আমার প্রিয় পোস্ট
- কবিতাভাবনা: এজরা পাউন্ড - তারিক টুকু
- বাতাস যখন হুমরে পরছে দেয়ালে,শো শো শব্দ নেই তাতে। কানে বাজছে ..মা...পানি ...পানি ...পানি... - শুভ্রতা
- তুমি কি কেবলি ছবি.....শুধু পটে লিখা.... আমার প্রিয় লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবিগুলি - শায়মা
- যে কবিতা লিখে কবি হয়েছিলেন নন্দিত অথবা নিন্দিত.... - দস্যু রত্নাকর
- যে সব ভাবনায় আচ্ছন্ন আমি - জিসান শা ইকরাম
- GRE GMAT IELTS TOEFL যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড সিরিজ +উচ্চ শিক্ষা বিষয়ক পোস্টের কালেকশন - পরিবেশবাদী ঈগলপাখি
- বিদেশে (বিশষত যুক্তরাস্ট্রে) পোস্ট গ্রাজুয়েট লেভেল এ্যাডমিশন - সাইকোসোশ্যাল
- BLACKOUT...A DIGITAL FILM BY TOKON THAAKOOR - টোকন ঠাকুর
- চলনবিলের হু হু হাওয়ায় হাঁটতে থাকা মানুষের গান ।। রেজা ঘটক - রেজা ঘটক
- লিথুয়ানিয়ার লোককথা-৫ - অদ্বিতীয়া সিমু
উইকিলিক্সের নথি: ঢাকার আমেরিকান এমবেসি থেকে ১৯৮৪ টি বার্তার ডকুমেন্ট। সামুতে বাংলাদেশ কেবল গেইট পোস্ট
:- - মেকগাইভার
- শিশু সন্তানকে নম্রতা শেখানো - সচেতন
- কিভাবে বাঁশ খাবেন (রেসিপি পোস্ট, সাথে আরেকটা রেসিপি ফ্রী
) - রেজোওয়ানা
- শুভ জন্মদিন ব্লগার মেহেরুবা আপু - সকাল রয়
- ছন্দে ছন্দে দুলি আনন্দে - শায়মা
- কাটা মসলার মাংস।( ঝটপট রান্না) - সুরঞ্জনা
- পরীকথা (ছবি ব্লগ) - সুরঞ্জনা
- এটা আমার গল্প (গল্প-ছবি) - মেহেরুবা
- কিছু মিষ্টি সুন্দরী কেকের ছবি
- অতিথি পাখি
- বাংলাদেশ ম্যাডিসন স্কোয়ারে গাওয়া George Harrison এর সেই অমর গান - পন্ডিত
- ওরে ওরে,কত জানা-অজানারে

- রাজসোহান
- “আঁধারের কাছে ক্ষমতা-হস্তান্তর করে সুরের মুর্ছনায় কাটে রাতের কঙ্কাল সময়”-লিরিক্স কালেকশন - ফাহাদ চৌধুরী
- টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০৬ - লেখাজোকা শামীম
- রিভিঊঃ পিঙ্ক ফ্লয়েডের “দ্য ওয়াল” অ্যালবাম -পিঙ্কের বিদ্রোহী বোধসত্ত্বার প্রতিক - ফাহাদ চৌধুরী
- শিরোনামহীন ছবি পোস্ট: পার্ট ১ - সামিউর
- কথার বাঁশি-১৩ (মায়ের আদর) - হ্যামেলিন এর বাঁশিওয়ালা
- গুগল ব্লগ ও এডসেন্সঃ ০১ - নাজমুল হাসান শান্ত
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...! - ভাঙ্গন
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন(আপডেটেড ৩০/১২) - রাহা
- বাংলার ভূত-পেত্নী - ম্যাভেরিক
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- আমার বান্দরবেলা..............৬ - তামিম ইরফান
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২৯৭ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- কিভাবে পোষ্টে কিংবা কমেন্টে বিভিন্ন ছবি, ইউটিউবের ভিডিও এবং ইমোটিকন দিতে হয়?? (একটি সাহায্যমূলক ছোটখাট টেকি পোষ্ট) - নির্ভয় নির্ঝর
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- *আপডেট সহ * বর্ষপূর্তির কত কথা
!! [ তেলাপোকা ও একটা পাখি আমি ও একটা লেখক
!!... ] - বোহেমিয়ান কথকতা
- ফারিনের গল্প (৪): আমি ভবিষ্যৎদ্রষ্টা Cassandra, কেউ শোনে না আমার কথা - ম্যাভেরিক
একদিন কোথায় জানি হারিয়ে গেছিলাম!!!!
০৩ রা মার্চ, ২০১০ রাত ১০:৪৩
অনেকক্ষণ ধরে গাছ থেকে হলুদ হয়ে থাকা আমটা পাড়তে চেষ্টা করছিলাম। ব্যর্থ হয়ে সামনের দিকে এগুতেই দেখি ধবধবে সাদা সুন্দর একটা রাজহাঁস লেকের পানিতে ভেসে বেড়াচ্ছে। আমি কাছে যেতেই রাজহাঁসটা বলে উঠল,"পুত্তুম স্বাগতম। আমি রাজসোহান ।" আমি বললাম, "ধন্যবাদ।" এরপর সে আমাকে এই এলাকার নাড়ী-নক্ষত্র সব জানাতে থাকল। তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমি হাটতে শুরু করলাম। হঠাৎ দূর থেকে লক্ষ করলাম একটা বিড়াল হেলতে দুলতে এগিয়ে আসছে। একটু কাছে আসতেই দেখলাম এটা বিড়াল নয়, বড়সড় একটা বাঘ। কিন্তু তখন আর আমার দৌড়ে পালানোর মত কোন উপায় ছিলনা। তাই সেখানেই স্ট্যাচুর মত দাড়িয়ে পড়লাম। আরে বাঘের গায়ে দেখি আবার এপ্রোন পড়া! গলায় ঝুলানো একটা স্টেথোস্কোপ আর বুকে লাগানো নেমপ্লেটে লেখা ডঃ বড় বিলাই । বুঝতে পারলাম ইনি একজন ডাক্তার। কাছে আসতেই আমি আরো ভয় পেয়ে গেলাম। কিন্তু একি! সে হালুম না বলে একটু মুচকি হেসে বলল,"টারজানের কি যেন হয়েছে, যাচ্ছি তাকে দেখতে। পরে কথা হবে.."
আমি বড় রকমের একটা নিঃশ্বাস ফেলে আবার হাটা শুরু করলাম। ততক্ষনে একটু ক্ষিধে লেগে গেছে। আমি আশেপাশে কোন ঘরবাড়ি দেখা যায় কিনা দেখছিলাম। হঠাৎ দেখলাম উস্কখুস্ক কাচাপাকা চুলের একটা লোক হাটছে আর বিড়বিড় করে কি যেন বলছে। দেখে মনে হল কিছু একটা হিসাব করছে। আমি খাবারের আশায় লোকটার কাছে গেলাম। বললাম,"জনাব, আমার খুব ক্ষিধে পেয়েছে। আপনার কাছে কি কোন খাবার...."
আমাকে কথা শেষ করতে না দিয়ে লোকটা বলল, "আগে দেখতে হবে ক্ষিধের পরিমান কতটুকু, সেটা আমার সঞ্চিত খাবার অপেক্ষা কম না বেশি..."
আরো কি কি যেন বলতে বলতে সে একটা ঘরের ভেতর ঢুকল। ঘরের সামনে লেখা ম্যাভেরিক এর বাড়ি। সে তখনো আমার ক্ষিধের পরিমান আর তার খাবারের পরিমানের একটা তুলনামূলক পরিসংখ্যান করে যাচ্ছিল। আমি এর মাঝেই তার ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখলাম দেয়ালে শুধু অংক আর অংক। আমি তার হিসেবের মাঝখানেই আবার বলে উঠলাম," জনাব, ক্ষিধে.." তখন সে বলল," আসছি আসছি ক্ষিধের প্রসঙ্গে আসছি।
এখন ধরি , ক্ষিধে = x
আর সঞ্চিত খাবারের পরিমাণ= y
তাহলে......"
আমি মনে মনে প্রমাদ গুনলাম। ক্ষিধে-টিধে চুলোয় যাক, কিভাবে এই গণিতবিদের হাত থেকে রেহাই পাওয়া যায় তাই ভাবতে লাগলাম। হঠাৎ দেখলাম ঘরের মেঝেতে ছোট্ট একটা গর্ত আর সেই গর্ত থেকে উকি দিল ছোট্ট একটা ইঁদুর। আমার চোখে চোখ পড়তেই সে চোখ টিপে তার কাজ শুরু করে দিল। জনাব ম্যাভেরিক তখনো তার ক্ষিধে ও খাবারের পরিমান সংক্রান্ত অংকটি করে যাচ্ছে। হঠাৎ দেখলাম ইঁদুরটি গর্তটা অনেক বড় করে ফেলেছে আর আমাকে হাত ইশারা করে ডাকছে গর্তে ঢুকার জন্য। আমি জনাব ম্যাভেরিকের চোখ ফাকি দিয়ে ঢুকে পড়লাম গর্তে। জানতে পারলাম খুব সুন্দর আর পরোপকারী ইঁদুরটার নাম জেরী। সে আমাকে অন্য আরেকটা গর্ত দিয়ে বাইরে বের করে দিল। আমি বাইরে এসে হাপ ছেড়ে বাঁচলাম। হাটতে হাটতে দেখলাম চতুষ্কোণ একটা ঘর। কারো সাড়া না পেয়ে ভেতরে ঢুকে একটা মেয়েকে দেখে তার কাছে খাবার চাইলাম। মেহবুবা নামের মেয়েটি জানাল তার কাছে কোন খাবার নেই।তবে একটা বিছানা আছে, চাইলে আমি বিশ্রাম করতে পারি। ভাবলাম খাবার যখন পেলামইনা একটু ঘুমিয়ে নেই। সে আমাকে গর্দানা দিতে চাইল। আমি ভয় পেয়ে গেলাম। পরে জানলাম গর্দানা মানে বালিশ।
বালিশে মাথা রাখতেই আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম স্বর্গরাজ্য থেকে এক অপ্সরা অনেক অনেক খাবার নিয়ে নেমে এল আমার কাছে। আমি খেতে থাকলাম। খেতে খেতেই একটা কিছু ভাঙ্গার শব্দে হঠাৎ জেগে উঠলাম। মেহবুবা বলল, "পালাও, জলদি পালাও। ভাঙ্গন আসছে, ভাঙ্গন। এক্ষুনি এই ঘর ভেঙে পড়বে। আমি একছুটে বাইরে বেরোতেই দেখি একটা লোক কবিতা পড়তে পড়তে আর লাফাতে লাফাতে সামনে যাচ্ছে। আমি তার কবিতাটা পুরোপুরি শুনতে পারলামনা। শুধু এটুকু শুনলাম, "লালসালু আমি,
সবার থেকে অনেক বেশি দামি...."
তাকে পাশ কাটিয়ে আমি একটা পাহাড়ের নিচে এসে দাড়ালাম। আর মুগ্ধ হয়ে দেখতে থাকলাম পাহাড়ের কান্না , সবাই যাকে বলে ঝরণা। এই ঝরণার জল খেয়ে ঠান্ডা হয়ে আমি আবার বেরোলাম খাবারের খোঁজে। হঠাৎ দেখলাম একটা গাছে একটা বাঁদর কলম মুখে দিয়ে কি যেন এক গভীর চিন্তায় মগ্ন। আমি তাকে জিজ্ঞেস করলাম, "কি ব্যপার? তোমার হাতে কলার বদলে কলম কেন? কাব্য -টাব্য লেখো নাকি?" সে মুখটা বেজার করে বলল, "ভাল হওনের টেরাই মারছিলাম। কিন্তুক...!!" তার ব্যথায় আমি সমব্যথি হবার চেষ্টা করতেই সে দু'হাত কানের কাছে নিয়ে জিভ বের করে একটা ভেংচি কেটে দিল। আমি বিপদ বুঝে দৌড়ে পালালাম। দৌড়াতে দৌড়াতেই দেখলাম একট মোটাসোটা লোক, একটা সুন্দরী মহিলা আর একটা ছোট্ট মেয়ে হেটে যাচ্ছে। আমি খাবারের আশায় তাদের কাছে গেলাম। মোটাসোটা লোকটা বলল, "আমি এই রাজ্যের রাজা। নাম হোদল। সবাই আমাকে হোদল রাজা বলে ডাকে। আর এই আমার রানী আর এটা আমার ছয় বছরের ছোট্ট রাজকন্যা।" আমি যতটা সম্ভব বিনয় দেখিয়ে আমার ক্ষিধের কথা তার কাছে পেশ করলাম। মনে মনে ভাবলাম এবারও বুঝি হতাশ হতে হবে। কিন্তু কি আশ্চর্য! ক্ষিধের কথা বলতেই দয়ালু রাজা ভেউ ভেউ করে কেঁদে দিলেন আর আমাকে নিয়ে চললেন তার প্রাসাদে। প্রাসাদে এসে দেখলাম আমার মত আরো অনেকেই দয়ালু রাজার অতিথি! এমনই একজন অতিথির নাম সামিউর , সে আমার ভাই। প্রাসাদে পেট ভরে খেয়ে আবার রওনা দিলাম। হঠাৎ শুনলাম অদ্ভুত সুন্দর এক বাঁশির সুর! কে বাজায়? আরে এযে দেখি হ্যামেলিনের বাঁশিওয়ালা! তার অদ্ভুত বাঁশির সুর শুনতে শুনতে আমি আবার ঘুমিয়ে পড়লাম। হঠাৎঅন্যরকম একটা সুরে আমার ঘুম ভেঙ্গে গেল। উঠে দেখি আমি আমার বিছানাতেই বাবুকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম! আর অন্যরকম সুরটা হল তার কান্না। তার ক্ষিধে লেগেছে। তাকে এখন খেতে দিতে হবে.....
(এটা নিছকই একটা স্বপ্নে পাওয়া গল্প। কেউ সিরিয়াসলি নিয়েন না প্লিজ।)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কল্প-গল্প ;
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১০ দুপুর ২:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কিবর বলেছেন:
প্রিয়তে +
লেখক বলেছেন: কি আনন্দনীয় প্রাপ্তি! ধন্যবাদ কিবর।
ভাঙ্গন বলেছেন:
মাইলাস!
আমি ঘরদোর ভাঙিনা। আমি ভাঙি নিজেকে। আর ভাঙি অন্য কোন একজনকে।
গড়বো বলে নিজেকে রোজ ভাঙি শতবার।
..............
তবে গল্পাঙ্গিক অত্যন্ত মজাদার হয়েছে। এত সুন্দর সব আইডিয়া!
গ্রেট!
লেখক বলেছেন: ভাঙ্গনের ছন্দ দেখি মনের আনাচে কানাচে....
![]()
সাধারণমানুষ বলেছেন:
দ্বিতীয় পিলাস
লেখক বলেছেন: দ্বিতীয় ধন্যবাদ
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
মিটুলঅনুসন্ধানি বলেছেন:
সুন্দর সুন্দর++++
লেখক বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ....
লেখক বলেছেন: ![]()
স্বপ্নে পাওয়া গল্প!
![]()
সাইফুর বলেছেন:
মজার কনসেপ্ট
লেখক বলেছেন: তাই! ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। এর আগে সিরিজ আকারে লিখিনি। তবে ভাবছি এখন লিখব ।
সিউল রায়হান বলেছেন:
চমৎকার লাগলো আপু এমন মজার+চমৎকার স্বপ্ন বেশী বেশী করে দেখে আমাদের সাথে শেয়ার করেন
মুগ্ধতা সহকারে প্লাস
লেখক বলেছেন: অনেক ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে। আশা করি আরো স্বপ্ন দেখবো আর সবার সাথে শেয়ার করব।![]()
লেখক বলেছেন: সত্যি! অনেক ধন্যবাদ।
সবার প্রিয় বলেছেন:
খুবই সুন্দর গল্প। আইডিয়া টা দারুন। +
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: আনন্দনীয় প্রাপ্তি!!!!!!!!!
সন্যাসী বলেছেন:
সন্যাসীর সাথে দেখা হলে অন্তত খাবার নিয়ে এত বিপাকে পড়তে হতো না। সন্যাসী বাবাদের সবসময়ই দয়ালু মন হয়।
লেখক বলেছেন: ইস! সন্যাসীর সাথে আগে কেন দেখা হলনা!!!
পরবর্তী স্বপ্নে হবে ইনশাল্লাহ।
যাই হোক, স্বপ্নে পাওয়া গল্প শুনে ভাল লাগল।
লেখক বলেছেন: ইসস!!!! স্বপ্নটা কেন আরেকটু লম্বা হলোনা!!!!![]()
![]()
![]()
অসুবিধা নাই। স্বপ্নতো আরো দেখবো....![]()
![]()
![]()
লেখক বলেছেন: আহারে! দূর থেকে চিনতে পারিনাইতো!![]()
পরবর্তীতে আর ভুল হবেনা ইনশাল্লাহ।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
জটিল তো!
লেখক বলেছেন: সহজ করে লিখলাম যে!![]()
লেখক বলেছেন: জেডুর মাইনাস এখনো খাইনাইতো , তাই তারে দেখতেও ভুলে গেছিলাম।![]()
লেখক বলেছেন: স্বপ্ন বড় হোক....
অংক সহজ হোক....![]()
সায়েম মুন বলেছেন:
মজার আইডিয়া--পিলাস!
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
লেখাজোকা শামীম বলেছেন:
চমৎকার। মুগ্ধতা রেখে গেলাম।
লেখক বলেছেন: কি আনন্দময় প্রাপ্তি! অনেক ধন্যবাদ।
ইউনুস খান বলেছেন:
খুবই ভালো লাগলো পড়তে। ধন্যবাদ ভালো থাকুন।+
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
লেখক বলেছেন: হি হি হি ![]()
![]()
![]()
বাবু এখন গর্দানায় মাথা রেখে ঘুমে বিভোর।
সে-ও জানি কি স্বপ্ন দেখছে!
স্বপ্নকথক বলেছেন:
গুড গুড!
লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু!
স্বপ্নকথক বলেছেন:
গুড গুড!
লেখক বলেছেন: থ্যাংকু থ্যাংকু!
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
অসাধারণ গল্প। আপনি বাবুদের জন্য কত ভাল লেখেন তা আরও একবার সবাই জেনে গেলাম। অশেষ ধন্যবাদ! লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ!![]()
![]()
![]()
পাহাড়ের কান্না বলেছেন:
আমি আছি রে কেকু কেকু কেকু কেকু.........পোস্টটি আপনার পছন্দের তালিকায় সংযুক্ত করা হয়েছে। লেখক বলেছেন: পোস্টটি আপনার পছন্দের তালিকায় সংযুক্ত করা হয়েছে।
কেকু কেকু কেকু কেকু....
সামিউর বলেছেন:
আপু পোস্টটা খুব ভালো লাগলো। প্রিতে নিলাম। একই সাথে জটিল ও অসাধারণ। আর আমার মতো একজন নগন্য মানুষকে লেখক বলেছেন: আরে আরে এত লজ্জা পাওয়ার কি আছে?
আর এমন করে বলতে হয় বুঝি?
তুমিতো আমার ভাই।
সমুদ্র কন্যা বলেছেন:
আমি নাই কেন? আমি নাই কেন? মাইনাস.....মাইনাস।স্বপ্নটা কিন্তু খুব সুন্দর! স্বপ্নে প্লাস।
লেখক বলেছেন: না না মাইনাস দিওনা....
সমুদ্র কন্যাকে নিয়ে আরেকটা স্বপ্ন দেখবোতো।![]()
![]()
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
মজার তো!
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
লেখক বলেছেন: 
লালসালু বলেছেন:
শেষ থেকে চার লাইন আগেঃ হঠাৎ অন্যরকম একটা সুরে আমার ঘুম ভেঙ্গে গেল। উঠে দেখি আমি আমার বিছানাতেই বাবুকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম!অন্যরকমঃ Click This Link
যোগ করে নিন
লেখক বলেছেন: যোগ করে নিলাম। ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার ব্লগে গিয়েছিলাম। সত্যি খুব ভাল লাগল।
করবি বলেছেন:
স্বপ্নে কোন ফুল দেখেনি? জুঁই , চামেলী,করবী ।অবশ্য কোল জুড়ে যে একটা ফুল আছেই তাই হয়ত আর স্বপ্নে আসেনি।
অনেক সুন্দর লেখা।
প্রথাকে আদর।
লেখক বলেছেন: ফুলেরা কি কুড়ি হয়ে ছিল? দেখিনি কেন??![]()
এবারের স্বপ্নে ফুল আমি দেখবোই দেখবো।![]()
![]()
কালপুরুষ বলেছেন:
চমৎকার লিখেছেন। খুব ভাল লাগলো। পড়তে পড়তে নিজেই যেন কোথায় হারিয়ে যাচ্ছিলাম।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। খুব ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে।
রাজসোহান বলেছেন:
পুত্তুমেই বলে রাখি আমি যতক্ষন সামুতে থাকি কেউ আমাকে টপকিয়ে পুত্তুম পিলাচ দিতে পারেনা তাই মনে করেন আপনার পুত্তুম পিলাচ আমিই দিছি এত্ত সুন্দর একটা গল্প কি আর বলব??ব্লগে না থাকলে তো এত সুন্দর জগতটাই দেখা হত না
লেখক বলেছেন: রাজসোহান লাড্ডু-গুড্ডু হইছে, ফেল্টুস হইছে
সবার আগে স্বাগতম জানায়া কমেন্ট করছে ৩৫-এ।
ধইন্যাপাতার ভর্তা খাইলাম। মজা পাইলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ জেরী।![]()
লেখক বলেছেন: বাবুনিটার ভাল লেগেছে বুঝি!!
ধন্যবাদ আপুমনি।![]()
ফাহাদ চৌধুরী বলেছেন:
খোমা-খাতা ইস্টালে এক্কান লাইক দিলুম। ভালু হৈসে ।
লেখক বলেছেন: এক্কান ধইন্যবাদ দিলুম।
লেখক বলেছেন: হি হি হি। আশা করি স্বপ্ন আরো দেখবো। আপনিও ভাল থাকুন।![]()
অদ্বিতীয়া সিমু বলেছেন:
+++++
লেখক বলেছেন: ধন্যবাদ আপু!
লেখক বলেছেন: এবারের স্বপ্নে পাখিরাও উড়বে।![]()
হোদল রাজা বলেছেন:
আপনার সব স্বপ্ন সত্য হোক! আর ভাল সব কিছু ঘিরে থাকুক আপনাকে সবসময়!! ইতি রাজা হোদল ওরফে হোদলালেখক বলেছেন: রাজামশাই!
রাজকন্যা কেমন আছে?
দয়ালু রাজার জয় হোক!!![]()
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকুন সবসময়।
লেখক বলেছেন: হ্যামেলিন এর বাঁশিওয়ালাকে দেখে খুব ভাল লাগছে। মাভেরিক ভাইয়েরটা আমারও খুব মজা লেগেছিল লিখতে। হা হা হা ![]()
![]()
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আপনাকে দেখে খুব ভাল লাগছে আপু। জাফনাকে নিয়ে কয়েকটা পোষ্ট পড়েছি। খুব মজা লেগেছে। ওকে নিয়ে নতুন পোষ্ট দিলে জানায়েন আপু। জাফনার জন্য অনেক আদর রইল।![]()
লেখক বলেছেন: ধন্যবাদ কবি।
অবশ্যই আসবো।
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন:
আরে দারুণ মজার পোস্ট তো! +++++
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
মেঘের বাড়ি যাবো যাবো....
লেখক বলেছেন: বাবুকে নিয়ে খুব ব্যাস্ত আছি কবি। একটু অবসর পেলেই লিখব। ধন্যবাদ আপনাকে।
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
জাফনাকে নিয়ে তো দিনে দুটো পোস্ট দেয়া যায়......... সে এমন সব কান্ড রোজ করে।
কিন্তু আমি জনমের অলস। লিখতে অলস, কমেন্ট করতে অলস, কমেন্টের উত্তর দিতে আরো অলস।
জাফনার পোস্টগুলো পড়েছ শুনে ভালো লাগলো।
লেখক বলেছেন: বাবুরাতো এমনই হয়! দুষ্টু দুষ্টু মিষ্টি মিষ্টি!
আপু কাকে কি বলছেন? আমি নিজেও কম অলস না!!
যাই হোক, আপনাদের সবার জন্য থাকল অনেক শুভকামনা।
ভাল থাকুন।
সামিউর বলেছেন:
আপু পিচ্চিটার কি খবর ? আমার আদর দিও ওকে। নতুন পোস্ট দিলে আমাকে জানায়ো। আমার নেটের যেই স্পিড । সময় মত নেটে আসতে পারিন তাই নতুন ভালো পোস্ট গুলা মাঝে মধ্যেই মিস হয়ে যায়।
লেখক বলেছেন: বাবু ভাল আছে ভাইয়া। আমিও এখন নেটে বেশিক্ষন থাকতে পারিনা। বাবু ঘুমালে আসি। তুমিও নতুন পোষ্ট দিলে জানায়ো।
লেখক বলেছেন: আসতেও পারে।
লেখক বলেছেন: ছবি তুলতে গেলেই সে চোখ বন্ধ করে পোজ দিয়ে দেয়!
দেখি ওর খোলা চোখের কিছু ছবি দেয়া যায় নাকি!!!![]()
![]()
![]()
রেজোওয়ানা বলেছেন:
Mojer sopno.
লেখক বলেছেন: ধন্যবাদ আপু।
মেহবুবা বলেছেন:
অনেক মজার । ম্যাভেরিক কে নিয়ে লেখা কথা পড়ে হাসছি ।যা যা স্বপ্ন দেখার দেখে নাও । কদিন পরে আর ঠিকমত ঘুম হবেনা , স্বপ্ন দেখার লম্বা একটানা ঘুমের অভাব দেখা দেবে । কতবার শি শি করবে রাতে প্রথামনিটা ।
লেখক বলেছেন: ইস! কতদিন ধরে অপেক্ষা করে ছিলাম এই মন্তব্যটির জন্য!
আমার বাবুমনিটা এখনো রাতে অনেকবার শি শি করে। কিন্তু ডায়াপার থাকায় টের পাওয়া যায়না কিছু। আর সেও ঘুমায় আর স্বপ্ন দেখে, মা'কেও দেখতে দেয়। লক্ষী বাবু একটা!
আপু, আমাদের পাকার্পেটের মালিক আর তার বোনের খবর কি? কেমন আছে বাবু দুইটা?
আমি ভাল আছি বলেছেন:
অনেকদিন পর এত বড় একটা লেখার পুরোটাই একটানে পড়লাম। খুব ভাল লেগেছে। +++++++++++++++++++++++
লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকে এত্তগুলো ধন্যবাদ।
ভাল থাকুন।
শুভকামনা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নিশাচর।
গুরুজী বলেছেন:
আমি কই? গুরুজীর আশীর্বাদ ছাড়াই............................
লেখক বলেছেন: গুরুজী এতদিন পরে এলে তার আশীর্বাদ নেব কি করে?
আর মুখটা এমন ঢেকে রাখলে তাবে চিনবোই বা কি করে?![]()
গুরুজী বলেছেন:
হায়রে! এইটা হইল ইসটাইল বুঝলা।
লেখক বলেছেন: পর্দানশীল ইসটাইল
গুরুজী বলেছেন:
লেখক বলেছেন:
মেহেরুবা বলেছেন:
thnx kacher putul
নিশাচর ভবঘুরে বলেছেন:
দারুন পোষ্ট! +++++++++
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















.gif)







