বড় বেশি সতর্ক আমি
সেই ছোট্টবেলা থেকে কিছুই হারায় না আমার
না স্মৃতি, না কোন বস্তগত জিনিস
মস্তিষ্কের ড্রাইভে থরে থরে সাজানো আনন্দ বেদনা আখ্যান
ভুলি না একবার শোনা ফোন নাম্বার অথবা দেখা কোন মুখ
প্রতিটি মানুষ, এক একটি রাষ্ট্রীয় বৈচিত্র্যে ধরা দেয়
কত কাঙ্ক্ষিত সম্পর্ক, উপহার আছে মনের গোপন ঘরে
আজ আমি বেহিসেবী হতে গিয়ে
আজ আমি তোমাকে না পেয়ে উদ্বায়ী জলের মতো হাল্কা
উড়তে গিয়ে, তোমার দেয়া ভালোবাসার ব্রেসলেট কোথায় যেন
ফেলে এলাম; এ যেন শক্ত করে ধরা তোমার হাত
আমার হাত হতে আমারই দোষে পিছলে যাবার নামান্তর
ইসাবেলা, এ আমি কি করলাম?? এত শব্দ, উচ্চকিত হাসি, সব কিছুর সাথে তাল মেলাতে গিয়ে আমি তোমার আশ্চর্য উপহার, যা এতদিন আগলে রেখেছিলাম, প্রথম বসন্তে তুমি পাশে নেই, তবু আছো এমনটা ভাবতে গিয়ে পরেছিলাম, কোথায় যেন ফেলে এলাম। মনটা ভীষণ খারাপ লাগছে, ইসাবেলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


