আমার প্রিয় পোস্ট

পরাঞ্জয়ী...

আয় না আবার মন ভেজাই!

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

শেয়ারঃ
0 0 0

ক্লাসে বসে আছি, ড: মাহমুদা ইসলামের ক্লাশ চলছে। উহ! এর মধ্যে সেল ফোন টাতে চিন চিন করে ভাইব্রেশন হচ্ছে তো হচ্ছে। চুরি করে ফোনটা বের করেই দেখলাম, তুই। দিলাম লাইন টা কেটে। এবার এস,এম,এস। " নীচে দাঁড়িয়ে আছি"। আমি ম্যাডাম কে শরীর খারাপ লাগছে বলে বেরিয়ে এলাম।
এসেই দমাদম বাজি ফোটালাম তোর পিঠে। বললি "খুব দেখতে ইচ্ছে করছিল তোকে"। হাসলাম আমি। প্যান্টের ডান পকেট থেকে একটা বকুলের মালা বের করলি। আমার খুব পছন্দের। আমি হাতে জড়ালাম। বললি "গলায় পর না"। আমি বললাম "যাহ, কি যে বলিস, জীবনে মালা গলায় একদিনই পোরবো"। তুই একটা চাপা দীর্ঘশ্বাস নিলি। বুঝেও বুঝলাম না।
"দেখ দেখ বৃষ্টি নেমেছে, চল না ভিজি" তোর চোখ দুটো চক চক করে উঠলো। আমার হাত টি ধরে নেমে গেলি ভিজতে। ছাতিম গাছের পাশে যে কদম গাছটায় এখনো দু একটা ফুল অবশিষ্ট আছে সেগুলোকেই ডাল পালা দুমড়ে মুচড়ে ছিড়ে আনলাম আমি। দৌড়ে অপরাজেয় বাংলার বেদীতে গিয়ে বসে পড়লাম। আবার উঠলাম। হাত দুটো দু দিকে বাড়িয়ে নাচের লয়ের মত ঘুরলাম। তুই বারবার তোর লম্বা চুল গুলো দুই হাত দিয়ে পেছনে ঠেলে দিতে দিতে আমাকে দেখছিস আর হাসছিস। আবার দৌড়ে গিয়ে তোর কোমর টা ধরে সালসার ভঙ্গিতে একটু দুলে উঠলাম। তুই গাল টা একটু ছুঁয়ে বললি "পাগলি"। তোর হাত দুটো ধরে বললাম, "ধর না ঐ গান টা" । তুই আমার চোখে চাইলি। তোর চাহনীতে কি এক অদ্ভূত আবেশ। তারপর গেয়ে উঠলি বরাবরের মত বিষন্ন কোমলতায়
"আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়..........।"
উদাস আমি, হারিয়ে গেলাম মনের অতলে আপনার চেয়ে আপন জন কে খুঁজতে। হঠাৎ খেয়াল হল আশেপাশের চা ওয়ালা, কলাভবনের বারান্দায় দাঁড়ানো বৃষ্টিবন্দী মানুষ গুলো রসাত্নক দৃষ্টিতে চেয়ে আছে আমার আর তোর দিকে। তুই তাদের সেই দৃষ্টিবাণ থেকে আমাকে বাঁচাতে নিজেই আমার ওড়না টা গুছিয়ে দিলি, তারপর আমার হাত টা ধরে বেরিয়ে গেলি রাস্তায়। ঠান্ডায় নীল হয়ে যাওয়া আমার ঠোট দুটোকে আলতো করে ছুঁয়ে দিয়ে বললি "শীত লাগছে সোনা?" আমি মাথা নাড়লাম। এক হাতে আমাকে জড়িয়ে হাঁটতে থাকলি। ডাসের ছ্যাকারিন দেয়া কফি খেয়ে আপাতত গরম হলাম। হঠাৎ পাশ ফিরে দেখি তুই নেই আমার পাশে, কি মনে করে আমাকে না বলেই হেঁটে যাচ্ছিস ফুলার রোডের দিকে................আমি ডাকছি, "কোথায় যাচ্ছিস? এই প্লাবণ? কি হল? " বৃষ্টির ঝমঝম শব্দে তুই শুনতে পেলি না আমার ডাক..................

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ধড়ফড়িয়ে উঠলাম আমি। কি দেখলাম এতক্ষন? ভিজে আছি আমি, ঘেমে, বৃষ্টি তে না। স্বপ্ন ছিল সব?!!!!!!
শুনেছি ওপারে গিয়ে মানুষ তারা হয়ে যায়। আকাশ থেকে চুপটি করে দেখে প্রিয়জনকে। তোর কি মাঝে মাঝে দেখতে ইচ্ছে করে না আমাকে? কি করিস দেখতে ইচ্ছে হলে? বৃষ্টিতে ভিজিস? একা একা?
এখন আমি ক্লাশে বসে উন্মুখ হয়ে থাকি একটি এস এম এস এর অপেক্ষায়----" নীচে দাঁড়িয়ে আছি"। তুই কি আর কখনও নীচে আসবি না? আমি আর বৃষ্টিতে ভিজি না, মেঘ থাকলে আকাশে তারা থাকে না তাই, জ্যোৎসা দেখিনা চাঁদ জাগা রাতে তারা দেখা যায়না বলে। রাতে ঘুমাতে পারিনা, পাছে তোকে দেখতে না পাই , এই ভয়। সত্যি! সত্যি!! সত্যি!!!

এখন আমি মন ভেজাই না, শুধু চোখের দৃষ্টি ভেজাই........... তারা ভরা রাতে...................

 

সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: খুব খুব কষ্ট কষ্ট লেখা। কষ্ট আর ভাল লাগেনা।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: আমারও ভাল লাগেনা। শুরু করলাম রোমান্টিকতা দিয়ে। কিভাবে কিভাবে যেন ট্রাজেডী এসে গেল:(

৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০১
পাথুরে বলেছেন: কোন মন্তব্য করতে পারলাম না। :(


শুভকামনা।
+
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৫

লেখক বলেছেন: অনেএএএএএএএএএএএক ধন্যবাদ:)

৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৬
রাতমজুর বলেছেন: পিল্লাচ :( মন খারাপ করা লিখা :(
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: হুমম। যখন কেউ অবহেলা করে, কিংবা খুব সূক্ষ ভাবে বোঝাতে চায় সেই অবহেলা তখন ভাবতে ভাল লাগে এমন সব কষ্ট। যখন কেউ "তুমি আমার" এই কথাটা বলতে লজ্জাবোধ করে, এমনকি ইশারা তেও কাউকে বুঝতে দিতে চায়না তাকে ভালবাসে তখন এমন কষ্টগুলোকে সত্যিই উপোভোগ্য লাগে। ধন্যবাদ আপনাকে।

৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এটা কি কোন বাস্তব জীবনের গল্প? না হলে খুশি হবো
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: কিছুটা, তবে পুরোটা নয়।

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: সুন্দর।

৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩
নাঈম বলেছেন: অসাধারণ...........খুবই উঁচুমানের লেখা.........
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: আপনি আসলেই উন্মাদ হয়ে গেছেন!!!;););) এটা উচু মানের লেখা??!!

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: হুমান ক্যান?

১১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
শ্রাবনের ফুল বলেছেন: কিছু খইতাম ফারুম না :( তর পুষ্টে আইতেই ডর লাগে... :(
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: যা ভাগ!!;);)

১২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
আবু সালেহ বলেছেন:
কষ্টের মাঝে ভালো লাগা.............
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৫

লেখক বলেছেন: এটাই জীবন,এটাই বেঁচে থাকা.....................

১৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৬
সায়েম মুন বলেছেন: এখন আমি মন ভেজাই না, শুধু চোখের দৃষ্টি ভেজাই........... তারা ভরা রাতে...................

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪১

লেখক বলেছেন: সত্যি! সত্যি!! সত্যি!!!

১৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৩
আবু সালেহ বলেছেন: ঠিক বলেছেন এভাবে আমরা বেঁচে আছি..এবং থাকবো..যতদিন না প্রাণ আয়ু উড়ে যাবে...
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ঠিক তাই।

১৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
নাঈম বলেছেন: সত্য কথা কৈলেই দুষ ;( :( :(
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৩

লেখক বলেছেন: উন্মাদ, উন্মাদ উন্মাদ। টিজ টিজ টিজ:):):):)

১৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
আহমেদ রাকিব বলেছেন: শেষ কয়েকটা পোষ্টে আমি একি কথা বলে গিয়েছি। একটু আলাদা কিছু চেষ্টা করতে। আজকের পোষ্টে সেই চেষ্টাটা খুব চমৎকার দেখা গেল। এই যে দেখলেতো, চেষ্টা করলেই বৈচিত্র্য আনা যায় খুব সহজেই। আজকে কিছু কিছু জায়গায় বর্ণনাটা চমৎকার এসেছে। বিশেষ করে ক্যাম্পাসের বর্ণনাটা জীবন্ত হয়েছে। শেষতক একটা গল্প এসেছে। হয়তো খুব বেশি আনকমন কিছু না। তাও ভালই বলব। পরবর্তী লেখায় বর্ণনা মূলক গদ্যের সাথে কাহিনীর একটা ভাল সমন্বয় নিয়ে ভেবে দেখ। একটু সময় নিয়ে লেখ। আরো ভালো হবে নিশ্চিত।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: থ্যাঙ্কস এ্যা লট। মূলত তোমার কথাতেই এই চেষ্টা করেছি। অনেস্টলী

১৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬
আহমেদ রাকিব বলেছেন: আরেকটা ব্যাপার, আজকের লেখার টাইটেলটা অসাধারন হইছে। অন্তত আমার খুব ভালো লাগছে।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০১

লেখক বলেছেন: :):):)

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৭
শ।মসীর বলেছেন: সবাই দেখি মন খারাপের চর্চা করে :(

আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়..........

Click This Link
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: লেখাটা আগেই পড়ছি। আমার কমেন্টও আছে:):)

২০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০
সোনালীডানা বলেছেন: অনেক দিন স্বপ্ন দেখিনি:(
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: দুঃস্বপ্ন দেখেছো?????!!!

২১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২২
সোনালীডানা বলেছেন: মনটা কিন্তু সত্যিই ভিজে উঠেছে :(
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: ভিজতে থাকো......................

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: এ্যামতেই!!!:):)

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: কি????????

২৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৩৮
জয় সরকার বলেছেন: খুব ভালো লাগল লেখাটা............মনটা সিক্ত হয়ে ওঠে আবেগের প্লাবনে............খুব ভালো লিখেছেন.........খুব ভালো............
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২৪
সোনালীডানা বলেছেন: অনেক দিন.. মাস.. নাকি বছর.. পর গত রাতে দেখেছিলাম স্বপ্ন অবশ্য একটা।
তবে বুঝতে পারছিনা এটাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়? দুঃস্বপ্ন নাকি.......?? /:)
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: ভাবতে থাকো...............বুঝতে পারলে জানিও।

২৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৪২
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: পড়তে পড়তে মনটা খারাপ হয়ে গেল ।

লেখায় একটা আকর্ষন আছে ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:২২

লেখক বলেছেন: তবে এখনও বৃষ্টি ভালবাসি.............................

২৭. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩
ভাঙ্গন বলেছেন: পড়েছি,এবং আবেগে সিক্ত হয়েছি।
'তুই' যেন আবার আসে,বৃষ্টিস্নাত কোন একসময়ে এসে ফারাকে ডেকে নিয়ে যায় ভিজতে...।

'যদি ডেকে বলি
এসো হাত ধরো
চলো ভিজি আজ বৃষ্টিতে;
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: সে চলে গেছে.....................বলে গেছে

"তোমারে যা দিয়েছিনু, সে তোমারই দান
গ্রহন করেছি যত ঋনি তত করেছ আমায়
হে বন্ধু, বিদায়...................."

২৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৭
নট০০৭ বলেছেন: খুবই ভাল লাগলো্‌্‌্‌ তবে কতোদিন এইরকম কল্পনা করি না ্‌,
অনুভুতিগুলো কেমন জানি আজ ফেকাসে------

ডানা মেলতে চায় না আগের মতো===== আফসুস!!!
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: ডানা যদি থেকে থাকে এখনি মেলুন, নয়তো অকেজো হয়ে যাবে ।আর যদি ডানা ভেঙ্গে গিয়ে থাকে তবে কিছু বলার নাই।

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: :):):)

৩০. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
পুরাতন বলেছেন: চমৎকার লেখা+++
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।:)

৩১. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪
সোনালীডানা বলেছেন: তারা ভরা রাতে...
তোমার কথা যে -
মনে পড়ে বেদনায় :(
...................
..........
....
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: :(:(:(

৩২. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪
নকীবুল বারী বলেছেন: কার কথা মনে পড়ে??
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: তার নাম টা নাইবা নিলাম!!

৩৩. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২
কাব্য বলেছেন:
এখনো আমি ভিজি,
শরীরটা আমার শুকনোই থাকে:-*
এখনো আমি ভিজি,
আর কি পাবোনা তোকে?:(
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২৫

লেখক বলেছেন: হাত বাড়িয়েই দেখনা, প্লাবণ! তোর ধরা-ছোঁয়ার খুব কাছেই দাঁড়িয়ে আছি অনন্তকাল ধরে............................ একবার আয়,আয়না আবার মন ভেজাই!

৩৪. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৫
সোনালীডানা বলেছেন: Click This Link

আজ এই বৃষ্টির কান্না দেখে - নিয়াজ মোহাম্মদ চৌধুরী.txt

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমার
অশ্রু ভরা দুটি চোখ,
তুমি ব্যথার কাজল মেঘে
লুকিয়েছিলে ঐ মুখ।

বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি;
কতো দূরে যাবে বলো,
কতো দূরে যাবে বলো? তোমার পথের
সাথী হবো আমি...

একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি;
কোন দূরে যাবে বলো,
কোন দূরে যাবে বলো? তোমার চলার
সাথী হবো আমি...

আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমার
অশ্রু ভরা দুটি চোখ,
তুমি ব্যথার কাজল মেঘে
লুকিয়েছিলে ঐ মুখ।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৬

লেখক বলেছেন: দারূন!!!

৩৫. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৬
সোনালীডানা বলেছেন: সামু আমার ডাউনলোড লিন্কটারে কাবাব বানাই ফেলছে X((
নতুন লিন্ক: http://tiny.cc/eK30Y
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: তোমারে কি বলে যে ধন্যবাদ দিব! কবিতা যে কি প্রিয় আমার!!

৩৬. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৯
সোনালীডানা বলেছেন: তখনকার গান গুলো আসলে কবিতার মতই ছিল :|
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: ওফস গানটা যে কি প্রিয় লিখতে গিয়ে কবিতা লিখে ফেলছি।

০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩৮. ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৮
জেরী বলেছেন: মানুষরে চিড়া ভিজাইয়া খাইতে শুনছি.......মন ভেজানোর কথা আজই শুনলাম:।
০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: চিড়া ভিজলে তো খাইয়া ফেলতে হয় আপুনি, মন ভিজাইলে আবার শুকাইতে দিতে হয়।:):)

৩৯. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫০
সোনালীডানা বলেছেন: জেরী আপুর কমেন্টে ঝাজা :P
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: :):):) জেরীপু কথা কিন্তু হাছাই কইছে:):)

৪০. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৯
জাকি ফারহান বলেছেন: আপুরে, মন টা খারাপ হয়ে গেল, এরকম স্বপ্নের মতো দিনগুলো, কেন মানুযের জীবনে, এত অল্প সময়ের জন্য আসে??

শুধু মন ভিজিয়ে কাটাবো আর কতো দিন?? খুব ভাল আছিস এত দুরে?
ভাল থাকিস......


ফারা আপু, তোমার পোস্টে আরেকজন কে, কয়েকটা কথা dedicate করলাম, মাইন্ড করলা?
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: না রে ভাইয়া। আমার লেখাটাও তো এই সব আরেকজনদের জন্যেই!!!

৪১. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
ভাবের অভাব বলেছেন: যদি বাস্তব হয় কষ্ট পাব। যদি গল্প হয় আমি সালাম জানাই সুন্দর লেখার জন্যে।
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯

লেখক বলেছেন: তাহলে কষ্ট পান, সালামও জানান;);)

৪২. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৮
ভিজামন বলেছেন: আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়.........
ভাল লাগল
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ:):) খুঁজে পেলে মিষ্টি খাওয়াবেন কিন্তু:)

৪৩. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩
তাজা কলম বলেছেন: পাখির পালকের মতোন মোলায়েম ভঙ্গীতে কি সুন্দর এক লেখা। ++++++++

Click This Link
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: ওরে বাবা!!! কি উপমা!!!

৪৪. ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
গোয়েবলস বলেছেন: Manusher monta boro ajob,,
Kokhon je ki chai se nijei janena.
Valo likhso.
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: তুমি বাড়ি কেন গেছ আপুনি? ভাল্লাগেনা। টিজ করতে পারিনা লুল গুলারে:(:(

৪৫. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬
আকাশনীল বলেছেন: আমার কাছে মনে হইসে, এইটা তোমার বেস্ট লেখা। চোখের সামনে যেন সালসা দেখতে পেলাম।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: সালসা আমার খুব প্রিয়। এখন আর ভাল্লাগেনা।

৪৬. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭
নতুন রাজা বলেছেন: পোষ্টটা পড়ে মনটা খুব খারাপ হয়ে গেলো...এত বিষন্ন লেখা না লেখার জন্য সবিনয় অনুরোধ করা হলো...

ভালো থাকবেন...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২১

লেখক বলেছেন: অনুরোধ রাখার চেষ্টা কোরবো।

অ:ট: টিজ টিজ টিজ .গুড়ামরিচ থেরাপী;);)

৪৭. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪
নতুন রাজা বলেছেন: যা তোরেও আল-বিদা...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: ;);););)

৪৮. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৪
দন্ডিত বলেছেন: ধুর আমি ফার্স্টে ভাবলাম সত্যি কাহিনী, মনটা খারাপ হইয়া গেল..


কিন্তু বানাইনা কাহিনী বুইঝা একচোট হাসলাম, ইয়াহু!!


ভালোই ল্যাকছো কিন্তু রোমান্টিকা লেখা থেকে দুরে থাকার পরামর্শ দিলাম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: আমি কি বলছি একবারও বানানো কাহিনী?!!!!!!!!!!!!!! এটা রোমান্টিক লেখা কেন মনে হল আপনার?

৪৯. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৪
দন্ডিত বলেছেন: নিজস্ব মতামত ডিফেন্ড করে নেই, ভালোবাসা বা উঠতি বয়সে হরমোনাল বিভ্রম যাই বল না কেন অপরাজেয় বাংলার বেদীর যে পুর্বনির্ধারিত গন্ডী থেকে বেড়িয়ে আসা দরকার। রোমান হলিডের মত স্বপ্নরা সিনেমা জুড়ে থেকে, বিভ্রমরা ভিড় করে থাকে আর বাস্তবরা দাঁত বেড় করে সিনেমার এন্ডিং দিতে আসে। তোমার লেখা পুরাই স্বপ্নে ভাসতাসে এখনও বাস্তবে ঢুকে নাই। বাস্তবে ঢুকলে দেখবা মুহুর্ত গুলোর গুরুত্ব কমে আসছে এক্সপনেনশিয়ালী। স্বপ্নে মুহুর্তই সব, কারন স্বপ্ন সাদাকালো ঝাপসা। কিন্তু বাস্তবের জন্য মুহুর্ত যথেষ্ঠ নয়।

ফ্রী তে আজেবাজে কথা বলার জন্যে দু:খিত্। মাইন্ড কইরেন না, আমার পথেঘাটে আজাইরা উপদেশ বিতরনের খারাপ স্্বভাব আছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: না মাইন্ড করিনি।

৫০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৯
দন্ডিত বলেছেন: রোমান্টিকতার সংজ্ঞা দিলাম না ,টাইপ করতে কষ্ট হয়। কিন্তু আপনে লেখিকা তাই জবাবদিহীতা আপনারই বেশী, আপনিই বলেন কেন লেখাটি রোমান্টিক নয়?
৫১. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১১
দন্ডিত বলেছেন: আসল কাহিনী?তাহলে আর্গুমেন্টের জন্য দু:খিত, কারও কষ্ট নিয়ে আমি তর্ক করতে চাই না। ক্ষমা করে দিবেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫২. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭
আকাশনীল বলেছেন: সালসা টা আমি ভাল পারি না। আমাদের গ্রাজুয়েশন পার্টির দিন দেখলাম অনেক কাপলরা এইটা নাচতেছে। তোমার লেখা পড়ে মনে পরে গেল।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৭

লেখক বলেছেন: আমিও ভাল পারিনা,কিন্তু খুব এনজয় করি।

৫৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৮
সামছা আকিদা জাহান বলেছেন: অদ্ভুত সুন্দর। একরাশ ভালো লাগা রেখে গেলাম।



Click This Link
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৪
নতুন রাজা বলেছেন: বাড়িতে যাবেন কবে???

নাকি আমার মতো বাড়ি-ঘর নাই???

ভালো থাকবেন...
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২৯

লেখক বলেছেন: আছে।সাবাই তো ঢাকা তেই। তবে দাদুবাড়ি যেতে পারি। খুব সম্ভব ১৮ তারিখে যাবো। কয়েকদিন হয়ত ব্লগে আসা হবেনা তখন।:(:(

৫৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৪
নতুন রাজা বলেছেন: ব্লগে না আসলে দুষ্টামী কি করে করবেন???
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: কি কোরবো দাদু বাড়ি তো কম্পু নাই। দূষ্টামি জমিয়ে রাখবো। তারপর আপনাদের কে একবারে সাপ্লাই কোরবো।
কেন, আমার টিজ খাইতে খুব ভাল্লাগে? তাহলে টিজের ডোজ বাড়াতে হয়;););)

৫৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
নতুন রাজা বলেছেন: ওরে পিচ্চি, আমার বয়স শুনলে ভুলেও আর টিজের ট-ও মুখ দিয়ে বার হবে না...
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: টিজ টিজ টিজ টিজ:):):)

৫৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫০
রাতমজুর বলেছেন:
রাজাজী কুন আমলের? কুরায়েশ বংশীয়? নাকি ডাইনোসর আমলের?
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: না, বাবা আদমের আমলের;);)

৫৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫২
নতুন রাজা বলেছেন: @ রাতমজুরঃ এস.এস.সি. ৯৪ আমলের রে...। ঐটা কোন আমলে পরলো?
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: আপনি তো আমার বড়পুর ব্যাচ। আমার বড়পুর একটা বাবু আছে। আপনার কি বাবু আছে?

৬০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৮
রাতমজুর বলেছেন:

@ নয়া রাজা
:D ঐটা হাল জামানা :P
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: রামু নানা কোন যুগের? প্রস্তর না নব্য প্রস্তর?

৬১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১
নতুন রাজা বলেছেন: @ রাতমজুরঃ হাল জামানা তাইলে মনে হয় ঐখান থেকাই শুরু হইছে মনে হয়, তাইনা?
৬২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১২
নতুন রাজা বলেছেন: আমার বাবু নাইরে... তোর বড়পু বাবুটা আমারে দিয়া দিতে ক...
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৬

লেখক বলেছেন: না না না নাX(X(X(X( আমাদের মাত্র একটা বাবু। দিবনা। ইশ কত সখ। রাজারে আবার গুড়া মরিচ। এইবার চোখের মধ্যে।জিভ ভেংচি।

৬৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৩
রাতমজুর বলেছেন:
হ, @ নয়া রাজা, তয় আমি সেই ডাইনোসর আমলের :D
৬৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৫
রথে চেপে এলাম বলেছেন: ধুর এমনিতেই মন ভাল রাখতে খুব কষ্ট হইতেছে। দিলেন মনটা আরও খারাপ কইরা। লেখাতে প্লাস +++ । (কিন্তু আপনারে মাইনাস... মুখে মুখে থুক্কু টাইপে টাইপে)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২০

লেখক বলেছেন: রথের ড্রাইভার এতদিনে আসলেন মাইনাস দিতে? আফসুস:( আপনার রথের সওয়ারী কে?

৬৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১৬
রাতমজুর বলেছেন:
বাবু নাই!!! নয়া রাজা আটকুইড়া!!!! :D:D:D:D:D:D:D
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: :):):):):):):)
@রাতমজুর: যার বউও নাই তারে কি কয়?

৬৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২২
নতুন রাজা বলেছেন: @ রাতমজুরঃ অয়েট... টাইম আছে রে... অয়েট এন্ড চি...
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৫

লেখক বলেছেন: রাতমজুর চোখে দেখেনা।ওয়েট করলেও দেখতে পাবেনা। আমারে দেখায়েন;);)

৬৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৪
নতুন রাজা বলেছেন: ওরে চোখে গুড়া মরিচ খাইয়া ঘুম ধরছে। রাতও মেলা হইছে (১২.২২)...। ঘুমাইতে গেলাম রে... তোরা সবাই ভালো থাকিস...
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৬

লেখক বলেছেন: ১২:২২??????!!!! এইডা কুন দেশ??????

৬৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৮
রাতমজুর বলেছেন:
নয়া রাজা নিপাত যাক
রাজামশাই জিন্দাবাদ
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: X(X(X(X(X(X(

৬৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৯
রথে চেপে এলাম বলেছেন: মাইনাস তো আপনারে দিছি মনে মনে... মন খারাপ করানোর জন্য। লেখায় তো প্লাস দিছি। চমৎকার হইছে।
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: আপনি কি রথের ড্রাইভার না কন্ডাকটর? ;);)
ধইন্যা পেলাস দেয়ার জন্য।

৭০. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩১
নতুন রাজা বলেছেন: এইডা প্রশান্ত মহাসাগরের মইধ্যে, বর্ডার ছাড়া একটা দ্বীপ দেশ... এইবার খুইজা ল যা ভাগ... (পারলে নামডা কইস, না পারলে কইয়া দিমুনে...)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: পারিনা:(:( মূর্খ মানব:(:(

৭১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৩৩
রাতমজুর বলেছেন:
নয়া রাজা আসলে রাজা না, প্রজা ;) রাজামশাইয়ের বিরুদ্ধাচারন করায় প্রশান্ত মহাসাগরে দীপান্তর দেওয়া হৈছে :D:D:D:D:D
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: চুপ রাইতের কামলা। আমাদের একমাত্র টিজ্জিত রাজারে প্রজা কয়!! কামলায় আবার রাজার মর্ম কি বুঝবে।

৭২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪০
নতুন রাজা বলেছেন: খামোশ রাতমজুর... আমার মহল সমুদ্রের পাশে... সমুদ্রের হাওয়ায় স্বাস্থ্য ভালো থাকে...

আমার মহল দেখতে হইলে আমার ব্লগে আসিস... একটা সিরিজ লেখতাছি আমার রাজ্য লইয়া। সময় পাইলে দেইখা যাইস...।

এইডা হইলো ওসাকা, নিপ্পন। ও তোরা তো আবার নিপ্পন বুঝবি না। এইটা জাপান...

ওরে ঘুমাইতে গেলাম। তোরা ব্লগা...। ওরে কে কোথায় আছিস... আমার ঘুমের আয়োজন কর...
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: যান রাজামশাই ঘুমান। সকালের নাস্তায় টিজ খাওয়ানো হবে;)

৭৩. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৪
রাতমজুর বলেছেন:
নয়া রাজা, নিপ্পন ভালাই চিনি, আমিই তো তোমারে বাইন্দা রাইখা আইছিলাম রাজামশায়ের আদেশে ;) প্রাসাদ কৈ থিক্যা আইলো :| পাগলা গারদরে কেউ প্রাসাদ কয়!!! :| অবশ্য পাগলের কাছে সবই সমান :P
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: :):):):)
কামলা নানা রে ঝাজা ঝাঝা।

৭৪. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫১
রথে চেপে এলাম বলেছেন: এইগুলা কি কন?? আমার রথ.... আমিই সওয়ারি। X((
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: আরে ধুরো তাইলে আর কি হইলো:(:(:( আমগোরে মাঝে মইধ্যে চড়াইয়েন রথে, ডেরাইভার ভাই থুক্কু রথের মালিক ভাই।

৭৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
রাতমজুর বলেছেন:
@ আন্টি, রথ কৈলাম ঘোড়ায় টানে ;)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৬

লেখক বলেছেন: ওরে কামলার মাথায় আসলেই গোবর। ঘোড়ারে গাইড করা লাগেনা??????????

৭৬. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৯
রথে চেপে এলাম বলেছেন: আইয়া পরেন। আপনারে পাশে বসাইয়া ঘুরতে যামু। :)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: কই যাইবেন? আবার সদর ঘাটে নিয়া যায়েন না;);)

৭৭. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০০
রাতমজুর বলেছেন:
হাহাহা, মানে মিয়াসাবে রথী না, সারথি ;)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: জে, বোজ্জেন তাইলে?

৭৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৮
শ্রাবনের ফুল বলেছেন: ওরে এইকানে কি হইতাচে :| বৃষ্টিতে ভিজতাম আইচি :|
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: শ্রালু টিজ টিজ টিজ:):):)

৭৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১০
নতুন রাজা বলেছেন: ওরে পিচ্চি, আছিস কেমন?
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: ভাল আছি। আপনার কি খবর রাজা মাশাই,

৮০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:১১
শ্রাবনের ফুল বলেছেন: ঐ তরে যে বাজ মারতাছি তর কানে যায় না X( X( X( X(
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: আমি কি মেসেন্জারে ছিলাম এতক্ষন?:(:(

৮১. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১৬
নতুন রাজা বলেছেন: ওরে ভালো আছিরে... মজুরটা কৈ আজ? আর তোর আপুনি? তোরে তো আজ সবাই ভুইলা গেছে...
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৮

লেখক বলেছেন: কেউ নাই।মজুর নুতন পোস্ট দিছে, তাই বিজি আছে। ভাবছি আপনারে আর টিজামু না।যারা খোঁজ নেয় না তাদের টিজামু।

৮২. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩১
নতুন রাজা বলেছেন: তাইলে তোর কথা মতো তোর আপুনিরে টিজা এক্ষুণি... যা আমি দেখতাছি... যা দৌড় দে...
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: না না না আপুনিরে টিজামু না। আপুনি ছাড়া আর সবটিরে;);)

৮৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৩
নতুন রাজা বলেছেন: আচ্ছা ঠিক আছে... আমি ঘুমাইতে যাই রে... রাত মেলা হইছে...
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৭

লেখক বলেছেন: ও কে।

৮৪. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩২
মে ঘ দূ ত বলেছেন: সাম্প্রতিক মন্তব্যের ঘরে "আয় না আবার মন ভেজাই!"- এই লাইনটা যতবারই দেখেছি ততবারই ক্লিক করেছি কিন্তু একবারো পড়া হয়ে উঠেনি। লাইনটা এত্তো সুন্দর! :) ওটা পড়েই আর্ধেক মন ভরে যায়।

পড়ে আবার মন্তব্য দিব।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ:)

৮৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪
নতুন রাজা বলেছেন: পিচ্চি, আসিস কেমন রে? আর সব খবর কি?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: ভাল রাজা ভাইয়া। আজ প্রেজেনটেশন ছিল।একটু আগে বাসায় ফিরলাম ভার্সিটি থেকে। খাইলাম তার পর ব্লগাই:):)

৮৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৭
নতুন রাজা বলেছেন: ব্লগা... আমি একটু ঘুমাই...

ভালো থাকিস...
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: আচ্ছা, বাই। আপনিও ভাল থাকবেন।

৮৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৭
দূর্ভাষী বলেছেন: মন খারাপ হয়ে গেল।

সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ সাথে একটা প্লাস বোনাস।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ। প্রশ্নের জবাব টা কি পেয়েছেন? কেন কেড়ে নেয়া হয়েছে?

৮৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৯
দূর্ভাষী বলেছেন: আপনার অন্য পোস্টে আমার প্রশ্নের জবাব এখান থেকে কিছুটা বঝে নিলাম।

অ.ট. আপনার জেলা সাতক্ষীরা বলে জানতে পারলাম, সাতক্ষীরা কোথায় আপনাদের বাসা যদি বলেন, দীর্ঘ্যদিন সাতক্ষীরা জেলায় ছিলাম চাকুরীর কারনে। আর এখন আমার শ্বশুরবাড়ি ও সাতক্ষীরায়।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: শশুর বাড়ি সাতক্ষীরায় তা আমিও দেখলাম লিস্টে অপরাজিতা আপুর নাম দেখে। দক্ষিন পলাশপোলে, প্রগতি লেন এ। আপনার মধুর হাড়ি কোথায়?

৮৯. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯
দূর্ভাষী বলেছেন: আমি এখন ঢাকাতেই আছি, আমার মধুর হাড়ি শহীদ জামান সড়কে, উত্তর পলাশপোল। যদি ও সেখানে ওদের একটি বাড়ি আছে কেউ সেখানে থাকে না, ওদের ফ্যামিলি খুলনায় সেটেল আর আমি ঢাকায়।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১

লেখক বলেছেন: হুমম।বুঝছি। আমাদেরও খুব একটা যাওয়া হয়না। প্রায় দেড় বছর পর এবার যাবো।ঈদ করতে। আপনি চাকরী করতেন কোথায়?

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: কি??? জেডারে অনেকদিন পর দেখালম:):)

৯১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯
দূর্ভাষী বলেছেন: আমার অফিস ছিল তালা উপজেলায়। তবে প্রতিদিনই ফিল্ড অফিস পাটকেলঘাটা এবং ব্রক্ষরাজপুর যেতে হত।
ঈদে আমি বাগেরহাট থাকব আর অপরাজিতা থাকবে খুলনাতে।

ঈদের পরে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর তালা যাবো পুরাতন কলিগদের সাথে দেখা করতে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: দুইজন দুই জায়গায় ঈদ?????!!! আল্লাহ মাফ করো। তালা তে আব্বুও ছিল অনেক দিন।

৯২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২১
ভিজামন বলেছেন: মিষ্টিতে তো ভেজাল ।
ও আর একটা কথা.... আমিতো এমনিতেই ভিজামন আবার মন ভিজাব কি করে???
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৬

লেখক বলেছেন: তাহলে আমাদের ভিজিয়ে দিয়ে যান।কত্ত দিন ভিজিনা!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: এই পঁচা প্রোফাইল পিকচার টা ক্যান দিয়েছেন। আগেরটা তো ভাল ছিল।

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: কোথায়???:):)

৯৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭
ভিজামন বলেছেন: আমার ক্যাম্পাসে....
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: where??? which campus? see comment no92 ans

৯৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
ভিজামন বলেছেন: ভাই, আমি পড়াশুনা করি এই পঁচা জিনিষটা নিয়েই....
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: mane ki????

৯৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫
অজানা আমি বলেছেন: অদ্ভুত সুন্দর।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: thankx

৯৭. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৮
ভিজামন বলেছেন: কি অদ্ভুত সুন্দর ?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: Are lekhatar kotha bolesen uni.post ta.

৯৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫১
ভিজামন বলেছেন: মানে হলো....
চামড়া, জুতো, স্যান্ডেল এসব আর কি??
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৭

লেখক বলেছেন: সেটা আবার কি সাবজেক্ট? কোথায় পরেন আপনি?

৯৯. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০০
ভিজামন বলেছেন: Dept. Of Footwear Engineering
Bangladesh College Of Leather Engineering And Technology
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: hmmm.bujhlam:):)

১০০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮
ভিজামন বলেছেন: তো চলে আসেন......................
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: এইরাতে?? হাজারীবাগে? ভয় পাই। ভূত আছে।:(

১০১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৮
ভিজামন বলেছেন: আরে ভুত আসবে কই থেকে...
এসেছেন কখনও??
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: রাতের বেলা সব জায়গাতেই ভূত থাকে। মানে জীন,আত্মা এসব। সত্যি সত্যি।

১০২. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৩
ভিজামন বলেছেন: নাহ ফালটু কথা..
এসেছেন কখনও হাজারীবাগ??
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন: ha gesi. na hole bollam kamne? apnader campus e jaini.

১০৩. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৬
মমমম১২ বলেছেন: বাপরে টুনটুনি ++++++++++++++++++++++
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন: :):):) টুনটুনি নামটা এখানে ফাঁস করেন ক্যান??? ;);)

১০৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৯
ভিজামন বলেছেন: তো টুনটুনি রাতে না দিনেই চলে আসেন একদিন....
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: :):):):):):) টুনটুনি আমার চাপাবাজি ডট কম এর নিক।

১০৫. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩২
মমমম১২ বলেছেন: মুছে দেন,লেখা ভাল লাগলো তাই ডেকে ফেলছি
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৫

লেখক বলেছেন: না মুছতে হবে না, ফান করলাম। আমি আছি চাপপুতে।

১০৬. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৯
ভিজামন বলেছেন: এখান থেকে মুছে দিবেন pls
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৪

লেখক বলেছেন: মুছে দিছি। এ্যাডও করছি।

১০৮. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮
যীশূ বলেছেন: লেখা ভালো লেগেছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০৯. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৭
বাবুনি সুপ্তি বলেছেন: অনেক ভাল লাগল। কিন্তু মঙ্খারাপ করে দেয়ার মত।
০১ লা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: সরি সোনা আপুনি!

১১০. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩৪
অপ্‌সরা বলেছেন: মাইগড!!!

তুমি এসব কি লেখো!!!!!!!!!

বেশী ভালো লেখা শিখে যাচ্ছো কিন্তু আপুনি। লেখার কথা নাহয় বেশী বেশী কিন্তু শিরোনামগুলো দেখলেই অবাক হয়ে যাই। কি করে খুঁজে পাও এসব ??

এমনি এমনি কি আর তোমার ফ্যান হয়ে যাই আমি বার বার !!! :(
০১ লা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: কি যে বল না আপুনি!! অপরাবাস্তবের কি অবস্থা???

১১১. ১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: হমম.ইদানীং আপনার লেখা দেখে কিছু বুঝা যায়না। জীবন থেকে নেয়া নাকি শুধুই কল্পনা?
২২ শে নভেম্বর, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: হি হি হি কনফিউজড;)

১১২. ২২ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৩
প্রতীক্ষা বলেছেন: আপু টা তুমি যে কি অসম্ভব সুন্দর লিখ না!
২২ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: হা হা হা তাই?
কোথায় পান এসব পুরোনো লেখা?

১১৩. ২৪ শে মে, ২০১০ বিকাল ৪:৫০
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ভাল লাগলো । মনটাও খারাপ হয়ে গেল।
২৫ শে মে, ২০১০ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: কি আর করা! আমাকে অভিহাপ দেন!

 

মোট সময় লেগেছে ১.২৮২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কে????!!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই