somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"উত্তর বঙ্গের কবিতা" থেকে কবিতা-৩২(শিরোনামের শেষ পোষ্ট)

১৪ ই মে, ২০১০ ভোর ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপ্রেমে সপ্রেমে

কেউ ফিরেও তাকাবে না এই রাজ্যবিহীন একলা সম্রাট
কিসের দুঃখে নত নীল বিষ করেছিলো পান
কেউ জানবে না সর্পদংশনে কেনো মৃত্যু হলো তার
আর কৃষ্ণ তিথিতে কেনো এক একা চুমু খায়
জলের বদলে নিরেট পাথরে পাথরে

হায় ভগবান তুমিও ফেরাবে চোখ প্রতিকূল স্রোতে

তবে কেনো বিশ্বাসের অদৃশ্যপাত্র হাতে ফিরে দাঁড়াবো
যখন চতুর্দিকে ভালোবাসাহীন পড়ে থাকবে আমার শরীর
অবয়বহীন এই আত্মার ভর কেনো বাকি পথ
অনন্তের ভিতরে যাবে দীর্ঘ মিছিলে

শান্তার অপ্রেমে যখন খুঁজে পাই প্রকৃত প্রেম আর
আত্মার আগুনে পুড়ে দগ্ধীভূত ভষ্মের বিরামহীন প্রদাহ
আমাকে ক্লান্ত করে ভীষণ বেদনাহত একা ঝরে যাই
ভয় লাগে আমার ভীষণ ভয় হয় যদি মরে যাই
আবারো বসন্ত এসে ফিরে যাবে ফিরেও তাকাবে না
কেউ কারো চিবুকে ওষ্ঠ রেখে প্রেমময় স্মৃতির স্বননে কোনো
প্রশ্নও করবে না আর নদীহীন নারীহীন একটি জীবন
আত্মাহীন সরে যাবে নক্ষত্রের ওপাড়ে এক
অনন্ত নক্ষত্রে কারো অনন্ত চিকুকে কোনো
মানবিক চিহ্নও রাখবে না

আমি চলে যাবো অথচ কোথায় যাবো বড় ভয় হয়
এখানে সেখানে শুধু পাথর আর কন্টকে পরিপূর্ণ এপথ
অস্থির আত্মায় ঝরে রক্ত আর পরাজিত মৃত্যুর ঘ্রাণ
আমারো প্রতিজ্ঞা ছিলো আগ্নেয়াস্ত্রে ছড়াতে কিছু ব্যাকুল বকুল
আমিও নম্র হবো তোমার সপ্রেমে অন্তরীক্ষে ওড়াবো হৃদয়, তবু
আমার ভীষণ ভয় পূণর্জন্মেও আমি যদি ঝরে যাই
ভয় লাগে আমার ভীষণ ভয় হয় যদি মরে যাই।
. ...মাহবুবুর বহমান বাদশাহ।

এটি ছিল উত্তর বঙ্গের কবিতা শিরোনামের শেষ কবিতা। যারা প্রথম থেকে কবিতা গুলো পড়েছেন তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিচে বইটির ক্রমানুসারে কবিতা গুলোর লিংক দিলাম যাদের সবগুলো পড়া হয়নি বা নতুন যার পড়তে চান তাদের জন্য.....

১/একলব্যের জবানবন্দী
২/ধ্বংসচিত্র মহাজাগতিক
৩/মানসী তুমি এই ক্ষণে
৪/বন্দীর শিকারোক্তি
৫/স্বদেশ
৬/দাঁড়িয়েছি অনার্য কৃষক
৭/সহসা একদিন ও অন্য জগৎ
৮/স্বপ্ন আমার
৯/মৃত্যুর টিকিট
১০/একদিন একটি লোক
১১/আচঁল পোড়ার ঘ্রাণ
১২/নারী প্রতীকের দুঃখ
১৩/হৃদয়েতে পথ করে
১৪/জন্ম কি শুধু পরাজয়ের
১৫/বিস্ফোরণ, সাপ এবং দুঃখ বিষয়ক
১৬/পাবলো নেরুদার প্রতি
১৭/কবি
১৮/রক্তে রক্তে আরক্ত
১৯/একশ এগার নম্বর শর্তকবাণী
২০/কবিতার ছুটি চাই
২১/অপ্রেমে সপ্রেমে(বর্তমান পোষ্ট)
২২/ব্যস্ত পৃথিবী
২৩/অভয় পৃথিবী দেবে,কে দেবে,দেবেনা
২৪/অভীপ্সিত নয় যখন
২৫/একদিন মাঝরাতে নক্ষত্রেরা
২৬/কঙ্কালের সাথে কথোপকথন
২৭/অনুভূতির আগুনে
২৮/প্রদীপ চাই মননের বেদীত
২৯/হিরন্ময় প্রত্যাশা
৩০/দৃষ্টিহীন
৩১/মানুষ এবং ঈশ্বর বিষয়ক
৩২/বিষাক্ত ফুলের মধূ


(ছবি-Aubrey Beardsley -সংগ্রহ Encarta Encyclopedia থেকে)
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×