আমার প্রিয় পোস্ট
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- আমার শোকেজে সাজানো ব্লগ গুলো... - আকাশদেখি
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- রেসকোর্স, ৭ মার্চ ও একটি ইসলামী জলসার গল্প - অমি রহমান পিয়াল
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- জন স্টোনহাউজ : মুক্তিযুদ্ধের এক প্রতারক বন্ধু - অমি রহমান পিয়াল
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- WTF!!! আসুন সহজে খুঁজে বের করি ফন্ট!
- নাফিস ইফতেখার
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- শিবিরের জন্মদিনে সামী'র ব্লগীয় অনুভুতি - সামী মিয়াদাদ
- বসনিয়ার ধর্ষণ ও বাংলাদেশ ৭১ - অপ বাক
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ১৯৭১ সালে সংঘটিত যেসব অপরাধের বিচার হওয়া জরুরী - একরামুল হক শামীম
- ঘোমটার খসে যাওয়া আর জুজুর ভয় , কাউয়ার লগে মেঘ দেখি - রাগ ইমন
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- রেপিড শেয়ার থেকে ফাইল ডাউনলোড করুন বিকল্প/পেইনলেস উপায়ে: as smooth as silk (প্রিমিয়াম ইউজারদের জন্য নয়) - ক্যানন কার্ণেগী
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- সাহায্য চাই - লাবু শামস
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

একান্ত ব্যক্তিগত শোকনামা "পিতা" তোমার জন্যে - কারো অতিপ্রচার বা অপপ্রচারের ধার না ধেরে
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৭
একটি কবরের অপেক্ষায় : চৌত্রিশ বছর
”মৃত পশুদের মতো আমাদের মাংস লয়ে আমরাও প’ড়ে থাকি ” - জীবনানন্দ ঠিক কোন অনুভূতি নিয়ে এ লাইন উচ্চারণ করেছিলেন তা আজ আর বুঝবার কোন উপায় নেই। কিন্তু নিজেদের সামগ্রিক অবস্থান থেকে মনে হয় তিনি আমাদের স্থবির বিবেকবর্জিত আধুনিকতা দেখেই এমনভাবে ভেবেছিলেন।
আগস্ট মাস শুরু হয়ে গেছে। রাস্তায় রাস্তায় আওয়ামী লীগ সরকার দায়িত্বে আসার সুবাদে এখন ”কাঁদো বাঙ্গালী কাঁদো” ব্যানারের ছড়াছড়ি। চ্যানেলে চ্যানেলে শোকাবহ আগস্ট নিয়ে নানা মাতম হবে। তারপর আবার যে যার ব্যক্তিগত হিসাবের বলয়ে ঢুকে যাবো। কেউ বা স্রেফ একটা রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে ঘুমিয়ে বা বেড়িয়ে দিন পার করে দেব। কেউ বা জন্মদিনের কেক কাটবো জন্মের ঠিক না থাকলেও। অনেকে টিভিতে খোমা দেখিয়ে নিরপেক্ষতার ভাবে অবগাহন করে বলবে - ”বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু বা জিয়া কাউকে খাটো করে দেখার অবকাশ নেই। বঙ্গবন্ধুর হত্যা দিবস যদি রাষ্ট্রীয় ছুটি হয় তাহলে হুঁ হুঁ জিয়া হত্যার দিনও কাজে কাজেই ছুটি হওয়া উচিত।” আমাদের মতো কলমজীবিরা ঝাঁপিয়ে পড়বে কলাম লিখতে।
১৫ ই আগস্ট ১৯৭৫ এ কি হয়েছিলো? কি আর হবে! ঐ যে বঙ্গবন্ধু ( অনেকে আবার শুধু শেখ মুজিব বলবে) তাঁর পরিবারসহ নিহত হয়েছিলেন কতিপয় উচ্ছৃংখল সেনা সদস্যের হাতে। আর মরবেই না ই বা কেন বলেন? বাকশাল তৈরী করে, নিজের ছেলেদের অনিয়ন্ত্রিত ক্ষমতা দিয়ে তাঁর পতন তো ছিল সময়ের ব্যাপার। আচ্ছা, আচ্ছা বেড়ে বলেছেন। বাক্শাল তৈরী করেই তাহলে উনি মরেছেন? কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষুদ্রজ্ঞানে তো আমরা জানতাম, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে একদলের উপস্থিতি ই দরকার। বহুদল থাকার দরকার নেই।
ছেলেদের অনিয়ন্ত্রিত ক্ষমতা দিয়েছিলেন? কিন্তু ইতিহাস তো বলে তাঁর পুত্র শেখ জামাল নিয়মতান্ত্রিক উপায়ে লেফট্যানেন্ট হয়েছিলেন এবং তাঁকে ১৪ই আগস্ট রাতে তদানন্তীন ইস্ট বেঙ্গলের টু আই সি শ্বাসরোধ করে হত্যা করে। কে জানে বাপু তোমাদের আওয়ামী লীগ ঘেঁষা ইতিহাস, তোমরা তো একদমই নিরপেক্ষ নও।
এভাবেই চলছে পঁচাত্তর পরবর্তী প্রজন্মের ইতিহাস চর্চা। নিজের দেশের ইতিহাস তারা এভাবেই জেনে আসছে। তারা জানে (বঙ্গবন্ধু) শেখ মুজিব একনায়কতন্ত্র এবং পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মারা গেছেন। গগলস পরা স্মার্ট মেজর দেশ স্বাধীন করেছে। চুয়াত্তরের দুর্ভিক্ষের জন্য আওয়ামী লীগ দায়ী। শেখ মুজিবের ছেলেরা ব্যাংকে ডাকাতি করেছে। মেয়েদের না কি বেইজ্জত করেছে। তুলে এনে বিয়ে করেছে। এসব প্রপাগান্ডাই আমাদের তরুণ তরুণীরা সাদরে গলধঃকরণ করছে। দ্রাবিড় জনগোষ্ঠীর অংশ হয়ে সাদা চামড়ার মোহে এন্টি আওয়ামী লীগার হতে যেয়ে হচ্ছে চরম ডানপন্থী রাজনীতির তোষণকারী কর্মী।
সহজ ইতিহাস ১৫ ই আগস্টের
১৯৭১ এর আমেরিকার নিক্সন-কিসিঞ্জার জুটি কখনোই তাদের প্রাণের দোসর পাকিস্তানের ভাঙ্গনকে প্রথম থেকে শেষ পর্যন্ত মেনে নিতে পারেনি। তার উপর তাদের ছিল তখনকার ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি তীব্র অবজ্ঞা। কারণ ইন্দিরা ছিলেন পন্ডিত নেহরুর কন্যা। নেহরু ছিলেন জোটনিরপেক্ষ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা এবং ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন ছিল আমেরিকার তষনকার পররাষ্ট্রনীতির সম্পূর্ণ বিপরীত। ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়েও কিসিঞ্জাররা খন্দকার মোশতাকের সহায়তায় চেষ্টা চালায় বাংলাদেশের অভ্যুদয়কে ঠেকাতে। কিন্তু তখনকার প্রধানমন্ত্রী তাজউদ্দীন এবং অন্যান্য নেতাদের দূরদর্শীতার কারণে সেই ষড়যন্ত্র আলোর মুখ দেখতে পারেনি। সকল বাধা অতিক্রম করে বাংলাদেশ জন্ম নেয় ঠিকই। কিন্তু একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে গড়ে তুলবার জন্য যে ধরনের আন্তর্জাতিক সহায়তা এবং জাতীয় পর্যায়ের নেতাদের সংশ্লিষ্টতা ও আন্তরিকতার প্রয়োজন হয় তার সবক’টি থেকেই বঞ্চিত হয় বঙ্গবন্ধুর সরকার। একদিকে আমেরিকার মতো দেশের অসহযোগীতা, তথাকথিতক ইসলামের ধ্বজাধারী সৌদি আরবের বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান না করা, অন্যদিকে সেনাবাহিনীতে অবস্থানরত পাকিস্তানী মনোভাবাপন্ন সেনাদের বহুমুখী ততপরতা সরকারের অবস্থা নাজুক করে তোলে। তার সাথে যোগ হয় ভারতবিরোধী রাজনীতির ধুয়ো। এমনসব ডামাডোলে বঙ্গবন্ধু দুঃসময়ের পরীক্ষিত বন্ধু তাজউদ্দীনকে ভুল বোঝেন এবং তাজউদ্দীনের পদত্যাগের মধ্য দিয়ে সূচিত হয় বঙ্গবন্ধুর ক্ষয়িষ্ণুতার মিটার।
আমেরিকা, আওয়ামী লীগের ভেতরে ঘাপটি মেরে থাকা মুক্তিযুদ্ধবিরোধী চক্র, পাকিস্তানী আদর্শে গড়ে উঠা সেনা সদস্য, নাটের গুরু মোশতাক, নেপথ্যের জিয়া ১৫ ই আগস্ট ১৯৭৫ এর রাত থেকে ভোরে তাই চালিয়ে যায় ইতিহাসের নৃশংসতম রাজনৈতিক হত্যাকান্ড।
হত্যার টুকরো বিবরণী
নৃশংসতার মাপকাঠি, কি কি করলে কত ডিগ্রী মার্ডার হিসেবে কোনটাকে আখ্যায়িত করা যায় তা আমার জানা নেই। আমি শুধু জানি - কোন মানুষ গর্ভবতী বিড়ালকেও মারবে না। আমাদের তথাকথিত দেশপ্রেমিক সেনারা তা করেছেন - বঙ্গবন্ধুর বড় পুত্রবধূ ছিলেন পাঁচমাসের অন্তঃসত্তা। বেঙ্গলের এক হাবিলদার এই তথ্য জানার পর একদম সই করে রাজিয়া সুলতানার পেটেই গুলি করে।
পাকিস্তানীরা ৯মাসের যুদ্ধে এ কাজ করেনি আমি আপনাদের হলফ করে বলতে পারি। রশীদ, ডালিম, জিয়া গং - আমাদের ইনডেমনিটি জড়ানো জারজরা যা করেছে - শেখ মনির স্ত্রীকে কিভাবে মেরেছে জানেন তো! - গুলি, হ্যাঁ গুলি করে তো বটেই, গুলি কোথায় করেছে সেটা জানবেন না ? সেনারা যখন শেখ মনির বাড়ি আক্রমণ করে তখন তার স্ত্রীর গুলিতে আর্টিলারির এক ছেলে মারা গিয়েছিলো। তাই শেখ মনির স্ত্রীর, জননাঙ্গে থ্রি ও ্েরবানিং মেশিনগানের ব্যারেল ঢুকিয়ে ৫/৬ জনে ধরে কমপক্ষে ৬০/৭০ রাউন্ড গুলি করে।
কি ভাই এন্টি আওয়ামী লীগাররা এখনো বলবেন যা হয়েছে ভালো হয়েছে? কোন বিচারের প্রয়োজন নেই? সপরিবারে মুজিব হত্যা ছিল সময়ের দাবী? বলুন। তাতে করে শেখ মুজিবের মতো মানুষের কিছু যাবে আসবে না। যাচ্ছে আসছে এই অভাগা জাতির। ছোট ছোট অপরাধ মানুষকে বড় অপরাধী করে তোলে। বঙ্গবন্ধুকে নির্বিঘেœ হত্যা করার পর আবারো আন্তর্জাতিক শক্তির সহায়তায় গগলস পরা জেনারেল জেলে রাখা চার নেতাকে মেরে ফেলে। হাজার মুক্তিযোদ্ধাকে নির্দ্বিধায় বিনা বিচারে ফাঁসীতে ঝোলায়। এভাবেই চলে আসছে আমাদের রাজনৈতিক হত্যাকান্ডের রামায়ণ। খুনীরা কি আশ্চর্য - রাজনৈতিক আশ্রয় পেয়ে যায় বহির্বিশ্বে।
একটি কবরের অপেক্ষায় : চৌত্রিশ বছর
খুনীরা বিলক্ষণ জানতো জীবিত মুজিবের চাইতে মৃত মুজিব আরো বেশি বলীয়ান। তাই তারা বঙ্গবন্ধুকে ঢাকায় কবরস্থ করেনি। করেছে সেই টুঙ্গীপাড়ায়। যেন সহজে মানুষ যেতে না পারে। দেখতে না পারে। গগলস মেজরের মাজার হয় আমার ঢাকায়, বঙ্গবন্ধুর কবর হয় না। শুধু আওয়াজ শুনি - ”বঙ্গবন্ধু হত্যার খুনীদের বিচার চাই”; বিচার আর হয় না। এত শুনানির কি আছে? আত্মস্বীকৃত খুনীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ কেন দিতে হবে সেটাও আমার বোধগম্য নয়। কেন এইসব খুনীদের ডাইরেক্ট গ্যাসচেম্বারে ঢুকিয়ে দেয়া হবে না তা জাতি জানতে চায়। ৯৬-২০০১ দিয়েছি শেখ হাসিনাকে, দিয়েছি ২০০৮ এর বিজয়। আমরা জনগণ আর কি দিতে পারি? কেন বঙ্গবন্ধুর বিচার আমাদের আজো দাবী করতে হয়? কেন চার নেতার হত্যার বিচার দাবী করতে হয়? ২১ শে আগস্ট ২০০৪, গ্রেনেডের স্পিন্টারের বিষক্রিয়ায় পরবর্তীতে নিহত মেয়র হানিফের হত্যার সুরাহা, আহসানউল্লাহ মাস্টারের মৃত্যু, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যার বিচার আমাদের কেন দাবী করতে হবে? নিজামী গংদের ফাঁসী দাবীর বিষয় হবে কেন? এগুলো যদি না করতে পারলো তাহলে কেন আমরা ২০০৮ এর বিজয় দিয়েছি আওয়ামী লীগকে?
নেপোলিয়নের মৃত্যুর একশ বছর পর ফরাসীরা তার কবর নিজ দেশে নিয়ে এসেছে। বঙ্গবন্ধুর কবর ঢাকায় আনার জন্য চৌত্রিশ বছর ধরে অপেক্ষা করছি। কবে শেষ হবে এই অপেক্ষা? এ কি শুধু কবর না কি জাতীয় প্রেরণার উতস? সহজগম্য কোনস্থান হোক বুকে রাখা বঙ্গবন্ধুর ঘুমের জায়গা। বঙ্গবন্ধুর সাথে ”কবর" কথাটা যায় না, হতে পারে বিশ্রামস্থল।
আমি তোমার প্রত্যাবর্তনের অপেক্ষা করি হে পিতা চৌত্রিশ বছর ধরে, দু'ফোঁটা উষ্ণ জল আমি ফেলতে চাই তোমার বিশ্রামস্থানের সন্নিকটে।
#### সূত্র : উইকিপিডিয়া, বাংলাপিডিয়া সহ বিভিন্ন ইন্টারনেট সাইট
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কালপুরুষ বলেছেন:
পড়ছি, কোন মন্তব্য করবোনা।
লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।
লেখক বলেছেন: না পড়লেই হয়। আপনার বাবা কি ফাউলামি করে??@সাইলেন্সার
হাসান বায়েজীদ বলেছেন:
পিতার মৃত্যুর ৩৪ বছর পরেও তার অনেক সন্তানই এখনো বুঝতেই পারেনি কি হারিয়েছে! এখনো বিতর্ক, এখনো ছিদ্রান্বেষ, এখনো "দুধে কাঁটা বাছার" প্রতিযোগীতা!!!
লেখক বলেছেন: হায় যদি জানতো তবে তো আর আমাকে এই পোস্ট দিতে হতো না![]()
আপনাকে ধন্যবাদ পড়ার জন্য
সাইলেন্সার বলেছেন:
বাবার নাম নেয়া ধৃষ্টতা দেখান কিভাবে? এটা কি ধরণের শিক্ষা।
নিজে ভাল হোন, তারপর অন্যকে শেখান।
লেখক বলেছেন: জাতির পিতাকে নিয়ে ব্যঙ্গ করার সময় মনে ছিল না?? হেহ্.....
মনির হাসান বলেছেন:
ভালো পোস্ট । হাসান বায়েজীদের কমেন্ট'টি অনেক কিছু বলে দেয় ।
ইউনুস খান বলেছেন:
আত্মস্বীকৃত খুনীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ কেন দিতে হবে সেটাও আমার বোধগম্য নয়। কেন এইসব খুনীদের ডাইরেক্ট গ্যাসচেম্বারে ঢুকিয়ে দেয়া হবে না তা জাতি জানতে চায়?????????????????????????????????একমত!!!!!!!!!!!!! কিন্তু দেখুন আওয়ামী সরকারই দুই দুইবার দেশ শাসনে আছে কিন্তু তাদের ফাঁসিতে ঝুলানোর কোন কার্যক্রমই চোখে পড়ছেনা
শেখ মনির স্ত্রীকে যেভাবে মেরেছে বলে আপনি লিখেছেন শোকে স্তব্দ হয়ে গেলাম। নিজের সমস্ত পশুত্ব জেগে তুলেও দেখেছি আল্লার কসম আমি আমার চিরশত্রু তাকে বা তায় আত্নীয়কে এভাবে মারতে পারতামনা।
বঙ্গবন্ধুর মৃত্যুর জন্য জিয়া দায়ী এটা বিশ্বাস করার মতো এখনো ঐরকম কোন দলিলাদি চোখে পড়েনি।
লেখক বলেছেন: বঙ্গবন্ধু হত্যার বেনিফিসিয়ারি কারা ছিল ভাই?? একটু ভালো করে দেখেন। আমাকে আলাদা করে তাহলে আর ব্যাখ্যা করতে হবে না।
পড়ার জন্য ধন্যবাদ।
সাধারণমানুষ বলেছেন:
কিছু বলার নেই .......দারুন লিখেছেন ।
লেখক বলেছেন: বঙ্গবন্ধুর মতো একজন দারুণ মানুষ আমার পিতা, আমাকে তো দারুণ লিখতেই হবে। কিন্তু এমন ঘটনা লিখতে যেন আর কোন জাতিকে না হয়, এ কায়মনোবাক্যে প্রার্থনা করি।
হাসান বায়েজীদ বলেছেন:
সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকান্ডকে যারা সময়ের দাবী মনে করে ঘাতকদের প্রতি নত-মস্তক হয়...তাদের একটা বড়ো অংশ কিন্তু বিকৃত প্রপাগান্ডার দ্বারা বায়াসড। গত ৩ দশকে এই প্রপাগান্ডা মহীরূহ হয়ে ছে বলেই এখন জেলখনায় সেদিনের আত্নস্বীকৃতি খুনীদের রাস্তা টেনে হিঁচঁরে, জুতো-পেটাকরে, ছাল ছাড়ানো কঠিন হয়ে উঠেছে!
ব্লগবন্ধু বলেছেন:
শাস্তিতে থাকতে দিন টুঙ্গীপাড়ায় । যতদূর জানি, এটা তাঁরও ইচ্ছা ছিল । হয়তো অভিমানী সিদ্ধান্ত !!
লেখক বলেছেন: না তিনি এধরনের কোন সিদ্ধান্ত নেননি। আিম যতটুকু জানি।
খুনীরা ভয়ে আলাদাভাবে তাঁকে টুঙ্গীপাড়ায় সমাহিত করে, বাকীদের বনানীতে দাফন করা হয়।
তথ্য ভুল থাকলে শুধরে দিবেন প্লিজ।
জানজাবিদ বলেছেন:
এই ব্যাপারটা ১৯৯৬ থেকে ২০০১ এর মধ্যেই শেষ করা উচিৎ ছিলো। আমাদের দেশের আইনকে 'স্বাভাবিক' ভাবে এগুতে দিলে বিচার কেয়ামত পর্যন্ত চলতে থাকবে।
লেখক বলেছেন: ১১৯৬-২০০১ এর মধ্যে শেষ করে ফেললে পরে কি নিয়ে মানুষের সহানুভূতি আদায় করবে লীগ??
এখনো কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না।![]()
সাইলেন্সার বলেছেন:
আমার পিতা একজনই।
আর 'ফালতু' শব্দটা এলোমেলা লেখার জন্য- সমালোচনা সহ্য করার সৎসাহস নেই যখন তখন অন্য কারো পোস্টে একই মন্তব্য করবেন না আশাকরি।
লেখক বলেছেন: পোস্টের শুরুতেই বলে দিয়েছিলাম কথাটা এ পোস্টে অনভিপ্রেত মন্তব্য আমি গ্রহণ করব না। আপনার পিতা একজন হতে পারে, কিন্তু তিনি আপনাকে দেশের ইতিহাস জানানি এবং আপনিও জানেননি। তাই এধরেনর কথা বলতে সাহস পান।
আমার লিখা এলোমেলো কারণ বুঝবার ক্ষমতা সাইলেন্সার নিকধারীর নেই।
আপনাকে ব্লক করা হলো
লেখক বলেছেন: Click This Link
ব্লগার মাত্রই জানে আমি যে সুশীল না।
আজাইরা পোস্ট দিয়া লাভ নাই ![]()
ইউনুস খান বলেছেন:
বেনিফিসিয়ারি চিন্তা করলেতো অনেক কিছুই বলতে হয়.............৭৫ এর পরবর্তিতে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলো সবাই বেনিফিসিয়ারি। এমনকি আওয়ামীলীগ সরকারও। স্বাধীনতার ৩৫ বছর পর মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার স্বপক্ষের শক্তি বলে বিবেচিত আওয়ামীলীগ যখন ৯৬ এ ক্ষমতায় আসলো তখন তাদের নেতার এ খুনের কি বিচার করলো? কেন বিচারের রায় কার্যকর করলোনা? কেন মুক্তিযুদ্ধারা অবহেলিত রয়ে গেলো?কেনো বঙ্গবীরকে ঐ সময় দল ছেড়ে দিতে হয়?
ইতিহাস বড় নিষ্টুর। শত্রু-মিত্রের কারো কোন ক্ষমা নেই। একদিন সবই উন্মোচন হবে আশা রাখি।
লেখক বলেছেন: এ প্রশ্ন আমারো
লেখক বলেছেন: ১১৯৬-২০০১ এর মধ্যে শেষ করে ফেললে পরে কি নিয়ে মানুষের সহানুভূতি আদায় করবে লীগ??
এখনো কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না।![]()
আশা করি আমার এ মন্তব্য আপনার দৃষ্টিগোচর হয়েছে
ইউনুস খান বলেছেন:
তাহলে মনে হয় জিয়াকে এই ভাবে দোষ দেওয়া কিছুটা পক্ষপাতদুষ্ট। আবার যদি লক্ষ্য করে থাকেন তাহলে হয়তো জানবেন বঙ্গবন্ধুর বিচারের রায়ে কোনভাবেই জিয়াকে জড়ানো হয় নি।
হতে পারে জিয়া দায়ী কিন্তু সেটার কোন রকম প্রমাণই কিন্তু আমাদের হাতে নেই। তাই শুধুমাত্র বেনিফেসিয়ারি হিসাবে একজনকে দোষ দেওয়াটা কতোটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আমার দ্বিমত আছে।
পাকিস্থানের বেনজিরের মৃত্যুর পর অনেকেই জারদারির হাতে দেখেছে এই মৃত্যুর পিছনে। কারন সেই বেনিফিট।
এখন যদি আমরা চিন্তা করে দেখি তাহলে দেখবেন ৭১ এর পর প্রতিটা রাজনৈতিক হত্যাকান্ডের পরই কেউ না কেউ বেনিফিট পেয়েছে। ইচ্ছে বা হঠাৎ পেয়ে গেছে যেভাবেই হোক।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
মুজিবের পুত্রবধুর মর্মান্তিক মৃত্যুর খবর উঠাইছেন.....কই তার পোলা যে মেজর ডালিমের বউকে সবার সামনে উল্লঙ্গ করলো তাতো লিখেন নাই....
এইতো পিলখানা ট্রাজেডিতে................সেনা অফিসারদের বউকে ধর্ষণ করলো তাতো আপনাগো চক্খে আইবো.কারণ যারা লীগের খাতায় নাম লেখায়.....তারা
হাসু আর বাবা (নিজের না...বানীযে নেওয়া) নিয়া ব্যস্ত থাকে।
কইসা.মাইনাস।
লেখক বলেছেন: মেজর ডালিমকে তো কুত্তা দিয়ে খাওয়াইনি।
সাইফ হাসনাত বলেছেন:
নাম তো মেঘ! মেঘের মতো উড়তে চান?এই লেখায় মাইনাস আমি দিতাম না ১৪ নাম্বার কমেন্টের কারণে দিলাম... কারণ আরো আছে কিন্তু সেগুলো বললেও বুঝার ক্ষমতা আপনার আছে বলে মনে হচ্ছে না।
লেখক বলেছেন: সত্য সত্য ই।
পারলে সত্যকে বদলান। চ্যালেঞ্জ দিলাম ওপেন।
ইউনুস খান বলেছেন:
বঙ্গবীরের ইদানিং কালের কার্যক্রমকে কোনভাবে আমিও সাপোর্ট করতে পারিনা।
লেখক বলেছেন: আমি ও না
বিবর্তনবাদী বলেছেন:
কেমন আছেন? তা আজকে কি কি করলেন আপনি?
লেখক বলেছেন: বিবর্তিত হইনি, গত বছর যা করেছি আজকের দিনে, আজো তাই করলাম।
মগ্নতা বলেছেন:
আপনের ভাষা ভালো। তারপরও মাইনাস দিলাম, আপনের ইতিহাস বিবেচনার চোখ কল্পনার আবেগে ভরা। তাই।
লেখক বলেছেন: আচ্ছা।
পড়েছেন তাতেই খুশি হলাম।
রন্টি চৌধুরী বলেছেন:
নেপোলিয়ানের কবর রোমে স্থানন্তরের সাথে বঙ্গবন্ধুর কবর ঢাকায় আনার তুলনায় যাবার দরকার নেই। টুঙ্গিপাড়া থেকে ঢাকায় কবর তুলে আনার কোন মানে হয় না। তিনি টুঙ্গিপাড়াতেই শান্তিতে আছেন।
রন্টি চৌধুরী বলেছেন:
জানি না কে কে জানেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুকে কবর দেবার ইতিহাস।যখন তাকে কবর দেয়া হয় তখনকার ঘটনা জানলে যে কেউ কাদবে, যে লোক খালেদার জন্মদিনে আনন্দ পালন করে সেও কাদবে যদি মানুষ হয়।
লেখক বলেছেন: কান্নাকে শক্তিতে পরিণত করতে স্পর্শ লাগে। টুঙ্গীপাড়া সহজগম্য জায়গা নয়।![]()
লেখক বলেছেন: আপনি সাইলেন্সার এর ব্লগে বলেছেন আমি দলীয় ভাবাবেগপূর্ণ।
আপনি আমার সম্পর্কে কি জানেন??
মন্তব্য করাটা কি ঠিক হয়েছে??এভাবে??
নাফিস ইমতিয়াজ বলেছেন:
sheikh kamal naki major dalim er wife ke rape korsilo???eita ki true?
amar janar khub icha.
লেখক বলেছেন: তাই?? আমিও জানতে চাই।
কোথাও পেলাম না এ তথ্য।
৩৪ বছরে এন্টি লীগাররা এই সত্যকে খুঁড়ে আনতে পারেনি?? দুঃখজনক পারফর্মেন্স।
ইউনুস খান বলেছেন:
১৬ নং মন্তব্যের জন্য আমাকে ধন্যবাদ জানিয়ে আপনে মন্তব্যের উত্তর দিয়েছেন। যদিও আশা করেছিলাম আরো কিছু বলবেন।যাই হোক তাহলে আমি ধরে নিতে পারি এই যে আপনি পোস্টে জিয়া গং বা গগলস মেজর বলে যে কয়েকটি বাক্য লিখেছেন সেটা আপনার এক চোখা দৃষ্টিতে অথবা খুব আবেগে লিখেছেন।
বঙ্গবন্ধুর প্রতি আবেগ থাকা নিশ্চয় ভালো। কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত সেই আবেগে মিথ্যা কোন কিছু যেনো না থাকে। কারন সেই মিথ্যাকে আরেকজনকে উসকে দিতে পারে। ফলে সেও বঙ্গবন্ধুকে অসম্মান করে আপনার উস্কানোর প্রতিশোধ নিবে এবং বিকৃত সুখ পাবে।
ঠিক এই কারনেই মনে হয় ৯৬ এর আওয়ামীলীগ সরকারকে আইন করতে হয়েছিলো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর বাধ্যবোধকতার জন্য।
লেখক বলেছেন: জিয়ার মতো কুলাঙ্গার
যেন বঙ্গেতে না জন্মে
আরেকবার
সাইফুল্যাহ কামরুল বলেছেন:
আমার মতে সকল হত্যার বিচার হওয়া দরকার । বিচার না হলে মানবতা ধংশ হয়ে যাবে।আমাদেরকে নজর রাখতে হবে যে অপরাদ করেনি শুধুমাত্র সে আমার দলের লোক নয় বলে তাকে অপরাধী যেন না বলি।
ইউনুস খান বলেছেন:
আপনের লড়াকু মনোভাবটা ভালো লাগছিলো, কিন্তু শেষে এসে আবেগী ঢংটা ভালো লাগলোনা।যাই হোক একটা প্রমাণ দেখান বঙ্গবন্ধুর মৃত্যুতে জিয়ার হাত ছিলো। আমিও জিয়াকে ঘৃণা করতে চাই। আমি অন্ধনা, আমি বিবেকহীন না। আমিও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে ভালোবাসি। হাজারের বছরের এই শ্রেষ্ট্র বাঙ্গালীকে ভালোবাসি।
লেখক বলেছেন: জিয়ারে ঘৃণা করি, হাজার হাজার মানুষকে বিনা কারণে ফাঁসী দেয়াতে, সংবিধানের ধর্ম নিরপেক্ষতা বদলানোতে, চার নেতাকে হত্যা করে আমাদেরকে অন্ধকারে নিক্ষেপের কারণে, রাজাকারদের পুনর্বাসন করার জন্যে।
আরো কিছু চাই ঘৃণা করার জন্য?
সাগর চক্রবতী বলেছেন:
খুব সুন্দর লিখেছেন।
লেখক বলেছেন: হুম
আকাশচুরি বলেছেন:
হাসান বায়েজীদ বলেছেন: পিতার মৃত্যুর ৩৪ বছর পরেও তার অনেক সন্তানই এখনো বুঝতেই পারেনি কি হারিয়েছে! এখনো বিতর্ক, এখনো ছিদ্রান্বেষ, এখনো "দুধে কাঁটা বাছার" প্রতিযোগীতা!!! +
লেখক বলেছেন: এখানেও করছি প্রতিযোগীতা, দেখছেন ই তো।
পড়ার জন্য ধন্যবাদ
বজ্রকণ্ঠ বলেছেন:
আপনাকে মাইনাস। আপনার লেখাকে নয়।আপনি একটা ইল কালচার্ড সেটা এই কয়েকদিনেই বুঝেছি।লেখক বলেছেন:
ব্লগার মাত্রই জানে আমি যে সুশীল না।
আজাইরা পোস্ট দিয়া লাভ নাই
আপনি সুশীল না তবে কুখ্যাত গালিবাজ। সেটা শুধু ছাগুদের উপর বর্ষিত হলে ঠিক ছিল। কিন্তু প্রায়শই নির্দিষ্ট কিছু জ্ঞানপাপীর হয়ে চামচামি তথা গেলমানি করার সময় সাধারন ব্লগারদের ওপরও বর্ষণ হয়।
মুখটা আগাম গঙ্গাজলে ধুয়ে নিন। গালিবর্ষণ শুরু হয়ে যাবে নিশ্চয়ই।
লেখক বলেছেন: জামাত শিবির রাজাকার (জা.শি. রা) দের ছাড়া গালি দেই না।
সেই শ্রেণীভুক্ত হলে অবশ্যই গালি দিব চ বর্য়ীয়
লেখক বলেছেন: আমরা তোর মতো লোকদের পুড়ি, তোর বাপের ক্ষেতায়।
উদাসী স্বপ্ন বলেছেন:
একটা কথা কই। কেউ ধোয়া তুলসী পাতা না। বঙ্গবন্ধুও না। অবশ্য এখানে হয়তো তার নিজস্ব অন্যকোনো কারন থাকতে পারে, কিন্তু তৎকালীন আমলে এমন কিছু কাজ করা হয়েছিলো যেটা জন গন ভালো ভাবে মেনে নিতে পারেনি। কিছু ব্যাপার আসলেই অস্বীকার করার জো নেই যে দুর্নীতি, পারিবারিক কিছু উচ্ছৃঙ্খলতার লাগামহীনতা, মানুষের মধ্যে দুর্ভিক্ষর কারনে কস্ট ইত্যাদি সবকিছুইতে তেতে উঠেছিলেন তদানীন্তন মানুষের মন। আর সেই সুযোগটাই নেয় কিছু স্বার্থান্বেষী মহল।বঙ্গবন্ধুর মৃত্যুর বিচার হবার যেমন দরকার তেমন দরকার দেশকে দুর্ণীতি মুক্ত করা। এখনও তো একই জিনিস ঘটছে হত্যা রাহাজানী আগের সরকারের তুলনায় কয়েক গুণ বেড়েছে বৈকি! আমি যখন এলাকা দিয়ে হাটি তখন নিজেই বুঝতে পারি এসব শোক দিবসের মচ্ছবের নামে কি পরিমান চাদা দিতে হচ্ছে ক্ষুদ্র ব্যাবসায়ী দেরকে। গত সরকারের আমলে এটা দিতে হয়েছিলো কর্পোরেট বড় বড় হাউজদেরকে বিভিন্ন কাজ পাইয়ে দেবার নাম করে আর এখন এটা ছোট ব্যাবসায়ীদেরকেও।
সত্য কথা খুব কড়া, পানি আসলেই জীবনের উপকারী আর লেবুর খাদ্যগুণ আসলেই অনন্য। কিন্তু সেই পানি যদি বেশী ঘোলা করা হয় আর লেবু যদি বেশী মোচড়ানো হয় তাহলে সেটা হিতে বিপরীত হয়- এটা কেনো হাসিনা বোঝে না?
আর আমার এখন রাস্তায় বের হলে কারো বিচারের জন্য নিজের কিছু যায় আসেনা, শুধু এটাই ভাবি অফিসে ঠিক মতো অথবা সময় মতো পৌছাতে পারবো তো, অথবা বাজারে গিয়ে প্রতিদিনকার উচ্চমূল্যের রেকর্ডটা আজ দেখবো না তো, অথবা রাতে ঘুমানোর সময় টানা মাইকের বিকট চিৎকারে সমস্যা হবে নাতো!
বিলাসী চিন্তা ভাবনা এখন আর ভালো লাগে না!
লেখক বলেছেন: দেশের কথা ভাবা বিলাস না।
বহ্নিশিখা বলেছেন:
সাইলেন্সার আর লুথাদের মত শুয়োরের বাচ্চাদের চামড়া তুলে কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। এই সব মীরজাফরের বাচ্চাদের বাঁচিয়ে রাখারই কোন অর্থ হয় না।
লেখক বলেছেন: মীরজাফররাই সংখ্যাগরিষ্ঠ
অলস ছেলে বলেছেন:
মাইনাস দিলাম। ধন্যবাদ।
লেখক বলেছেন: পড়ে মাইনাস দিয়ে থাকলে অসুবিধা নেই
জাতি জানতে চায় বলেছেন:
লেখক@ আপনি কিছু যুক্তির পাশাপাশি কিছু বানানো কথা গেলানোর চেষ্টা করেছেন। প্রকৃত বিচার যদি কেউ না চেয়ে থাকে তো সে হচ্ছে আলীগ। দেশে যে কয়টা বড় বিচার আজও পাবলিক পায় নাই তার প্রায় সবগুলোই আলীগ কেন্দ্রিক এবং তারা বিচার না চেয়ে বরং এগুলোর রাজনৈতিক ব্যবহারই চেয়েছে। চাপে পড়ে বঙ্গবন্ধুর বিচার একটা পর্যায়ে নিয়ে গেছে যাতে পাবলিককে বলতে পারে আমরা বিচারের ব্যবস্থা করছি। আর বিএনপি চাইলেও বিচার করার একটা রিস্ক ছিলো, কোন কারনে রায় যদি অন্যরকম হত তাহলেই বা কি হত অথবা আলীগ কি চাইত যে বিএনপি মামলার কাজ ধরুক?? যুদ্ধাপরাধের বিচার কারা চায় না বলে আপনার মনে হয়?? আমার তো মনে হয় আলীগ পন্থীরা ছাড়া আর সকলেই চায়। বিএনপি এর বিচার করলে তা বিশ্বাস যোগ্য হত না এই কারন দেখিয়ে আলীগই চরম বিরোধিতা করত। কারন তারা এটা নিয়াও রাজনীতি করতে চায়। বরং ইতিহাসই বলে ত্রিদেশীয় শিমলা চুক্তির মাধ্যমে এই মামলার পথ অনেকটা রুদ্ধ করে রাখা হয়েছে।আর জাতির অন্যতম একজন নেতার একজন পরীক্ষিত বন্ধুকে ভুল বুঝাকে শুধু ভুল বলে উড়িয়ে দেয়াটা কতটুকু যুক্তিসঙ্গত? কেন তার চারপাশে চাটুকারের দল জড়ো হয়েছিল? এরা সবাই কি ঝকঝকে নতুন আলীগার ছিলেন যে তিনি এদের ব্যাপার-স্যাপার বুঝে উঠতে পারেন নি? কোন ইতিহাসই বঙ্গবন্ধুর হত্যায় জিয়ার প্রত্যক্ষ সহযোগীতার কথা বলে না, সর্বোচ্চ তার নিঃস্পৃহতার কারন জানতে চায়। শুধু শুধু যাকে পছন্দ না তাকে কাদায় মাখামাখি করার দরকার নাই, চাইলে উনার ব্যাপারে অন্য বিষয়ে সমালোচনা করতে পারেন।
সব কিছু ঢাকায় হতে হবে এমনটাই বা কেন চিন্তা করছেন? ঢাকার বাইরে হলে কি সম্মান দেখানো যায় না? আমার তো মনে হয় জিয়ার কবরও তার জন্ম স্থানে হলে ভাল হত, আর যাই হোক চাটুকারদের রাজনীতি করাটা আরেকটু কঠিন হতো।
লেখক বলেছেন: বিচার বিষয়ে পূর্বেই মন্তব্য করেছি। দেখুন :
১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৯
comment by: জানজাবিদ বলেছেন: এই ব্যাপারটা ১৯৯৬ থেকে ২০০১ এর মধ্যেই শেষ করা উচিৎ ছিলো। আমাদের দেশের আইনকে 'স্বাভাবিক' ভাবে এগুতে দিলে বিচার কেয়ামত পর্যন্ত চলতে থাকবে।
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
আপনার জবাবটি লিখুন
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৩
লেখক বলেছেন: ১১৯৬-২০০১ এর মধ্যে শেষ করে ফেললে পরে কি নিয়ে মানুষের সহানুভূতি আদায় করবে লীগ??
এখনো কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না।![]()
জাতি জানতে চায় বলেছেন:
ওহ আমিও মাইনাস দিছি!
লেখক বলেছেন: পড়ে মাইনাস দিয়ে থাকলে অসুবিধা নেই
ফকির ইলিয়াস বলেছেন:
চমৎকার লেখা ,আফসানা। আপনি লিখুন। কতিপয় আলবদর সন্তান রা আমাদের কলম থামাতে
পারবে না। আমরা সত্যের স্বপক্ষে লিখে যাবোই ।
মহান মুজিব অমর হোন।
লেখক বলেছেন: ধন্যবাদ কমরেড
সাইফ হাসনাত বলেছেন:
জিয়ার মতো কুলাঙ্গারযেন বঙ্গেতে না জন্মে
আরেকবার...
পোষ্টটা তো এই বিষয়েও লেখতে পারতেন। নিজে জিয়াকে দেখতে পারেন না, এটা একটা খবর। আর শেখ মুজিবকে বাংলাদেশিরা ভালোবাসবে, এটা স্বাভাবিক- কোন খবর নয়।
আর ওপেন চ্যালেঞ্জ!!?? হাসালেন... কতটুকু সত্য আপনি জানেন?
লেখক বলেছেন: আপনার চাইতে সামান্য হলেও বেশি জানি।
রাহি বলেছেন:
পোষ্ঠ'টি ভাল লেগেছিল ভেবেছিলাম মন্তব্য করার পর প্লাস দেব কিন্তু লেখকের এই মন্তব্যগুলো পড়ে(লেখক বলেছেন: মেজর ডালিমকে তো কুত্তা দিয়ে খাওয়াইনি।/ লেখক বলেছেন: জিয়ার মতো কুলাঙ্গার
যেন বঙ্গেতে না জন্মে
আরেকবার।)
প্লাস দেয়া তো দূরে, এখন আমার মন হচ্ছে আপনি পিতৃ পরিচয়হীনতায় ভূগছেন।
আপনি প্রথম মন্তব্য করেছেন যে, মন্তব্য মুছবেন। এত ভয় কিসের? থলের বিড়াল বেরিয়ে আসার ?
আপনি ওপেন চ্যালেন্জ দিয়েছেন। কিসের চ্যালেন্জ? ভাড়াটে লেখক'দের লিখা/ইতিহাস পড়ে ?!! আপনি কি জানেন? সোয়ারিং ছাড়া কিছু জানেন? শুনোণ ১৯৭১ থেকে ১৯৭৫ এর ১৫ই আগস্ট পর্যন্ত দেশি-বিদেশী পএিকা দেখুন-জানুন তারপর লিখুন।
লেখক বলেছেন: একটি মন্তব্য ও মোছা হয়নি। কেউ বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করে কিছু লিখলে সেটা মোছা আমার দায়িত্ব। ভয়, হাহ হাহ, তুমি আমাকে চেনো না বাচ্চা।
ভাড়াটে লেখক কারা? ড্রামতত্ত্বের উদ্ভাবকরা ছাড়া?
তোমাকে কে বলেছে দেশি বিদেশী পত্রিকা না পড়ে আমি লিখেছি বাচ্চা??
আশিক হাসান বলেছেন:
লেখাটা শুরু থেকে ভালই লাগছিলো বেশ কিন্ত যত অগ্রসর হচ্ছিলাম সস্তা আবেগের কারনে ভাল লাগাটা উবে যেতে সময় লাগলো না ।আর স্বাভাবিক কারনে মাইনাস দিলাম তবে সেটা জানিয়ে দেওয়ার অর্থ হচ্ছে লেখক যেন ভবিষৎ এ তার এই আবেগ কে প্রশমিত করে সত্যকে তুলে ধরেন।আর কারও অপ্রপচারে কারও সম্মান একবিন্দু কমে বা বাড়েনা বরং ইতিহাস সত্যকে সবসময় তুলে আনে আস্তাকুড় বা বিস্মৃতির অতল গহ্বর থেকে।তা সেটা ভাল বা খারাপ যাই হউক না কেন।বংগবন্ধু এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন মহামানব ছিলেন না বরং তারা আমাদের মত একজন মানুষই ছিলেন ।তাই তারা কোন দোষগুনের উর্ধ্বে ছিলেন না । একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেমন তাদের স্ব স্ব ক্ষেত্রে অবদান ছিলো আবার পরবর্তী কালে তাদের নিজেদের অনেক দূর্বলতার কারনে তারা বিতর্কিতও ছিলেন ।
আর বাংলাদেশের কোন হত্যাকান্ডর বিচার না হওয়ার পেছনে মূল কারন এই হত্যাকান্ড গুলোকে সবসময় এক শ্রেনীর সুবিধাবাদীদের মাধ্যমে রাজনৈতিক ইস্যুকরন।আমি কেন বংগবন্ধুর বিচার দাবী করব এটাতো রাষ্ট্রের দায়িত্ব ।সেটা এখন বি এন পি বা আওয়ামী লীগ যেই দলই থাকুক না কেন সরকারের আসনে । একইভাবে প্রযোজ্য জিয়া হত্যা বা অন্যান্য হত্যাকান্ডগুলো।আমরা যত এই বিষয়গুলো নিয়ে পরষ্পরের মধ্যে কাঁদাছোড়াছুড়ি করব নিজেদের মধ্যে ততই এই বিচারের বিষয়গুলো গৌণ হয়ে পড়বে।
লেখক বলেছেন: বিচার বিষয়ে পূর্বেই মন্তব্য করেছি।
লেখক বলেছেন: পড়ে মাইনাস দিয়ে থাকলে অসুবিধা নেই
নাজনীন খলিল বলেছেন:
বহ্নিশিখা বলেছেন: সাইলেন্সার আর লুথাদের মত শুয়োরের বাচ্চাদের চামড়া তুলে কুত্তা দিয়ে খাওয়ানো উচিত। এই সব মীরজাফরের বাচ্চাদের বাঁচিয়ে রাখারই কোন অর্থ হয় না। ফকির ইলিয়াস বলেছেন: চমৎকার লেখা ,আফসানা।
আপনি লিখুন। কতিপয় আলবদর সন্তান রা আমাদের কলম থামাতে
পারবে না। আমরা সত্যের স্বপক্ষে লিখে যাবোই ।
মহান মুজিব অমর হোন।
উপরের এই দুই মন্তব্যের সাথে ১০০% সহমত।
পোস্টের বক্তব্যের সাথে ১০০০০০০০০০০০%সহমত।যারা ডালিমের বউয়ের সাথে শেখ কামালের মনগড়া রেপ ঘটনা নিয়ে লাফালাফি করে তাদের স্বাধীনতা পরবর্তী প্রতিটি ঘটনা নিয়ে ভালভাবে জানাশোনার দরকার।পরের মুঝে ঝাল খেতে অধিকাংশ মানুষ পছন্দ করে।
লেখাটি আমার প্রিয় পোস্টে যাচ্ছে।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: আপু কবে এইসব অবুঝ প্রজন্ম সত্যি ইতিহাস জানবে??
আমার দুঃখ লিখাটা বঙ্গবন্ধুকে নিয়ে, দল নিয়ে নয় - এ ব্যাপারটাই অধিকাংশ পাঠক বুঝলো না ![]()
লেখক বলেছেন: আবেগ ছাড়া ভালোবাসা হয় না।
আবেগহীন প্রজন্ম শুধু নিজেরটাই তাই ভাবা শিখেছে।
দেশকে আবেগ দিয়েই ভালোবাসতে হয়, স্রষ্টার কেয়ামতের হিসাবের মতো চুলচেরা বিশ্লেষণ দিয়ে নয়।
আপনাকে ধন্যবাদ
জইন বলেছেন:
আল্লাহর কসম--- যে যে কুত্তার বাচ্চা, বেজন্মা, গোলাম আযম নিজামির পুতরা মাইনাস দিসে তাদের জন্মের ঠিক নাই। আমি ব্যান নাই প্লাস দিতে পারছি না ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
আহা তারা ইতিহাস জানে না, জন্ম নিয়ে আমরা কথা না বলি।
জইন বলেছেন:
কিছু ই-রাজাকারকে পেলাম পোস্ট থেকে, ধন্যবাদ
লেখক বলেছেন: আমিও তাই দেখলাম![]()
আল্লাহ রাখা বলেছেন:
বেজন্মা নিজামি গোলাম আযমের পুতরা --- মাইনাস দাও,তাই না
আল্লাহ রাখা বলেছেন:
বোঝা গেল সামুতে কি পরিমান--- বেজন্মা আছে।
সুবিদ্ বলেছেন:
শেখ মুজিব আমার কাছে হিরো.......তাঁকে ভিলেন বানানোর চেষ্টাকারীরা একদিন হাস্যকর হিসেবে পরিগণিত হবে.......এই আশা বুকে ধরে রাখি.......আমি মুজিবকে ভালোবাসি.........কিন্তু তাজউদ্দীন আহমদের সাথে ক্ল্যাশটা এত্ত সোজা না বোধহয়.......আচ্ছা, শেখ মুজিবের কি কখনো মনে হয়েছে, "তাজ আমার অবর্তমানে দেশের স্বাধীনতার যুদ্ধে জয় অর্জন করে ফেলল, হয়ত একদিন আমাকে চ্যালেঞ্জ করবে......."
আর এই বিচার কোন সঠিক বিচার হচ্ছেনা........হলে জে. শফিউল্লাহ সাক্ষী না হয়ে আসামী হতেন.........আর স্বঘোষিত খুনীদের হয়তো ফাঁসি-ই হবে, কিন্তু পেছনের ষড়যন্ত্র উদঘাটিত হবেনা এই বিচারের মাধ্যমে.......
লেখক বলেছেন: জনাব তাজউদ্দীনের সাথে তাঁর ক্ল্যাশটা কোথায় তা দিয়ে আমি আর লিখাটাকে বড় করতে চাইনি।
শফিউল্লাহর মতো মেনাবিড়ালদের কাছে আমরা কি আশা করব??
ষড়যন্ত্র তো দেশীয় এবং আন্তর্জাতিক।
খুঁজলে সহজেই পেয়ে যাবেন।
Ekjon extraordinary writer hishebe uchit na ekjon historic figure niye kichu likhte jeye ar ekjoner shombondhe kono remark kora. This is a blog where multifarious opinionated people exist.
But it definitely is a knitly written post with a substantial volume of fact and figure.
লেখক বলেছেন: সেজন্যই আমি বলেছি "ব্যক্তিগত শোকনামা"।
+ - এ কি আসে যায়?
সিরাজউদ্দৌলা আর মীরজাফর দুজনই ইতিহাসের অংশ - রিমার্ক করবা না বিষয়টা সামনে এলে??
তুমি আমার চাইতে ভালো জানো "রিপেট্রিয়ট" ব্যাপারটা কি।
আমি এক্সট্রা অর্ডিনারি রাইটার না।
মন্তব্যের জন্য ধন্যবাদ এবং ভালোবাসা
আর মেঘকন্যা ফুলেশ্বরি কুমকুমারি ময়নাপাখি, আপনি আমার অভিবাদন গ্রহণ করুন।
লেখক বলেছেন: আপুমণি ধন্যবাদ
টোনা বলেছেন:
আপু কি লিখলেন এইটা ?? বুঝতে পারছি না কি বলবো .......
লেখক বলেছেন: কিছু বলো না। শুধু বলি ইতিহাস জানো, দেশ জানো।
ভালো থাকো।
উদাসী স্বপ্ন বলেছেন:
লেখক বলেছেন: দেশের কথা ভাবা বিলাস না।এটা আমি বলি নাই, আমি বলছি এসব অল করাপ্টেড মানুষদের কথা ভাবা আসলেই বিলাসীতা! এদেরকে যত ভোট দেই না কেন, যতই সুযোগ দেই না কেন, আমাদেরকেই মরতে হবে, টাকার জন্য দেহ বা নীতি বিকোতে হবে, অথবা রাস্তায় ছুড়ির ভয়ে সবকিছু দিতে হবে, এমনকি হয়তোবা জীবনটা!
সবচেয়ে ভালো মনে হতো এদের সবগুলোকে ব্রাশ ফায়ার করে নর্দমায় ফেলে দিতে আর সাথে পেটমোটা অকর্মন্য যত সব সরকারী আমলা বা নীতি নির্ধারক!
আই হেট দীজ শিটস!
উদাসী স্বপ্ন বলেছেন:
তবে একটা কথা দেখলে আমার প্রচন্ড হাসি পায়। এখানে যারা কমেন্ট করছেন তাদের ৯০% সেসময় জন্ম নেয়নি। যারা জন্ম নিয়েছেন তাদের মধ্যে এমন কেউ নেই যারা নিরপেক্ষ ভাবে তাদের অবজার্ভেশনটা বলতে পারেন!আমরা এখানে যারা কমেন্ট করছি তারা হয় মুরব্বীদের কাছ থেকে শুনে অথবা বই পত্র ঘেটে।
এখন এই বই পত্র লেখছে কারা? নিশ্চয়ই পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড অথবা আশীর্বাদ প্রাপ্ত মানুষ আর আমাদের যারা মুরুব্বীরা ছিলো তাদের মধ্যে ৯৮% ছিলো যারা তখন এসব ঘটনার বিন্দুমাত্র জানতো না!
তাই আমরা এখানে যতই চিল্লাফাল্লা করি বা পাল্টা যুক্তি দেখাই কেউ আমরা নিজের মত বদলাবো না এটা সত্য। এখানে যারা আসলেই মুরব্বীদের দ্বারা শুনেছে তারা ১০০% ফ্যামিলির নৈতিক আদর্শে বায়াসড!
আমার সেক্ষেত্রে একটা অবজার্ভেশনই উচিত মনে হয়। অমর্ত্য সেন একটা কথা বলেছিলেন অবাধ তথ্যপ্রবাহের ফ্লো থাকলে দূর্নীতি হতে পারে না। কারন রাস্ট্রের কাছে যা মজুদ থাকে তা দিয়ে একটা দুর্ভিক্ষ ঠেকানো ব্যাপার না। উনার এই থিওরীর অন্যতম সাবজেক্ট বাংলাদেশের স্বাধীনতা পরবর্তি মনান্তর।
সেক্ষেত্রে যদি হিসাব করি তাহলে দোষটা তৎকালীন প্রশাসনের উপরেই বর্তায়। আবার তখন এমন কিছু ছবি পত্রিকায় ছাপানো হয়েছিলো যেটা আসলেই অনেককিছুকে প্রশ্নবিদ্ধ করে। এছাড়া আরো অনেক ডিসিশন ছিলো তৎকালীন সরকারের যেগুলো আসলেই কোনো স্বভাবসুলভ নেতার পক্ষে মেনে নেয়া সম্ভব না।
এটা ঠিক আমাদের মতো ধ্বজাধরা বাঙ্গালীদের মধ্যে অবশ্যই বঙ্গবন্ধু শ্রেষ্ঠ কারন তার এইসব সমালোচনা সবকিছু ছাপিয়ে যায় তার ভালো কাজ গুলো। কিন্তু ভালোকাজ গুলো তখনই আর সামনে আসতে বাধা গ্রস্হ হয় যখন এর বিরোধী শক্তিগুলো জন গনের মধ্যে খুব শক্তভাবে অবস্হান নেয় এবং তা আসলেই বিশ্বাসযোগ্যতা পায়।
খারাপ ভালো মিলিয়েই মানুষ তবু আমি বলবো অন্যান্য দেশের নেতাদের কথা চিন্তা করলে অথবা আমরা যদি অন্যান্য এগিয়ে যাওয়া দেশের সাথে আমরা তুলনা করি তখন আসলেই ভাবতে বাধ্য হয় দোষটা কাদের আমাদের না আমাদের নেতাদের?
তাই আমাদের দোষগুলোই যখন সামনে সামনে বেশী করে আসে তখন মনে হয় এইসব ফালতু পলিটিক্স অথবা শোক দিবসের নামে নেতাদের ভাগাভাগী আর চাদাবাজীর মচ্ছব অথবা জারজ জন্মদিনের নামে কেক ভাগাভাগী করার ভাবনাকে আসলেই মিথ্যে বিলাসিতা করা ছাড়া কিছুই মনে হয় না আর যখন তারা নীতির কথা বলে বড় বড়, তখন সবগুলোকেই টাল দেলু অথবা রাজাকারের এক ভিন্ন সংস্করন বলেই মনে হয়!
ধিক সবগুলাকে!
লেখক বলেছেন: তুমি নিজে বা আমি নিজে দেশের জন্য কি করেছি যে আমরা বঙ্গবন্ধুর সমালোচনা করব??
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
জানা ইতিহাস। এত করুণ ইতিহাস, আর এতবার পড়েছি যে আর পড়তে ভালো লাগে না। শেখ হাসিনা শ্রেফ রাজনীতির জন্যে তার প্রথম মেয়াদে বিচার কাজ শেষ করল না। এই বিচার এখন রাজনীতির মূলধন........দূঃখ রাখার জায়গাটাও নেই.....। লেখা ভালো। প্রিয়তে গেল। সেই সাথে লেখকও গেলেন বুকমার্কে।
লেখক বলেছেন: এই বিচার এখন রাজনীতির মূলধন - সহমত
উদাসী স্বপ্ন বলেছেন:
লেখক বলেছেন: তুমি নিজে বা আমি নিজে দেশের জন্য কি করেছি যে আমরা বঙ্গবন্ধুর সমালোচনা করব??আসলে এটা খুবই হালকা কথা, এটা এতটাই হালকা কথা যেমনটা ধরা যায় এক বস্তা তুলার ওজন!
কারনটা বুঝাই, আমাকে কি জন্য তৈরী করা হয়েছে সেটা আল্লা জানে, আমি শুধু এটাই জানি আমাকে ভর্তুকি দিয়ে পড়ানো হয়েছে শুধু এটার জন্যই যে দেশকে তার প্রতিদান দেয়া। এবং সেটা সৎভাবেই দিয়ে যাচ্ছি। আমার মধ্যে লীডারশীপ নেই বলেই আমি লীড দিতে পারিনি। তবে এটা ঠিক আমার মধ্যে এমন কিছু আছে বলেই দেশের জন্য আগে ভাবি! এটা আপনার ক্ষেত্রেও তাই। সবার ক্ষেত্রেও তাই।
ধরা যাক আমি যে কাজটা করতে গেলাম সেটা করতে ব্যাপক ব্যার্থতায় পর্যবসিত হলাম। আমার আন্ডারে যারা কাজ করলো তারা একদিন আমাকেই পিটালো। এজন্য পিটালো হয়তো আমি ভালো ভাবে লিড দিতে পারিনি অথবা সিস্টেমটা সেভাবে গড়তে পারি নাই, যেখানে টেকনিক্যাল আর ম্যানেজম্যান্টের ইন্টারফেস গড়ার দায়িত্ব একমাত্র আমারই। তাহলে কি হলো আমার যোগ্যতা হয়তো নাই...অথবা থেকেও আমি কোনো কারনে করতে পারি নাই।
মোটা দাগে চিন্তা করতে গেলে দোষটা আমারই, চিকন দাগে চিন্তা করতে গেলে আমি ওভারলুক করেছি আর বাস্তবতার দিকে চিন্তা করলে আমি আসলে ব্যার্থ হয়েছি হয়তোবা আমার ডিপেন্ডিন্সির কারনে!
আপনার কথা যদি লাস্টেরটাই হয়ে থাকে তাহলে আসেন খালেদা হাসিনার মতো দোষারোপ করে যাই সারা জীবন
অথবা আমার মতো ওয়েতে আসেন সব গুলাকে ঘৃণা করে নিজের মতো করে নিজের অবস্হানে দেশের জন্য যতটুকু পারি গড়তে চেস্টা করি! আরেকটা কথা জানাই যদিও এগুলো জানাতে আমি কমফোর্ট ফিল করি না, এই বৃহস্পতিবার একটা জায়গায় যাচ্ছি যেখানে বিদ্যুৎ পর্যন্ত নাই কিন্তু প্রসূতি মৃত্যুর হার শূন্য? কিভাবে হলো বলেনতো? না এখানে কোনো নেতা কাজ করে নাই -----আপনার আমার মতো কিছু মানুষ যারা এইসব সকল নেতাদের ঘৃণা করতে শিখেছে!
আই অলওয়েজ হেট দিস শীটস বিকজ উই ডোন্ট নো দিস শীটস এ্যান্ড উই ডোন্ট ওয়ানা নো বিকজ অল অফ দেম আর রিসপনসিবল ফোর দ্যা রাইজ অব করাপশন অর দ্যা কাল্টিভেশন অব করাপশন!
এসব বর্তমান নেতাদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ মনে হয় আমার মতো খুব কম লোকেরই হয়েছে বোথ পার্টির!
লেখক বলেছেন: চাকরী ভাই সবাই করে, মাথার মধ্যে সব কাজে জবের ছায়া ঘুরলে বিরাট বিপদ। মোহাম্মদ ছাড়া ইসলাম নাই, আদম হাওয়া নাই তো তুমি আমি নাই, নেতা ছাড়া জাতি নাই।
উদাসী স্বপ্ন বলেছেন:
আর এটা কেমন গনতন্ত্র যেখানে মানুষে মানুষে বড়ত্ব শেখায়। বঙ্গবন্ধুতো গন তন্ত্রেরই পক্ষে ছিলেন প্রথম দিকে। অন্তত ৭২ এর সংবিধান গনতন্ত্রকে বেজ করেই লেখা যে সকল ক্ষমতার উৎস তো জন গন! সেইক্ষেত্রে বঙ্গবন্ধুতো আমাদেরকে সার্ভ করার জন্যই!থিওরীতে কি তাই বলে না!
তবে এটা ঠিক বঙ্গবন্ধুর মতো লীডার শীপ কোয়ালিটি আর কারো নাই যার জন্য বাঙ্গালী সব জান দিয়ে দেশ কে স্বাধীন করেছে!
লেখক বলেছেন: তোমাকেও শুভেচ্ছা প্রত্যাগমনের
আবদুর রহমান (রোমাস) বলেছেন:
কেন বঙ্গবন্ধুর বিচার আমাদের আজো দাবী করতে হয়? কেন চার নেতার হত্যার বিচার দাবী করতে হয়? ২১ শে আগস্ট ২০০৪, গ্রেনেডের স্পিন্টারের বিষক্রিয়ায় পরবর্তীতে নিহত মেয়র হানিফের হত্যার সুরাহা, আহসানউল্লাহ মাস্টারের মৃত্যু, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার হত্যার বিচার আমাদের কেন দাবী করতে হবে? নিজামী গংদের ফাঁসী দাবীর বিষয় হবে কেন? মাননীয় সরকার দয়াকরে এসব নরপশুখুনীদের বিচার কার্যকর করুন।
ওরে কোন বেজন্মা,,,,,,,,,,,,,,কোন সুশীল,,,,,,,,কোন নরপশু মাইনাস দিলি??? তোদের মস্তিস্কের পছন তোরা দেখতে পাইলি না। তোরা এই পোষ্ট পড়েও তোদের বুক কেঁপে উঠেনা? তোরা বেজন্মা..... তোরা সত্যিকে সত্য বলে স্বিকার করতে পারস না।
লেখক বলেছেন: ঐসব গালিতে তাদের কিছু যায় আসে না। আমাদের দায়িত্ব আমাদেরই পালন করতে হবে।
ম্যাক্স পেইন বলেছেন:
আবেগের বশীভূত হইয়া আফনেরা যে কি করবেন আফনেরাই জানেন। তয় শেখ সাহেব এর কবর ঢাকায় আনলে রাতে ঐ মাজারেও যেইসব কাজকাম চলবো এর থিকা না আনাই ভাল।বোকা, ভাল মানুষটারে নিয়া টানাটানি কইরা দেশের বারোটা বাজাইতে আপনাগো লজ্জা নাই।
লজ্জা হইবও না কুনদিন, এই সরকার ক্ষমতায় আইলে আফনের লাহান কিসু মাইনষে এইরাম রুড বার্কিং করবেন।
আবার ৫ বছর পরে বদলাইয়াও যাইবেন।
খুব চিনসি আপনাগো ট্রেন্ড।
তিতা লেবু না হান্দইলে আফনেগো ভাললাগে না
মাইনাস দিয়া গেলাম
লেখক বলেছেন: দূরে গিয়া মর
অপরিচিত_আবির বলেছেন:
বঙ্গবন্ধূ, তাজউদ্দীন বা জিয়া এদের কারো সমালোচনা করবার অধিকারই আমাদের নেই বলে আমি মনে করি। তারা কি দোষ করেছে জানি না তবে কখনোই আমাদের মতো জড়ভরত হয়ে বসে থাকেন নাই। কেউ চাইলে এখন মাদার তেরেসার অতীত ঘেঁটে ঘেঁটেও কাদা তুলে আনতে পারে কিন্তু তাতে তাঁর কৃতিত্বের একটুও ক্ষতি হবে বলে মনে হয় না। দেশের জন্য ভাবা বিলাস নয় - এই উত্তরে চরম যাঝাবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
@ উদাসী স্বপ্ন ও মেঘবালিকাঃউদা একজন জিনিয়াস, নানা বিষয়ে তার জ্ঞান আছে। সত্যিকার প্রতিভা। দেশপ্রেমও নিখাদ। কিন্তু আমার মনে হয়েছে আমাদের রাজনীতির ইতিহাসটা তার আরও গভীরভাবে বিশ্লেষন করা দরকার।
মেঘবালিকাঃ বঙ্গবন্ধু কেন, কেউই কি সমালোচনার উর্দ্ধে? নির্মোহ না হলে ইতিহাস কিন্তু সঠিক ভাবে তুলে আনা যায় না।
লেখক বলেছেন: ডোন্ট কল মি মেঘবালিকা।
ডিফাইন দা ওয়ার্ড "নির্মোহ"।
তথাকথিত সুশীলিয় স্টাইলে নিরপেক্ষতার খেলা খেলতে পারি না, সেটা এ ব্লগে বহুবার উচ্চারণ করেছি।
সমালোচনা কেন করবেন?? কি গুণে? কোন গুণে বঙ্গবন্ধুর সমালোচনা করবেন??
ভাস্কর চৌধুরী বলেছেন:
আমি তোমার প্রত্যাবর্তনের অপেক্ষা করি হে পিতা চৌত্রিশ বছর ধরে, দু'ফোঁটা উষ্ণ জল আমি ফেলতে চাই তোমার বিশ্রামস্থানের সন্নিকটে।
লেখক বলেছেন: কত যে অপেক্ষা আর করব কে জানে![]()
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
মেঘকন্যা লেখতে যেয়ে ভুল করে মেঘ বালিকা লেখে ফেলেছিলাম। দূঃখিত।নির্মোহ= মোহ ছাড়া
'নিরপেক্ষতার খেলা খেলবেন' কেন? সত্যিকারের নিরপেক্ষ হন। অবশ্য সব বিষয়ে সর্বত্র নিরপেক্ষ হওয়া যায় না, হওয়া উচিৎও নয়।
সমালোচনা করার অধিকার সবার রয়েছে। আমাদের সংবিধানের ৩য় ভাগ-৩৯ অনুচ্ছেদে বাংলাদশের প্রত্যেক নাগরিকের চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এবং দেশের প্রচলিত কোন আইন শেখ মুজিব বা অন্য কোন ব্যক্তি সম্পর্কে সমালোচনা করার অধিকার থেকে কোন নাগরিককে নিবৃত্ত রাখেনি।
এগুলো গেল আইনের কথা। এবার আসল কথায় আসি।
শেখ মুজিবের কাছে আমার অনেক প্রত্যাশা, তিনি সেগুলো পুরণ করেননি। তিনি আমাকে একটা নর্দমার মধ্যে ফেলে রেখে গেছেন......
সমালোচনা রুধিবে কে?
লেখক বলেছেন: নর্দমা থেকে উঠবার জন্য আপনি কি করেছেন??
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
একজন সাধারণ নাগরিকের যা দায়িত্ব তাই পালন করি।বেশী দায়িত্বপরায়ন হতে যেয়ে পার্থ বা জজমিয়া হওয়াটা বোধহয় সঠিক হতো না।
দূঃখজনকভাবে আমার জন্মভূমিকে নর্দমায় পরিণতকারীদের মধ্যে মুজিব পরিবারের সদস্যরাও আছেন।
উদাসী স্বপ্ন বলেছেন:
@দুরন্ত মামো....কেনো যে নিজের টাইটেলগুলান আমারে দাও আমি বুঝি না! তুমার মনে আইজকা থিকা ৮ মছর আগে যখন তুমারে প্রথম দেখি এই সেম টাইটেলগুলান আমি তুমারে দিছিলাম। আমি অখনও জানি তুমার ভেতরের বারুদ জায়গা মতো লাগাইলে এই বুলগের খুব কম "মাকে লাল" তুমার সামনে খাড়াইবার পারে! আর পলিটিক্যাল ব্যাপারে যদিও আমাগো দুইজনে অনেক মত বিরোধ আছে আর আমি এইডাও স্বীকার করি রাজনীতি আমার প্রিয় বিষয় না!যেহেতু প্রিয় বিষয় না (কারন সবগুলারেই বুলশীট মনে হয়) তাই এইটা সম্পর্কে আর গভীরে যাবো তাও মনে হয় না, কারন কেউই যদি সত্যি আদর্শবান হইতো অন্তত তার ফলোয়ার গো মধ্যে আসলেই এমন কাউকে পাইতাম যার মধ্যে তার গুণ কিছুটা হইলেও ঘটতো! আরো একটা কথা, এমুন কথা মনে হয় হাচিনা নাচিনাও কইবো না যে বন্ঙ্গবল্টুর সমালোচনা করন যাইবো না! এইডা জানন উচিত তিনি কুনো পয়গম্বর না!
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন:
আপনাদের ইমোশনাল দের নিয়ে আর পারলাম না আপনারা লজিক মানতে চান না।তখন শেখ মুজিবকে মানুষ এতো ঘৃনা করতো যে দীঘৃ ২১ বছর পর রাজাকার গোলাম আজমদের ভোটে,তার সাথে হাসিনা মিটিং করে,ওমরাহ করে,ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেছিলো ৯৬ সালে তা জানেন?নিজামি আলীগের স্পীকারের মামা শ্বশুর,গোলাম আজম মুজিবের আত্মীয জানেন?জিয়া নিজে হাসিনাকে দেশে এসে রাজনীতি করার সুযোগ দিয়েছে তা জানেন?মুজিবের ঘনিস্ঠ তাজওদ্দন বলেছিলেন বাকশাল করে আপনি আপনাকে সরানোর সকল পথ ব্ন্ধ করে দিলেন?এমনকি ভাষানী,ওসমানইও মোশতাককে সমথৃন করেছিলেন জানেন?আর হত্তাকারি ওনেকেই বীর (প্ বীর প্রতিক,বীর ওত্তম) মুিক্তযোদ্ধা ছিলেন জানেন?
লেখক বলেছেন: সব তুমি জানো চান্দু.........বাংলাদেশে খুঁজলে সবাই সবার আত্মীয়। জিয়া একটা খা.পু...তার পোলাপান সব জারজ। আর কিছু শুনতে চান?
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
এই জাতি যখন যা করা দর্কার তা করেছে। দর্কার হৈলে আরও হাজার্বার যা করা দর্কার তা কর্বে।
লেখক বলেছেন: এ জাতি জিয়ার মতো বালদের জ্বালায়ে দিছে। তারেকদের ও দেবে। সেটা দেখবার আশায় বইসে আছি![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














