সামহয়ারে রেজিস্ট্রেশন করেছিলাম অন্য একটা কারণে। আমি বাংলা টাইপ করতে পারি না।(কোন কি বোর্ড ই মুখস্থ নাই) তাই বাংলা লেখার ব্যপারটা আমার কাছে খুব আকর্ষনীয়।
আমার এক বন্ধুর কাছে এর খোজ পেয়ে কয়েকদিন ভিজিট করলাম। বেশ ভাল লাগল, তারপর রেজিস্ট্রেশন করে ফেললাম। লিখতে তেমন পারিনা, এখানে সেখানে মন্তব্য করি কেবল।
কয়েকটা জিনিস আমার মনে হয়েছে: (আমার ভুল থাকতে পারে, হ্য়ত আছে)
১। আমার মনে হয় সামহয়ারের কয়েকটা টপিক আছে যেগুলোতে কিছু লিখলেই খুব সাড়া পরে যেমন রাজনীতি, মোবাইল কম্পানি, ১৮+
২। কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ।
ভাল কিছুও আছে:
৩। কারো টেকি হেল্প লাগলে সবাই (মানে যারা এক্সপার্ট, আমার মত না) এগিয়ে এসেছে। ভাল ভাল লিংক দিচ্ছেন অনেকে।
৪। ভাল লেখকরা উৎসাহ পাচ্ছেন।
৫। বাজে লেখা ধমক খাচ্ছে। (এটাও খাবে, কারণ পরে বলছি)
৬। অনেক মানবিক ব্যাপার হয়ত আমাদের চোখ এড়িয়ে যেত, বন্ধুরা তা তুলে ধরেছেন।
আমাকে কেউ দায়িত্ব দেয় নাই এইসব ভাল মন্দ বের করতে। এমনিই লিখলাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য।
ভাল থাকবেন সবাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



