১.
"অনেক দিন আগের কথা। আমি তখন অনেক ছোট।আমরা থাকতাম এক পাহাড়ী অঞ্চলে। ছোট একটি টিলার উপর আমাদের ঘর। ঘরের জানালা দিয়ে বাইরে তাকালে পাহাড়ের সবুজ আর আকাশের নীল রং দেখা যায়।একদিন আমি জানালায় চোখ রেখে আকাশের দিকে তাকিয়ে ছিলাম। হঠাৎ দেখলাম এক টুকরো মেঘ ভেসে যাচ্ছে। মেঘটা ধীরে ধীরে নামতে শুরু করেছে। দেখতে দেখতে মেঘটা একটা ছোট্ট মেয়ের রূপ নিল। তারপর........... "
তারপর কি হল তা বলা আছে মেঘের পুতুল গল্পটিতে। এরকম মোট ১৫টি গল্প নিয়ে ছোটদের জন্য প্রকাশিত
বইটির নাম:মেঘের পুতুল
লেখক: মেহেরুবা আক্তার নিশা
প্রচ্ছদ ও অলংকরণ: আজিজুর রহমান
প্রকাশনী: বাংলাদেশ শিশু একাডেমী
প্রকাশকাল:২০০৫
বইটি বইমেলায় পাওয়া যাবে বাংলাদেশ শিশু একাডেমীর ষ্টলে।
***বইটি বাংলাদেশ শিশু একাডেমীর শিশু-কিশোর লেখকদের প্রথম প্রকাশনা হিসেবে প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশের সময় বয়সের মাপকাঠিতে লেখককে শিশু-কিশোর হিসেবে গণ্য করা হয়েছিল।
২.
"একটা হাঁসের তিনটা ছানা,
সাঁতার তাদের কাটতে মানা।
কুমিরটা কি দিচ্ছে হানা?
কারণটাতো নেইকো জানা"
......এরকমই ছোট্ট ছোট্ট কিছু ছড়া নিয়ে ছোট বাবুদের জন্য প্রকাশিত
বইটির নাম: চিচিং চিচিং ফাঁক
লেখক: মেহেরুবা আক্তার নিশা
প্রচ্ছদ ও অলংকরণ: নিয়াজ চৌধুরী তুলি
প্রকাশনী: ছোটদের কথা
প্রকাশকাল:বইমেলা,২০০৭
বইটি বইমেলায় পাওয়া যাবে ফুলকি বই কেন্দ্র ও ছোটদের মেলা'র ষ্টলে।
এখানে আছে
৩.
"যখন আমি একটুখানি চোখের আড়াল হই-
আকুল হয়ে ডাকেন, 'আমার সোনাপাখি কই?'
যখন আমি সামনে থাকি আদরে দেন ঢেকে,
আগলে রাখেন আমায় শত বিপদ-আপদ থেকে।
দুষ্টুমিতে মাতলে করেন আদর মাখা শাসন,
তার বুকেরই মধ্যিখানে পাতা আমার আসন।
যখন আমি কষ্টে ভাসি কান্না দু'চোখ জুড়ে,
আচল তলে ঢেকে ভরান জীবন গানে-সুরে।
যখন আমি সুখে থাকি মনের ডানা মেলে,
সময় কাটাই তাঁরই সাথে হেসে গেয়ে খেলে।
বলেন বড় মানুষ হতে বলেন,'ছড়াও আলো'
এসব আমার মায়ের গল্প, মাকে বাসি ভালো।"
........এরকমই মোট ১৪টি কিশোর কবিতা নিয়ে প্রকাশিত
বইটির নাম:মনের রঙীন স্বপ্নগুলো
লেখক: মেহেরুবা আক্তার নিশা
প্রচ্ছদ ও অলংকরণ: আব্দুল হালিম মন্টু
প্রকাশনী: ছোটদের মেলা
প্রকাশকাল:বইমেলা,২০০৭
বইটি বইমেলায় পাওয়া যাবে ফুলকি বই কেন্দ্র ও ছোটদের মেলা'র ষ্টলে।
এখানে আছে
৪.
"আমার ছেলের গায়ের রং অনেক ফর্সা। কিন্তু যখনই সে তার কালো বাঁশিটি বাজাতো তখনই তার রংটা কেমন যেন কালো হয়ে যেতো......"
কেন ছেলেটার ফর্সা রং কালো হয়ে যেতো সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে রহস্য ও ফ্যান্টাসি গল্প নিয়ে প্রকাশিত এই বইটিতে-
বইটির নাম:কালো বাঁশি
লেখক: মেহেরুবা নিশা
প্রচ্ছদ ও অলংকরণ: মাহফুজ রনী
প্রকাশনী: ছোটদের মেলা
প্রকাশকাল:বইমেলা,২০০৯
বইটি বইমেলায় পাওয়া যাবে ছোটদের মেলা'র ষ্টলে।
**** এই বইটি প্রকাশের সময় লেখকের নাম কিছুটা সংক্ষেপিত হয়েছে।
এই পোষ্টটি ব্লগের সব পুচকি-পিচকি, কিশোর-কিশোরী ভাগ্নে-ভাগ্নি ও ভাস্তে-ভাস্তিদের জন্য নিবেদিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

