নিতুপূর্ণা আজ সারারাত কোথায় ছিলে তুমি?
খুব সাধারন একটি কথা বলছি শোন
আজ সারারাত শুধু আমি তোমার কথা ভেবেছি
তুমি খুশি নও.................
আমি জানি তুমি কি ভাবছো এখন
চোখে জল এসে মুহুর্তে ফিরে গেছে মনে
এবার সারাটাদিন তোমার যাবে ভালো
কান্নারও আনন্দ আছে তাইনা?
তুমি একবার বলেছিলে বিকেল বেলায়
নদীতীরে কত কত জল সমুদ্র ধারন করে দেখো
দাঁড়াও আমি একটু কেঁদে নেই
কাল কি হয়েছে জানো
আমার উত্তির্নগুলোকে সাজিয়ে রাখছিলাম
তুমি তো জানো আমার অগোছালো জীবনটার কথা
একটি পুরোনো দৈনিকের পাতা চোখে এল
ওটা তুমি দিয়েছিলে এই বলে যে
আমাদের ভালো দিন আসবেতো?
প্রকৃতির ভারসাম্যহীনতা ঃ বাংলাদেশ একদিন তলিয়ে যেতে পারে
বেরুতে হবে নিতুপূর্ণা এখন সকাল দশটা......................................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



