somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক ডজন বি পজিটিভ (+)B-)

২০ শে আগস্ট, ২০১০ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। শুধু ইতিবাচক কথা ব্যাবহার করবে: তুমি যদি তোমাকে বলতেই থাকো "আমি পারি না" তুমি হয়তো তোমাকে বুঝিয়েই বসে আছো যে এটাই সত্যি, এই নেতিবাচকচিন্তাকে ঝেটিয়ে(মানে ঝাটা দিয়ে ;)) ইতিবাচক কথার সাথে রিপ্লেস করো।নিজেকে বলো তুমি তোমার সর্বোচ্চটা করবে অথবা তুমি তোমার সর্বোত্তম চেষ্টা করবে (চ্রম সত্যি কথা)

২।যেসব অনুভুতি ইতিবাচক না লাত্থি! আই রিপিট, লাত্থি মেরে ফেলে দাওঃ :P যখন তোমার মন খারাপ থাকে, কখনো নেগেটিভ চিন্তা ধ্যান ধারনারে প্রশ্রয় দিবা না বা তোমাকে আচ্ছন্ন করতে দিবা না। যদিও এটা যদি দিনে কিছু ঘন্টার জন্যও হয়, তোমার নেগেটিভ চিন্তাকে একপাশে সরিয়ে রাখো (পার্লে ডাস্টবিনে ফেলে দিবে) এবং শুধু ফোকাস করো তোমার জীবনের ভালো ভালো প্রাপ্তির উপর।

৩।সেই সব শব্দ ব্যবহার করো যা শক্তি এবং সফলতাকে ধারন করে। তোমার চিন্তাকে সেই সমস্ত শব্দ দ্বারা পূর্ণ করার চেষ্টা করো যা তোমাকে
শক্তিশালী, সুখি, এবং জীবনের নিয়ন্ত্রক রুপে প্রকাশ করে। তুমি শেষ হয়ে
গেছো, তুমি অসফল এই সমস্ত বাজে শব্দ চিন্তা বাদ দিয়ে, এই সকল ইতিবাচক শব্দকে ফোকাস করার জন্য একটি স্থির চেষ্টায় নিয়োজিত করো নিজেকে।

৪। অনুশীলন করো ইতিবাচক বিবৃতি বা কথা। পজিটিভ চিন্তা অনুশীলনীর অন্যতম জনপ্রিয় অনুশীলন হচ্ছে পজিটিভ বিবৃতি, এর মানে এই যে, তুমি একটি ইতিবাচক বাক্য বার বার নিয়মিত বলতে থাকবা নিজেকে, যেমন: "আমি-ই সুখী হওয়ার যোগ্য", "আমি ভালোবাসার প্রাপক"। এই সকল কথা বিশ্বাস করতে হবে সত্য হিসেবে, এবং নিজেকে বার বার মনে করিয়ে দিতে হবে যে এটা তোমাকে আরো পজিটিভ হতে সাহায্য করবে।
৫। তোমার চিন্তা নিয়ন্ত্রন করো। সাইকোথেরাপিস্ট দ্বারা ব্যাবহৃত এই কৌশল
তোমাকে সাহায্য করবে নিজের চিন্তা-ভাবনা কে নিয়ন্ত্রন করতে, যখন তোমার মন খারাপ হতে থাকে অথবা তুমি উদ্বিগ্ন অনুভব করতে থাকো। একটি সুখী স্বপ্ন তৈরী করো, একটি ইতিবাচক স্বপ্ন, অথবা নিজেকে পজিটিভলি সান্ত্বনা দিতে থাকো, খারাপ চিন্তাকে নিয়ন্ত্রনের জন্য।

৬। বিশ্বাস করো যে তুমি সফল হবে। বাস্তবে এমন কিছু নেই যে নিজেকে বিশ্বাস করলেই তুমি সফলতা তৈরী করতে পারবে। তবু নিজেই সেই বেনিফিট অফ ডাউট নাও (বেনিফিট অফ ডাউট - আমি তোমাকে বেনিফিট অফ ডাউট দিচ্ছি এর মানে এরমন যে, "আমি প্রমান করতে পারবো না যে তুমি ভুল বা মিথ্যা বলছো কিন্তু সন্দেহ করছি, তুমি এই সন্দেহের সুযোগটা কাজে লাগাতে পারো, মানে বেনিফিট অফ ডাউট টা তোমাকে দিলাম) এবং বিশ্বাস করো যে তুমি সফল হবে তোমার লক্ষ্য পূরণ করেই।
৭। যা যা ঠিক মতো হয়নি তা বিশ্লেষন করো। পজিটিভলি ভাবা মানে এই না যে নেগেটিভ চিন্তাগুলোকে পুরোটাই পাশ কাটিয়ে যাওয়া। নিজেকে কিছু সময় দাও চিন্তা করতে কি কি তোমাকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে, এর ফলে তুমি ভবিষ্যতের ভুলগুলো শুধরে নিতে পারবে এবং সামনে আরো একটি ইতিবাচক আগামীর জন্য এগুতে পারবে।
৮। নিজেকে কৃতিত্ব দাও। মাঝে মাঝে যখন আমরা হতাশ হই তখন আমরা শুধু মনোযোগদেই খারাপ জিনিসগুলোর উপরেই অথবা সেই ভুল গুলোর উপরে যা আমরা করেছি, নিজেকে কৃতিত্ব কখনো দেই না। নিজেকে আত্মবিশ্বাসী ভাবো যা তুমি অর্জন করেছো, যদিও তুমি অন্যান্য অনেক কিছু ধ্বংস করেছো (কস কিরে মমিন! ঝাতি ঝানতে চায়!):P
৯। নিজের ব্যাপারে সাধারন ক্ষমা ঘোষনা করো, মানে নিজেকে ক্ষমা করে দাও। তোমার কৃত ভুল কাজগুলোর জন্য সারাদিন পিটাইলেও তো সেগুলো ফিরে আসবে না বা পরিবর্তীত হবে না, নিজেকে শুধাও যে "তুমি মুক্ত ও ক্ষমা প্রাপ্ত এত্ত মন খারাপের কিচ্ছু নেই বাছা, আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল! :P "
১০। অতীত থেকে শিক্ষা নাও! (চ্রম বাস্তব্বাদী কথা) অতীত তোমার পিছনেই রয়েছে, যত খারাপ কিছুই ঘটে থাকুক না কেন ওগুলো তুমি পরিবর্তন করতে পারবে না। যখনই তুমি অতীতের কোন নেতিবাচক ভাবনা ভাবো একই সাথে এটার ভবিষ্যতের উজ্জ্বল সম্ভাবনার সাথে প্রতিস্থাপন(শব্দটা কি কঠিন হয়ে গেল? :S) করো।
১১। মনে রাখবা, ঘটনা যা ঘটছে তা ভয়ানক খারাপ হতে পারে, তা যত খারাপ কিছুই ঘটুক না কেন সেটা কোন বেফার্ণা, খোদার কাছে কৃতজ্ঞ হও জীবনে ভালো ভালো জিনিসের পাশা পাশি আমার মতো একটা দোস্ত পাইছো :P
১২। এটাকে একটা সুযোগ হিসেবে নাও। কিছু কিছু সময় আমাদের জীবনের দৃশ্যত নেগেটিভ জিনিসগুলো আমাদেরকে সুযোগ দেয়, যা ছাড়া আমরা এতটা শক্ত হতে পারতাম না বাঁচার জন্য। হতে পারে তোমার চাকরী হারানো তোমার জীবনেরব্যাবসা শুরু করার একটি সুযোগ।

(অনূদিত)
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১০ রাত ১০:২২
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×