আমার প্রিয় পোস্ট
- বারবার windows install করার ঝামেলা থেকে মুক্তি চান?
- সপ্নচারী_
- আমার শোকেজে সাজানো ব্লগ গুলো... - আকাশদেখি
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- ব্লগের ESET NOD32 Antivirus ও ESET Smart Security ব্যবহারকারীদের উদ্দেশ্যে....... - নাফিস ইফতেখার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- রেসকোর্স, ৭ মার্চ ও একটি ইসলামী জলসার গল্প - অমি রহমান পিয়াল
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- জন স্টোনহাউজ : মুক্তিযুদ্ধের এক প্রতারক বন্ধু - অমি রহমান পিয়াল
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- WTF!!! আসুন সহজে খুঁজে বের করি ফন্ট!
- নাফিস ইফতেখার
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- আসুন নিজের ঘরের জন্য একটা ছোট আইপিএস বানাই (টেকিদের জন্য) - রাব্বি !
- পাঁচ মিনিটে উইন্ডোজ ইনষ্টল- টিউটোরিয়াল - নাজিরুল হক
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- শিবিরের জন্মদিনে সামী'র ব্লগীয় অনুভুতি - সামী মিয়াদাদ
- বসনিয়ার ধর্ষণ ও বাংলাদেশ ৭১ - অপ বাক
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- একুশে বই মেলা ২০০৯: যেসব ব্লগার লেখকদের বই বেরুচ্ছে, তাদের তালিকা.. - মেঘবাজি
- ১৯৭১ সালে সংঘটিত যেসব অপরাধের বিচার হওয়া জরুরী - একরামুল হক শামীম
- ঘোমটার খসে যাওয়া আর জুজুর ভয় , কাউয়ার লগে মেঘ দেখি - রাগ ইমন
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- রেপিড শেয়ার থেকে ফাইল ডাউনলোড করুন বিকল্প/পেইনলেস উপায়ে: as smooth as silk (প্রিমিয়াম ইউজারদের জন্য নয়) - ক্যানন কার্ণেগী
- ইসরাইলের গর্বিত এক বাংলাদেশী বন্ধুকে দেখুন,চিনুন,জানুন। - চিলে কোঠার সেপাই
- সাহায্য চাই - লাবু শামস
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ১৮৯ জন ব্লগার এবং তাদের জন্মতারিখ - শাহবাজ
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

Belated Happy Birthday to an unborn leader : শেখ হাসিনা
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৬
জন্মদিনের শুভেচ্ছা : যে নেতা এখনো জন্মায়নি, তাঁকে
কন্যা সন্তান হলে আমাদের মুসলিম সমাজে আযান দেবার নিয়ম নেই, পুত্র হলে অবশ্যই দিতে হবে। আমাদের উপমহাদেশে যুগে যুগে কন্যা সন্তানরাই এমন কিছু করে গেছেন বা যাচ্ছেন যে তাদের জন্মের সময়ের সেই ঘাটতিটুকু সুদে আসলে পুষিয়ে নিচ্ছেন। ভাগ্যিস মানুষ তার ভবিষ্যত দেখতে পায় না। দেখতে পায় না বলেই সে তার কর্মপ্রক্রিয়াকে চলমান রাখে একটা লক্ষ্যে পৌঁছাবার অভিপ্রায়ে। ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর যখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেগম ফজিলাতুন্নেছা এবং জনাব শেখ মুজিবের প্রথম কন্যা সন্তান জন্মায় তখন কি কেউ জানতো এই ছোট্ট মেয়েটি ই হবে বাবার বংশের বাতি! জানতো না। কালের গর্ভে তখন লিখিত হচ্ছে আরেক উপন্যাস, যা ঘুঘুর পেটের মতোই অস্ফূট কিন্তু চলমান।
জন্মের পর তার নাম হয় শেখ হাসিনা। বর্ণাঢ্য রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী পিতার সন্তান হওয়া খুব সহজ নয়। বাবা বেশিরভাগ সময়ই জেলে। দেশে চলছে পাকিস্তানী শাসনামল। পড়ালেখা এবং অন্যান্য তত্ত্বাবধান সন্তানদের কাজে কাজেই মা বেগম ফজিলাতুন্নেছার উপর অর্পিত হয়। বেগম ফজিলাতুন্নেছা আবার দিল দরিয়া মানুষ, বড় হৃদয়ের জন্য সবার কাছে সুপরিচিত। বাসায় তাই পরিবারের সদস্য ছাড়াও অন্য লোকজন লেগেই থাকে। এরই মাঝে শেখ হাসিনার লেখাপড়া চলতে থাকে। রক্তের উত্তরাধিকার, দেশের প্রতি দায়িত্ব এবং জেলে অন্তরীণ পিতার স্বপ্ন পূরণ সবকিছু মিলিয়ে ১৯৬০সালে শেখ হাসিনার ছাত রাজনীতিতে পদার্পণ। ইডেন কলেজের স্টুডেন্ট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৬৬-৬৭ টার্মে। সে সময়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম রাজনীতি করা অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে উঠতে যেসব রাজনৈতিক সংগ্রাম চলে তার প্রত্যেকটিতে শেখ হাসিনা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কথায় আছে যে রাঁধে সে চুল ও বাঁধে - সেই রান্না আর চুল বাঁধার প্রবাদটি সমুন্নত রাখতেই ১৯৬৮ সালে উদীয়মান বিজ্ঞানী জনাব এম.এ. ওয়াজেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা ছাত্রলীগের সক্রিয় সদস্য হয়ে উঠেন এবং রোকেয়া হলের সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সদ্য মা হওয়া শেখ হাসিনা তাঁর মা, ভাই বোনসহ গৃহবন্দী থাকনে পাকিস্তানী জান্তার হাতে। আর প্রার্থনা করতে থাকেন পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দী পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুক্তির জন্যে। একাত্তর পরবর্তী সময়ে শেখ হাসিনার সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ততা কমতে থাকে তাঁর ভাই শেখ কামাল পিতা বঙ্গবন্ধুর পাশে এসে দাঁড়ালে। শেখ হাসিনা তাঁর নতুন সংসার এবং বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
তারপর আসে সেই ভয়ংকর সময়। ১৯৭৫ সাল। ১৫ই আগস্টে শেখ হাসিনার প্রায় পুরো পরিবার কতিপয় উচ্ছৃংখল সামরিক সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন। শুধু পশ্চিম জার্মানীতে থাকার সুবাদে শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা বেঁচে যান। সেই ১৫ই আগস্টেই নির্ধারিত হয়ে যায় প্রকৃতপক্ষে শেখ হাসিনার রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের ভবিষ্যত।
১৯৭৫ থেকে ১৯৮১ শেখ হাসিনা তাঁর স্বামী এবং সন্তানদের নিয়ে থাকেন নির্বাসনে। বিদেশে নির্বাসিত অবস্থায় থাকাকালীন সময়েই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। দেশে তখনো চলছে সামরিক শাসন। আবার ক্যু। যে পথে আগমন সে পথেই প্রস্থান - জিয়াইর রহমান মারা যান। ক্ষমতার মসনদে আরোহণ করে লে.জে. হুসেইন মু. এরশাদ। দেশকে গণতন্ত্রের পথে উত্তরিত করবার অভিপ্রায়ে শেখ হাসিনা ১৯৮৩ সালে চলমান মার্শাল ল’র মধ্যেই ১৫দলের একটি জোট গঠন করেন। আশির দশকের পুরোটাই শেখ হাসিনা কখনো অন্তরীণ বা কখনো মুক্ত অবস্থায় কাটান। বাংলাদেশকে সামরিক শাসন মুক্ত করতে শেখ হাসিনা এবং জিয়াউর রহমানের বিধবা পতœী বেগম খালেদা জিয়া এরশাদ সরকারের বিপরীতে আন্দোলন বেগবান রাখেন।
১৯৮৬ সালে শেখ হাসিনা এরশাদ সরকারের তল্টাবধানে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদে বিরোধী দলের নেতা নির্বাচিত হন। শেখ হাসিনার বিরুদ্ধবাদীরা তাঁর এই নর্বিাচনে অংশগ্রহণকে যথেচ্ছ সমালোচনা করে। আদতে এরশাদ শাসনকে চ্যালেঞ্জ করার এর চাইতে উপযুক্ত কোন উপায় সে মুহূর্তে বিদ্যমান ছিল না - এটা শেখ হাসিনার হিতাকাক্সক্ষীদের ভাষ্য। ১৯৮৭সালে সেই সংসদ ভেঙ্গে যায়।
ছাত্র জনতা আওয়ামী লীগ এবং বিএনপির যুগপত আন্দোলনের মুখে, আওয়ামী লীগের দেয়া রূপরেখা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে বাংলাদেশে দৃশ্যমান সামরিক শাসনের অবসান ঘটে ১৯৯০ সালে।
১৯৭৫ সাল থেকে ১৯৯০, সুদীর্ঘ ১৫ বছরের সংগ্রামের পর বাংলাদেশ নির্বাচনের মুখ দেখে। আওয়ামী লীগ বৃহত্তর বিরোধী দল হিসেবে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। শেখ হাসিনার চাপের মুখেই বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির পরিবর্তন ঘটে এবং অন্য রাজনৈতিক দলগুলো এতে সম্মত হয়।
যে যায় লঙ্কায় সে ই হয় রাবণ- ক্ষমতায় আরোহণের পরেই পাল্টে যেতে থাকে বিএনপির সংগ্রামী চরিত্র। কারণ আমাদের দেশের রাজনৈতিকরা ক্ষমতায় আসেন, জনগণের দেয়া দায়িত্ব পালনের জন্য যে তাদের আদতে পাঠানো হয়েছে সংসদে তা ভুলে যান নির্বাচন শেষ হলেই। কৃষক মরে যায় সারের দাবীতে। পুলিশের হাতে ধর্ষিত এবং নিহত ইয়াসমীন হত্যার বিচার চাইতে গিয়ে মরে যায় পুলিশের গুলিতে সাধারণ জনগণ। শেখ হাসিনা এসবের তীব্র প্রতিবাদ করেন। বিএনপি তার ভবিষ্যত মূর্তি মানুষকে দেখিয়ে দেয় ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনে। আবার শুরু হয় আওয়ামী লীগের সংগ্রাম - একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আওয়ামী লীগ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্ভুক্তির দাবীতে আবার নেমে আসে রাজপথে।
১৯৯৬, ২০০১, ২০০৬, ২০০৯ এভাবেই চলতে থাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাস। বাংলাদেশের মানুষের শেষ ভরসাস্থল হয়ে দাঁড়ায় প্রতিটি আন্দোলন এবং প্রতিবাদের সময় বাংলাদেশ আওয়ামী লীগ।
মানুষ ইতিহাস রচনা করতে পারে না, ইতিহাস মানুষকে তার বুকে ঠাঁই দেয়। উপমহাদেশে নারী নেতৃত্বের কথা এলেই উঠে আসে নেহরু কন্যা ইন্দিরা গান্ধী, ভুট্টো কন্যা বেনজীর, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নাম। ছোট দেশের সাধারণ নেত্রী। সমালোচনার ঝুড়ি অনেক বড়। ১৯৯৬ এ সরকারের দায়িত্বে এসে চাটুকারদের দেয়া প্রলোভনে নিয়েছেন বেশ কয়েকটি ডক্টরেট ডিগ্রী। চাটুকারদের ফাঁদে পড়ে নামকরণ করেছেন পিতার নামে অনেককিছুর। এমনকী গণভবন ও নিজের নামে বরাদ্দ নিতে চেয়েছিলেন, সেই দুর্জনদের পরামর্শ শুনেই। প্রশংসা আমরা মোটেই করি না তবু বলতে হয় এমন কে আছে যে পরিবারের সব সদস্য হারিয়েও পালন করতে পারবে একটি দেশের কান্ডারীর ভূমিকা! কে পারবে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করতে? পেরেছে কেউ গঙ্গার পানি বণ্টন নিয়ে কার্যকরী ভূমিকা রাখতে! নারী শিক্ষাকে বেগবান করা, অসাম্প্রদায়িক মনোভাব এসবই আওয়ামী লীগের অর্জন।
গ্রেনেড বুলেট জেল সব পেরিয়ে আয়ুর নতুন সীমারেখা ছোঁয়া আবার। এই দিনে শুভেচ্ছা। ইতিহাস একদিন এই নেতার কথা বলবে, যে নেতাকে আমরা স্বীকৃতি দিতে কুন্ঠিত সে জন্ম নেবে ইতিহাসের বুক চিরেই। জন্মদিনে আয়ুমতী হউন শেখ হাসিনা - এই কামনা।
সহায়ক সূত্র : উইকিপিডিয়া সহ ইন্টারনেটের বিভিন্ন সাইট
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: জানা ছিল না। ধন্যবাদ
পিটার প্যান বলেছেন:
শেখ হাসিনাকে শুভেচ্ছা। কিছু যদি মনে না করেন তবে টাইটেলে unborne = unborn করে দিন।
লেখক বলেছেন: ধন্যবাদ। করে দিয়েছি
আরিফ থেকে আনা বলেছেন:
মাইনাস দিয়া শুভ জন্মদিন জানাইলাম।
লেখক বলেছেন: ব্যাপার না
শয়তান বলেছেন:
মজার পোস্ট!
লেখক বলেছেন: তাই??
বিডি আইডল বলেছেন:
স্টিকি করা হোক...
লেখক বলেছেন: দরকার নাই
ফিউশন ফাইভ বলেছেন:
তেল তো বায়া বায়া পড়তেছে একেবারে। উইকি-টুইকি না ঘেঁটে, এতো কষ্ট-মষ্ট না করে মালয়েশিয়ান পাম অয়েলের কয়েকটা কৌটোর ছবি দিলেও মনে হয় পাঠকের বুঝতে অসুবিধা হতো না।
লেখক বলেছেন: পড়া বা না পড়ারা জন্য ধন্যবাদ।
আপনার অভিমত ব্যক্ত করেছেন সেজন্য আমরা ধন্য
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
বেশি তেল দিয়ে একটা পরোটা খেতে মঞ্চায়
লেখক বলেছেন: বানিয়ে খেয়ে ফেলুন। কেউ রুখেছে??
পত্রিকায় দেখলাম এবার FEER এর রিপোর্টে তারে নিয়া ভাল লেখছে।
Click This Link
লেখক বলেছেন: দেখব সময় পেলে
লেখক বলেছেন: আচ্ছা
ব্যতিক্রমী বলেছেন:
বেঁচে তাকুক মা হাচিনা। শুনিনাই দশ টাকা কেজির চাল ইতিহাস সেরা তোমার ঐ শাসন কাল, বাংলার মানুষ তোমাকেই চায় অধীর অপেক্ষায় জননেত্রী শেখ হাসিনা কেবল তোমারই প্রতীক্ষায়।
তেলে কীবোর্ড, মাইস পিছলা হয়া গেছে। ধুর এখন যে করি।
লেখক বলেছেন: ঘুমান
দন্ডিত বলেছেন:
ফিউশন ফাইভের কমেন্ট পইড়া হাসতে হাসতে পিরা গেলাম।হ্যা হ্যা, হাসি থামাইতেই পারতেছি না।
এই জিরো ক্যালিবারের মহিলাকে বাংলাদেশের রাজনীতিতে জিরো ক্যালিবার মানুষের জনসংখ্যা বিস্ফোরনের সহায়তা করার জন্যে মাইনাস।
লেখক বলেছেন: এত ক্যালিবার নিয়ে আপনি কি জানি করেছেন?? ইস, ভুলে গেছি।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি, এটাকে এত প্যাঁচানেরা কিছু নেই।
লেখক বলেছেন: আমি কি নেক্সট প্রতিভা পাতিল?
মিলটন বলেছেন:
আপনার পোষ্ট থেকে---- "১৯৮৬ সালে শেখ হাসিনা এরশাদ সরকারের তল্টাবধানে অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদে বিরোধী দলের নেতা নির্বাচিত হন। শেখ হাসিনার বিরুদ্ধবাদীরা তাঁর এই নর্বিাচনে অংশগ্রহণকে যথেচ্ছ সমালোচনা করে। আদতে এরশাদ শাসনকে চ্যালেঞ্জ করার এর চাইতে উপযুক্ত কোন উপায় সে মুহূর্তে বিদ্যমান ছিল না - এটা শেখ হাসিনার হিতাকাক্সক্ষীদের ভাষ্য। ১৯৮৭সালে সেই সংসদ ভেঙ্গে যায়।"-----------------
"আদতে এরশাদ শাসনকে চ্যালেঞ্জ করার এর চাইতে উপযুক্ত কোন উপায় সে মুহূর্তে বিদ্যমান ছিল না"-- আপনি এই উক্তিটি কতটুকু সত্য বলে মনে করেন?
নির্বাচনে যাবো না এমন উক্তি করেও একেবারে শেষ মূহুর্তে নোমিনেশন পেপার সাবমিট করার মধ্যে আর কি কোন ধরনের মাজেজা ছিল কিনা? এ ব্যাপারে আপনি কি মনে করেন?
তবে বেশ কিছু জায়গায় লেখাকে অতিরঞ্জিত মনে হয়েছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: এটা কোন মৌলিক লিখা। টানিনি কোন সিদ্ধান্ত।
পড়ার জন্য ধন্যবাদ
ব্যতিক্রমী বলেছেন:
যাই হোক, পোস্ত কিন্তু হিট!!!
লেখক বলেছেন: লিখা আগেই প্রকাশিত।
হিট হোক না হোক কিছু কি আসে যায়??
লেখক বলেছেন: rectified. Thanks
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
স্টিকি করা হোক..............দেশের প্রধান সমস্যার এক্কেবারে মূলে ধরে টান দিয়েছেন...............আপনারে ধন্যবাদ
লেখক বলেছেন: দরকার নাই
লেখক বলেছেন: বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার হলে
লেখক বলেছেন: টাইপিং এরর। প্রথমেই বিলেইটেড বলেছি
আশিক১১৪ বলেছেন:
যারা ইসলাম/মুসলিম কিছুই জানেনা বুঝেনা তারাই নারী অধিকার নিয়া চিল্লায়???এরাই বলে যার যার ধর্ম তার তার কাছে.........বুখারী শরীফের হাদীস।হালার বেকুব হগল.............
জানস না তয় লেখস ক্যা
কইতি জাতির আম্মার জন্মের সময় আযান হ্য় নাই,তাই ইসলাম শুনলেই গা জ্বালা করে।
মুসলমানের সন্তান জন্মের পর আযান শোনানর বিধান আছে,ছেলের বেলায় একামতসহ(যেহেতু তার জন্য জামাতে নামাজ বাধ্যতামুলক)।
তেলের জন্য মাইনাস
লেখক বলেছেন: সবাই সবকিছু জানলে আপনার মতো জ্ঞানীরা গালি সহকারে জ্ঞান দিবে কিভাবে??
তুই তোকারি কেন?? আমি কি আপনাকে আক্রমণ করেছি?? বলেছি জাতির আম্মা শব্দটি?? মাইনাস দেয়া আপনার স্বাধীনতা, প্রয়োগ করুন। কিন্তু বাক সংযত করুন
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
কে পারবে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করতে? পেরেছে কেউ গঙ্গার পানি বণ্টন নিয়ে কার্যকরী ভূমিকা রাখতে! নারী শিক্ষাকে বেগবান করা, অসাম্প্রদায়িক মনোভাব এসবই আওয়ামী লীগের অর্জনখাইসে!!!!!!!!!!এই আট মাসে কি করসে তার লিস্টি দিয়া একটা পোস্ট দিবার মন চায়.........একটু কন তো কি করসে????????
লেখক বলেছেন: একজন মানুষের জন্মদিনেও তাকে শুধু কটুকথা বলেই যাব?? কেন?? ভালো কিছুই নেই। অন্তত জন্মদিনে তাঁকে তাঁর ভালো কাজগুলোর কথাই না হয় বল্লাম!
এইজন্য ই তো Belated !!
দন্ডিত বলেছেন:
কইছি রাজনীতির মাঠে জিরো ক্যালিবারের কথা। মহিলার কান্ড জ্ঞান নিয়া আশাকরি কেউ ভালো কিছু কইব না।আমি আমার ফিল্ডে জিরো ক্যালিবার বাড়াইতেছি। আমার জন্মদিনে কেউ তৈলাক্ত পুস্ট দিলে ঐখানে মাইনাস দিয়েন
লেখক বলেছেন: আপনার জন্মদিন যেদিন ই হোক শুভেচ্ছা আমার তরফ থেকে। আপনার মা কত কষ্ট করেই না আপনাকে দুনিয়াতে এনেছে। আপনার মাকেও শুভেচ্ছা।
এস. এম. রায়হান বলেছেন:
কন্যা সন্তান হলে আমাদের মুসলিম সমাজে আযান দেবার নিয়ম নেই, পুত্র হলে অবশ্যই দিতে হবে।লেখার সাথে এই কথার সম্পর্কটা তো বুঝা গেল না। তাও আবার একদম শুরুতেই। এটি মোটেও সঠিক নয়। যারা আযান দেয় তারা পুত্র-কন্যা উভয়ের ক্ষেত্রেই দেয়।
লেখক বলেছেন: ভাবার্থ ধরে নেয়া যায় না??
এত ক্যাচাল ভাল্লাগে না।
ব্যতিক্রমী বলেছেন:
আমু ব্লগে এই পোস্টটা দিছেন তো? দিলে ঠিক আছে। এই না হলে নেত্রী প্রেম। জয় আপার
ঝয় হাচিণার।
লেখক বলেছেন: দেয়ার দরকার মনে করিনি।
দন্ডিত বলেছেন:
@শয়তান এইটাই এখন বার্নিং কুশ্চেন। আফসানা আপু মাইন্ড কইরেন না, আসলে অনেক কারনে এই বেটিরে মাইনষে দেখতে পারে না।
লেখক বলেছেন: আমি দেখতে পারি এটাই বা ভেবে নিচ্ছেন কেন? তবে আমি "বেটি" শব্দটি ব্যবহার করি না।
বারবার বলেছি এটা মৌলিক লিখা না, জাস্ট জন্মদিনের শুভেচ্ছাজ্ঞাপন। সেই পুরানো স্টাইলে আওয়ামী লীগ-বিএনপি জামাত ঘরানায় ভাগ হয়ে মন্তব্য।
ভালো লাগে না
দন্ডিত বলেছেন:
@শয়তানজয় এর রাজনৈতিক ক্যারিয়ার তো খারাপ না। ইদানিং তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দক্ষ হইয়া উঠতেছেন
রফিক এরশাদ বলেছেন:
যে দেশ নেত্রী দেশের জনগনের নিরাপত্তা না চিন্তা কইরা নিজের আর নিজের ১৪গুষ্টির নিরাপত্তার লিগা আইন করে তারে জন্মদিনের শুবেচ্চা না জানাইলে কি গুনাহ হবে?শরীয়ত কি বলে?
লেখক বলেছেন: আপনাকে কেউ বাধ্য করেছে??
রাগ ইমন বলেছেন:
বান্ধবী কিছু মনে কইরো না , শেখ মুজিবের দোষের চেয়ে অর্জনের হিসাব করতে গেলে আমি তাঁকে তাঁর করা সব কয়টা ভুলের পরেও শ্রদ্ধা করতে পারবো । তাজউদ্দিঙ্কে সরিয়ে দিয়ে বাংলাদেশকে কয়েকশ বছর পিছিয়ে দেওয়ার পরেও । কারন বাংলাদেশের জন্মে ঐ একটা নাম এর ঋণ অনেক । "মুজিবের লাইগ্যা" যুদ্ধে নেমেছিলো অনেক মানুষ যারা রাজনীতি হয়ত কমই বুঝতো । কিন্তু শেখ হাসিনাকে এত ক্ষমার চোখে দেখতে পারলাম না । পারবো না । তাঁর নিজের গোয়ার্তুমি এবং নির্বুদ্ধিতা , সাথে ক্ষমতায় থাকার লিপ্সা , এরকম হাজারো ভভুল আর অপরাধের ফসল আজকের বাংলাদেশ । আমাদের নিজেদের পাপ হয়ত কম না কিন্তু তার কঠোর হতে না পারা , দেশের স্বার্থে চালাক হতে না পারা , সর্বোপরি দেশের স্বার্থে নিজের ক্ষতি করে কিছু সিদ্ধান্ত নিতে না পারার জন্য তাঁকে ক্ষমা করা উচিত না ।
জিয়া যেমন জামাত লালন করেছেন , হাসিনাও সেই একই খেসারত দিচ্ছেন , দেবেন । আওয়ামী লীগের ভিতরের রাজাকার , আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এর ভিতরে যারা দেশ লুটে খাওয়া বর্তমানের রাজাকার আছে - তাদের তিনি একেবারেই নিয়ন্ত্রন করছেন না । অথচ চাইলেই পারতেন ।
মাহাথির ও ক্ষমতায় থেকে দেশ সাফ করার কাজটা করেছেন - ক্ষমতায় না থাকলে সেইটা করা সম্ভব হইতো না । কিন্তু হাসিনা ৫ বছর পরেই আবার ক্ষমতায় ফিরবেন জেনেও দেশের স্বার্থরক্ষাকারি সিদ্ধান্ত গুলা নিলেন না । এখনো নিচ্ছেন না ।
তিনি আরো কয়েকটা তাজউদ্দিন , মুজিব জন্ম দিয়ে যেতে পারতেন। কিবরিয়া জন্ম দিতে পারতেন। করেন নাই ।
মুজিবকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসলেও আওয়ামী লীগকে তাই ঘৃণা ।
হাসিনার ব্যক্তিগত সাফল্য এর জন্য তাঁকে অভিনন্দন । কিন্তু যে একবার পাব্লিক অফিস নেয় তার সাফল্য গুলা পাবলিক হহওয়া বাঞ্ছনীয় ।
তোমার এই পোস্ট তাই একজন " কেবল মাত্র ব্যক্তি হাসিনা" হিসেবে দেখতে বাধ্য হচ্ছি যিনি তার দেশের জন্য খুব সামান্য চেষ্টা করেছিলেন গত টার্মে , এবার তাও করছেন না ।
-------------------------------------------
মেঘ , তোমার মত করে উচিত কথা আর কেউ বলতে পারে না । এমন এক পেশে লেখা তোমার কাছ থেকে আশা করি না । তার অপরাধের বর্ননা গুলাও দাও , তার যেই সব সিদ্ধান্তের কারনে আমরা , সাধারন মানুষেরা সারাক্ষণ কষ্টে আছি , সেই গুলার সমালোচনাও দাও । এত উদার হলে চলে না , তাতে দেশ মরে যায়। এটা তো পত্রিকা নয়, ব্লগ ।
লেখক বলেছেন: তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ।
এটা মৌলিক লিখা না। কারো কর্ম জাজ্ করার জন্য এ লিখা না। জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছি। তাই সাধারণ মানুষের কষ্ট আজ বাদ।![]()
মামুন বিদ্রোহী বলেছেন:
@ লেখক.............দয়া করে "আশিক১১৪" এর কথায় মাইন খাবেন নাম.... এইটা হইলো ছাগলের তিন নম্বর বাচ্চা....... কায়েক দিন ধইরা দেখতাছি বিভিন্ন পোষ্টে তার কমেন্টগুলা...... বেটার কনো সৌজন্যবোধ নাই......
লেখক বলেছেন: মাইন্ড করিনি তো কারো মন্তব্যে! আমার একটা জরিপ ছিল, তাই করলাম। আপনারা একটা পোস্ট পেলেন আমার ব্যস্ততার গর্ভ চিরে![]()
রাগ ইমন বলেছেন:
আচ্ছা , তাই তো বলি, এইটা তাইলে টেস্ট পোস্ট ।হা হা হা হা হা হা , ভয় পাইছিলাম ফ্রুটিকা খাওয়াইলো কে !
লেখক বলেছেন: পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ২৬ জনের ভাল লাগেনি - আমি এই পরিসংখ্যানটা দেখতে চেয়েছি![]()
মদন ক বলেছেন:
ধর্ষন এর হাত থাইকা বাচনের লাইগ্যা তেল প্রয়োগ...ভাল চেষ্টা।।তয় ক্ষুদার্থ বাঘীনীরা নাকি অন্য কিছু না পেলে নিজের বাচ্ছা ধরে খায়।
কি জানি????????
কবে সাবধান থাইকেন সাবধানের মাইর নাই
লেখক বলেছেন: তাই তাই......সাবধানে আছি, খুব সাবধানে। ইস, আপনি না থাকলে কে যে আমাকে সাবধান করতো!
লেখক বলেছেন: আখেরে কাজে লাগাতে চেয়েছি কে বললো?? কি কষ্ট করেই না আপনারা আমার পোস্ট পাহারা দিচ্ছেন.....বুকটা জুড়িয়ে গেল![]()
ঘুমন্ত পথিক বলেছেন:
হে হে হে। আপু, সব ঠিকাছে কিন্তু এই মনগড়া কথাটা না লিখলে হতো না? যাঁরা জানেন না তাঁরা কিন্তু আপনার থেকে ভুল শিখবেন।
"কন্যা সন্তান হলে আমাদের মুসলিম সমাজে আযান দেবার নিয়ম নেই, পুত্র হলে অবশ্যই দিতে হবে।"
জন্মের পরে শিশুর কানে মৃদু স্বরে আযান শোনানো মেয়ে হোক আর ছেলেই হোক সবার জন্যই প্রযোজ্য। তবে ইকামত এর ব্যাপারে দ্বিমত আছে। তবে দেয়া উত্তম।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: জানলাম। ধন্যবাদ
হাসান মাহবুব বলেছেন:
ঠিকৈ বলেচেন। মাইনাচ।
লেখক বলেছেন: ধন্যবাদ। মাইনাস সাদরে গৃহীত হলো
শয়তান বলেছেন:
মেঘ বলেছেন: দেখলাম জানলাম, এজন্যই পোস্ট দেয়া। আমার উদ্দেশ্য সফল।----
আপনার এই গুপ্ত উদ্দেশ্য আম্রাও কিন্তু টের পাইসিলাম
লেখক বলেছেন: পান নাই। পাইলে এভাবে শুকনায় আছাড় খাইতেন না
রাগ ইমন বলেছেন:
সাধারন মানুষের কষ্ট আজ বাদ --- এইখানেও দ্বিমত পোষণ করলাম। রাষ্ট্রযন্ত্রের অসাধারণ ক্ষমতার আসনটিতে যারা বসেন, তাদের সাধারণ মানুষকে ভুলে কোন ব্যক্তিগত অর্জন নিয়ে আমোদিত হওয়ার সুযোগ নাই । থাকা উচিত বলেও মনে করি না ।
এইটা হয়ত নিষ্ঠুর লাগে শুনতে । কিন্তু সব কাজেরই কিছু ট্রেড অফ / মূল্য থাকে । ক্ষমতার মূল্য হইলো এইটাই । দেশ চালনা করতে আসলে জন্মদিন টিন ভুলে যাওয়াই উচিত। অন্তত বাড়ির গন্ডীর বাইরে এই নিয়া ফালাফালি পুরা নিষিদ্ধ হওয়া দরকার ।
লেখক বলেছেন: তুমি বড়ই নিষ্ঠুর![]()
শয়তান বলেছেন:
লেখক বলেছেন: পোস্টটি ১১ জনের ভাল লেগেছে, ২৬ জনের ভাল লাগেনি - আমি এই পরিসংখ্যানটা দেখতে চেয়েছি----
সাত সকালে যে কোন কাচাবাজারে যেয়ে দেখেন কালকে । প্লাস আর জুটবো না কপালে
লেখক বলেছেন: আমি + এর কাঙ্গাল?![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
খালেদা আর হাসিনাবাঙ্গালী জীবনের এই দুই বিভীষিকা যারা জন্ম সূত্রে ভাগ্য নিয়ে জন্মেছে এবং সবার ভাগ্য নিয়ে বছরের পর খেলছে এ থেকে যে আমরা কবে মুক্তি পাবো আল্লা মালুম!
মনে হয় জাতী হিসাবে কুনো বড় পাপ করছি বইলাই এরম দুই অযোগ্য মহিলা আমাদের দেশের জন্য শত শত হঠকারী সিদ্ধান্ত আর দর্নীতিবাজদের জন্য দেশটাকে স্বর্গ রাজ্য করে তুলেছেন! হয়তোবা নিজে দুর্নীতি বাজ অথবা বিবেকটাকে বিক্রি করতে পারিনি বলেই এখনো এসব পোস্টে অবলীলায় মাইনাস দেই!
লেখক বলেছেন: মাইনাসের জন্য ধন্যবাদ। তুমি পুরা পড়ো নাই মন্তব্যসহ, তাই মাইনাস দিছো, ফাঁদে পা দিছো, আমি খুশি হইছি। এটাই আমি দেখতে চাচ্ছিলাম![]()
লেখক বলেছেন: হ্যাঁ হ্যাঁ এটা ঠিক হইছে, আপনারে +
লেখক বলেছেন: ইচ্ছা করছে না, ঘুম পেয়েছে
~~~~
নিরপেক্ষ অথবা সিদ্ধান্ত না টানা তেল লাগলে এই পোষ্ট কাজে লাগনো যেতে পারে ! ।
লেখক বলেছেন: আচ্ছা, আচ্ছা। আপনে তো বিয়াপক..........
দন্ডিত বলেছেন:
আইহায় জড়িপের রেজাল্টে হাসিনার ভারডুবি। ব্যাপারস না।হাসিনা/খালেদার বৃত্ত থাইকা বাইর হইতে পারুম না আফা ? আউট অফ ফ্রাস্ট্রেশান কইলাম।
লেখক বলেছেন: আরে সব বুড়া হইয়া যাইতাছে । বৃত্ত ভাঙবই। ধৈর্য্য ধরেন
উদাসী স্বপ্ন বলেছেন:
১) গ্রেনেড বুলেট জেল সব পেরিয়ে আয়ুর নতুন সীমারেখা ছোঁয়া আবার। এই দিনে শুভেচ্ছা।২) কালের গর্ভে তখন লিখিত হচ্ছে আরেক উপন্যাস, যা ঘুঘুর পেটের মতোই অস্ফূট কিন্তু চলমান।
৩) উপমহাদেশে নারী নেতৃত্বের কথা এলেই উঠে আসে নেহরু কন্যা ইন্দিরা গান্ধী, ভুট্টো কন্যা বেনজীর, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নাম।
৪) প্রশংসা আমরা মোটেই করি না তবু বলতে হয় এমন কে আছে যে পরিবারের সব সদস্য হারিয়েও পালন করতে পারবে একটি দেশের কান্ডারীর ভূমিকা! কে পারবে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করতে? পেরেছে কেউ গঙ্গার পানি বণ্টন নিয়ে কার্যকরী ভূমিকা রাখতে! নারী শিক্ষাকে বেগবান করা, অসাম্প্রদায়িক মনোভাব এসবই আওয়ামী লীগের অর্জন।
আমি পুরো পোস্ট টা পড়েছি। কিন্তু মন্তব্য খুব একটা পড়ি না, কারন বারো মানুষের বারো কথা! কিন্তু উপরের লাইন পড়লে মনে হয় না এটা শুধু অনুবাদ করেই লেকাহ হয়েছে! পারলে আমার শেষ পোস্ট টা পড়ে দেখতে পারেন!
আরেকটা ইনফো দেই, একবার ওয়াজেদ মিয়া জেদ করে আনবিক শক্তি কমিশনের হেডলাইট ভেঙ্গেছিলেন, আমি কি জানেন উনি কি জন্য ভেঙ্গেছিলেন?
লেখক বলেছেন: miss korla montobyo na porle!
মাইদেশ বলেছেন:
এই না হলে ব্লগ।
লেখক বলেছেন: সেটাই
ফিউশন ফাইভ বলেছেন:
তবে আপনি সৌভাগ্যবতী আছেন। স্বেচ্ছাসেবক লীগ লালবাগ ওয়ার্ড শাখার কর্মীরা ইতিমধ্যে ঝাঁপায়া পড়ছে এই পুস্টে প্লাস দেওয়ার জন্য। টেনশন লইয়েন না। নেত্রীর অসম্মান সহ্য করা হবে না।
লেখক বলেছেন: আচ্ছা। লক্ষণ ভালো না খারাপ?
চিমটি বলেছেন:
আজানের ব্যাপারে পরিষ্কার করে দিছেন অনেকেই। খুজে খুজে ইসলামের বিরুদ্ধে যা পান বেবাক নিয়ে জড়ো করাই একটা কাজ বানায় লইছেন। সত্যি-মিথ্যা না জাইনাই। অথচ নিজেদের মতের বিরুদ্ধে অন্যরা একটা কথা বললেই মুখ আর পেছনটা এক করে ভাষা ছাড়েন...
লেখক বলেছেন: জানতাম না সেটা স্বীকার করেছি।
ইসলামের বিরুদ্ধে লিখেছি না কি!! আজব।
মতের বিরুদ্ধে- আপনার লাস্ট লাইনটা পরিষ্কার না। মাইনাসের জন্য ধন্যবাদ![]()
উদাসী স্বপ্ন বলেছেন:
লেখক বলেছেন: miss korla montobyo na porle!যাগো লিগা পুরা দেশের অবস্হা টাইট তাগো লইয়া গো.আ র মতোই আমি ধিক্কার জানাই, সেই কমেন্ট পড়নেরও ইচ্ছা নাই!
লেখক বলেছেন: ধুর, এটা একটা জরিপ করনের জন্য দিছিলাম, সব আইসা ফাঁদে পা দিছে। তুমিও না এক্বেরে প্রোগ্রাম করা, প্রোগ্রামের বাইরে কিছু ভাবতে পারো না।
উদাসী স্বপ্ন বলেছেন:
লেখক বলেছেন: ধুর, এটা একটা জরিপ করনের জন্য দিছিলাম, সব আইসা ফাঁদে পা দিছে। তুমিও না এক্বেরে প্রোগ্রাম করা, প্রোগ্রামের বাইরে কিছু ভাবতে পারো নাএইডা দারুন হইছে! এইডা তাইলে আমার প্রিয় পোস্ট কারন ব্যাফক মজা পাইছি! এই প্রথম আমি একম একখান পোস্ট প্রিয়তে নিয়া যামু যেইটাতে আমি মাইনাস দিছি!
আই লাভ দিস থিং...হাসতে হাসতে আমি নাই!
লেখক বলেছেন: তোমারে মজা দিতে পাইরা আমিও খুশি![]()
সবাক বলেছেন:
কি দরকার ছিলো এতো রাতে ব্লগারদের ব্যস্ত করার?
তবে কেন জানি মনে হয়। হাসিনা আর খালেদা এই দুইটা স্রেফ গৃহবধু থাকলেই ভালো হতো।
লেখক বলেছেন: আহা উইকএন্ডের রাত! একটু রগড় করতে পারব না??
আপনার মনে হওয়া সঠিক হবার সম্ভাবনাই বেশি
উদাসী স্বপ্ন বলেছেন:
সব গুলান বুলগারগো রাইত বিরাইটে মামু বানাইলো আর আমরাও সুন্দর কইরা মামু হইলাম! ব্যাফক মজা লাগতাছে!
লেখক বলেছেন: অই উদা, ঘুমাইতে গেলাম।
টা টা
উদাসী স্বপ্ন বলেছেন:
থ্যান্কু বস!
লেখক বলেছেন: আচ্ছা মনে কইরা লিখবেন কিন্তু আমার রেফারেন্স সিভিতে। আর ব্যাংকিং সেক্টরে জব চাইলে অবশ্যই আমার রেফারেন্স দিবেন![]()
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
বর্ণিত ইতিহাস ঠিক আছে। কিন্তু হাসিনা পুরুষতন্ত্রের ধ্বজাধারী। তার নেতৃত্বে আরোহন উত্তোরাধীকার সূত্রে। নেতৃত্ব তিনি অর্জন করেননি, সেটা অর্পিত হয়েছে। একেবারে অশিক্ষিত ব্যক্তিও কিন্তু দল এবং সরকার পরিচালনা করতে পারে, এর উদাহরন দেশেই আছে। হাসিনা এমন কোন ভিন্ন উদাহরণ সৃষ্টি করতে পারেননি যে তাকে অন্য কোন নেতার থেকে আলাদা বিবেচনা করতে পারি।
কত কত অভিযোগ তার দিকে! বিশ্বাস করার যথেষ্ট কারন রয়েছে যে তিনি নিয়মিত নগদ অর্থ গ্রহন করে থাকেন নানা ব্যক্তির কাছ থেকে, যেমনটি করে থাকেন খালেদা।
সরকার পরিচালনায় সব মেয়াদে সব নেতাই কিছু ভালো কাজ করে থাকেন। হাসিনাও ব্যতিক্রম নন। পার্বত্য শান্তি চুক্তি সেরকমই একটা ব্যাপার।
ইয়াসমিনের ঘটনা সিম্বলিক। ঐ সময়ে ওটাই আমাদেরকে নাড়িয়ে দিয়েছিল। সে ঘটনার বেনিফিসিয়রি হাসিনা নিজে। আর এখন রোজ রোজ দেশব্যাপী তারই বাহিনী ধর্ষন করে চলেছে অথচ তিনি নীরব।
তিনি অথবা অন্য কোন নেতা বেচে থাকলেই দেশের কি এমন কল্যান আর না থাকলেই কি ক্ষতি বুঝি না।
শুভ জন্মদিন নেত্রী।
লেখক বলেছেন: ওমা তোমার তো উচিত ছিল -ইয়াসমীনের ঘটনা বলার সাথে সাথে সীমা চৌধুরীর ঘটনা আউড়ানো। ধুর জমলো না। কাউন্টার যুক্তি দেয়া শিখলা না।
কারো থাকা না থাকাতেই দুনিয়ার কিছু হয় না গো ভাইডি।
নিউজকাস্টার বলেছেন:
ওমা হাসিনা,মোদেরে তুই আর জ্বালাস নাজ্বালায় জ্বালায় জ্বইল্যা গেলো
আমাদের এ জীবনটা
তুই তো মাগো সুখে আছোস
পাইয়া দেশের ক্ষমতা।
লেখক বলেছেন: ছন্দ ঠিক হয় নাই![]()
লেখক বলেছেন: একটা বেছে নিন![]()
লেখক বলেছেন: মাইনাসের জন্য অসংখ্য ধন্যবাদ
লেখক বলেছেন: একটু মজাও করতে পারব না?![]()
বন্ধনহীন বলেছেন:
বাপরে বাপ! এক মন্তব্য তিনবার।
লেখক বলেছেন: ১টা রেখে বাকীগুলা মুছে দিলাম।
জয় সরকার বলেছেন:
১:৩ চলতাছে...............ভালোই জমছে..................
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
কামডা ভালা করেন নাই। এইডা টেস্ট পুস্ট..........
আমিও মাইনাসই দিতাম অন্য কারো পোস্ট হলে। এখন তো থলের বিড়াল বের হয়ে এলো। মেজাজ কিন্তু সত্যি সত্যি খারাপ করায়ে দিছেন।
বড় বোন, মাফ কইরা দিলাম। পিলাচ।
লেখক বলেছেন: ধুর আমার উচিত ছিল আরো কিছুক্ষণ পরে আসল কথাটা বলা। তাহলে আসল মজাটা পেতাম
লুৎফুল কাদের বলেছেন:
You must send it to Hasina. I bet you will become a minister. Bangladesh is going down only because of people like you. People like you have only one qualification and that is Chamchami.
লেখক বলেছেন: আমার হয়ে কাজটা করে দিলে আমি মাইন্ড করব না![]()
রাতুল" বলেছেন:
এত তৈল কই রাখি! কেও কারে ফাদে পড়ে নাই। আপনার অন্ধতা প্রকাশ পাইসে!
লেখক বলেছেন: অন্ধজনে দেহ (দাও) আলো- আপনার হাতে তো আলো দেখলাম না![]()
কলাবাগান বলেছেন:
মেঘ: "আমরা পিসি পছন্দ করিনা কিনতু খাম্বা পছ্ন্দ করি"
লেখক বলেছেন: এইটা ভালো কইছেন
পারভেজ বলেছেন:
এটা কি আওয়ামী লিগের কোন সংগঠনের পুস্তিকার উপক্রমিকা? জরিপ পোস্টে মাইনাস নিয়ে সমর্থন জানালাম
লেখক বলেছেন: মাইনাসের জন্য ধন্যবাদ।
নিজের পুস্তিকা লিখার সময় পাই না, আওয়ামী লীগেরটা কখন লিখব!!
বিবর্তনবাদী বলেছেন:
গ্রেট। ভাবতেছি গোপালগঞ্জ তৈল ফ্যাক্টরি নিয়া আমিও পোস্টাব। ডিজিটাল দেশে নাকি আজকাল ব্লগেও কর্মী খোজার চান্স আছে। কিছু উদাহরণও আছে, Click This Link
আমি যেমন মাইনাস দিলাম আপনিও আমারে মাইনাস দিয়া আইসেন।
লেখক বলেছেন: মাইনাসে কিছু মনে করিনি। চালিয়ে যান।
আইরিন সুলতানা বলেছেন:
স্বাধীনতা পরবর্তীকালে দেশের যেই উত্থান-পতন আর রাজনৈতিক অরাজকতা গেছে, তাতে বর্তমানে দেশে দলীয় প্রধান থাকতে পারে, প্রধানমন্ত্রী নামক পদ থাকতে পারে, কিন্তু "নেতা" নামক তেমন গঠনতান্ত্রিক "আইডল" মনে হয় দেশবাসির চোখে ভাসে না ! যাই হোক, কেক-কুক খাইতে না পারলেও যেহেতু গিফট দিতে হচ্ছে না, তাই শুভেচ্ছা জানাতে আপত্তি থাকার কথাটা এতটুকু !
আচ্ছা, ধরা যাক, নিরপেক্ষতা ব্যাল্যান্স করার জন্য যদি এখন খালেদা জিয়া'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিতে যাও তাইলে কোন দিন-তারিখ-সন'টা বিবেচনা করবে বলোতো!!!
আইরিন সুলতানা বলেছেন:
আমি ভাবছি, এখন যদি খালেদা জিয়া'কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া হয়, তবে কোন দিন-মাস-সন/তারিখ বিবেচনা করতে হবে!!!
লেখক বলেছেন: জটিল কাজ আমি পারব না![]()
আইরিন সুলতানা বলেছেন:
ধুউউর ! ফেসবুকে দেয়া জন্য বাংলা স্ট্যাটাস তোমার ব্লগে টাইপ করতে গিয়ে কমেন্ট পাবলিশ করে দিসি ভুলে !!! কথাটা আগের মন্তব্যেই বলেছি যেহেতু, তাই ৭১ নং এবং এই মন্তব্যটা মুছে দিতে পারো।
পথিক!!!!!!! বলেছেন:
জানা কথার পুনরাবৃত্তি খারাপ হয়নি ..তবে এইটা এই সময় দিলে তৈল তৈল লাগে। এনিওয়ে আপনাকে আমি জানি আপনি তৈল মর্দক না। ৎৎৎৎ
লেখক বলেছেন: শুনে প্রীত হলাম![]()
হাসিনা এখন কত্তো পপুলার সেইটা পোস্টের নেগেটিভ রেটিং এ প্রতিফলিত হচ্ছে।
লেখক বলেছেন: আমরা যারা ছুছিল তাদের কারণে ব্লগ জামাতীদের দখলে বরাবর, সেটা আমি আরেকবার যাচাই করে দেখালাম জাস্ট আর কিছু না
লেখক বলেছেন: কেন কেন??
আমি এবং আঁধার বলেছেন:
পোস্ট এবং কমেন্ট পড়ার বিভিন্ন সময়ে আমার মানসিক অবস্থার ইমোগুলো দিয়েছিলাম ৭৪ নং কমেন্টে। এইবার নিজস্ব মতামত,ব্যক্তি শেখ হাসিনাকে আমি শ্রদ্ধা করি। বাংলাদেশের মত চরম প্রতিক্রিয়াশীল রাজনৈতিক মহলে একজন নারী হিসেবে [দয়া করে ভাববেননা আমি তাকে নারী হিসেবে অবমাননা করছি]তিনি যথেষ্ঠ বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার ব্যক্তিগত জীবন, অসংলগ্ন কথামালা এগুলো সম্পূর্ণ ইগনোর করে গেলেও তাকে সার্থক নেতা বলা যায়না। সামন্ততান্ত্রিক গণতন্ত্রের নিছক এক দাবার গুটি তিনি। আমরা অনেক গালাগালি করি এই দুই দল ও তাদের প্রধান নেতাকে; কিন্তু নির্মম রসিকতা হচ্ছে, দেশের সিঙ্ঘভাগই এদের ছাড়া আর কাউকে বিকল্প ভাবেনা। নির্বাচনের ফল অন্ততঃ তাই বলে। যতদিননা আমাদের সমাজ থেকে ইমেজপুজা আর রাজনীতি আলাদা হবে ততদিন এসব সামন্ত নেতারাই দেশ শাসন করতে থাকবেন, বাবা—মেয়ে—ছেলে—নাতি—পুতি------------------------------????????
কিংবা স্বামী—স্ত্রী---ছেলে—নাতি—পুতি--------------???????
চিন্তার কিছু নাই, ২০৭০-২০৮০ এর পরে এই দেশের ৩ ভাগের দুই ভাগই থাকবেনা গ্রীন হাউজ ইফেক্টের জন্য। আবার পাল্টাবে মানচিত্র,সময়, ইতিহাস। বোকা বাঙালি তবুও মনে মনে লালন করে যাবে ৭১। এছাড়া আর গর্ব করার মত কিইবা আছে আমাদের।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: গর্ব করার অনেক কিছু আছে। আমরা গর্ব করা শিখি নাই সুন্দর করে এটাই সমস্যা
লেখক বলেছেন: কালচারটা ফিরিয়ে আনা দরকার
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
@লিনাপু,সাইফুর রহমান প্রসংগঃ যে কোন মৃত্যুর সাথেই শোক জড়িয়ে থাকে। সাবেক সংসসদ-সদস্যের মৃত্যু পরবর্তী কিছু আনুষ্ঠানিকতার রীতি আছে বাংলাদেশে। যা সাইফুর রহমানের বেলায়ও পালিত হয়েছে।
বয়স হয়েছে, এক সময় মরবে। সাইফুর রহমানের মৃত্যতে আমি বেদনা বা শূন্যতা বা শোক অনুভব করিনি। কেন জানেন?
২০০১ সালে ক্ষমতায় আসার কিছুদিন পর ভৈরবে নির্মিত 'সৈয়দ নজরুল ইসলাম সেতু' উদ্বোধন করতে যে সাইফুর বলেছিল, ''কোথাকার কোন নজরুল ইসলাম, তার নামে আবার সেতু!''
নাম পাল্টে দিয়ে সেটা উদ্বোধন করেছিল সাইফুর। আপু, আর কিছু প্রয়োজন আছে সাইফুরকে মূল্যায়নের জন্যে?
আমি আজও ভুলিনি। কোনদিনই ভুলবো না। সৈয়দ নজরুলরা দেশরা স্বাধীন করে এতটাই অন্যায় করেছিলেন?
আপনি কি আশা করেন সৈয়দ আশরাফ শোক বার্তা পাঠাবে? সেটা সম্ভব?
লেখক বলেছেন: মানুষ তার কৃতকর্ম ভুলে যায়, মরার পরে সবাই মহত, গো.আ এর জানাযা ও দেখবা আমার দেশের মাটিতেই হবে
নাজনীন খলিল বলেছেন:
পোস্টে দেখি তৈল-গ্যাস অনুসন্ধান কমিটি ঝাঁপিয়ে পড়েছে।
আমিতো তোমাকে প্লাস অবশ্যই দেবো কারণ হাসিনার হাজার দোষ থাকতে পারে তারপরেও হাসিনা জামাতী অথবা তাদের দোসর না।
লেখক বলেছেন: আপুউউউউউ, আপনারে দেখে বহুদিনপর দেইখা খুব ভালো লাগলো
ব্ল্যাক মামবা বলেছেন:
নাজনীন খলিল বলেছেন:পোস্টে দেখি তৈল-গ্যাস অনুসন্ধান কমিটি ঝাঁপিয়ে পড়েছে।
আমিতো তোমাকে প্লাস অবশ্যই দেবো কারণ হাসিনার হাজার দোষ থাকতে পারে তারপরেও হাসিনা জামাতী অথবা তাদের দোসর না।
কথা সত্য
লেখক বলেছেন: হুম
লেখক বলেছেন: তা বেশ
লেখক বলেছেন: সত্যি তো!
লেখক বলেছেন: ভেবে দেখি
নেক্সাস বলেছেন:
তে..তে....তে...ল।
লেখক বলেছেন: ইটস মাই চয়েজ।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
বাংলাদেশের কোন নেতা/নেত্রীকেই ভাল লাগেনা। তবে শেখ হাসিনা খারাপের মধ্যে ভাল- এইটুকু বলতে পারি.....যাই হোক, তাকে জন্মদিনের শুভেচ্ছা।।।।।।।।
লেখক বলেছেন: ধন্যবাদ
আবু আব্দুল্লাহ মামুন বলেছেন:
মেয়ে সন্তান জন্মিলেও ইসলামে আজান দেয়ার বিধান রয়েছে। যদিও আমারা না জানার কারণে আজান দেয়া থেকে বিরত থাকি।আর আনপি বলেছেন; আওয়ামী লীগের দেয়া রূপরেখা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে বাংলাদেশে দৃশ্যমান সামরিক শাসনের অবসান ঘটে ১৯৯০ সালে।
আমি যদ্দুর জানি, এই তত্ত্বাবধায়ক সরকারের ফর্মূলা জামাদে ইসলামীর দেয়া ফর্মূলা। যদিও আওয়ামীলিগ নিজেদের তৈরী উস্যু বলে মনে করে।
লেখক বলেছেন: প্রমাণ দেন। খেল খতম
উবুনটু বলেছেন:
@ মেঘঃ যদিও আপনার আসল উদ্দেশ্য জানা সম্ভব নয় তবুও কেন জানি মনে হচ্ছে আপনি পরে আপনি আপনার বোল পাল্টিয়েছেন। (জরিপ মূলক লেখা বলে চালাচ্ছেন।)কাউকে জন্মদিনের শুভেচ্ছা দেয়ার জন্য যে এতো তেল দেয়ার প্রয়োজন পড়ে জানতাম না।
নাজনীন খলিলঃ আপনাকে আমি একজেক্ট রেফারেন্সটা বলতে পারছি না, কিন্তু আমি যতোদূর জানি ১৯৯১ -এর নির্বাচনের সমইয় আওয়ামীলীগ এর সাথে জামাত কোন ধরনের একটা সমঝোতা ছিলো। (যায়যায় দিনে একবার নিজামী এবং হাসিনার বৈঠকের ছবি দেখসিলাম, আর নিচে ক্যাপশন ও ছিলো এই রকম কিছু। আপনি দয়া করে একটু অনুসন্ধান করবেন।)
লেখক বলেছেন: আপনার মতামতে আমার কিছু উখাড় যায়নি
আমার ভোল সারাজীবন একই ছিল। ছবি দেখছিলেন তো কি হইছিলো?? জন্মদিনের শুভেচ্ছা জানাইছি তেল দিছি খুব ভালো করছি........আমর কিছু কইবেন@ উবুন্টু??
সুবিদ্ বলেছেন:
ব্যক্তি শেখ হাসিনার লাইফ ট্র্যাজেডির কোন সান্ত্বনা নেই........এটা সত্য এবং তাঁর ঘুরে দাঁড়ানোটাও বিস্ময়কর, অসাধারণ.......তার স্থানে নিজেকে কল্পনা করলে যে কেউই শিউরে উঠবে সন্দেহ নাই......কিন্তু সময় স্রোতে তিনিও আজকের নষ্ট রাজনীতিরই বড় এক প্রতিভূ....... তার ব্যক্তিগত এই ব্যর্থতার জন্য জাতি হিসেবে পস্তাতে হচ্ছে আমাদেরও.......তাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে আপনি যা লিখেছেন তাকে একেবারেই হাস্যকর ঠেকেছে........
অনেকদিন পরে চোখে পড়লো, কমেন্টও করলাম.......আশা করি বিরক্ত হবেননা..........ভালো থাকবেন........
লেখক বলেছেন: পড়েছেন জেনে ভালো লাগলো।
হাস্যকর কেন? ভুল কিছু লিখেছি?
নষ্ট রাজনীতির পেছনে আমাদের কোন অবদান নেই?
শেখ হাসিনা কি মহত্বের এজেন্সি নিয়ে বসে থাকবেন শুধু আর হেরে যাবেন? আমাদের পলায়নপর মনোবৃত্তি ই আমাদের সব খারাপের পেছনে কাজ করেছে।
নীজর্ন বলেছেন:
jodio apner ae lekher onk gollo bapare onak argue royeche trpr o apnr sate ami o sur miliye bolbo....অন্তত জন্মদিনে তাঁকে তাঁর ভালো কাজগুলোর কথাই না হয় বল্লাম!
valo thakben r asa krbo sotto ta bolte pichu pa hoben nh.
লেখক বলেছেন: আচ্ছা। খুশি হলাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















জোরে আজান দিতে অসুবিধা হলে কানের কাছে নিচু স্বরে আজান দেয়ার নিয়ম আছে।