ঈদ মোবারক সবাইকে, বিশেষ করে যারা ঈদের পর প্রথম ব্লগে আসলেন।
আজ সকালটা শুরু হল মন খারাপ দিয়ে। মনে হয় গেয়ে উঠি, "আমি তো ছিলাম ভাল, আজ আমার কি হল..... "আরে ভাই আজ আবার অফিসে দৌড়াতে হবে
যাক, এসব কথায় তো আর পেট চলে না, মুখে কিছু গুঁজে জোর কদমে চলে বাস স্ট্যান্ডের কাছাকাছি আসতেই দেখলাম আমার প্রিয় রুটের বাসটা ছেড়ে দিয়েছে
অফিসে ঢুকেই মনটা আনন্দে ভরে গেল। কোন বিশেষ কলিগকে দেখে নয়, আজ সবচেয়ে প্রিয়(!) কলিগ বস আসে নাই
সারাদিন ফাঁকিবাজি করে সারে চারটায় বের হয়ে আসলাম। (বস থাকলে আমারে পাঁচটার আগে অফিসের বাইরে পাওয়া যাইত না) দৌড় দিলাম, যাতে পাঁচটার অফিস ফেরত জ্যামে না পড়ি, আর হিউম্যান হলারে জায়গা পাই। স্ট্যান্ডে পোঁছে দেখি অন্য চিত্র, লোক নাই, সব সিট ভরতেছে না
যাক কোন মতে ভরে তারা রওনা দিল, কিছুদূর যাবার পর হলারের নিচ থেকে এক আজব খটর খটর আওয়াজ আসা শুরু করল। তারা যাত্রীদের নামিয়ে তাদের ইন্জিন ঠিক করা শুরু করল। অবশেষে তারা, আবার খটর খটর আওয়াজ নিয়েই রওনা করল। অবশেষে, তাদের "মার্সিডিজ" এমন জাযগায় নষ্ট হল যেখান থেকে আর ঠেলে স্টার্ট নেবার ঊপায় নাই, সামনে উঁচু। বাইরে ঝমাঝম বৃষ্টি, বের হয়ে যেতেও পারছিলাম না।
[যারা দেখেন নাই তারা এই পোস্টাটা দেখে আসতে পারেন, ছবিওয়ালা পোস্ট, মজা পাবেন
Click This Link ]
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


