ইনক্রিপশনের মাধ্যমে ফোল্ডারে নিরাপত্তা দিন
০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৪২
ফোল্ডার পাসওয়ার্ড দেবার জন্য আমরা কতই না সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এক এক সফটওয়্যারের এক এক সীমাবদ্ধতা আছে। কিন্তু ওয়ান সেকেন্ড ফোল্ডার ইনক্রিপশন সফটওয়্যার দ্বারা সহজেই যেকোন ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যায়। ফলে উক্ত ফোল্ডারটি মুছে ফেলা, কপি করা, মুভ করা বা খোলা যাবে না। এই সফটওয়্যারটি উইন্ডোজ ’৯৮ এ সমর্থন না করলেও ৯৮ পরবর্তী সকল সংস্করণে সমর্থন করে। মাত্র ৩৬১ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি Click This Link থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। সফটওয়্যারটি ইনষ্টল করার পরে পাসওয়ার্ড সেট করুন। এখন ফোল্ডার লক করতে সফটওয়্যারটি চালু করুন এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার Encrypt অপশন নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডার ইনক্রিপ্ট করতে চান সেই ফোল্ডারটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করুন তাহলে উক্ত ফোল্ডারটি ইনক্রিপ্ট হবে। এবার দেখুন ফোল্ডারটি কতটা নিরাপদ হয়েছে। একইভাবে আপনি Decrypt নির্বাচিত রেখে browse… বাটনে ক্লিক করে যে ফোল্ডারটি ডিক্রিপ্ট করতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন এবং Start বাটনে ক্লিক করলে ফোল্ডারটি ডিক্রিপ্ট হবে।
প্রকাশ করা হয়েছে: কম্পিউটার বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মহলদার বলেছেন:
দেখি ট্রাই করে।
প্রচেত্য বলেছেন:
ধন্যবাদ
ফয়সালরকস বলেছেন:
চেক করার আগে আমার একটি প্রশ্ন ছিল। ফোল্ডার প্রটেক্ট করার পর software uninstall করে ফেললে কি হবে? আসলে আমার পিসি যদি আর কেউ না ধরে তাহলে সিকিউরিটির কোন প্রশ্ন আসেনা। কিন্তু সিকিউরিটির ব্যাপারে আমি তখন চিন্তা করব যখন কেউ আমার পিসি ব্যবহার করবে। সে তো এই software uninstall করে ফেলতে পারে? তখন?
মহলদার বলেছেন:
uninstall করে দেখলাম। তখন ফোল্ডার ওপেন হবে না। আপনাকে পুনরায় install করতে হবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














