somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াইম্যাক্স কানেকশন নেবার আগে দেখে নিন

২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ওয়াইম্যাক্স আসবে; খুবই ভাল কথা। এক ব্লগার ভাই দেখলাম পোস্ট দিয়েছেন Click This Link
ওয়াইম্যাক্সের গতি নিয়ে আমাদের অনেকের মাঝেই মাতামাতি আছে,
আমরা ভাবছি, ১মেগা ফাইল ১২৮ কিলোবাইট গতিতে ৮ সেকেন্ডে ডাউনলোড করে ফেলব!:D

কিন্তু আসলে সত্যিটা কি?

দু' একজন আক্ষেপ করছেন, কেন তার জেলায় সার্ভিসটি নেই, কেন শুধু ঢাকায় এর সার্ভিস? এক ব্লগার বন্ধু(জেমিনি ভাই) বললেন,
"১৫/২০ কেবির লাইন ব্যবহার করতে করতে এখন আমি (আমি সহ আমার মত আরো অনেকেই) অতিষ্ট।"

আমি টেকি ব্যাপারে যাব না(খুব বেশি জানিও না)। খুব সাধারণ একটা তুলনা দেব। ধরেন আপনি আপনার এলাকায় পানি সরবরাহের জন্য প্রতি বাড়িতে ৬ ইঞ্চি ব্যাসের পাইপ লাগালেন এবং বললেন এই পাইপ দিয়ে প্রতি মিনিটে অনেক পানি আসতে পারে।(সবাই এটাকে ঠিক বলে ধরে নেবে, কারণ আপনার পক্ষে রয়েছে মোটা পাইপ) এরকম আপনি ৫০০০ টা বাসায় লাইন দেবার পর আপনি সোর্স হিসেবে একটা সংযোগ নিলেন সেই পাইপের ব্যাস হল ৮ ইঞ্চি। এখন, বলুন সবাই প্রত্যাশিত পরিমাণে পানি পাবেন? না, কারণ সবার মোটা পাইপ থাকলেও পানি বইবে একদম সামান্য পরিমাণে।

আমাদের এখানেও তাই হচ্ছে। ওয়াইম্যাক্স অনেক ক্যাপাসিটি দিতে পারে, কিন্তু তার মানে এই না যে আপানি পুরোটাই সদ্ব্যাবহার করতে পারবেন। আপনার আইএসপি হয়ত কম পরিমাণে ব্যান্ডউইডথ কিনেছে।

আমার দেখা মতে সব আইএসপি তাদের গতি কিলোবিটে kb দেয়, কিলোবাইটে kB তে নয় (এতে সংখ্যাটা বড় দেখায়!)

অনেকেই kb আর kB কে এক করে দেখছেন(এমনকি পেপারওয়ালারাও)। আমি যে পোস্টাটা দেখেছি সেটাতে লেখা আছে:

(অজের) "ওয়াইম্যাক্স প্রযুক্তিতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের গতি কোনো অবস্থাতেই সেকেন্ডে ১২৮ কিলোবাইটের নিচে নামবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানায়"
অজের এর সাইট http://www.augere.eu/index.html তে তেমন কিছু পেলাম না।

আমার জানা মতে অগাস্টে ১ মেগা ব্যান্ড উইডথের ভাড়া মাসে ১৮০০০ করা হচ্ছে(এটা B হবার কথা, নিশ্চিত নই)। ১২৮ 'কিলো বাইট' থেকে যদি ৬০০ টাকা ভাড়া আসে, তাহলে ১মেগার জন্য আয় থাকবে ৪৮০০ টাকা আর প্রতি মেগা বাকি ১৩২০০ টাকা আইএসপির পকেট থেকে চলে যাবে!

আমি বাংলা লায়নের সাইটে দেখলাম http://www.banglalion.com.bd/BDLION/index.php

১২৮kb তারা ৬০০ টাকা চাচ্ছে, সেখানে আরেক প্রতিযোগী ১২৮ kB দিতে পারার কথা না।

একজন ভাই বলেছেন তিনি ১৫/১৬ কেবির লাইনে অতিষ্ট, তিনি ওয়াইম্যাক্স চান কিন্তু ১২৮ kb মানে টা কি? ৮ kb তে ১ kB

তার মানে ১২৮kb তে আপনি ১৬kB পাবেন। (মানে ১৬ কিলোবাইট) (যেটা অনেক জায়গা থেকেই পেতে পারেন)

আমরা অনেকেই ব্যাপারটা নিয়ে বিভ্রান্ত হচ্ছি, এবং নিজের অজান্তেই অন্যকে বিভ্রান্ত করছি।

কাজেই আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার ব্যাপার, তবে দেখেশুনে সিদ্ধান্ত নিন।

১. কিলোবিট আর কিলোবাইটের ব্যাপারটা খেয়াল রাখবেন। অন্য সোর্সের থেকে পাওয়া সার্ভিসগুলোর সাথে তুলনা করে নিন।

২. আর যে গতিটা তারা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা আপনাকে আরো কয়েকজনের সাথে শেয়ার করতে হবে কিনা জেনে নিন।

৩. আপানার প্রোভাইডার মোট কত ব্যান্ড উইড্থ কিনছে সেটা প্রশ্ন করুন।

৪. আপনি যদি তাদের সেবা আর না নিতে চান, কি করতে হবে শুনে রাখুন(কাজে দিতে পারে)

৫. এলাকায় সবার আগে আমি ওয়াইম্যাক্স ইউজ করব এই মানসিকতা থেকে দূরে থাকুন, অন্যদের থেকে দেখে নিন আপনার এলাকায় সার্ভিস কিরকম, কাস্টমার কেয়ার কেমন।

সবার ইন্টারনেট হোক দ্রুত গতির:):):)
সবাইকে শুভেচ্ছা :D
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:১৮
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×