আমার প্রিয় পোস্ট

জানি আমি তোমার দু'চোখ আজ আমাকে খোঁজে না আর পৃথিবীর পরে

একসাথে দুই বোনকে বিয়ে করে কৌশিক ঝড় তুলেছেন

১৪ ই মে, ২০০৯ ভোর ৬:৪৫

শেয়ারঃ
0 1 0

ভারতের বর্তমান হিন্দু আইনে একটি বেশি বিবাহ আইনসিদ্ধ না হওয়া সত্ত্বেও ৩৭ বছরের এক যুবক দুই বোনকে একসাথে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছেন। আর বাকি আপনি চাইলে পড়তে পারেন.......
http://www.manabzamin.net/page1.htmটা

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৪ ই মে, ২০০৯ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: তারপরও বিয়ে করেছে কৌশিক!
তাও আবার একসাথে দুই বোন।

১৪ ই মে, ২০০৯ সকাল ৭:০৫

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩. ১৪ ই মে, ২০০৯ সকাল ৭:০৩
বিডি আইডল বলেছেন: লিংকটা ভূল আছে...পুরো খবরটাই দিলাম

ভারতের বর্তমান হিন্দু আইনে একটির বেশি বিবাহ আইনসিদ্ধ না হওয়া সত্ত্বেও ৩৭ বছরের এক যুবক একসঙ্গে দুই সহোদরাকে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছেন। সাহসী দুই বোনও সমাজের সমস্ত কটূক্তিকে উপেক্ষা করে এক সঙ্গে নিজেদের নিবেদন করেছেন একজনেরই কাছে। প্রেমের কাছে আইন যে কত তুচ্ছ হতে পারে তা দেখিয়ে দিয়েছেন তিনজনে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার গড়িয়ার বাসিন্দা কৌশিক দত্ত এখন দুই স্ত্রী নিয়ে সুখেই ঘর করছেন। একই সঙ্গে আগের মতোই তিনজনে মিলে দেখাশোনা করছেন তাদের বইপ্রকাশনার ব্যবসাও। কলেজ স্ট্রিটে অঞ্জলি প্রকাশনী নামে বই প্রকাশনার পাশাপাশি তাদের এই রোমাঞ্চকর ভালবাসার গল্পটা অনেক দিনের। ১৯৮৮ সাল থেকে যোগাযোগ এবং এক সময় যা ভালবাসার পাখি হয়ে ডানা মেলে। শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতে গত বছরের ২১শে সেপ্টেম্বর কৌশিক বিয়ে করেন দুই বোনকে। অবশ্য বড় বোন ঝুমার সঙ্গে কৌশিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন হিন্দু রেজিস্ট্রি আইন অনুযায়ী, আর ছোট সোমার সঙ্গে তার বিয়ে হয় সামাজিক আচার অনুযায়ী। আইনের চোখে এই বিয়ে গ্রহণযোগ্য না হলেও তাতে কিছু আসে যায় না কৌশিক এবং তার দুই স্ত্রী ঝুমা ও সোমার। ঝুমা জানালেন, বেশ তো আছি। কোন অসুবিধা হচ্ছে না আমাদের। গড়িয়ার কালাচাঁদপাড়ায় রায় চৌধুরী পরিবার আর দত্ত পরিবারের বাস। ছাত্র অবস্থাতেই কোচিং সেন্টারে কৌশিকের সঙ্গে ঝুমার আলাপ। সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় ভালবাসায়। আর এই ভালবাসার জগতে ঢুকে পড়েন ছোট বোন সোমাও। প্রথম প্রথম কৌশিককে ভালবাসতে গিয়ে দুই বোনের রেষারেষি যে হয়নি তা নয়। তবে দুই বোনের মধ্যে সম্পর্ক ও বোঝাপড়া এতটাই যে দু’জনে মিলেই ঠিক করেন সমানভাবে ভালবাসবেন কৌশিককে। কৌশিক প্রথম দিকে খানিকটা দ্বিধাগ্রস্ত থাকলেও শেষ পর্যন্ত দুই বোনের ভালবাসার কাছে নিজেকে সঁপে দেয়। কৌশিকের কথায় দীর্ঘ প্রায় ২০টি বছর আমরা তিনজনে একসঙ্গে দিনে ১৫-১৬ ঘণ্টা সময় কাটিয়েছি। কখনও ব্যবসার প্রয়োজনে, কখনও স্রেফ আড্ডা দিয়ে। দু’জনের একজনকে ছাড়াও আমি চলতে পারবো না। তেমনি ওরাও আমাকে ছাড়া চলতে পারবে না। আর তাই অনেক ভাবনা-চিন্তার পর গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই আমরা, জানিয়েছেন কৌশিক। তবে ছোট বোন সোমার প্রথম দিকে বিয়ের ব্যাপারে খানিকটা রিজার্ভেশন থাকলে পরিবারের সম্মতি পাওয়ার পর আর মনের কোণে কোন খোঁচা দেয়নি। সোমার কথায়, আমাদের তিনজনের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা সুখী। তিনি আরও জানান, আমি ও আমার বড় বোন ঝুমার সম্পর্ক এত ভাল যে আমাদের মধ্যে কখনও কোন রকম ঈর্ষা দেখা দেয়নি। তাহলে কি কোন রকম মানসিক সমস্যাও দেখা দেয়নি এই কয়েক মাসে? কৌশিকের কথায়, দু’জনের ইচ্ছাকেই আমি সমান মূল্য দিই। ওরাও সব বুঝেশুনেই সব মানিয়ে চলে। ফলে সমস্যা দেখা দেয়নি। স্বামী হিসেবে কৌশিকের অন্তরঙ্গ সঙ্গ পাওয়ার ক্ষেত্রে যে সীমাবদ্ধতা থাকবে তা আগে থেকেই দুই বোন মেনে নিয়েছেন। তাই এ ব্যাপারে কোনরকম জেদাজেদিকে কোন বোনই বেশি গুরুত্ব দেন না। তবে একেক সময় একেকজনকে যে খানিকটা ত্যাগ স্বীকার করতেই হয়- এটা স্বাভাবিক বলে মেনে নিয়েছেন দু’জন। কিন্তু এই বিয়ে নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে বিয়ের মান্যতা নিয়ে আধুনিক সমাজ যতই যুক্তিজাল বিস্তার করুক না কেন হিন্দু শাস্ত্রজ্ঞ মুরারীমোহন বেদান্ততীর্থ শাস্ত্রী মনে করেন, স্ববর্ণে বিয়ে করলে শাস্ত্রে তার অনুমোদন রয়েছে। প্রাচীন হিন্দু সমাজে ৫০-৬০টি বিয়েরও অনেক উদাহরণ রয়েছে। তার মতে, একাধিক বিবাহ পুরুষের যৌন শক্তির পরিচায়ক। তাই কৌশিকও শাস্ত্রমতে কোন অন্যায় কাজ করেননি। তবে বিশিষ্ট আইনজীবী দেবব্রত বসু মনে করেন, এই বিয়েতে আইনের জটিলতা তৈরি হবেই। অবশ্য কেউ কোন অভিযোগ না জানালে আলাদা কথা। তবে দুই স্ত্রীর সন্তান হলে দ্বিতীয় স্ত্রীর সন্তান তার পরিচয় আইনত দিতে পারবে না। একই সঙ্গে সে হারাবে সম্পত্তির অধিকারও। সমাজতাত্ত্বিকদের মতে, সম্পত্তির অধিকারের সরলীকরণের জন্যই একগামিতা চালু হয়েছে। সেটাও খুব বেশিদিন আগে নয়। সমাজতাত্ত্বিক বুলা ভদ্র অবশ্য জানিয়েছেন, অনেকেই একাধিক মানুষকে ভালবাসেন। তবে তারা তা বলতে পারেন না বা স্বীকার করতে পারেন না। কিন্তু স্বেচ্ছায় যদি কেউ দু’জনকে বিয়ে করে তবে তাতে সমাজের খবরদারি করার কোন প্রয়োজন নেই। কিন্তু সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় মানবিক দিক থেকে এক ব্যক্তির দুই স্ত্রী থাকাকে সমর্থন করেন না। তিনি মনে করেন, এই ধরনের ঘটনায় মেয়েদের অপমান করা হয়। সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য মনে করেন, এই ধরনের বিয়েতে সামাজিক সমস্যার চেয়ে ব্যক্তিগত সমস্যাই বড় হয়ে দাঁড়ায়। আর সেই সমস্যা পোহাতে হয় মেয়েদেরই।
১৪ ই মে, ২০০৯ সকাল ৭:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ বিডি আইডল আপনাকে।

৪. ১৪ ই মে, ২০০৯ সকাল ৭:১৯
দেশী পোলা বলেছেন: জামাই আর বউদের যে চেহারা, মাস্ট বি দা মানি
১৪ ই মে, ২০০৯ সকাল ৭:৩০

লেখক বলেছেন: হে হে হে......................

১৪ ই মে, ২০০৯ রাত ৮:০০

লেখক বলেছেন: হে হে হে এমন ভাগ্য কয়জনের আছে!

৭. ১৪ ই মে, ২০০৯ সকাল ৮:২৮
সাদিক মোহাম্মদ আলম বলেছেন: খাইছে আমি তো ভাবলাম আমগো কৌশিক এইবার একটা কাম হরছে!
১৪ ই মে, ২০০৯ রাত ৮:০১

লেখক বলেছেন: নামের সাথে মিল আছে ভাগ্যবানের!

৮. ১৪ ই মে, ২০০৯ সকাল ৮:৪৪
কাঙাল বলেছেন: আমিতো আমাদের ব্লগার কৌশিক মনে করেছিলাম,

যাক বাঁচা গেল
১৪ ই মে, ২০০৯ রাত ৮:০৩

লেখক বলেছেন: হে হে হে হে................

৯. ১৪ ই মে, ২০০৯ সকাল ৯:০৫
সাগর চক্রবতী বলেছেন: ভাই এটা তো অনেক পুরানো খবর।
১৪ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: নতুন করে আবার দেখুন!

১৪ ই মে, ২০০৯ রাত ৮:০১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১১. ১৪ ই মে, ২০০৯ দুপুর ১২:০৮
রবিনহুড বলেছেন: কৌশিক হইতে মন্চায় :-B

পরিচিত একজন কৌশিকের সাথে মিল আছে
১৪ ই মে, ২০০৯ রাত ৮:০২

লেখক বলেছেন: চেষ্টা করে দেখুন ভাগ্যে কি আছে!

১২. ১৪ ই মে, ২০০৯ রাত ৮:০৫
আহসানুল কবীর তুহিন বলেছেন: চিন্তাই পইড়া গেলাম, ক্যামনে দু'জনরে একই সাথে সামাল দেই।
১৫ ই মে, ২০০৯ সকাল ৭:৩২

লেখক বলেছেন: কি আর করবেন, একটু কষ্ঠ করে সামাল দেন ভাই।

১৪. ১৪ ই মে, ২০০৯ রাত ৮:১৩
আলোর দিশা বলেছেন: তিনটারই মাথা খারাপ হয়ে গেছে ।
১৫ ই মে, ২০০৯ সকাল ৭:৩৭

লেখক বলেছেন: তাই তো বিয়ে করেছে!

 

মোট সময় লেগেছে ১.০৫৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দূর প্রবাসে হৃদয়জুড়ে বাসভূমি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই