এসএমএস এর মাধ্যমে গুগল বাজে পোস্ট করা

০৬ ই জুন, ২০১০ বিকাল ৫:৫৩

শেয়ারঃ
0 0 0

গুগলের সামাজিক নেটওয়ার্ক গুগল বাজ বেশ জনপ্রিয় হতে চলেছে। নতুন কোন পেজ না খুলে জিমেইলেই ব্যবহার করা যায় ফলে সহজেই ব্যবহারকারীরা গুগল বাজ ব্যবহার করে। এছাড়াও বিভিন্ন সাইট যুক্ত করে পোস্ট করা যায় বলে পোস্ট করা নিয়ে ঝামেলা কম হয়। এখন থেকে এসএমএস এর মাধ্যমে গুগল বাজে পোস্ট করা যাবে। এজন্য http://www.buzzviasms.appspot.com সাইটে যেতে হবে Connect to Buzz এ ক্লিক করুন। এবার গুগলের অথেনটিকেশনের জন্য Ok, continue বাটনে ক্লিক করে গুগলে লগইন করা থাকলে Grant access বাটনে ক্লিক করুন। এবার Welcome পেজ থেকে add a phone এ বাম পাশের ড্রপ ডাউন থেকে দেশের কোড ৮৮০ নির্বাচন করে ডানে মোবাইল নম্বর লিখে Continue বাটনে ক্লিক করুন তাহলে একটি Activation Code আসবে। এবার উক্ত মোবাইল থেকে এ্যাকটিভিশন কোডটি +19252899767 নম্বরে (২ ঘন্টার মধ্যে) সেন্ড করলে মোবাইল নম্বরটি সক্রিয় হবে এবং pending activation টি active numbers হবে। এভাবে একাধিক নম্বর যুক্ত করা যাবে। পরবর্তিতে চাইলে নম্বরটি মুছে ফেলা যাবে। এরপর থেকে যুক্ত করা মোবাইল নম্বর থেকে +19252899767 নম্বরে কোন এসএমএস করলে তা গুগল বাজে পোস্ট হবে।

পূর্বে প্রকাশ: সমকাল দর্পণে

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Google BuzzSMS ;
প্রকাশ করা হয়েছে: কম্পিউটার  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৭ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৩
মেহেদী_বিএনসিসি বলেছেন: তথ্যের জন্য ধন্যবাদ. +++...............এসএম এস না কইরা.......মোবাইলের নেটে ঢুইক্যা পোষ্টইলে কি মেসেজের চাইতে বেশি খরচ হইবো কিনা তা গবেষনার ব্যাপার।

 

মোট সময় লেগেছে ১.২১৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.shamokaldarpon.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ