রাজকীয় ভঙ্গিতে এলো গুগল অভিধান

০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪

শেয়ারঃ
0 0 0

অভিধান বা ডিকশনারি শব্দের সাথে আমরা সবাই পরিচিত। অনলাইনে বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষার অভিধান রয়েছে। সবকিছুকে ছাপিয়ে সমপ্রতি অবমুক্ত হলো গুগল অভিধান। বর্তমানে গুগলের এই অভিধান ইংরেজীসহ ২৮টি ভাষাতে ব্যবহার করা যাবে। এই সব ভাষা থেকে ইংরেজী এবং ইংরেজী ভাষা থেকে অনান্য ভাষাতে শব্দের অনুবাদ জানা যাবে। সার্চের সাথে সাথে (Search Dictionary বাটনে ক্লিক করলে) শব্দের অর্থতো আসবেই সাথে অডিও (উচ্চরণ), সমজাতীয় শব্দসমষ্টি (Related phrases) এর অর্থ এবং লিংক, অন্য কোন ভাষাতে শব্দের আছে কি না (যদি থাকে), প্রতিশব্দ, পদ (Part of Speech), ছবি (যদি থাকে) এবং ওয়েব সংজ্ঞা (Web definitions) ইত্যাদি দেখা যাবে। আর গুগল একাউন্টে লগইন অবস্থায় অভিধানে সার্চ করলে হিস্টোরিতে সার্চ করা শব্দগুলো সংরক্ষিত থাকবে এবং পছন্দের শব্দগুলোকে তারকা চিহ্নিত করে রাখা যাবে।

আশার কথা হচ্ছে গুগল অনুবাদে (Google Translator) বাংলা ভাষা না থাকলেও গুগল অভিধানে বাংলা ভাষা যুক্ত হয়েছে। ফলে বাংলা ভাষাভাষিদের জন্য বেশ কাজে দেবে। আর এসব ফলাফল দেখাবে ইউনিকোডে। সাইটির ঠিকানা হচ্ছে http://www.google.com/dictionary।
যাদের কম্পিউটারে ইউনিকোড বাংলা ভাষা কনফিগার করা নেই তারা বাংলা ফলাফল দেখতে পারবেন না। তারা কম্পিউটারে ইউনিকোড বাংলা ভাষা কনফিগার করার পদ্ধতি http://unicodehelpcenter.blogspot.com থেকে জেনে নিতে পারেন।

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটার  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩
অবয়ব বলেছেন: গুগলের সাদামাটা জিনিসগুলাই খুব ভালা লাগে।
৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮
মাছুমুল বলেছেন: কামে লাগব ধন্যবাদ ।++++++ ।

 

মোট সময় লেগেছে ০.৯১৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.shamokaldarpon.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ