আমি নদী হাজার নদীকে বলে এসেছি
তোমায় সঙ্গ দেয়ার জন্যে
আমি দুরমেঘ আকাশকে বলেছি
তোমায় সঙ্গ দেয়ার জন্যে
আমি সুরপ্রাণী অনেক ফাগুনকে বলে এসেছি
তোমায় গান শুনানোর জন্যে
অনেক ভ্রমর মৌমাছি আর শর্ষেফুলকে
বলেছি তোমায় গান শোনানোর জন্যে
আমি রং সকল রংঙ্গের প্রজাপতিকে বলেছি
তোমায় রঙ্গিন করার জন্যে
আমি ঘাস চুমো ভুমি ভূমিকে বলেছি
তোমার ভালবাসা মগ্নতার জন্যে
অনেক খেয়াঘাট ফশলের মাঠ অপেক্ষাকে
বলেছি তোমায় ঘিরে থাকার জন্যে
আমি মাটিঘর আঁকাবাকা পথ শরৎ সন্ধাকে বলেছি
তোমায় ভালরাখার জন্যে
আমি নিজের সঙ্গে দুরের বাড়িতে ইশ্বরেরে বলি
শুভ কর সুন্দর কর ক্ষনদিন নিতুপূর্ণার জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



