আমার প্রিয় পোস্ট
- [টেকিপোস্ট] ফায়ারফক্স ব্যবহার করে একই সাথে একাধিক নিকে লগইন..... - সীমানা পেরিয়ে
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- একটি রাজকন্যার গল্প এবং সামুর রূপকথার গল্পের সংকলন
(আপডেট হয়েছে, হচ্ছে, হবে) - কি নাম দিব
- মেটাল ফ্যানদের প্রেম চক্র (ফান পুস্ট) - ইংলা
- এক্সট্রিম মেটাল পার্ট ১: মাথা যাগো খারাপের পিকে আছে আর যাগো আরো বেশী হ্যাড বেঙ্গিং দরকার তাগো লিগা! - উদাসী স্বপ্ন
- টিনটিন - বাংলা ডাউনলোড লিংকসহ - আরাফাত৫২৯
- জনপ্রিয় কম্পিউটার গেমসগুলো ডাউনলোড করুন ৩০০-৫০০ মেগাবাইটের ভিতরে!! - নিবৃত
- ভালো লাগা প্রিয় কবিতারা - ৫৩ (যাত্রা - ভঙ্গ, নির্মলেন্দু গুণ । ব্লগার নীপবন এর জন্য ) - আবদুর রাজ্জাক শিপন
- Powerful Words by Powerful Persons - সাজ্জাদ এইচ ভূঁইয়া
- আমার সংগ্রহ করা মুহাম্মদ জাফর ইকবাল স্যার এর বই থেকে আপনার পছন্দের বই টি বেছেনিন। - জন ঢাকা
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- অবিস্মরনীয় সেইসব মেটাল এলবাম গুলো...( একটি \m/ জাতের MEGA পোস্ট) - প্রিয়তমেষু
এলোমেলো-এলোমেলো
২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
মাঝে মাঝে সব কেমন এলোমেলো লাগে..কোন কারন ছাড়াই..এরকম কেনো হয়?ব্রেইনের কোন গ্ল্যান্ড থেকে কি মিশে যায় সমস্ত স্বত্তায়?আমার জানা প্রয়োজন….ছিড়ে টুকরো টুকরো করে পদদলিত করতে চাই একাশি বার..
আমি কখনো চাইনা আমার মন খারাপ হোক..একদম চাইনা..নতুনতো কিছু দেখার নেই!..কষ্টের কোন পাথরটা, কোন রঙের পাথরটা আমার দেখার বাকি? মানুষতো কষ্ট পায় মানুষের কাছ থেকেই..আমারতো এসব জানা.. মানুষের হাজারটা মুখও চেনা..তবু কেনো ধাক্কার মতো লাগে? কেনো অবাক হই বারবার?
জানা ব্যথায় কিভাবে ফিরে যাই আবার? নাকি আমি আশা করি মানুষ বদলে যাবে যেখানে আমি নিজে বদলাই না...যদি তাই হয়, ঘৃণা করি এই আমাকে..
আমিতো কষ্টের সব মেঘকে ছুড়ে ফেলে দিয়ে এসেছিলাম সমূদ্রে...আমার আকাশটাকেও আমি মুছে দিয়েছিলাম ক্যানভাস থেকে.....আমিতো জানতাম আমার আকাশে আর কোন মেঘ নেই, কারন আমার আকাশ নেই...আমার তো শুধু পথ ছিলো....অনেক দীর্ঘ পথ..পুরো ক্যানভাস জুড়ে আমার শুধু সর্পিল দীর্ঘ পথ,তবু কোথা থেকে এই বিষাক্ত মেঘগুলি আসে?....কিভাবে?....কিভাবে আসে এরা প্রতিবার?
আমি মৌসুম ভুলে যাই..এরা ভুলেনা...
![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): অর্থহীন ;
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজসোহান বলেছেন:
ইয়ে , আপনি কি ডাক্তার ? লেখক বলেছেন: হয়ে যেতেও পারি...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+++
লেখক বলেছেন:
থ্যাংকু...
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এলোমেলো অনুভব পড়লাম..........
"মাঝে মাঝে এলোমেলো লাগে"....এটা সবার হয়।
কালোমেঘ আসে বৃষ্টি নামাবে বলে,
কোন মেঘই স্থির বসে থাকেনা আকাশে.........সময়ের সাথে বদলায়....
মানুষের ভিতরের নিজস্ব কিছু আচরন কখনো বদলায় না।
নিজেকে ভালোবাসাটা সবচেয়ে জরুরি,তাহলে পৃথিবীকে ভালোবাসা যায়।
মানুষকে ভালোবাসা যায়........
শুভেচ্ছা ধারাপাত ১২৩৪
লেখক বলেছেন: আপু ! কেমন আছেন অনেক ভালো লাগলো আপনাকে এখানে দেখে...
কালোমেঘ আসে বৃষ্টি নামাবে বলে,
কোন মেঘই স্থির বসে থাকেনা আকাশে.........সময়ের সাথে বদলায়
মনে রাখবো...ভীষণ মনে রাখবো...তাই যেনো হয়...তাই যেনো হয়....
দুখী মানব বলেছেন:
পেলাচ
লেখক বলেছেন: অনেক থ্যাংকু
ফারা তন্বী বলেছেন:
মন খারাপ ভালো হোক!
লেখক বলেছেন: ধন্যবাদ...অনেক...অনেক..
হওয়া দরকার...থেমে থাকতে আর চাইনা..
মে ঘ দূ ত বলেছেন:
এই একটু আগে কিছু কথা ভাবছিলাম। মানুষ যদি আমাদের অনুভূতির মাঝে এমন তারতম্য ঘটাতে পারে, যদি মনের নীল আকাশটাকে মেঘে ঢেকে দিতে পারে তবে মানুষ সেই মেঘ বৃষ্টি করে ঝরিয়ে তার আকাশে আনন্দের রঙধনু টাঙিয়ে দিতেও পারে। মনের একটা আকাশ থাকবেনা সে কেমন কথা। আকাশ থাকবে, সে আকাশে মেঘ থাকবে। কিন্তু মেঘের পরেও যে কথা থাকে। সেখানে বৃষ্টি ঝরবে। তার পরে রঙধনু আসবে।
খোলা আকাশ কি অত ভালো লাগতো
যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো?
সন্ধ্যা মুখার্জী-র গানটা শুনে দেখতে পারেন :-)
লেখক বলেছেন: এক রাশ ভালো লাগা আর অসংখ্য ধন্যবাদ......চাই বৃষ্টি চাই...অনেক বৃষ্টি...প্রবল বৃষ্টি....ভয়ংকর বৃষ্টি...
রাজসোহান বলেছেন:
যাক , তাইলে আমার কিসু হইলে নগদে আপনার কাছে চইলা আসুম , লেখক বলেছেন: না ফ্রিতে দেখুম না !!
সাদিক সাদাত বলেছেন:
কষ্টের কোন পাথরটা, কোন রঙের পাথরটা আমার দেখার বাকি?চারিপাশে যখন অনেক সুখী মানুষের বসবাস, তখন নিজেকে অনেক অসুখী মনে হয়!
ভাল লাগল...। ভাবনাগুলোকে একদম হৃদয় দিয়ে অনুভব করেছেন।
লেখক বলেছেন: আমারো ভালো লাগলো...ধন্যবাদ...অনেক...অনেক.
হঠাৎ বৃষ্টি! বলেছেন:
হুম!
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
ওক্কে রেডী করছি...এখন শুধু বৃষ্টি এলে হয়...
লেখক বলেছেন:
লেখক বলেছেন: আপনি দেখি এখনো আমায় শাস্তি দিতে চান !!!
তাও ভালো...গুনি তাইলে...
প্রতীক্ষা বলেছেন:
কোথা থেকে এই বিষাক্ত মেঘগুলি আসে?....কিভাবে?....কিভাবে আসে এরা প্রতিবার?আমি মৌসুম ভুলে যাই..এরা ভুলেনা...
লেখক বলেছেন: আমি মৌসুম ভুলে যাই..এরা ভুলেনা...
প্রতীক্ষা বলেছেন:
আমি কখনো চাইনা আমার মন খারাপ হোক..একদম চাইনা..নতুনতো কিছু দেখার নেই!..কষ্টের কোন পাথরটা, কোন রঙের পাথরটা আমার দেখার বাকি? মানুষতো কষ্ট পায় মানুষের কাছ থেকেই..আমারতো এসব জানা.. মানুষের হাজারটা মুখও চেনা..তবু কেনো ধাক্কার মতো লাগে? কেনো অবাক হই বারবার?জানা ব্যথায় কিভাবে ফিরে যাই আবার? নাকি আমি আশা করি মানুষ বদলে যাবে যেখানে আমি নিজে বদলাই না...যদি তাই হয়, ঘৃণা করি এই আমাকে..
ইশ সব তো আমার কথা
অনেক অসাধারণ একটি লেখা! আমার প্রিয়তে থাকলো!
+++++
লেখক বলেছেন: অনেক থ্যাংকু...অনেক...আপনার প্রিয়তে আমার লিখা !!..অনেক গুলা থ্যাংকু.....ভালো লাগলো...
ভালো লাগাটা অনেকক্ষণ থাকুক...আমি কখনো চাইনা আমার মন খারাপ হোক..একদম চাইনা.. কখনো চাইনা..
নস্টালজিক বলেছেন:
মেঘ,তুমি উদাস দুপুর......
লেখক বলেছেন: উদাস !! সেতো অনেক ভালো অনেক ভালো...বিষাক্তো তো নয়..ব্যথায় ভরা তো নয়...ব্যথায় ভরা তো নয়..
শিকল বলেছেন:
অসাধার লেখা +
লেখক বলেছেন: লেখক বলেছেন: লিখে ফেলায় যদি সব কষ্টের আবর্জনা খাতায় চলে যায় এই ভেবে মাঝেমাঝে লিখি...জানিনা কি দাড়ায়...এভাবে আর কিছু না হোক ভালো লাগা কুড়োচ্ছি...
....
ভালো লাগলো...অনেক থ্যাংকু...
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন:
ডাক্তাররাও আজকাল লেখালেখি শুরু করছে দেখি। লেখকগুলার তো বারোটা বাজার পথে। যাই হোক লিখাটা ভাল লাগল।
লেখক বলেছেন: আমারো ভালো লাগলো শুনে যে ভালো লাগলো...অনেক ধন্যবাদ...ডাক্তার হবার এখনো অনেক দেরি...তাই হবার আগেই লিখা-লিখির ইচ্ছা পূরণ করে নিচ্ছি..
মোনতাসির মামুন বলেছেন:
ছবির সাথে কতই না অসাধরন ফিউশন!
লেখক বলেছেন:
অনেক থ্যাংকু...
লেখক বলেছেন: ধইন্যবাদ গো..
সত্যবাদী মনোবট...
শীঘ্রই দেখিতেছি...
অন্ধ আগন্তুক বলেছেন:
আমি মৌসুম ভুলে যাই..এরা ভুলেনা... মোস্ট পয়েন্টিং লাইন !
একদম সত্যি একটা কথা কথা শেষ বাক্যের উপসংহারে ! নিখুত ফিনিশিং। +
লেখক বলেছেন: অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ...
আপনাকে এখানে দেখে ভালো লাগলো...
রাজীব নুর বলেছেন:
ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
লেখক বলেছেন: চাইলেই তুমি ফিনিক্স হও
কিংবা হও সমুদ্র....সব মুছে যায়...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















