রাত একঘানিতে জোড়া, এক কথা এক মুখ, একই একই দিন....অহেতুক খেলা, সব খাবলে নেয়।
এ কি মুম্বাইতে সন্ত্রাসী হামলা?? এমন তো হবার কথাই। বিশ্বে সারা বছর যত অস্ত্র তৈরী হয় সেগুলো বিকোনোর একটা ব্যবস্থা করতে হবে তো!! এরশাদের অন্তিম ইচ্ছা আরেকবার প্রেসিডেন্ট হওয়া, ঠোঁট মুচড়ে হাসি আসে। সন্ত্রাসীরো জীবনের লক্ষ্য আছে, একটা আদর্শ আছে।
সে না কি, আমাদের নায়ক বা নায়িকা যে বরাবরই নিজের সেক্সুয়াল আইডেন্টিটি নিয়ে সমস্যায় পড়েছে কারণ সে জেন্ডার নিয়ে বদারড না যতটা বদারড "মানুষ" কি না এ ব্যাপারটা নিয়ে, ও যা বলছিলাম আমাদের নায়ক বা নায়িকার মাঝে না কি শ্রদ্ধা ব্যাপারটা একদম নেই। কাকে করবে শ্রদ্ধা?সবার ভেতরে আলো ফেললে মজে যাওয়া পাতকুয়ার অন্ধকার, অনাব্যতা।
হেঁড়ে গলার গানে গায়ক/গায়িকা হওয়া যায় না। ভেতর থেকে না এলে গিটারিস্ট হওয়া যায় না, এত সহজ নয় আইয়ূব বাচ্চু হওয়া।
স্থিরতা নেই, চিন্তার মাঝে নেই পরিচ্ছন্নতা।
দেহজ বিষয়ে কখনো প্রবল আগ্রহী, কখনো নির্বিকার, সেখানেও অস্থির...চূড়ান্ত মুহূর্তে সে ধরে জানালার ফাঁকে আকাশের রং...ফ্রি সেক্স সাইটগুলোতে ও নান্দনিক কিছু নেই তো!
মানুষ নেই কথা বলার, সঙ্গী নেই মনের বোঝা বইবার, ক্ষমতা নেই পালাবার, সে যে কি করে সে নিজেও জানে না। নির্বাচন হলে কি হবে?
কিছু কি বদলায়? সে তার এত বছরের জীবনে একটি মানুষকে সুন্দরের পথে আনতে পারেনি, তার বাঁচার প্রয়োজনীয়তা কি? কেন জীবন অমূল্য? ১৮-২০বছরের ছেলেরা তার সামনে নারীকে কটুক্তি করে যায়, সে সয়। ছেলে হিসেবে ঐ ছেলেদেরও তো বোঝাতে পারেনি ডোন্ট বি লিডেড বাই ফিজিক, তোমার আত্মা ব্যবহার কর...নারী হিসেবে সে বেজন্মাদের সংখ্যা বৃদ্ধিতেই সহায়তা করেছে বারবার তার গর্ভকে ব্যবহৃত হতে দিয়ে।
যে দেশে রাজাকার গণতন্ত্র প্রতিষ্ঠার লিজ নেয়, যে দেশে তারেক চুরি করেনি বলে প্রমাণ হয় সে দেশে আমাদের নায়ক/নায়িকা কুলাঙ্গার বা বেজন্মা কি দরকার নিঃশ্বাস নেবার?? লাইফ সাপোর্ট সরিয়ে নেই কলম বন্ধ করে। ফাটুক গ্রেনেড বোমা, সে মুম্বাই বা পল্টন যাই হোক, নায়ক হলে লুঙ্গির উপর দিয়ে দু'পায়ের মাঝের তৃতীয় ঠ্যাঙ নাড়াবে, আর নায়িকা হলে বোরকার আড়ালে ধর্ম রক্ষা করবে।
টু টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন.....গিট্টু লাগলো রাম গিট্টু...ছাড়ানোর উপায় নেই

১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×