মাঝে মাঝে ইচ্ছে করে এই ছোট আত্মাটা
তোমার আত্মার সাথে চেপে বসে থাকতে।
কোন শব্দ নয়, নয় কোন ভঙ্গীমা
শুধু স্পর্শের জটিল নদী তোমার-আমার
অকথিত বার্তা বয়ে নিয়ে যাবে মমতায়;
অবসর নেই এসব কোনকিছুর. কালপ্যাঁচার পকেটে
দুলে ঘড়ির পেন্ডুলাম,
জীবিকা চায় না শুনতে কোথায় কখন ভালোবাসিলাম।
বসে থাকি তব সবুজ দাওয়ায়, শীতল হাওয়ার পাখা হাতে,
তোমার পথের সঙ্গী হতে,
এই এত্তটুকুন আত্মাটাকে রেখো না আর তফাতে।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


