বেলা এসে অলস পড়েছিল হেমন্তের ধানের ক্ষেতে
রাত্রীর তাড়া হুরোয় পা জুড়ল যখন ষাড় ছিঁড়েছে রসি
কোন এক কৃষকের ফশলের মাঠ হবে তছনছ
রাত্রীর দেহে বাঁজে ক্ষুরের খন্জনি
সারি সারি দেহ গায় নাশিকার গান
রাতের সংখ্যা যত ঘুমের সমান
জানালার গলিপথ বেয়ে সূর্য়ের আলো এসে পড়েছিল তন্দ্রাশীল মুখে
লেবুতলের ঘাস পাতাও বিকেলের সুখ পেয়েছে
শুনেছে রাত্রীর পায়ে পাতা মাড়ানোর শব্দ
ঝোপ থেকে বের হয় কাটার মস্তক
দলে দলে চলে যায় নির্লিপ্ত নয়ন
পরবাস বসে থাকে নিজের মতন
তারাকুন্জে জোনাকী শব্দরা বসিয়েছে তেরপার্বনের মেলা
আঙ্গুলের ফাঁক দিয়ে জোসনা বেরিয়ে যায়
পায়ের ধৃষ্টতায় বনের লজ্জাবতি ঢাকে মুখ
প্রিয় মুখ থেকে ধেয়ে আসে কাল স্বপ্নবান।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



