অফিস ২০০৭ এ ক্লাসিক ম্যানু

০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৫৫

শেয়ারঃ
0 0 0

উইন্ডোজ ভিসতার সাথে বাজারে আসে মাইক্রোসফটের নতুন অফিস ২০০৭। অফিস ২০০৭ এ এসেছে ম্যানু এবং টুলবারের পরিবর্তে রিবোন। আর সাধারণত ব্যবহারকারীরা রিবোনে অনেক কিছুই খুজে পান না। ফলে অফিস ২০০৭ ব্যবহার করা অনেকের জন্য বিরক্তিকর এবং বেশ কষ্টদায়ক। আর অফিস ২০০৭ এ পূর্বের সংস্করণের মত ম্যানু ব্যাবহার করার কোন ব্যবস্থা নেই। তবে ইউবিটম্যানু সফটওয়্যার দ্বারা অফিস ২০০৭ এ রিবোনের পাশাপাশি ম্যানু এবং টুলবার আনা যাবে ফলে ব্যবহারকারীদের একটু সুবিধাই হবে। মাত্র ২৬০ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি (এ্যাডঅন্সটি) http://www.ubit.ch/software/ubitmenu-languages থেকে ডাউনলোড করে ইনস্টল করুন। এবার অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) খুলে দেখুন Menu নামে নতুন একটি ট্যাব আসছে। এবার ম্যানু ট্যাবে ক্লিক করলে তার ভিতরে অফিস ২০০৭ এর পূর্বের সংস্করণের মত ম্যানু এবং টুলবার আছে। এখন থেকে আপনি রিবনের পাশাপাশি ক্লাসিক ম্যানুর মাধ্যমে অফিস ২০০৭ ব্যবহার করতে পারবেন। তবে এই ম্যানু বা টুলবার পরিবর্তন করতে পারবেন না।



 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটার  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩২
ডেরেক জিটার বলেছেন: প্রথম দিকে রিবন ব্যবহার করা ঝামেলার মনে হলেও অভ্যাস হয়ে গেলে মেনুর চেয়ে রিবনকেই সহজ মনে হয়।
১২ ই জুন, ২০০৯ রাত ৯:৫৭

লেখক বলেছেন: এটা তাদের জন্য যারা রিবনে সবকিছু খুঁজে পায় না।

৩. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩৩
সচেতন বলেছেন: বুলবুল ভাই শুধু ধন্যবাদ দিলেন! লেখকতো আমার জীবন বাঁচিয়েছেন। ভাই আপনাকে কি বলে যে আপনার এই উপকারের প্রশংসা করবো... বুঝতে পারছিনা। প্রচন্ড বিপদে পড়েছি এই রিবনের পাল্লায় পড়ে। আশা করি এখন বিপদ মুক্ত হবো।
৪. ০৯ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৪০
সচেতন বলেছেন: বুলবুল ভাই, সত্যিই জীবনে আরাম এনে দিলেন। আজ ইন্টল করলাম। খুব খুশি লাগছে।

 

মোট সময় লেগেছে ০.৮৬০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.shamokaldarpon.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ