আমার প্রিয় পোস্ট

পরাঞ্জয়ী...

পাঁচ পয়সার স্বপ্ন দিলাম................

১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৯

শেয়ারঃ
0 2 0

শুভ্র

কত দিন বলেছ তোমাকে লেখার জন্য, কিন্তু যন্ত্রের যুগে মন্ত্র পড়তে ভাল্লাগে না। রোজ রোজ কাগজ কলম নিয়ে বসি লিখবো মনে করে।ঐ পর্যন্তই, লেখা আর হয়ে ওঠেনা কিছুতেই! তারপর? কেমন আছো বলো?
কি লিখবো আজ তোমাকে সেই ভাবছিলাম বসে বসে। হঠাৎ মনে হল যে কথাটা আমি কিছুতেই তোমাকে মুখে বলতে পারিনা সেটাই না হয় লিখে দেই। তুমি প্রায়ই বল আমি তোমাকে একদমই পছন্দ করিনা, তুমি ভাল মানুষ নও এমন সম্ভাবনা নিয়েও কথা বল। শুভ্র, খারাপ মানুষরা যদি তোমার মত হয়, তবে তাতে আমার অরুচি আছে সে আমি জোর গলায় কিন্তু বলতে পারবো না! তোমাকে উপেক্ষা করবার সখও আমার নেই, সামর্থও না। কিংবা তোমার বৈশিষ্ট্যে আমার কোন ভয় বা আপত্তির কারন সে ভাবাও নিষ্ফল! ভয় যদি কিছুমাত্রও থাকে সে নিজেকে নিয়ে। বড্ড লোভী আমি। বড্ড লোভী।

ছোট বেলা থেকেই আমি কেমন উল্টো স্বভাবের। যে পরিস্থিতিতে যেমন হওয়ার কথা আমি তার বিপরীত দিকে চলি। বাবা-মায়ের অসূস্থ দাম্পত্য দেখে সন্তানরা ঘর-সংসারের উপর বিতৃষ্ণ হয়ে পড়ে আর আমার হল উল্টো টা। বাবা মায়ের তর্ক যুদ্ধের হাত থেকে রেহাই পেতে চোখ বন্ধ করে ভাবতাম। ভাবতাম ঠিক না, লিখতাম মনের খাতায়, সুন্দর সুন্দর গল্প। সেই গল্পের নায়িকা হতাম আমি। আমার বিপরীতে যে মানুষ টি থাকতো সে একটুও কষ্ট দিতনা আমাকে, আমিও মহা সুখে ঘরকন্না করতাম। সেখানে মায়ের মত আমাকে কখনও কাঁদতে হয়নি জায়নামাজে বসে, তাকেও বাবার মত মুখ গোমরা করে বসে থাকতে হয়নি। আমি রোজ রাতে তার বুকে মাথা রেখে ঘুমাতাম। কত সামান্যতে কত মান অভিমান করেছি দু'জন, আবার অল্পতেই কেঁদে কেটে মিটিয়ে নিয়েছি। কল্পানার সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে কতদিন যে বাস্তবে কেঁদে বুক ভাসিয়ে বালিশ ভিজিয়েছি তার হিসেব করতে বসলে বুঝি শেষই হবেনা। আমার পুতুলের বাক্সেও ছিল আমার এবং আমার সেই মানুষটার দুটি অবয়ব। একা একা বিড় বিড় করে পুতুল গুলো নাড়াচাড়া করতাম আর প্রেমালাপের বুলি ফোটাতাম দুটি নিথর কাপড়ের কাঠামোতে!

যেদিন সত্যিকারের সাঁনাই বাজলো আমার বাড়ির উঠোনে, সেদিন খুব খুশি হয়েছিলাম "বোধ হয় নির্ঘুম চোখে মিছে স্বপ্ন দেখার দিন শেষ হল আমার"। শেষ হয়েছিল ঠিক। তবে পরের সেই স্বপ্নগুলো সবই ছিল দুঃস্বপ্ন! চোখমুখ বুজে কাটলো অনেকটা দিন। আবার একা হওয়া। আবার নির্ঘুম চোখে স্বপ্ন বোনা।
সবই তো জানো তুমি, তবুও বলছি। আবার একদিন ঘরের সামনে ডুগডুগি বাজিয়ে এক ফেরিওয়ালা এল, স্বপ্ন বেঁচতে। বোকার মত পাঁচ পয়সায় কিনে নিয়ে এলাম স্বপ্ন। ভালবাসার মূল্যমান তো এখন পাঁচ পয়সাই! ঘরে নিয়ে ঠোঙ্গা খুলে দেখি সব টাই মাটির ঢেলা!!! ব্যাস আর পারলাম না। একেবারে গড়িয়ে পড়লাম। ঐ পাঁচ পয়সাই যে সম্বল ছিল আমার!!

তাই নিজেকে দূরে রাখি তোমার থেকে। ঐ যে বললাম লোভ!! যদি লোভ হয় আবার! যদি বলে বসি " সম্রাজ্ঞী কর আমায়, একটা ছোট্ট রাজত্ব দাও, হলামই বা একাবার পরাজিত রানী, লোকে হয়ত বলবে দেওলিয়া রানীর প্রজা তুমি, বলুক না, আমার জন্য না হয় এটুক করলে। একজীবনে কি মানুষ সব পায়? তুমি না হয় পরাজিত রানীরই প্রজা হলে!!" তাই দূরে থাকি। কি লাভ বল। বিষয়াসক্তি আমার কোনকালেই ছিলনা, আজও নেই। চাই শুধু ঐ পাঁচ পয়সার স্বপ্ন। সে যে বড় দূর্লভ আজ, কে জানতো সে কথা?

অবাক হোচ্ছ? এই সত্য গুলো বড্ড কঠিন। আমি কিন্তু সামলে আছি এখন। কিন্তু কে জানে কখন আবার নির্লজ্জের মত লোভের থলিটা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে বলে বসি "থলি ভরে দাও"! এক জীবনে ঈশ্বর শুধু লোভই দিয়েছে আমাকে অথচ সম্বল দিয়েছে মাত্র পাঁচটি পয়সা!!!

ভাল থেকো,সময় পেলে জবাব দিও,স্রেফ কুশল জানিয়ে। বাকি যা কিছু বললাম সেগুলো কে প্রশ্ন হিসেবে নিওনা, তাই উত্তরও আশা করিনা।

সুমনা

 

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ রাত ১১:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০১
ঋফায রহমান বলেছেন: মেডিকেলে কি হল? তখন তো ওটার খোজ করছিলেন!!!
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: আমার ছোটভাই দিয়েছিল। হয়নি।

১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৩

লেখক বলেছেন: ভাইয়া!!! আমি তোমারে স্টিকি করে ঝুলাই রাখবো চিড়িয়াখনায় নিয়ে।X(X(X(X(

১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাবীমনি।

৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৮
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো অনুমতি ছাড়াই অন্যের চিঠি পড়তে। কারো মন যদি 'সু' হয় তবে তা শুভ্রতা ছড়াবেই।

শুভ কামনা রইলো।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা। অনুমতি ছাড়া আমিও কিন্তু চিঠিটা আপনাদের কাছে প্রকাশ করে দিয়েছি।

১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: X(X(X(X(X(

৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২১
ঋফায রহমান বলেছেন: @দুরন্ত স্বপ্নচারী, কমেন্টে রাগ হয়েছে।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: হ্যা খুব রাগ!!

৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৪
আহমেদ রাকিব বলেছেন: খুবই চমৎকার। কিছু কিছু কথা থাকে যা সরাসরি বলা যায় না। সেই কথাগুলোকে সাবলীল ভাবে বলার মাধ্যমই বোধকরি চিঠি। আর সহজ রূপক কথায় সেই কথা গুলো বলা গেলে চিঠির রূপ পূর্ণতা পায়। বোধকরি অনেক কঠিন একটা কাজ। এইখানে কঠিন কাজটা অনেক অনেক সহজ ভাবে করা অসামান্য দক্ষতায়। স্যালুট।
--------------------------------------------------------------------------
এক জীবনে ঈশ্বর শুধু লোভই দিয়েছে আমাকে অথচ সম্বল দিয়েছে মাত্র পাঁচটি পয়সা!!!
---------------------------------------------------------------------------
অসাধারন একটা কথা।
--------------------------------------------------------------------------
সম্রাঙ্গী কর আমায়, একটা ছোট্ট রাজত্ব দাও, হলামই বা একাবার পরাজিত রানী, লোকে হয়ত বলবে দেওলিয়া রানীর প্রজা তুমি, বলুক না, আমার জন্য না হয় এটুক করলে। একজীবনে কি মানুষ সব পায়? তুমি না হয় পরাজিত রানীরই প্রজা হলে!!" তাই দূরে থাকি।
----------------------------------------------------------------------------
অল্প কতা লাইনে কত কথা যে বলে ফেললে। অনেক ভাল লাগলো। চালিয়ে যাও লেখা, হাত খুলে প্রাণ খুলে।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: এই প্রথম তুমি আমার লেখায় সমালোচনা দাও নাই।;);)

তাহলে কি ধরে নিব ভাল হয়েছে? নাকি শান্তনা?;)

৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫১
আহমেদ রাকিব বলেছেন: হা হা হা হা হা হা, পাগল। আমি সমালোচনা করলেই বুঝি একটা লেখা খারাপ হয়ে যাবে? আমি সমালোচনা করি নিজের মনের তাগিদে। ব্লগে এই জিনিষটা খুব কম। সমালোচনা লেখার মান বাড়াতে সাহায্য করে বলেই আমি মনে করি। তাই একটা লেখা পড়ে যদি সেরকম কিছু মাথায় আসে তাহলে বলে ফেলি। আর কিছু না। আমার এখনো এই ক্ষমতা হয় নাই যে আমি কোনো কিছুর সমালোচনা করবো। এটাও এক ধরনের সময় কাটানো বলতে পার। :D :D :D আমি তোমার আগের সব লেখায় কিছু না কিছু বলেছি মানেই এই না যে ওই লেখাগুলো ভাল হয় নাই। তোমার সব লেখাই ভাল। একটা চিঠি হিসেবে এই লেখাটা বেশ ভালো মনে হয়েছে আমার কাছে।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: তুমিও পাগল বললা?? সবাই বলে:(:(:(:(:(

৯. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: :|

কি লিখবো আসলে বুঝতে পারতেছিনা
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: কিছুই বলতে হবেনা,থাক!

১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: লেখা ও প্রকাশভঙ্গি চমৎকার হয়েছে.. ভাল লাগল..

১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১২. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: দারুন। অনেকদিন চিঠি লেখা হয় না।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৮

লেখক বলেছেন: :):):):)

১৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৫
পল্লী বাউল বলেছেন: মাত্র পাঁচ পয়সার স্বপ্ন নিয়ে এত্ত বড় পোস্ট

ওয়াও, দারুন....
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: হ্যা মাত্র ৫ পয়সার স্বপ্ন!!

১৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১৮
একরামুল হক শামীম বলেছেন: এইসবই জীবনের বাস্তবতা।

তবে বলি কি যদি সামর্থ্য ৫ পয়সার হয় তাহলে তা দিয়ে ৩ পয়সার স্বপ্ন কেনা উচিত। একান্ত নিজের জন্য কিছুতো রাখা উচিত।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: তোমার কথাটা মনে রাখবো ভাইয়া।

১৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৭
রোহান বলেছেন: Mobile diya dhuksi sref commentanor jonno...

7 number e raku je duita line er kotha bolse ashole e jotil hoise.. tomar lekha porinoto hocche din din...Onek din por bhalo ekta chithi porlam...

Ot: raku kintu 33 patar chithi lekhar record dhari...or proshongsha paoa chattikhani kotha na..

Ot:2: minus dilo kida X(
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ জেডা।



জেডা আমার প্রত্যেক লেখাতে একজন এসে মাইনাস দিয়ে যায়। আমি পরপর ৪ টি পোষ্ট অবজার্ভ করে বের করেছি ব্যক্তিটা কে। কিন্তু আমার এটা বুঝতে খুব সমস্যা হচ্ছে তার এত কিসের রাগ আমার উপর যেটা পোষ্টের উপর ঝাড়ছে।আমারে সামনে পাইলে না জানি কি করবে! আমার লেখা মনে হয় তার পছন্দ না! এর চেয়ে ভাল লিখতে পারলে মনে হয় + দিবে।;);)

১৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৫
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: লেখা ভালো লেগেছে। তবে ঐ সমস্যাটা ছিলই....
তোমার উচিৎ বিভিন্ন রকম লেখার চেষ্টা করা। একটা নির্দিষ্ট ধাঁচের মধ্যে নিজেকে বন্দী করে রেখেছো। ওইখান থেকে বের হয়ে এলেই অনেক সুন্দর সুন্দর সাহিত্য সৃষ্টি হতে পারে তোমাকে দিয়ে।
নিজের ব্যক্তিগত আনন্দ, বেদনার প্রকাশগুলো সব লেখকের বেলায়ই কমবেশী থাকে। তবে ব্লগে যেহেতু কয়েকদিন পরপরই একজন লেখক তার লেখা প্রকাশ করে থাকেন আর সেটা সম্প্রচারিতও হয় তাৎক্ষনিকভাবে, তাই কেবল হতাশা আর না পাওয়ার কথা না বলে আনন্দের কথাও বলা উচিৎ। তাতে অন্তত একঘেয়ে লাগবে না।

লেখাটা সত্যি ভালো লেগেছে।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: এমন কমেন্ট ই তো আশা করছিলাম। তাই তো রেগে গিয়েছিলাম।

১৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৩
নাজমুল আহমেদ বলেছেন:

হুমমম দারূন চিঠি.......:)


তবে দুরন্ত স্বপ্নচারীর ১৬ নং কমেন্ট'টা খেয়াল রাখা যেতে পারে।
=============================================

খাইছেরে রাকু জেডায়তো সেইরাম চিঠি লেখক... :-*
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: :):):):):):):):)

১৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৩
আহমেদ রাকিব বলেছেন: দুরন্ত স্বপ্নচারী ভাই ১৬ নম্বর কমেন্টে যা বলেছেন ঠিক একি কথাগুলো একটু অন্যভাবে তোমার আগের পোষ্টে (Click This Link) ৩৪ নম্বর কমেন্টে আমি বলার চেষ্টা করছিলাম। দুরন্ত স্বপ্নচারী ভাই কমেন্টের জন্য একটা ধন্যবাদ আমিই দিয়া ফেললাম।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩২

লেখক বলেছেন: ok

১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৮
হেমায়েতপুরী বলেছেন:

হুম... আমার মনে হয় শুভ্র-র উচিত এই চিঠির জবাব দেয়া। ব্যাক টু ব্যাক...

লইন আরেকটা কবিতা লইন... ...

ব্যধি দূরারোগ্য মোহ দূনির্বার সুখ ক্ষনিককাল যৌবন দূর্বার অন্ধেও দ্যাখে, চোখ বুজে স্পর্শে,ঘ্রানে স্বপ্নহীন পথিক হাটে শুধু অনন্ত অসীমে তবু তার আশ্রয় ধূসর- মলীন মহাকালে কেউ রাখে নাই মনে তারে তবু শীর্ন স্মৃতিগুলো সেই, কালের জীর্ণ পুঁথি ঘরে।



১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: উত্তর না দিলেই ভাল,!!!
কবিতাটা আসলেই অনেক অনেক সুন্দর।

২১. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৩
পুরাতন বলেছেন: আপ্নের লেখা পর্তে পর্তে আপ্নের পাংখা হইয়া যাইতাছি |-)
১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: পাংখা হন ক্ষতি নাই, তবে প্লীজ এই প্রোফাইল পিকটা বদলে দিন, না হলে আমি হার্ট ফেল কোরবো। দেখলেই আমার গা শির শির করছে ভয়ে, ভুত গুলো এমন লাল চোখ নিয়ে তাকায় হরর মুভিতে।

২২. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৫
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: তোর সাথে ফাজলামী করতে আমার মজা লাগে....... =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: X(( X(( X(( X(( X(( X(( /:) /:) /:) :(( :(( :((

২৩. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৬
ভাঙ্গন বলেছেন: কি যে অসাধারণ আবেগ!
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: রুকু খালা কি খবর?;)

১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: ধইন্যা জেডা।

২৫. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৫
শাফ্‌ক্বাত বলেছেন: চাই শুধু ঐ পাঁচ পয়সার স্বপ্ন। সে যে বড় দূর্লভ আজ, কে জানতো সে কথা?

হায় খোদা, একবারের জন্যও কিন্তু মনে হলোনা আরেকজনের লেখা পড়ছি। আপনি কি আয়না নাকি??
শুধু একটা "প্লাস" দিয়ে আবেগটা যথেষ্ট প্রকাশ করতে পারলাম না।
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ দিয়ে আমিও আমার সব টুকু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারলাম না। ভাল থাকবেন।

২৬. ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮
কাব্য বলেছেন: এতো কম পয়সার স্বপ্ন নিমু নাহ X( X(( X(
১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: তা নিবা ক্যান? পাঁচ পয়সার স্বপ্নের জন্য ৫০ টাকার ভিজিটিং কার্ড তো দেয়া যাবেনা।ঠিক না বান্দর ভাইয়া?

২৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৪
শ্রাবনের ফুল বলেছেন: চরি চরি :( তুই তো জানস আমি সব কিছুতেই অনিয়মিত... তাই লেট করে ফেলচি.. :|
তরে না কইচি মন্ভালো করা লেখা দিবি?? X(

তোর লেখা সম্পর্কে কমেন্ট করার মতো ভাষা ইদানিং হারাই ফেলতেছি :( ... অসাধারণ, জটিল, এগুলা তো গৎবাধা হয়ে গেছে..

একটা কবিতা মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের... 'দুই বিঘে জমি' জমিদার শেষ সম্বল দুবিঘা কেড়ে নিয়েছিলো তার বিনিময়ে উপেন পেয়েছিল নিখিল বিশ্ব "মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহগর্তে // তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে।


১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: সেইটাই, মাইনষের ব্লগে যাইতে পার, আমারটার খোঁজ নাই। ইচ্ছে করেই বলিনি, জাকিরেও মানা করছি বলতে দেখি তুই কবে টের পাস!

২৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৩
শ্রাবনের ফুল বলেছেন: মানুষ গুলান দিঙ্কে দিন আমার খাটের তলার ইন্দুরের মতন হইয়া যাইতেছে প্লাই থাইকা ... এরম একটা লেখা কেন মাইনাচ দিলো জানলে বড়ই প্রীত হইতাম।
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৫

লেখক বলেছেন: মাইনাস দিসে, দিয়া ইন্দুরের মত দৌড় দিচে কি আর করা। চাপ্পুতে আয়।

২৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৭
শ্রাবনের ফুল বলেছেন: আমি চরি খাইছি তো..তাপ্পড়ও বকা দিস ক্যান? :(
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: ইটস ও কে।

১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন: :):):)

৩১. ১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৪
রথে চেপে এলাম বলেছেন: আপনার পোস্টে আমি কমেন্ট করাই ছাইরা দিব :(

ভাললাগছে
ভাললাগছে
ভাললাগছে
ভাললাগছে

একই কমেন্ট করতে হয় বার বার.... আর কিছু বলতে পারি না :(
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: বলতে পারলেন এটা?? পারলেন আপনি??? ;);)

৩২. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৫
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আবারো একই কথাই বলতে হচ্ছে আমাকে।
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩৩. ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০১
স্বপ্নকথক বলেছেন: ধুর, কমেন্ট করাই ছাইড়া দিলাম।
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: ;););)

৩৪. ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৪
মে ঘ দূ ত বলেছেন: আরেকটা মারহাবা টাইপ শিরোনাম হয়েছে।

লেখাটা পড়ার আগে শিরোনামটার একটু কীর্তন গেয়ে গেলাম :)
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: ধণ্যবাদ।

৩৫. ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৭
মে ঘ দূ ত বলেছেন: পড়লাম। লেখাটা যে পুরা মাস্টারপীস!! এমন লেখার মন্তব্য কয়েকটি শব্দে করা সহজ নয়।

প্রশংসার শব্দ-ভান্ডার সম্পূর্ণ উজাড় করে দিলেও বোধহয় পাঠকের ভালোলাগা পুরোপুরি প্রকাশ করা হয়না।

লেখককে আমার প্রণতি জানায়।
১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: কি যে বলেন না!

৩৬. ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৬
আবু সালেহ বলেছেন:
শুভ্রতা ছডিয়ে গেলে লেখার মাঝে....

প্রিয়তে নিয়ে নিলাম.....


++++
১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৫২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কে????!!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই