"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

ভাষা শিক্ষা বিষয়ক আমার ক্ষুদ্র ভাবনা
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৪৪
কোরআন শরীফ পড়তে গিয়ে আমি আজও বিস্মিত হই। আমি একটা আরবী শব্দেরও এখন আর অর্থ জানি না। আগে জানতাম কিন্তু এখন না জেনেই আমি দিব্যি গড়গড়িয়ে পড়ে যাচ্ছি। মাথার ভেতর কি অদ্ভূতভাবে তথ্য রয়ে গেছে। এ জানা আমার কি কাজে লাগবে তাও জানি না।
ইংরেজি কাজ চালানোর মতো জানি। সাহিত্য একদমই...
- ২৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৩৫বার পঠিত
এন্টি ভাইরাস বিষয়ক সাহায্য চেয়ে একটি সাময়িক পোস্ট
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
এভিজি ইউজ করতাম, লাভ হলো না। কাসপারস্কি ট্রায়াল ভার্সান দিয়ে ৩০দিন চললাম ভালোই। আমার কি এখন কাসপারস্কি কেনা ছাড়া উপায় নেই? পিসির হালহকিকত খুব খারাপ।
কি করব এক্সপার্টরা সৎ পরামর্শ দেন। কাসপারস্কি কিনতে হলে আমাকে আগামীকালই কিনতে হবে কারণ আমি আগামীকাল ছুটিতে আছি।পরে আর সময় পাবো না।
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫৩বার পঠিত
ফার্মের কবিতা, ওয়েলকাম টিউনসহ
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫৬
কবিতার ডানা ছেঁটে দিয়েছি
সেও এখন বিদেশী ফার্মজাত;
মুখ লুকাবার কিছু নেই, হই না
নিজের পরিচয়ে বিব্রত।
আমি আধুনিক, করে নেব
কাট্ কিংবা কপি - পেস্ট
কবিতা দেখবে কিভাবে গড়ে নেবে...
- ৪৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২১৯বার পঠিত
মুড়ি মাখানি
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৪
ইফতারী! আহ্, সামনে সব উপাদেয় খাবার নিয়ে রোজা পাকা করার মহড়া দেয়া! কি যে ভালো লাগে! আমার বেশি ভালো লাগে কারণ অন্য মাসগুলোতে বিকেলের নাশতা হিসেবে একটার বেশি দু'টা আইটেম পাওয়া যায় না। কিন্তু রোজার মাসে শুধু আইটেম আর আইটেম। গলা পর্যন্ত খেলেও আইটেম আর শেষ হয় না। সে...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৪বার পঠিত
বাঁকে বাঁকে, সম্পর্ক কেমন বাঁকে?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৬
সম্পর্কের পাটাতনে কবে ধরেছে ঘুণ, জানে না কাগুজে স্বজন
রাতঘুমে প্রাত্যহিক কাতে শোয়া সঙ্গীকে দেখে
বুঝতেও পারে না, তার চোখের শিরায় খেলে যাচ্ছে
কতটা পরিবর্তন!
সহ্য থেকে অসহ্যতে করে চলাচল
পুরাতন মেধা ও মনন -
থাকবে সবই একই একই রকম
এমন ধারণা বালখিল্য ও ভীষণ ভুল...
- ২৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪২বার পঠিত
অনির্ণিত, তাও সই, আমি তোমার 'বোন' নই
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২২
জানি সবাইকে দিয়ে কিছু উদ্বৃত্ত থাকলে
তবেই আমাকে তোমার মনে পড়বে;
আমি অনেকটা অহর্নিশ জ্বলা রাতবাতির পাশে
ডিমলাইট, যা থাকলে একটু আরাম হয়
কিন্তু অত্যাবশ্যক নয় কোনভাবেই।
তুমি খুব সহজভাবে বলে ফেলবে-
এগুলো তোমার শরীরি অনুপস্থিতির বিপরীতে
আমার সংক্ষুব্ধ মনের বিহঃপ্রকাশ।...
- ১৫টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২৮বার পঠিত
ইসাবেলার সাথে এসএমএস আলাপন
১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
আমাকে তুমি -১
বাসায় শিকড়, আমার মস্তিষ্কে জট
আমার মাঝে শূন্যতার অনুভূতি হয় মাঝে মাঝে
তার ও হয় হয়তো!
মানুষ সারাজীবন নিজের প্রতিবিম্ব খোঁজে :
খুব অল্পকিছু ঈর্ষনীয় অপ্রতিদ্বন্দ্বী মানুষ পায়,
শুনেছি। দেখিনি। তুমি?...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৯বার পঠিত
কবিতার সাথে তালাক
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
কবিতার সাথে আমার তালাক হয়ে গেল
এক বৃষ্টি বিমুখ রাতে
কাগজ সামনে নিয়ে তারপর থেকে
আমি কতদিন দিগ্বিদিক বসে কলম হাতে
সকাল ছড়ানো পাখিদের মুখর শব্দ
মোবাইলের ঝংকারে কাটাকুটি জব্দ
ছন্দের বসতভিটা লোপাট...
- ২৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৫৮বার পঠিত
রোজায় সংযমের কয়েক মাত্রা
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৩১
http://www.shamokal.com/details.php?nid=97607
সমকাল পত্রিকায় আমার লিখার লিংক দিলাম যা আংশিক পরিবর্তিত।
নীচে আমার মূল লিখা :
আহ্নিক গতি বার্ষিক গতির পথ ধরে আবারও রোজা চলে এসেছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের সামনে। এসময়ে জীবন যাত্রার সময়টা একটু পরিবর্তিত হয়ে যায়, পরিবর্তন ঘটে খাদ্যাভাসেও। ভেতো বাংলাদেশীরা বিভিন্ন খাবারের খোঁজে যে যার সামর্থ্য অনুযায়ী নোলা ঝুলিয়ে ছোঁকছোঁক করতে...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৯৩বার পঠিত
বন্ধ্যা সময়ে দাঁড়িয়ে...
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৫
কি হবে এরপর?
মুছে গেল সব অপনাম তোর...
তোরা সব জয়ধ্বনি কর;
ব্যাপারটা তো সেরকমই।
প্রাতিষ্ঠানিক রূপ দিলাম সবকিছুকে ঘুষ খাওয়া জায়েজ, খুন করা নিয়মসিদ্ধ। বিচার চাইলে ৩৩বছর পরও জাতীয় চার নেতার পরিবারকে সুবিচার আমরা দিতে পারলাম না।
কিসের বিচার কিচের আচার...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০২বার পঠিত




