somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোকস১: বউয়ের কাছে মিথ্যা বলবেন না

২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[অনুবাদিত]

এক লোক তার বউকে গিয়ে বলছে: "শোন, আমি এই উইকএন্ডে একটু বাইরে যাব। তুমি তো জান, আমার বসের খুব মাছ ধরার শখ। উনার এক বন্ধুর বাগান বাড়িতে উনার দাওয়াত। সেখানে নাকি পুকুরে মাছ ধরার ব্যবস্থা করা হবে। উনি আমাকেও সাথে নিতে চাইছেন। বুঝতেই পারছ, এতে করে উনার সাথে পার্সোনাল জানাশোনাও বাড়বে আর সামনের প্রমোশনটাও তাড়াতাড়ি হবে। আমার ফিশিং বক্সে সব সরঞ্জাম টরঞ্জাম ভরে রেডি করে রাখ।

ও আরেকটা কথা, আমার নতুন কেনা স্যান্ডেল জোড়াও দিও, বুঝতেই পারছ, বসের পাশে ছিপ ফেলে বসে থাকতে হলে তো আর যে সে গেটআপ নিয়ে বসা যাবে না, আফটার অল বসের বন্ধুরাও তো থাকবেন। "

বউয়ের মনে খানিকটা খটকা লাগলেও সে লক্ষ্মী বউয়ের মত ব্যাগ আর ফিশিং বক্স রেডি করে দিল।

মাছধরা, বেড়ানোর পর লোকটি ফিরে এল। বউ জিজ্ঞেস করল,"কেমন হল তোমাদের মাছ ধরা? কিছু ধরতে পেরেছিলে?"

লোকটি জবাব দিল:"আর বোল না, আমার বস তো আমার উপর হেভি ইমপ্রেসড। আমি তার সামনেই ইয়া বড় এক রুই মাছ ধরে সবাইকে তাক লাগিয়ে দিলাম।বস তো মাছ ধরার কায়দা কানুনও আমার কাছ থেকে শিখে নিলেন। আমার ফিশিং বক্সের এত এত জিনিসপত্র দেখে জানতে চাইলেন আমি কোথা থেকে কোনটা কিনছি। উনিও সেসব জায়গা থেকে সেসব কালেক্ট করবেন বলেছেন"

বউ বলল, "তাহলে তো তোমার মিশন বেশ সাকসেসফুল, তুমি মাছ ধরতে গিয়ে বসকে তো বেশি ইমপ্রেস করে ফেলেছ বলেই মনে হচ্ছে "

তখন লোকটি বলল, "ও আরেকটা কথা, তোমাকে না বললাম, নতুন কেনা স্যান্ডেলজোড়া দিতে। তুমি ওটা দিতে ভুলে গিয়েছিলে দেখে, আমাকে পুরোনো স্যান্ডেল পরে মাছ ধরতে হয়েছে। বস আমার দিকে যতবার তাকিয়েছে, আমি স্যান্ডেলের লজ্জায় পড়েছি। "

তখন বউ বলল, "আমি তোমাকে তোমার নতুন স্যান্ডেলজোড়া ঠিকই দিয়েছিলাম, কিন্তু তুমিই খুঁজে পাও নি। আমি নতুন স্যান্ডেল দিয়েছিলাম তোমার ফিশিং বক্সের মধ্যে"



[ধরা খাওয়া আর কাকে বলে?]
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:০৬
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×