ইনষ্টল করা ড্রাইভার ব্যাকআপ ও রিষ্টোর করা
২৩ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উইন্ডোজে ইনষ্টল করা বিভিন্ন হার্ডওয়্যারের ড্রাইভার (যেমন, প্রিন্টার, অডিও, গ্রাফিক্স, ল্যান, মডেম ইত্যাদি) যদি ব্যাকআপ করে রাখা যায় তাহলে পরবর্তিতে উইন্ডোজ ইনষ্টল করার পরে নতুন করে একে একে সবগুলো ড্রাইভার ইনষ্টল করার ঝামেলা থাকবে না বা সিডি খুজঁতে হবে না। ফলে ড্রাইভারের কোন ঝামেলা ছাড়ায় ভবিষ্যতের জন্য ড্রাইভারগুলো সংরক্ষণ করা যাবে উক্ত নির্দিষ্ট উইন্ডোজের জন্য। ডাবল ড্রাইভার সফটওয়্যারের সাহায্যে উইন্ডোজে ইনষ্টল থাকা সকল ড্রাইভারের তালিকা দেখা, প্রিন্ট করা, সেভ করা, ব্যাকআপ করা এবং রিষ্টোর করা যাবে। মাত্র ১.৬ মেগাবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি
http://www.boozet.org/dd.htm থেকে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি ইনষ্টল করার পরে চালু করে স্ক্যান বাটনে ক্লিক করলে চলতি উইন্ডোজে ইনষ্টল থাকা সকল ড্রাইভারের তালিকা আসবে। এর মধ্যে কম্পিউটারে যুক্ত সকল হার্ডওয়্যার ড্রাইভারগুলো সয়ংক্রিয়ভাবে নির্বাচিত থাকবে। আপনি ব্যাকআপের জন্য বাড়তি ড্রাইভার নির্বাচন করতে পারেন। এখন আপনি ব্যাপআপ বাটনে ক্লিক করে সহজে নির্দিষ্ট ফোল্ডারে ড্রাইভগুলো ব্যাকআপ করতে পারবেন। পরবর্তীতে ড্রাইভারগুলো ইনষ্টল করার প্রয়োজন হলে রিষ্টোর বাটনে ক্লিক উক্ত ফোল্ডার থেকে সবগুলো বা বাছায় করে ইনষ্টল/রিষ্টোর করতে পারবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন