ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ

০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৫

শেয়ারঃ
0 1 0

আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনি বাংলাদেশে। আপনার বন্ধু কম্পিউটারে খুব বেশী দক্ষ না। আপনি আপনার বন্ধুকে কিছু শেখাতে চান বা তার কম্পিউটারের কিছু কাজ করে দিতে চান। কিন্তু দুজন হাজার কিলোমিটার দুরে থেকে কিভাবে এটা সম্ভব। টিমভিউয়ার সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে পারবেন, ফলে আপনি তাকে যেমন কিছু শেখাতে পারবেন তেমনই তার বিভিন্ন কাজও করে দিতে পারবেন। এজন্য অবশ্যই উভই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটওয়্যার ইনষ্টল থাকতে হবে।
এজন্য উভয়ই http://www.teamviewer.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার উভয়ই সফটওয়্যারটি চালু করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে Your Details অংশে ID এবং Password আসবে। যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তাই আপনার বন্ধুর কাছ থেকে এসএমএস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা ইমেইলের মাধ্যমে তার টিমভিউয়ারের ID এবং Password জেনে নিন। এখন আপনার টিমভিউয়ারের (Remote Support নির্বাচন রেখে) Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়া আইডি লিখে Connect Partner বাটনে ক্লিক করুন। তাহলে সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের টিমভিউয়ার পরীক্ষা করবে। এবপরে পাসওয়ার্ড চাইলে আপনার বন্ধুর দেওয়া পাসওয়ার্ড লিখে Log On বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার বন্ধুর দেওয়া আইডির টাইটেলে একটা উইন্ডো আসবে, যা আপনার বন্ধুর কম্পিউটারের ডেক্সটপ। এখন আপনি উক্ত ডেস্কটপের মাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (ফাইল/ফোল্ডার তৈরী, ডিলিট করা, টাইপ করা, সফটওয়্যার ইনষ্টল করা, ডাউনলোড করা, গান দেখা ইত্যাদি) করতে পারবেন। মোট কথা ইন্টারনেটর সংযোগ অক্ষুন্ন রেখে কম্পিউটার লগঅফ/সার্টডাউন ছাড়া বাকি সবই করতে পারবেণ। এছাড়াও Filetransfer থেকে সংযোগ নিলে আপনার নিজের কম্পিউটারের ফাইল আপনার বন্ধুর কম্পিউটারের মধ্যে ফাইল/ফোল্ডার আদান প্রদান করতে পারবেন।

মূল লেখা এখানে

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটার  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৭
একজন ব্লগার বলেছেন:
ফাইল আদান প্রদান করার গতি কি ইন্টারনেটের গতির উপর নির্ভর করবে? এবং ফাইলের সাইজ কি ইন্টারনেটের ডাউনলোড লিমিটেশনের মধ্যে পড়বে?
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: ফাইল আদান প্রদান ইন্টারনেটের গতির উপর নির্ভর করবে। আর ফাইলের সাইজ কোন বিষয় না।

৩. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ৯:৩৯
লাভলুদা বলেছেন: বন্ধুর নেট কানেকশনে রিয়েল আইপি থাকলে এই সব থার্ড পার্টি সফট্যওয়ার এর দরকার হয় না। যাস্ট রিমুট ডেস্কটপ ব্যবহার করেই করতে পারবেন।
৮. ০৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৩৩
কণা বলেছেন: ইউজ করেছি...

টিমভিউয়ার নিয়ে একটি লেখা কম্পিউটার গ্রুপে এর আগেই প্রকাশিত হয়েছে...
০৬ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫২

লেখক বলেছেন: আগে দেখিনি।

৯. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:০০
একজন ব্লগার বলেছেন: আপনার সাইটা দেখলাম! সুন্দর!:)
১০. ০৩ রা আগস্ট, ২০০৮ রাত ১২:০১
পারভেজ বলেছেন: আমি এটা ব্যাবহার করছি। অনেক ইউজার ফ্রেন্ডলি।
ক্র্যাক নেট এ পাবেন।
http://www.access-remote-pc.com
১১. ০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৬
বাইত যামু বলেছেন: ভালা পোস্ট পুলা পাইন কত খারাপ হয়রে বাবা........... আজই বুঝলাম
১২. ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৪
অ্যালন বলেছেন:
logmein দিয়েও করা যায়..তবে teamviewer অনেক ইউজার ফ্রেন্ডলি..

ধন্যবাদ আপ্নাকে..
১৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৪
মজার মানুষ বলেছেন: প্রথম আলো তে ও এমন একটা লেখা দেখেছিলাম।
১৫. ১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০৩
সংবাদ বলেছেন: আমি এইমাত্র ট্রাই মারছি বহুত মজা পাইলাম জব্বর জিনিজ আপনেরে অনেক ধন্যপাতা কাচামরিচ দিলাম

 

মোট সময় লেগেছে ১.০৮০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.shamokaldarpon.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ