আমার প্রিয় পোস্ট

পরাঞ্জয়ী...

জানালার ওপাশে জোছনা..................৭

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

শেয়ারঃ
0 2 0

Click This Link

চা নিয়ে আবার বারান্দায় বসলো লীনা। চায়ের কাপ থেক যখন ধোঁয়া ওড়ে লীনা তাকিয়ে থাকে সেদিকে, অপলক দৃষ্টিতে। কি যে আকাশ পাতাল ভাবে কে জানে!.......................

লীনার বাবা অসুস্থ হওয়ার পর থেকে মানসিক ভাবে খুব ভেঙ্গে পড়েন। তার যত চিন্তা তখন লীনাকে নিয়ে। লিয়ন ছোট। তাঁর কিছু হয়ে গেলে মেয়েটার কি হবে, পরিবারের অভিভাবক হিসেবে কে থাকবে এই চিন্তায় মাথা খারাপ করেন তিনি। স্বাবলম্বী হওয়ার পর বিয়ে দিতে চাওয়া মেয়েটাকে তিনি তখনই বিয়ে দিতে উঠে পড়ে লাগেন। আসিফ প্রথম লীনাকে দেখে লীনার বিশ্ববিদ্যালয়ের ভর্তির ভাইভার দিন। লীনার মামাবাড়ি আর আসিফদের বাড়ি একই শহরে, একই এলাকায়। আসিফের ছোট ভাই লীনার ছোট মামার বন্ধু। মামার সাথেই ছিল লীনা। সে কথা লীনা ভুলেই গিয়েছিল। বিয়ের পর আসিফের মুখে শুনেছে। সেদিনই লীনাকে মনে ধরেছিল আসিফে। সে বছর ঈদে বাড়ি যায় লীনা। তখন লীনার বাবা মা ওদের দেশের বাড়িতেই থাকতো। লীনার খালুজানের কাছে টিউশন পড়ত আসিফ এস এস সির আগে। আসিফই লীনার খালামনির কাছে নিজের ভিজিটিং কার্ড রেখে আসে লীনাকে দেওয়ার জন্য। লীনার খালাতো বোন আফরোজা ওকে কার্ডটি দেয়। লীনা অযত্ন অবহেলায় ফেলে রাখে কার্ড টা, একসময় হারিয়েও ফেলে। এর মধ্যে লিয়ন এস এস সি পাশ করে। নটরডেম কলেজে ভর্তি হয়। লিয়ন যে হোস্টেলে থাকতো সেখানকার মালিকদের একজন ছিল আসিফের বন্ধু। ভাগ্য বোধ হয় একেই বলে। এবার যোগাযোগ হয় দু'জনে।

লীনা আসিফকে সুমনের কথা বলে। আসিফও মেনে নেয়। ভীষণ কেয়ার করতো আসিফ লীনাকে তখন। তারপর ২ মাস পর লীনার বিয়ে হয় আসিফের সাথে। সেদিন ছিল ২৭ ডিসেম্বর। লীনার জীবনে সে কখনও পরিবারের সবাইকে নিয়ে যে অনাবিল সুখ তা পায়নি। তাই ওর খুব সখ ছিল বড় পরিবারে বিয়ে করা। আসিফেরা তিন ভাই তিন বোন। লীনা যে যে কারনে আসিফকে বিয়ে করতে সম্মত হয়েছিল তার মধ্যে একটি হল আসিফের বড় পরিবার। কিন্তু বিধি বাম হলে ডান দিকটা বোধ হয় খালিই থাকে!!! বিয়ের দিন সারাটিক্ষন লীনা ওর সমস্ত স্বত্তা দিয়ে আসিফকে অনুভব করছিল। নিজেকে অন্যের কাছে সমর্পনে যে সুখ তা লীনা সেদিনই বুঝেছিল। আজও স্পষ্ট মনে পড়ে লীনার। বিয়ে পড়ানো শেষে যখন ওকে আর আসিফকে পাশাপাশি বসানো হয়, তখন লীনার কাধে লজ্জার পাহাড়। কিছুতেই মুখ তুলে চাইতে পারছিল না সে। আসিফের বন্ধুরা দুষ্টামি করছিল। যখন বর-বধূ একে অপরের মুখ-মিষ্টি করানোর পালা আসে, তখন লীনার মাথায় দূষ্টামি চাপে। সে ইচ্ছে করে চামিচ ভরে মিষ্টি তোলে। এত বেশি তোলে যে আসিফের মুখে ধরেনা। সবাই কি হাসি। আসিফও হেসে ফেলে, আস্তে করে বলে "পাগলী"!!

বিদায়ের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিল লীনা। বাবাকে জড়িয়ে কাঁদতে গিয়ে কোথা থেকে যেন এক অসহনীয় অসহায়ত্ব ওকে পেয়ে বসেছিল তখন। সারা রাস্তা আসিফের কাঁধে মাথা রেখে বসেছিল লীনা আর ফুঁপিয়ে কেঁদেছিল। আসিফদের বাড়িতে পৌছানোর পর হাজার রকমের আচার প্রথা শুরু হল। লীনার তখন কনকনে মাথা ব্যাথা। তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করলো। সবাই ঘুমাতে গেল। লীনা সারাদিন ধরে ভেবেছে অনেক কথা বলবে আসিফকে। ওর অনেক জমানো কথা আছে যা ও কখনও বলেনি, কাউকে বলেনি। কিন্তু আসিফ ঘরের দরজা আটকে দিয়ে লীনার কাছে এসেই শারীরবৃত্তীয় অতি জরুরী (!!!!) কাজে ব্যস্ত হয়ে পড়লো! সেখানেই আসিফের মস্ত বোকামি হয়েছিল সেদিন। অন্তঃত দশটি মিনিটও যদি সে লীনার সাথে কথা বলতো!!! লজ্জায় অপমানে সেদিন লীনার চোখ ফেটে জল আসছিল!! একটা বারের জন্য বলতে পারেনি "আজ রাতটা থাকনা আসিফ!! এস আজ আমরা একটু গল্প করি।"" তারপর এক সময় ঘুমিয়ে পড়ে আসিফ, লীনার ঘুম হয়না। অস্বস্তিতে কাটে সারাটা রাত। নিজেকে সেদিন অশুচি লাগছিল তার। ছি!! ওর মনে হচ্ছিল তখনি গিয়ে ঐ শীতের রাতে গোসল করে আসে! কাগজের একটা টুকরা আর তাতে করা একটা স্বাক্ষর বোধ হয় সম্পর্কের বৈধতা দিতে পারেনা। তাই যদি পারবে তবে নিজেকে অস্পৃশ্য লাগবে কেন লীনার, পরিবার সমাজ সবার চোখে তো তাদের সম্পর্ক বৈধ!!!!! সম্পর্কের বৈধতা আসে পারস্পরিক শ্রদ্ধা, সম্মতি, ত্যাগ আর ভালবাসা থেকে। সম্পর্ক বৈধ হয় আত্মা থেকে, মন থেকে। কাগজের টুকরোটা খালি তাকে স্বীকৃতি দেয় সমাজের কাছে।

তবুও পাগলের মত ভালবেসেছে লীনা আসিফকে। আসিফের কাছে এসব ভাববাদী ভালবাসার কোন মূল্য নেই। সে বোঝে স্রেফ বস্তুগত প্রেম!! পরদিন ওদের বউভাত ছিল। লীনার বাবা থাকতে না পেরে বউভাতে আসেন কেঁদে পাগল হওয়া মেয়েটাকে নিজে এসে নিয়ে যেতে। সেই ভরা মজলিশেই আসিফের মেজো দূলাভাই চরম অপমান করে লীনার বাবাকে। অতি ভদ্র মানুষ আহসান সাহেব কথা ঘুরিয়ে পরিস্থিতি হালকা করে ফেললেও দাগ কেটে থাকে লীনার মনে! হাজার হোক বাবা তো!!!!! লীনা বিয়ের দু'তিন দিন আগে থেকেই অসূস্থ ছিল, জ্বর। ওরা কিছুতেই সেদিন যেতে দেয়নি লীনাকে। আসিফের মায়ের কথা ছিল "তোমার বাবা মেয়ের বাবা, আমরা ছেলে পক্ষ। আমাদের কাছে তাকে নীচু থাকতেই হবে" লীনা হতবাক হয়ে যায়। একবিংশ শতকেও কেউ এভাবে ভাবে!!!!!!


হঠাৎ বেল বাজলো। লীনার ভাবনায় ছেদ পড়ে। উঠে গিয়ে দরজা খুলে দেয়। আসিফ এসেছে। আজ তো ফোন করেনি লীনা আসিফকে---- "বাসায় আসবে নাকি অন্য কোন কাজ আছে?""""!!!!


(চলবে)

 

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬

লেখক বলেছেন: Thanks

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: কালকে

৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
পুরাতন বলেছেন: খুব সুন্দর একটা দৈনিক সাবান হইতাছে :D
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: স্পনসর আর পরিচালনা টা করবেন ভাইয়া?

৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
তাজা কলম বলেছেন: আবারো টাইপিং মিসটেক:

অসূস্থ ---> অসুস্থ

লীনা কে ---> লীনাকে

টিউশন পড়ত ---> প্রাইভেট পড়ত (এটিই প্রচলিত)

অনাবীল ---> অনাবিল

জৃর ---> জ্বর।


আবারো একটু মাতব্বরী করলাম।

গল্প জমে ওঠেছে। চলুক ....
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: নো প্রব। আপনি তাহলে আমার গল্পের প্রুফ রীডার। ওকে ভাইয়া??;) (জাস্ট কিডিং)

৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২
আহমদ আবদুল হালিম বলেছেন: ভাল লাগলো। একটা কথা বলি: কারো সম্পর্কে না জেনে মন্তব্য করা কী উচিত ?
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: কার সম্পর্কে না জেনে মন্তব্য করলাম?:(

৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
ডি এম হাবিব বলেছেন: তাজা কলম'র সাথে একমত। বানান বিভ্রাট আমার অসহ্য লাগে। পরবর্তী অংশ লিখবেন কখন?
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: দেখুন টাইপ করার সময় একটু প্রব হতেই পারে

৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৬
আহমেদ রাকিব বলেছেন: শেষ লাইনটা চমৎকার। আজ ফোন করেনি।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: :):):)

৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
আহমদ আবদুল হালিম বলেছেন: আমার কবিতায় আপনারা মন্তব্য করেছেন চুরি করেছি বলে।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: হা হা হা হ হা

চিল্কায় সকাল???

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: কি হল সোনা ভাইয়াটা?

১০. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
আহমদ আবদুল হালিম বলেছেন: চিল্কায় সকাল কবিতা লেখার পর পড়েছি। অথচ, আপনারা ...........!
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: :| :| :| :| :| :| :| :| :| :|

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: কি জানি!!! বুঝিনা!

১২. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
আহমদ আবদুল হালিম বলেছেন: জানেন , অনেকদিন পর ব্লগে এসে যখন কমেন্টগুলো দেখলাম, মন পুরো খারাপ । একবার ইচ্ছা হয়েছিলো সবগুলো কমেন্ট মুছে ফেলি। কিন্তু করিনি সেই কাজ।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: :| :| :| :| :| :| :|

১৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪
শ্রাবনের ফুল বলেছেন: হুমমমম লীনার জন্য খারাপ লাগছে :(
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: :(:(:(

১৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
শ্রাবনের ফুল বলেছেন: আহমদ আবদুল হালিম @ ঘ্যেটনা কি? একটু খুলি বলেন
১৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
আহমদ আবদুল হালিম বলেছেন: @ শ্রাবণের ফুল : আমাকে কলমচোর খেতাবে ভুষিত করা হইয়াছে।
১৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
শ্রাবনের ফুল বলেছেন: @ আবদুল হালিম যদি তাই হবে চিঙ্কায় সকাল লেখার পর পড়ে থাকেন আর সবার অভিযোগ যদি মিথ্যা হয় তাইলে একটা পোষ্ট দেন এইখানে দুঃখ দুঃখ ভাব না নিয়া
১৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬
নতুন রাজা বলেছেন: @ আহমদ আবদুল হালিমঃ "শ্রাবনের ফুল বলেছেন: @ আবদুল হালিম যদি তাই হবে চিঙ্কায় সকাল লেখার পর পড়ে থাকেন আর সবার অভিযোগ যদি মিথ্যা হয় তাইলে একটা পোষ্ট দেন এইখানে দুঃখ দুঃখ ভাব না নিয়া" --- সহমত...
১৮. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
আহমদ আবদুল হালিম বলেছেন: @ শ্রাবনের ফুল ! না কোন পোষ্ট দেয়ার ইচ্ছা নাই। আমার দু:খ আমার কাছেই থাক।
১৯. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
আহমদ আবদুল হালিম বলেছেন: আসলে সহব্লগার মানে বন্ধু । আর বন্ধুরা কষ্ট দিলে সহ্য করার শক্তি আমার আছে।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: thanks

২১. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৪
শ্রাবনের ফুল বলেছেন: @ আব্দুল হালিম কোন কিছু যদি সত্য না হয় সেটা ঘাড়ে চেপে নিয়ে ঘুরে বেড়ানো বোকামী, তবে সেটা আপনার চয়েস... আপনার এই বন্ধুটি Click This Link সবার কাছে জানিয়েছে আপনার খোপড় সেখানে যাইয়া একটু তাইলে তারে ফেস করেন, পোষ্ট না দেন :) এই পোষ্টে আইসা অভিযোগ তোলার তো কোন মানে নাই তাই না?
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: কৈ পোস্ট????

২২. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৪
রাজামশাই বলেছেন: একট পব পড় নই অপতত পয় ত নলম পড় পড়ব বল


ভল থকছ


( আকার টাকার দিয়া নে বড় আইলস্যামি লাগতাছে )
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন: হা হা হা হা

০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: হুমমম

২৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪২
চতুষ্কোণ বলেছেন: হুমম। শেষ.....?


@ আব্দুল হালিম: একসময় আমি জীবনানন্দ পড়তাম খুব। তখন যে কবিতাই লিখতাম জীবনানন্দ টাইপ হয়ে যেত। এমনটা হয়। নিজের অজান্তেই হয়। আপনি স্রেফ দুঃখ প্রকাশ করে একটা পোষ্ট দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর যদি বলেন যে ঐ কবিতাটি লেখার আগে আপনি চিল্কায় সকাল পড়েননি তবে হয়ত তা কেউই বিশ্বাস করবে না। আমি নিজেও না।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: নাহ, শেষ না

২৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৭
সব যদি আজ বদলে যেত বলেছেন: হুমম।

প্লীজ, সবাই পোস্ট বিষয়ে মন্তব্য করুন। নিজের নিজের আলোচনা নিজেদের ব্লগে স্বীমাবদ্ধ রাখাই ভাল।

০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: হ্যা সেটাই।

২৬. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৯
সহেলী বলেছেন: ভালা লাগছে যদিও সাধারন ঘটনা ।
চলুক ....
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: হুমমমম

২৭. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৮
ভাবের অভাব বলেছেন: হুমমমম...........পড়ছি। লিনাকে কষ্ট দেয়া হচ্ছে দেখে খারাপ লাগছে।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১১

লেখক বলেছেন: কষ্ট পেয়েছে বলেই তো লিখছি। সত্যকথন!:)

০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০১

লেখক বলেছেন: কি??

০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০১

লেখক বলেছেন: লাগ কল কেন টিনটিন বাবু?;)

৩০. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৫
জাকি ফারহান বলেছেন: নিজেকে পশুর জাত মনে হয় এসব পড়লে, খারাপ লাগে।
পোস্ট করে আমাকে পারলে একটা অফ-লাইন মেসেজ দিও প্লিজ, আমি তাড়াতাড়ি পড়তে চাই তোমার লেখা, গরম গরম, টাটকা টাটকা!!!


এইরকম একটা লেখায় আব-জাব কমেন্ট দেখে তো মেজাজ টা খারাপ হয়ে গেল, এর পর এরকম হা-হূতাশ দেখলে সোজা ব্লক মারবা X( X( X(
নিজেই বলছে "আমার দু:খ আমার কাছেই থাক" আবার নিজেই তোমার পোস্টে এসে দুস্কের কথা বলছে, আজিব লজিক!!! :| :|
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:০২

লেখক বলেছেন: ও কে সোনা বাবুটা!

৩১. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩২
মুখ ও মুখোশ বলেছেন: এই পর্বটা আগের থেকে বেশ ভাল হয়েছে, তবে কিঞ্চিত একপেশে হয়ে যাচ্ছে। আসিফকে অতিমাত্রায় অতি তাড়াতাড়ি নিম্নগামী চারিত্রিক বলয়ে আটকে রাখাটা খানিক বেমানান ঠেকছে। আরেকটু যত্নবান, সতর্কতা ও নিরপেক্ষতা অবলম্বন করা যেতে পারে, নতুবা ভাল একটা পটভুমি তার আসল থিম থেকে সটকে পড়তে পারে।

পরের সিকোয়েন্সের আশায় রইলাম গো আপুনি। আশা করছি পরবর্তীটুকু আরও অধিকতর ভাল হবে এবং তা অবশ্যই অবশ্যই হতে হবে..........
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: :):):):):):)


৩২. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৪২
মুখ ও মুখোশ বলেছেন: খালি হাসলেই চলবেনা.................
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫১

লেখক বলেছেন: :):):):):):(:(:(:(

৩৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৫
সামছা আকিদা জাহান বলেছেন: চলুক আপু। দুই তিনটা পোস্ট একসাথে না পড়লে পোস্টের মজা পাওয়া যায় না। আবার দুইটা জমুক এক সাথেই পড়বো।
০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: আচ্ছা

৩৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭
পুরাতন বলেছেন: স্পন্সর না ... পরিচালনা করব :D
০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন: ও কে

৩৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৪
চাচামিঞা বলেছেন: কয়েকডিন ওয়েট করি....পুরো সিরিজ লিখা হয়ে গেলে একসাঠে প্রিন্ট আউট করে পড়বো....
০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: প্রিন্ট?????!!!! না না

৩৬. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০১
ত্রেয়া বলেছেন: লীনার জন্যে খারাপ লাগছে খুব।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: :(:(

৩৭. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২
ধ্রুব তারা বলেছেন: আমি একটা গল্প লেখছি 'এ্যাটিকের জানালায় চাঁদ' এখন দেখছি নাম বদলাতে হবে!! X( নাম প্রায় এক-ই।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: আমার কোন দোষ নাই:)

৩৮. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৯
ধ্রুব তারা বলেছেন: সব দোষ আপনার। আপনি তো মহা চোর মিয়া! আমার মাথার চিন্তা-টাও চুরি করে নিলেন। এখন থেকে আমার সব চিন্তার কপি রাইট করে রাখছি। ভাবছি কপালের উপর উল্কি করবো কপি রাইট সাইনের। তবে আমার গল্পের বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন।
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৬

লেখক বলেছেন: হা হা হা

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: u back? wheres my pictures?

৪০. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২
বৈদ্যুতিক আঘাত বলেছেন: কিরামাছো টুনি বেগম? কি খবর?? ;)
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: ঐ বান্দর বইনরে নাম ধইরা ডাকা শুরু করছোস?? তোগো দিয়া কিছ্ছু হইব না, জায়গা মত গ্যালারী তে বইয়া থাক আর এইখানে আইসা বান্দরামী কর?

১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: তুই এত ক্ষেপিস কেন রে?

৪২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৮
চাচামিঞা বলেছেন: এখনো ব্যাক করি নাই.....২৩ তারিখ আসবো ইনশাল্লা।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: ওহ!

৪৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৬
অনন্ত দিগন্ত বলেছেন: শেষ প্যারাগুলোতে এসে কেমন যেন একটা অস্হিরতা কাজ করছিলো .... সেই সাথে মনের অজান্তে দীর্ঘশ্বাস বেরিয়ে গেল ক্ষনস্হায়ী এ শরীর থেকে ...
২২ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: :(:(:(

০৩ রা জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: :)

 

মোট সময় লেগেছে ১.০৬৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি কে????!!!!
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই