আমার প্রিয় পোস্ট
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- আমার শোকেজে সাজানো ব্লগ গুলো... - আকাশদেখি
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- রেসকোর্স, ৭ মার্চ ও একটি ইসলামী জলসার গল্প - অমি রহমান পিয়াল
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- জন স্টোনহাউজ : মুক্তিযুদ্ধের এক প্রতারক বন্ধু - অমি রহমান পিয়াল
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- WTF!!! আসুন সহজে খুঁজে বের করি ফন্ট!
- নাফিস ইফতেখার
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- শিবিরের জন্মদিনে সামী'র ব্লগীয় অনুভুতি - সামী মিয়াদাদ
- বসনিয়ার ধর্ষণ ও বাংলাদেশ ৭১ - অপ বাক
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ১৯৭১ সালে সংঘটিত যেসব অপরাধের বিচার হওয়া জরুরী - একরামুল হক শামীম
- ঘোমটার খসে যাওয়া আর জুজুর ভয় , কাউয়ার লগে মেঘ দেখি - রাগ ইমন
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- রেপিড শেয়ার থেকে ফাইল ডাউনলোড করুন বিকল্প/পেইনলেস উপায়ে: as smooth as silk (প্রিমিয়াম ইউজারদের জন্য নয়) - ক্যানন কার্ণেগী
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- সাহায্য চাই - লাবু শামস
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

পিন্ডি চটকাই যার, তার সাথেই রুটি রুজি আহার
[কর্পোরেট সংস্কৃতি নিপাত যাক]
১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪
বেনিয়ার জাত আমাদের যা শিখিয়ে গিয়েছে, সেই কলোনিয়ান আবহ থেকে আমরা এক পা ও এগোতে পারিনি। অথচ ভাব তেখাই একবিংশ শতাব্দীতে আমাদের চাইতে জ্ঞানধর প্রজাতি আর কোথ্থাও নেই।
এই যে আমি, ভিষণ বুলি কপচানো আমি- বসে ভাবছি কাল সকালে অফিসে আমি কি বস্ত্র পরিধান করে যাব! নারীরা থাকবে সুসজ্জিত, ছেলেরা থাকবে স্যুট টাই পরিহিত। পর্যাপ্ত আলোর দেশ, তবু অফিসঘর এমনভাবে বানাবো যেন রাত কি দিন কোনকিছুর ঠাহর পাওয়া না যায়। সাঁই সাঁই এসি চলছে অকারণ, বিদ্যুত খরচ হচ্ছে, বিল আসছে-বাড়ছে পৃথিবীর উষ্ণতা। কুছ পরোয়া নেহি। দরকার হলে কম্বল গায়ে বসে থাকব কিন্তু অফিসে এসি না চললে স্ট্যাটাস থাকে না কি!
মর্কটমুখো, কোদালমুখো, সব স্যুট টাই পরেই যাচ্ছে। এক এক ফকিরনী'র পুত-ঝি'র খাবার সংস্থান নেই, বাহারি সাজ আছে। ব্যাংকারদের না কি পৃথিবীজোড়া অনেক ইজ্জত! ইজ্জতের চাটনি খায় বসে বসে। নারীরা আবার এক জামা পর পর ২দিন পরলে আলোচনা হয়। সুবিধার-সুখের কিছু পরতে পারবা না। এই যে আমি, মুখোশ আঁটা ভন্ড আমি প্রাণ খুলে নিজের পোশাক পর্যন্ত নির্ধারণ করতে পারি না, কর্পোরেট দুনিয়ায় ওয়েল ড্রেসড হওয়াটা খুব জরুরী।
নিয়মের মুখে মনে মনে আমি বাহ্য ত্যাগ করি সহস্রবার; পতঙ্গের মতো বেঁচে থাকা মানুষদের দেখি, নিজেও েসই শ্রেণীভুক্ত ভেবে নিজেকে যেমন তেমনি অন্যদেরও করুণা করি।
বউয়ে খেদানো, মা-বাপে তাড়ানো, স্বামী পিটানো পুরুষ নারী আপিসে হালে পানি পেয়ে তাই আঁকড়ে ধরে। ফাটা জুতো প্যান্টের ঝুলের নীচে লুকিয়ে তৃপ্তির ঢেকুর তোলে- পৃথিবীজোড়া এখেনা সবচাইতে স্ট্যাটাসের পেশা "ব্যাংকিং", সম্মানেরও। কাজটা যে নিকৃষ্ট করণিকের সেই অধ্যায়টা সবাই এড়িয়ে যায়।
ব্রিটিশের পা চাটতে চাটতে ঐ যে হাত কচলানো তাও মায়ের পেট থেকেই মুদ্রাদোষ হিসেবে নিয়ে জন্মাই।
হাত কচলিয়ে বউকে বলি, আমি তোমার সাথে শুতে চাই অথবা বউ জামাইকে বলে এবার আমি বাচ্চা চাই।
চলতে থাকে কর্পোরেট দুনিয়ার দম দেওয়া পুতুলদের হিসাব নিকাশ বেতন বাড়বে, বোনাস আসেব, বাচ্চার জন্য খরচ এত হলে - বাচ্চা এবার একটা নেয়া যায়। এক্সেল শিটে বাচ্চার জন্য যে যৌথ "হোমওয়ার্ক" দরকার তার ডেট ফিক্স হবে।
আমার মতো ভন্ডরা বারবার এ দুনিয়াকে অস্বীকার করে এখানেই থেকে যাবে আর বলবে, আমার বাচ্চাকে আমি কোনদিন ব্যাংবার বানাবো না।
ঐদিকে গুঞ্জরণ অণুরনিত হতেই থাকবে Corporate means "a joint identity"; "the collective mind" - আদতে ইনডিভিজুয়ালিজমের লেজে আগুন দিয়ে আমাকে দৌড়ে বেড়াতে হবে - "আমার টার্গেট, আমার প্রমোশন, আমার বেতন, আমার জীবন" এ মন্ত্র জপ করতে করতে।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিপ্লব কান্তি বলেছেন:
হুম
লেখাজোকা শামীম বলেছেন:
পুরা দার্শনিকের মতো লেখা। পিলাচ। কিন্তু খালি চেইত্যা লাভ কী ? আসেন বদলাইতে শুরু করি। আমাগো ইউনুস কাকার ড্রেস পরতে পারেন। কমপক্ষে তো সেইটা পাশ্চাত্যের অনুকরণ নয়।
লেখক বলেছেন: শুধু পোশাক বদলে কি হবে??
মনে যদি না বদলাই?
ক্ষেপিনি তো! নিজের অক্ষমতা নিযে হুতাশ বলতে পারেন।
ফিনিক্সম্যান বলেছেন:
Corporate means "a joint identity"; "the collective mind" হাহাহা।
লেখক বলেছেন: বিরাট জুকস :ী
বুঝছেন তো মিনিং ই শুরু মিথ্যা দিয়া
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
হ রে বইন, সাড়ে তিন বছরের কর্পোরেট জীবনে লুকানো নখদন্ত ম্যালা দ্যাখলাম। তাই পুলাপাইন যখন পিন ফুটায় , যেই পাতে খাও সেই পাতে .।.। কইয়া, তখন এই নখদন্তগুলা দেখাই।
এদ্দুর মাঝে শান্তি এইটুকু, টেকি কামলা। তাই স্যান্ডেল আর টি শার্ট পইড়া অফিস করতাম পারি, ভ্রকুটি পাত্তা না দিয়া ওয়েষ্টিন র্যাডিসনের মাগনা দাওয়াতে হাভাইত্যার মতন খাইতাম যাইতে পারি।
লেখক বলেছেন: হরে ভাই প্রথম প্রথম চাকুরীতে যখন জয়েন করছি এইসব বালছাল হোটেলডি হয় নাই। নূরালির ওয়েস্টিন, জলপাই গো রেডিসন। অহন আবার দেহি এসব জায়গায় ছাড়া অনুষ্ঠানই হয় না। কাস্টোমার নাইট হয়। বাঞ্চোতের গোষ্ঠী মদ খায়, পকেটে কইরা বিয়ারের ক্যান লইয়াও যায়।
দেখতে দেখতে আর ভাল্লাগে না।
ছয় বছরের উপ্রে এই স্লটে ঘুরতাছি। অসহ্য লাগে মাঝে মাঝেই
লেখক বলেছেন: ![]()
![]()
ভুরিদত্ত বলেছেন:
মাইনাস দেয়া অইলো। ইনভেস্টমেন্ট ব্যাংকিঙের যদিও বারোটা বাইজা গেসে এহন বাট হেজ ফান্ড বা ভেঞ্চুর ক্যাপিটাল ইত্যাদি ব্যাংকিং রিলেটেড বিষয় লয়া ডিল করা ক্রেইগ ভেন্টারের কামের চাইতা কুনো অংশে কম থট-প্রভকিং বা এডভেঞ্চরাস নয়।
লেখক বলেছেন: বালের ব্যাংকিং। হেজিং ফ্যাক্টরিং এসব বালছাল গাল ভরা নাম। আদতের কাজ মাইনসের মাথায় কাঁঠাল ভাঙ্গা। কলিগ গো পুটকিতে আঙ্গুল দেয়া আর ঠ্যাং ধইরা টানা যেন আরেকজন উঠতে না পারে।
ব্যাংকিং রে কত নাম! হালাল হারাম, ভেঞ্চার ক্যাপিটাল, ফিন্যান্সিয়াল ইঞ্জিনীয়ারিং।
কাজ সব বাল ফালানো। আন্ডার স্টাফ থাকা। ৩৫ এ বুড়িয়ে যাওয়া। উপরে উঠতে উঠতে ব্যাটারা রাখবে পরনারী, আর ব্যাটিরা করবে পরকীয়া। এরমাঝে যেগুলা এসব পারবে না সেসব হতাশায় নিজের গালে নিজে চাঁটি মারবে।
থট প্রভকিং! আর কি কইতাম! ৬বছর আছি "ব্লাড" সার্কুলেশনে। এটা একটা বাল ফেলানোর পেশা।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ তথাপি - @ ভুরিদত্ত
মনজুরুল হক বলেছেন:
"Corporate means "a joint identity"; "the collective mind" - আদতে ইনডিভিজুয়ালিজমের লেজে আগুন দিয়ে আমাকে দৌড়ে বেড়াতে হবে - "আমার টার্গেট, আমার প্রমোশন, আমার বেতন, আমার জীবন" এ মন্ত্র জপ করতে করতে।"
অসাধারণ বলেছ। এইসব কর্পোরেট ছেনালি দেখলেই আমার আ্যাডোমেন ভারি হয়ে আসে.....একটা বেগ আসে....ইচ্ছে হয় ছড়ছড় করে............!!
লেখক বলেছেন: জুকস ভাই, জুকস মারে কর্পোরেটের ঐ সংজ্ঞা আমগোরে দিয়া।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
কর্পোরেট কালচারের চেয়ে ভন্ডামী আমি আর কোথাও দেখিনি। এর ভেতরটা এত্ত বেশী নোংরা যে আমার বমি আসে, ঘেন্না করে চাকরী করতে।মানুষের মাথায় কাঠাল ভাঙ্গা ছাড়া আর কিছু না। অনেক প্রতিষ্ঠান আবার এমন কিছু অপসংস্কৃতি জন্ম ও বিস্তার ঘটাইছে যে ওদেরকে ঘেন্না করতেও ঘেন্না হয়। রিসেপসনিস্ট মানেই একটা সুন্দর দেহের একটা নারী, আপনাদের ব্যংকগুলোতে পুরুষ মানেই সুদর্শন একটা কিছু (ম্যাক্সিমাম ক্ষেত্রে)। এরা নারীকে একেবারে বাজারে তুলেছে এবং পণ্য হিসেবে নারীর যে ভালো সম্ভাবনা আছে, পণ্য হওয়াই নারী জন্মের লক্ষ্য, সেই বোধটাও নারীর মধ্যে গেথে দিয়েছে।
প্রমোশন নিয়ে যা হয়! থু থু............
লেখক বলেছেন: আমাদের ব্যাংক
বুঝতারি নাই।
বাজারে নারী পুরুষ সবাই আছে। পণ্য সবাই। নারীরটা সবাই কাঁইন্দা কয়, কারণ নারীর সতীত্বের উপর ব্যাটাগো পিতৃত্বের বিশুদ্ধতা নির্ভর করে। পুরুষ ও এই কর্পোরেট জগতে কম কষ্টে নাই। উষ্টা লাথি সব খায় তারাও। তাদের জ্বালা আরো বেশি।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
মনজুরুল ভাই যেইটা বলেছেন আদতে ইনডিভিজুয়ালিজমের লেজে আগুন দিয়ে আমাকে দৌড়ে বেড়াতে হবে - "আমার টার্গেট, আমার প্রমোশন, আমার বেতন, আমার জীবন" এ মন্ত্র জপ করতে করতে।">>>
গ্রেট। সব্বাই আমারে কয় কর্পোরেটে খাইয়া পইরা আমার মেজাজ ক্যান বিলা এগো উপ্রেঃ সংক্ষেপে কই
১। কর্পোরেটের শেষ কথা লাভ। বাইরে যত্তো মোড়ক থাক না ক্যান, এই প্রশ্নে তারা সমস্ত আইন এথিক্স মানবিকতা অধিকার প্রস্রাব দিয়ে ভাসিয়ে দিবে। ভাসিয়ে দেবে এত্তোসব ফাঁকফোকর দিয়ে যে ভেসে যাবার আগে বোঝাই যাবে না যে ভাসানো হয়েছে।
২। কর্পোরেটের দ্বিতীয় কথা - আমিত্ব। আমি আমি আমি, আমার চাই আমার দরকার, আমার প্রায়োরিটি - এইভাবে মাইন্ডসেট করতে না পারলে খালি লাত্থি ছাড়া আর কিছু জুটবে না; কলুর বলদ।
৩। দুইদুইটা এমএনসি তে কামলা খাইটা যা মনে হইলো - এইগুলান হইতেছে আধুনিক উপনিবেশবাদ। বহুজাতিক শব্দটারে মডিফাই করে তাই আমি বলি 'চৈনিক বহুজাতিক ' বা 'জার্মান বহুজাতিক ' বা 'ফিনিশ-জার্মান বহুজাতিক '।
লেখক বলেছেন: প্রফিট প্রফিট এন প্রফিট..........আল্টিমেট গড ইজ প্রফিট।
লেখক বলেছেন: এক্বেরে।
আমিও তার বাইরে না কিন্তু। শুধু বিবেকটারে মারতে পারি না। তাই পুরা পাংখা কর্পোরেট এহনতরি হইতে পারি নাইক্বা।
মনজুরুল হক বলেছেন:
@|জনারন্যে নিসংঙগ পথিক| , আপনি তো একটা পোস্টের ম্যাটরিয়ালস দিয়ে ফেলেছেন! কর্পোরেট ভন্ডামি নিয়ে গত ১০ বছর ধরে লিখতে লিখতে এখন আর উৎসাহ পাইনা!
আমি এক কথায় কর্পোরেট সংস্কৃতি মানে বুঝি...আপনি একটা ক্লোন মেশিন। আপনার ইমিডিয়েট বস একটা আপগ্রেড মেশিন। আপনার অধিনস্ত একটা ব্যাকডেট মেশিন....সো ইউ শুড ফলো আপগ্রেড। এর বাইরে প্লানেটের আর কোন কিছুরই কোন মূল্য নাই!
লেখক বলেছেন: না আর কোনকিছুর মূল্য নাই।
সব সময় ঘাড়ের কাছে আরেকজনের নিঃশ্বাস আছে। আপনি না পারলে আরেকজন আছে। আপনাকে কেউ মনেও রাখবে না। একটা সিস্টেমের নাট বল্টু আপনি। প্যাঁচ কেটে গেল। নতুন কিনে নাও আর টাইট দাও। সর্বোচ্চ কর্মশক্তি শুষে নাও। ছিঁবড়ে হলে ছুঁড়ে মারো। ফ্রেশ ব্লাড নাও আবার। তাকে শুষো, আবার আবার.....এভাবেই প্রফিট ডাবল, প্রপিট উইল বি ম্যাক্সিমাইজড, ট্রিপল টার্গেট.......চলবে চলছে।
একাকী বালক বলেছেন:
আমার মনে হয় পোলাডিই বেশী গুতা খায়। মাইয়াডি সিস্টেমের হইলে আর পায় কেডায়।
লেখক বলেছেন: সিস্টেমের মানেটা কি?? দিন বদলাইছে বুঝ না??
ফাহমিদুল হক বলেছেন:
পোস্ট ্ও মন্তব্য দুটোই ক্ষুরধার।
লেখক বলেছেন: ধন্যবাদ
একলব্য১৯৭১ বলেছেন:
মেঘাপ্পু,এই কারণেই আমার প্ল্যান সিভিল সার্ভিসে ঢুকা।কিন্তু সেইখানেও যা অবস্থা...
লেখক বলেছেন: আর সার্ভিস! নিজের ক্ষেতি জমি থাকলে সেটা করো তাও শান্তি।
কার্ল মার্কস বলেছেন:
পশ্চিমা কর্পোরেট কালচার আসলেই বালছার। আমাগো দুর্ভাগ্য আমরা পশ্চিমের এই জিনিসেরে রিপ্রডাকশান করছি। নিজোগো মতন গইড়া নিতে পারি নাই। পরমু কেমতে তার আহগইতো শুরু হয় আম্বিয়া হইয়া গলায় কুত্তার লেন্জা লাগাইয়া ব্যাংকার হমু... >স্বপ্ন দেখা , (আহারে বেচারা গুলান দেখলে খারাপও লাগে।)
মেকি ভদ্রতা, পোশাকি নিয়ম আর কথিত সোশাল রিলেশন রে ফাক
লেখক বলেছেন: ফাক কই, মাগার মুক্তি কিন্তু নাই। কইয়া রাখলাম আগেই।
মরি-নাই বলেছেন:
কইয়া লাভ! চিন্তা ভাবনাই তো কর্পোরেট হইয়া গেছে। বাচন নাই...
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: হুমমমমম
জাতি জানতে চায় বলেছেন:
লেখাজোকা শামীম বলেছেন: পুরা দার্শনিকের মতো লেখা। পিলাচসত্য বলছেন, এমন কি নামও পরিবর্তন হয়ে যায়!! ভাগ্য ভাল যে টেকি লাইনে কাম করি, তাই জামা-কাপড়ের চিন্তা করতে হয় না, যারাও একটু পইরা আসে তারাও কয়দিন পর ঠিক হয়ে যায়, এমন কি মেয়েরাও!!
লেখক বলেছেন: আমি আশাবাদী
লেখক বলেছেন: আসেন কান্দি
আবু সালেহ বলেছেন:
পুরা ক্ষেপা লেখা....মন্তব্যও ক্ষুরধার....
কিন্তু লাভ কি.....আমাদের চরিত্রটাই যে এইরকম হয়ে গেছে....
লেখক বলেছেন: লাভ লোকসান জানি না। তবে এখনো এই জগতটাকে (কর্পোরেট) অস্বীকার করার স্বপ্ন দেখি।
লেখক বলেছেন: ঘেন্নায় কি হয় গো বন্ধু?
নক্ষত্রের কান্না বলেছেন:
এখনকার পুজিঁবাদ তার মানে তো নীতিহীন মুনাফার প্রতিযোগিতা। এক সময়ইতো আমরা এই রাজনৈতিক-অর্থনৈতিক পথটাকেই ইনভাইট করে নিয়ে এসেছি। এখন পরিনতি ভোগ করছি। এ শুধু বিজনেস বডি বা রাষ্ট্রের নৈতিক অধ:পতন নয়, আসলে আমরা প্রত্যেকে ব্যাক্তিগতভাবেও ক্রমশ নীতি বিবর্জিত চলনে অভ্যস্ত হয়ে পড়ছি।
রাজনীতিতে নৈতিকতা প্রতিষ্ঠিত করতে না পারলে গালাগালি করে তাতক্ষনিকভাবে নিজের ক্ষোভ হয়ত প্রশমন করা যাবে কিন্তু পরিস্থতির উন্নতি হবেনা।
লেখক বলেছেন: নৈতিকতা এখন সোনার পাথর বাটিরে ভাই!![]()
শওকত হোসেন মাসুম বলেছেন:
সমস্যা হল এই কর্পোরেট কালচার ঢুকে পড়ছে সর্বত্রই। কেবল ব্যাংকই না।
লেখক বলেছেন: জানি![]()
আরিফুল হোসেন তুহিন বলেছেন:
প্রফিট ম্যাক্সিমাইজেশনই অস্থি,মজ্জা, মগজ , হৃদয় সবই খাইয়া ফালাইল।
লেখক বলেছেন: একদম![]()
Answer to the posts could have been less .................. you know what I mean, right???
লেখক বলেছেন: জেনেশুনে বিষ করেছি পান........এ লিখাটা একটা ছোট ডায়রীতে লিখেছিলাম আজ থেকে প্রায় দেড় বছর আগে। তবু আজও প্রাসঙ্গিক![]()
লেখক বলেছেন: এক্সেপশন কখনো উদাহরণ নয়।
লেখক বলেছেন: বুঝলাম না
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















