( প্রথমে নাফিস ভাই আর জিগস্ ভাইকে ক্রেডিট দিচ্ছি এটার সূচনা করার জন্য. আমি তাদের পোস্ট কমেন্ট দিতে গিয়ে দেখলাম লম্বা হইয়া গেছে, তাই এটা আলাদা করে পোস্টাইছি। )
আমাদের দেশে আগে (১৯৯৫ এর দিকে) একটা ফ্যশন ছিল: সিনেমার নামের পাশে তার ইনরেজি নাম দিয়ে দেয়া।(কারণ জানি না, কোন ইংরেজকে তো কোন সিনেমা হলের টিকেটের লাইনে দেখি নাই।)
যেমন:
সাহসী পুরুষ= The Tiger
আমি শুধু তোমার=Love is Blind
এই টাইপের।
আমি শ্রেক ১ এর বাংলা ডাবিং দেখেছিলাম। কাভারে অবশ্য লেখা
ছিল: "শেড়েক"
সেখানে শ্রেক এর ডায়লগ Hold the phone এর মানে দেয়া ছিল "ফোনটি ধর"
এগুলো কেমন হয়:
You are a dead meat = তুমি একটা মরা মাংস
Get the quarter back = চার আনাটি ফিরিয়ে আনো (quarter=২৫ পয়সা, রাগবি বিষয়ক সিনেমায় এই ডায়লগ থাকে)
You Rock= তুমি পাথর
Let's kick some a**= চল কিছু গাধাকে লাথি মারি
I am damn serious= আমি বাঁধের মত সতর্ক
Fire at will= ইচ্ছামত আগুন
Cover me= আমাকে ঢাক
Can you dig it?= তুমি কি এটা খুঁড়তে পার?
Danger is my middle name= বিপদ আমার মাঝের নাম
Who the hell are you= তুমি কোন দোজখ?
What the hell are you doing here= তুমি এখানে কি দোজখ করছ?
Get The hell outta here=দোজখটি এখান থেকে নিয়ে যাও।
Bring it on= এটাকে চালু করে আনো। (on=চালু)
Company & Brands:
Sun microsystems= সূর্য ক্ষুদ্র পদ্ধতি
Philips= ফিলিপের
Samsung= Sam+Sung= স্যাম গেয়েছিল
Toyota= Toy + Ota = খেলনা ওটা।
Toyota Corolla=ওটা একটা খেলনা করল্লা।
Toyota Camry =ঐ খেলনাটাকে কামরাই
Nissan Sunny = পতাকা সূর্যালোকিত
Nissan Bluebird=পতাকা নীলপাখি
Nissan carryboy= পতাকা বালক বহন।
Mitsubishi Lancer= মিষ্টিবেশী বল্লম।
Lancer Mitsubishi= নেন স্যার, মিষ্টি বেশী। (হানিফ সংকেতের থেকে পাওয়া)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



