আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুল পালানোর একটা অভ্যাস ছিল
ছোটকাল থেকেই আমি এডভ্যান্চার পছন্দ করতাম ।ক্লাস ফাকি দিয়ে আমি এবং আমার আর একটা বন্ধু বিভিন্ন রকম এডভ্যান্চারে বাহির হতাম ।
আমি যখন ছোট ছিলাম তখন ছেলেধরা [/sb
আমাদের স্কুল পালানো যখন মহামারি আকার ধারন করল তখন প্রধান শিক্ষক ঠিক করলেন যে ,টিফিন এর সময় গেট বন্ধ থাকবে ।
আমরা যারা ক্লাস পালাই তারা সবাই উপায় খুজতে ছিলাম কী ভাবে এখন পালাব , :-&
আমি একটা উপায় খুজে পেলাম ,উপায় টা হল স্কুল এর পেছনে একটা দেয়াল আছে ওটা টপকানো কোনো সমস্যা ই না ।
তো আমরা সবাই ঐ রাস্তা ব্যবহার করতাম ,আমরা সবাই দেয়াল থেকে
একটা টয়লেট এর স্লাব এর ওপর লাফ দিতাম ,তো এই ভাবেই চলছিল আমাদের স্কুল পালানো ,
সব দিনের মত আমি আর আমার এক বন্ধ পালাছিলাম ,আমি আগে লাফ দিয়ে পার হই ,পরে যখন আমার বন্ধু লাফ দিল তখন ঐ টয়লেট এর স্লাব আর ওর ভার নিতে পারেনি ,ও তখন স্লাব ভেঙ্গে টয়লেট এর ময়লাতে হাবুডুবু খাচ্ছে ,আমি যে কী করব কিছুই বুঝতে পারছেলাম না ।
আমি আমার হাত দিয়ে ওর গু মাখা হাত টানছিলাম ,কিন্তু ওকে তুলতে পারছিলাম না।
পরে চিৎকার করছিলাম হেল্প হেল্প বলে ।
পরে স্কুল এর স্যার এরা এসে আমাদের বাচায় ।
পর দিন থেকে কোনো পোলাপান আমাদের সাথে বসত না।
আর আমার দোস্তের নাম হল গু ফারুক।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



