আমার প্রিয় পোস্ট

পরাঞ্জয়ী...

নয়ন জুড়ে রেখো মোরে, পরাণ খুলে ডেকো..............

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৭

শেয়ারঃ
0 0 0

শুভ্র,

দেরীতে হলেও জবাব দিয়েছ। খুশি হলাম। তোমার চিঠিটা পড়তে পড়তে মনে হচ্ছিল আমি বুঝি তোমায় দেখতে পাচ্ছি, লিখতে লিখতে কখনও তুমি ভ্রু কুঁচকে, নাক সিঁটকে আবার কখনও লেখা থামিয়ে গালে হাত দিয়ে ভাবছো কি লিখবে আর!

আচ্ছা শুভ্র, সত্যি করে বল তো, তোমারও কি আমার মত অস্থির লাগে আজকাল? আনমনে হাসি পায়? ভরা পূর্নিমায় শরীরের রক্ত কণা গুলো নেচে ওঠে? রোজ রাতে সবাই ঘুমিয়ে গেলে আঁধার ঘরে উষ্ণতা খোঁজে মনটা? কিংবা দুটি তপ্ত ঠোঁটের নিবিড় স্পর্শ?? সেদিন বলেছিলাম দুচোখ যেদিকে যায় চলে যাবো। বললে "আমাকে নেবে না সাথে?"। এভাবে বললে, এমনি আকুতি জানালে ফেলে যাবার সাধ্য কার হবে বল??!! অবশেষে স্বীকার করলে, দুরে গিয়েও দায়িত্ব পালন করা যায়!

চলনা পালিয়ে যাই। সবার চোখের আড়ালে কোথাও!!! আমাদের যার যার আপনজনেরা জানবে আমরা তাদের প্রতি আমাদের যত দায়ভার তারই দফারফা করছি, একা আছি। শুধু তুমি আর আমি জানবো আমরা দুজন আছি দুজনের জন্য, খুব কাছে! চলনা শুভ্র!! জীবনে মাঝে মাঝে নিজেকে নিয়েও ভাবতে হয়। এক জীবনে এই চাওয়াটুকু কি খুব বেশি?!!

দেশের মাটি ছাড়তে বড় কষ্ট হবে জানি। হোকনা! আমার একটা অতীত আছে। থাকনা। এটুকু করইনা আমার জন্য!! কথা দিচ্ছি পুষিয়ে দেব!! কোনদিন ঝগড়া কোরবোনা, তিন বেলার দুই বেলা আমি রাধঁবো,টিভির রিমোট নিয়েও কোন ঝগড়া কোরবোনা, খেলার চ্যানেল গুলোই চলবে তুমি যতক্ষন বাসায় থাকবে! সত্যি বলছি!! বিনিময়ে আমাকে দেবে একটা ছোট্ট ঘর। দালান নয় স্রেফ একটা ঘর! ক্লান্ত দেহে যে ঘরে ঢুকে শান্তি পাওয়া যায়, অনায়াসে বলা যায় "আমার"। আমার সুমনা নামের "সু" টুকু ফিরিয়ে দেবে আবার! মন ভরে ভালবাসবে, অসীম, অবারিত!! ব্যাস এটুকুই!

ভয় কি শুভ্র?? "ভালবাসি" শব্দটার সবচেয়ে বড় আবেদন "ভালবাসি"। এর আগে পরে আর কিচ্ছু নেই! দায়বোধের দোহায় দিয়ে সেই ভালবাসাকে তুচ্ছ করবার দায়বদ্ধতা কি দিয়ে এড়াবে বল তো?!! তাই না হয় দুজন মিলে শ্যামও রাখলাম কূলও রাখলাম! এতকথা অকপটে কি করে যে বলছি তোমাকে সে শুধু আমিই জানি!! যদি বল নিজে থেকে এই সমর্পণে আমার কোন আত্মগ্লানিও কি কাজ করছেনা??!! আরে বোকা আত্মার কাছে আত্মসন্মানের কি মূল্য আছে বল?!!!

শুভ্র, আজ যা কিছু চাইলাম সে আমি প্রসাদ হিসেবে চাইনি, অর্ঘ্য চেয়েছি! দেবীত্ব পেয়েছি অনেক আগেই, পূজারী মনের মত হয়নি কখনও। আজ যখন মন মত পুজারী পেলাম, নিজেকে সংবরন করতে পারলাম না কিছুতেই! তাই বলতে পার এভাবে চেয়ে নিলাম। আমার জন্মান্তরের অহংকারী পায়ে লুটিয়ে দাও তোমার সর্বস্ব! কথা দিলাম তেষ্টার তুষ্টিতে তৃপ্তি নিয়েই অঞ্জলী ভরে বর দেব! এতটুকু কার্পন্য হবেনা!!

তোমার প্রণতির প্রতীক্ষায়................

সুমনা

 

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: :):):):)

২. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮
কালপুরুষ বলেছেন: ভাল লাগলো চিঠি পড়তে। ভাষা ও বর্ণনা চমৎকার। এক টানে পড়া গেল। অনুভূতির মিশেলটাও অনেক সুন্দর ও নির্মল।
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আপনাদের উৎসাহ টুকুই আমার সম্বল দাদা!!

৩. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৩৯
রোহান বলেছেন: লেখা ভালো হইছে তয় আবার টেরাকে উঠলা কেন?
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: টেরাক না জেডা ক্যারাভ্যান;)

৪. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪১
ভাঙ্গন বলেছেন: কথা দিলাম তেষ্টার তুষ্টিতে তৃপ্তি নিয়েই অঞ্জলী ভরে বর দেব!
...
হায় এমন করে...
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: কি রুকু খালা? কি অইছে?

৫. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪১
ইযাচিন মিযা বলেছেন: আত্মার কাছে আত্মসন্মানের কি মূল্য আছে বল।+ দিলাম
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ! এই একটি সম্পর্কের মধ্যে আত্মসন্মান, আত্মরীমা এই শব্দ গুলো থাকতে নেই, তাহলে সম্পর্ক গুলো কমিটমেন্ট থেকে কন্ট্রাক্টে পরিনত হয়!

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ!

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: হুমম কি ভাইয়া? কিছু বল অন্তঃত!!:(

৮. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯
ভাঙ্গন বলেছেন: রুকু মারাত্মক পরবেলেমে আছে।
মাইন্কা চীপায়!
দুআ কইরো ...
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: রুকু খালা যেন অতিশীঘ্রই মাইনকার চিপা থেইকা বাইর হইয়া ভূতের গলিতে ঢুকে........।আমিন;)

৯. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫০
কাক ভুষুন্ডি বলেছেন: আপাততঃ হুমায়া গেলাম
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: চলবে:)

১০. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৫
জনৈক আরাফাত বলেছেন: দালান আর ঘরের অংশটুকু ভালো লাগলো বেশি!
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ!

১১. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:১১
মুখ ও মুখোশ বলেছেন: তেষ্টার তুষ্টিতে তৃপ্তি নিয়েই অঞ্জলী ভরে বর দেব

ভাল, খুব সুন্দর,

পরের টুকু হবে অপূর্ব........

আগে পরে সবটুকুর জন্য +
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ, অঞ্জলী ভরেই নিলাম আপনার প্লাস গুলো!:)

১২. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
স্বপ্নকথক বলেছেন: Click This Link
আমি আরো একখান চিডি দিছিলাম.. পারলে পইড়ো..

+++++
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: ok

০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: :):):):)

১৪. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২০
ভাবের অভাব বলেছেন: আমি ঠিক বুঝতে পারছিনা, আসলে হচ্ছেটা কি?
তবে চিঠির ভাষা খুব সুন্দর হয়েছে।++++++++++++++++
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৩

লেখক বলেছেন: মামা চিন্তায় পড়ে গেছে রে;)

১৫. ০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩১
শেরজা তপন বলেছেন: শুভ্রের আগের হিস্ট্রি জানলে বুঝতে সুবিধা হইত।
একটা চিঠি মাত্র। কেমন জানি আচমকা কোন বইয়ের মাঝের একটা পাতা পড়লাম মনে হয়-তবে চিঠির আবেগ ও ভাষা ভাল...
০২ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: আগেরগুলোও আছে তো!!!! এর আগে ৩ টা চিঠি আছে। পাঁচ পয়সার স্বপ্ন দিলাম, ইচ্ছেমতির পূজো এবং একেলা তনু অতনুরে বিনা। পড়ে দেখুন।

১৬. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯
ঘাসফুল বলেছেন:

এরে- মেয়েটা কি সুন্দর করে লেখেরে...
(কিছুক্ষনের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম)
০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: :):):):)

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: কে?

০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: কি হল? ব্যাথা পাইছিস?

১৯. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫
কাব্য বলেছেন:
ফর্তিদিন এরুম লিখলে,ফইড়া কেম্বায় শেষ করুমগো পিচ্চি :( :( :(
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: শেষ করতে হবে না, তুমি ভিজিটিং কার্ড বিলাও। ভাইয়া তোমার ভিজিটিং কার্ড কি শেষ?? আবার ছাপাইতে দিবো?;)

২০. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১১
নাজমুল আহমেদ বলেছেন:

চিঠি পড়িতে কুব ভালু লাগে :)
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: ধন্য হলেম শুনিয়া;)

২১. ০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৩
অপ্‌সরা বলেছেন: আবার!!!!

এত ভালো লেখা কই শিখেছো?????????????
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: দূর কি যে বলনা আপুনি!!! তুমি তো এর চেয়ে ভাল লেখো।

২২. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:০৪
সহেলী বলেছেন: অসাধারন !
কেমন করে লিখতে পারলে ?

আর "আত্মার কাছে আত্মসন্মানের কি কোন মূল্য আছে ?" -- এ কথা কেমন করে তোমার মাথায় এল ? আমি কেন এই লাইনটার দেখা পাইনি নিজের মেধার কাছে ?
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: এ তো সত্যি কথা আপুনি, যাকে ভালবাসবো সে তো আত্মাই, তার কাছে আত্মসন্মান, আত্মগরীমা এসব শব্দ গুলো থাকতে নেই, তাহলে ঠকতে হয়! দেখা পেয়েছ তো বটেই, অবচেতন মনে হলেও এই লাইনটার দেখা পেয়েছ না হলে এভাবে উপলব্ধি করতে পারতেনা!

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: :):):):)

২৪. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:১৭
কাব্য বলেছেন: আরে না,পুচ্চি কয় কি ! অনেকটি আছে! কারো লাগলে কইয়োতো :``>> :`> ;)
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আইচ্ছা কমুনে। ভাইয়া একটু একটু শরম পাইতাছো মনে হয়?;)

০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: বুঝিনি আপু!

২৬. ০৩ রা নভেম্বর, ২০০৯ ভোর ৪:৪৯
'লেনিন' বলেছেন: উজানের গল্প শেষ নাকি?
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:০০

লেখক বলেছেন: না ভাইয়া। আপনি ঐদিন বললেন ম্যারাথন চলবে। তাই রাগ করে আর লিখিনাই;);)

২৭. ০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৪
দন্ডিত বলেছেন: কি যে দর্কার ছিল কান্দন কাটি কইরা, দুই পার্টিই কষ্ট পায় আরকি। এরচেয়ে মিট্যা গেলে ভালু। আমি এত আ্যানাটমি জানি না, কিন্তু নিজের কাছে মনে হয় হ্যাপি থাকনটাই শেষ কথা। তাই যেকোন জিনিসরেই একটা বেনিফিট অফ দ্যা ডাউট দিতে হয়। আফসুস কেউ এইটা দিতে চায় না।

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: ঠিক আপনার কথাটা আমিও মানি। জগৎ সংসার টা ঘৃনা, ইগো বা আত্মঅহংকার দেখানোর জন্য অনেক ছোট, ভালবাসবার, শ্রদ্ধা করবার বা ত্যাগ স্বীকার করার জন্য অনেক বড়! এই আমার পাথেয়। কারও জন্য "মিনস দ্যা হোল ইউনিভার্স হবার সখ সকলের থাকেনা। কেউ কেউ এক চিলতে প্রশান্তির বাতাস হতে পারলেও খুশি!! ভালবাসায় প্রতিযোগীতা হয় কে কত ভালবাসতে পারে, কে কত ত্যাগ করতে পারে কিন্তু কেউ যদি সেই ভালবাসাকে বিষয় সম্পত্তি বা জ্ঞাতি গোষ্ঠির ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগীতা মনে করে তাহলে কিই বা করার আছে?

শত অপরাধ ক্ষমা করেও ফিরিয়ে নিতে চাইলেও কেউ কেউ সেই ক্ষমাকে দূর্বলতা মনে করে! একজন নিজের সাথে অন্যায় হয়েছে জেনেও ৫০% ছাড় দিল আর অপরপক্ষের লোভ তাতে বেড়ে গেল সে চাইলো "আরও ২৫ % ছাড় দাও, তারপর আরও ২৫%। এতে করে যে ক্রমাগত ছাড় দিচ্ছে তার ধৈর্য একসময় শেষ হয়ে যেতে বাধ্য!!!

শর্ত দিয়ে ভালবাসা হয়না! একে ছাড়তে হবে, এটা করতে হবে, শর্ত মানলে আস নয়ত নয়!! এ কি ব্যবসা চুক্তি??!!! একজন মানুষের সাথে চরম অন্যায় করে তার কাছে "দূঃখিত, সেদিন আসলে আমি বুঝতে পারিনি" এই টুকু বলতে যার সো কলড চিপ ইগোতে বাধে, উল্টা চায় যার সাথে অন্যায় করেছে সেই সারেন্ডার করুক তাকে নিয়ে কিই বা বলার থাকে?!!! যে শর্তের পর শর্ত দিতে পারে, টাকা কামাও, বিদেশ যাও হ্যান ত্যান সেই হতে পারে "হোল ইউনিভার্স"। আর যে যেমনটি আছে তাতেই খুশি হয়ে মেনে নেয়, গড়ে নিতে চায় পাশাপাশি থেকে সেই হয় "ডাঈনী" আসলেই জগৎটা শক্তের ভক্ত!!

ভাল থাকবেন ভাইয়া!

২৮. ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:১৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপু!!!!
আমি কই যাই ...?আমি কই যাই ...? X( :(( =p~
০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: :| :| :| :| :| :|

২৯. ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:১১
'লেনিন' বলেছেন: লেখক বলেছেন: আপনি ঐদিন বললেন ম্যারাথন চলবে। তাই রাগ করে আর লিখিনাই;);)
-------------------

আরে আমি গল্পের কি ছাই বুঝি! আমি ভেবে কুল পাচ্ছিলাম না এই গল্প কোথায় শেষ। কিন্তু গল্প লেখকের তো একটা প্ল্যান নিশ্চয়ই ছিলো। আশা করছি সেই ভাবেই শেষ করবেন। ছন্দপতন ঘটানোর জন্য দু:খিত।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: আরে নাহ, এমনি একটা ব্রেক নিয়েছিলাম। আপনার আগের কমেন্টের পরই মনে হল লিখে ফেলি, তাই লিখে ফেলেছিলাম!:)

০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩২. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮
ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: আপনাকে খুব অসহায় মনে হচ্ছে। এই আবেগটা কাজে লাগাতে পারলে ভালো হবে। ধন্যবাদ।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা

০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: কি??

০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪৫

লেখক বলেছেন: :):):):)

৩৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫১
মোঃ আতিকুর রহমান (আকাশ) বলেছেন: এমনি করে ভালোবেসে হারিয়ে যাবেনা বরং পাশে রবে আজীবন সে আশাতেই ৮ বছর ভালোবেসেছিলাম একজনকে। তবুও রয়নি, আরেক জনকে বিয়ে করে সুখ খুঁজে নিয়েছে। এখন আর পত্র লেখেনা, একদিন শুধু তারই দেওয়া মোবাইলে ফোন করে জানালো সে মা হতে যাচ্ছে, দোআ করতে। এখন শুধু দোআ করি।
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: আপনার মত সকলে এভাবে স্বীকারোক্তি দিতে পারেনা।

৩৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৮
মোঃ আতিকুর রহমান (আকাশ) বলেছেন: অবশ্য এখন অফিসের ব্যস্ততায় কারো কাছে এমন কথা শুনলে বলি, কী সব ছেলে মানুষী কান্ড, হা হা হা----------
২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: আমারও একই অবস্থা। এখন খালি হাসি পায়......

 

মোট সময় লেগেছে ১.৭০০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কে????!!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই