এক লোক একটা কম্পিউটার কিনে এনে কয়েকদিন ব্যাভার করল। তার অপারেটিং সিস্টেম ছিল যথারীতি উইন্ডোজ। কয়েকদিন ব্যাবহারের পর লোকটার মনে কয়েকটা প্রশ্ন জাগল। সে মাইক্রোসফটের চেয়ারম্যান বিলগেটসকে একটা চিঠি লিখহল। যা পেয়ে বিলগেটস ভাই পদত্যাগ করেন। চিঠিটা ছিল:
জনাব বিল গেটস,
পরসমাচার এই যে, আমি আপনার কোম্পানির বানানো উইন্ডোজ অপরেটিং সিস্টেমের কিছু অসামঞ্জস্যতা খুঁজে পেয়েছি। এইসব অসামঞ্জস্যতা দূর করে আমদের একটি শক্ত ও মজবুত অপরেটিং সিস্টেম উপাহার দিয়ে আপামর গ্রাহক সমাজকে ঋণী করতে জনাবের আজ্ঞা হোক।
অসামঞ্জস্যতাগুলো নিচে দেয়া হল:
১. আপনার স্টার্ট বাটন আছে কিন্তু কোন স্টপ বাটন নাই। কম্পিউটার অফ করতে হলে প্রথমে স্টর্ট নাটনে ক্লিক করতে হয়। এইটা কেমন জানি উল্টা লাগে।
২. আমি মেনুতে "রান" বাটন খুঁজে পাইছি, কিন্তু "স্ট্যান্ড" বা "সিট" বাটন পাইতেছি না।
৩. আমি কোন "রি-গাড়ি" বা "রি-সিএনজি" খুঁজে পাইলাম না। অথচ আপনি একটা "রি-সাইকেল" বাটন দিয়া রাখছেন
৪. আপনি একটা ফাইন্ড বাটন দিয়া রাখছেন যেইটা কোন কামের না। আমাদের বাসার কাজের ছেলে বদরুল সোনা-দানা, টাকা-পয়সা নিয়া পালাইল আর আমি তারে খুঁঝতে "বদরুল" লিখে ফাইন্ড দিলাম, কিছুই আসল না। আরে, ও না হয় পালাইয়ে বেরাইতেছে দেইখা পাওয়া যাইতেছে না, আমার আলমারির চাবি হারাইয়াও ফাইন্ড সাহায্য লইতে আসলাম। আপনার ফাইন্ড সেইটার খোঁজ দিতে পারল না
৫. আমার ছোট পোলা আপনার "Microsoft Word" পুরা শিখা ফালাইছে, সে আপনার কাছে জানবের চায় আপনি কবে "Microsoft Sentence" বাইর করবেন? (আমার ছোট পোলা কিন্তু ভীষণ চ্যাতা
৬. আপনি দেকলাম একটা ফোল্ডার দিছেন "My Picture" কিন্তু বহুত খুঁইজাও ঐটার মধ্যে আমআর কোন ছবি দেখলাম না। দেখলাম একটা বিড়ালের বাচ্চা লাফ দিতাছে, আপনি আমার
সাথে মস্করা করেন ক্যান? আমি কি আপনার বেয়াই লাগি?
৭. আপনি দিছেন "My Recent documents" কিন্তু "My Past documents" দেন নাই।
৮. আপনার নাম "Gates" কিন্তু প্রোডাক্টের নাম রাখছেন "Windows", আরে আমরা কি জানলা দিয়া গরে ঢুকমু? দরজা গেল কই?
ভালোয় ভালোয় যা যা চাইলাম দিয়া দেন, নাইলে ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


