যখন ব্লগে রেজিস্ট্রেশন করেছিলাম তখন আলসেমি করে আর ছবি দেয়া হয় নাই।
তারপর, দেখলাম ব্লগে অনেকেই আছেন যাদের নাম আর ছবি দুটাই খুব বিখ্যাত। কাকে রেখে কার কথা বলব? আছেন, চিকনমিয়া, মাহবুব মোর্শেদ, কৌশিক, নাফিস ইফতেখার, লেখা জোকা শামীম, চান্কু আরও অনেকে। প্রথম পাতায় দেখতাম তাঁরা লগ ইন করে আছেন। আবার বিভিন্ন পাতায় তাদের ছবি দেখেই বোঝা যায় কে কমেন্ট করেছেন।
যাই হোক, আমার মত চুনোপুঁটি মানুষের একটাই মাত্র সান্তনা ছিল: লগ ইন করলে প্রথম পাতায় আমার "মেঘলা মানুষ" নামটাতো দেখা যেত।
আমি যাই বঙ্গে, কপাল যায় সঙ্গে। সাম ইনের নতুন গেটআপে এখন কেবল Avatar টাই দেখা যায়। তারফলে, এখন আমার চেহারা দাঁড়াল এমন:
আমি কোনটা?
এই অপমান কি সহ্য করা যায়?
আমিও হাল ছাড়ব না, আমি আমার সন্ধান অব্যাহত রাখলাম। খুঁজতে গিয়ে দেখলাম, বিভিন্ন আবহাওয়া অফিসরা নানা রকম মেঘের নাম আর ছবি দিয়ে রেখেছেন: নিম্বাস মেঘ, কিমুলাস মেঘ, সিরাস মেঘ। পড়লাম তো বিপদে কোন মেঘটা ভাল হবে?
যাক অবশেষে, মনের মত একটা পেলাম। শুধু ইমেজটা দিলাম নতু ন একটা উইনন্ডোতে খুলতে। ব্যাটা অর্ধেক ছবি এসে বাকিটা আর আসে না, ব্রাউজার বলে Done.
আমিও ছাড়ব না, আমি ঐ ছোট ফাইলটাই IDM দিয়ে নামালাম।
আহা, আমি লগ ইন করলে, প্রথম পাতার চেহারা এখন এমন দেখায়:
এই মেঘের ছবিটা আমি
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


