আমার প্রিয় পোস্ট
- [টেকিপোস্ট] ফায়ারফক্স ব্যবহার করে একই সাথে একাধিক নিকে লগইন..... - সীমানা পেরিয়ে
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- একটি রাজকন্যার গল্প এবং সামুর রূপকথার গল্পের সংকলন
(আপডেট হয়েছে, হচ্ছে, হবে) - কি নাম দিব
- মেটাল ফ্যানদের প্রেম চক্র (ফান পুস্ট) - ইংলা
- এক্সট্রিম মেটাল পার্ট ১: মাথা যাগো খারাপের পিকে আছে আর যাগো আরো বেশী হ্যাড বেঙ্গিং দরকার তাগো লিগা! - উদাসী স্বপ্ন
- টিনটিন - বাংলা ডাউনলোড লিংকসহ - আরাফাত৫২৯
- জনপ্রিয় কম্পিউটার গেমসগুলো ডাউনলোড করুন ৩০০-৫০০ মেগাবাইটের ভিতরে!! - নিবৃত
- ভালো লাগা প্রিয় কবিতারা - ৫৩ (যাত্রা - ভঙ্গ, নির্মলেন্দু গুণ । ব্লগার নীপবন এর জন্য ) - আবদুর রাজ্জাক শিপন
- Powerful Words by Powerful Persons - সাজ্জাদ এইচ ভূঁইয়া
- আমার সংগ্রহ করা মুহাম্মদ জাফর ইকবাল স্যার এর বই থেকে আপনার পছন্দের বই টি বেছেনিন। - জন ঢাকা
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- অবিস্মরনীয় সেইসব মেটাল এলবাম গুলো...( একটি \m/ জাতের MEGA পোস্ট) - প্রিয়তমেষু
বিভ্রমণ বিভ্রান্তিতে...
০৮ ই আগস্ট, ২০১০ রাত ১:২২
![]()
রাতের আকাশে অসংখ্য তারার ভিড় আজ। দু-একটা এলোমেলো মেঘ অন্যদিন ভুল করে চলে আসে।আজ ওরাও ভুল করতে ভুলে গেছে হয়তো!
ইলেক্ট্রিসিটি চলে গেছে। আশপাশ থেকে ভেসে আসা ছিটেফোটা আলোও এবার নিরুদ্দেশ! এখন রাতের আকাশ আরও জমকালো। চারপাশের মসৃন কালোয় শুধু তারাদের আনাগোনা । এ ছাদ থেকে বাইরের কোলাহল অনেক দূরের।পাশের বাড়ির বাঁশঝাড় আমাদের ছাদে হেলান দিয়ে ঝিমুচ্ছে ! রাত্রি চুপিচুপি কখন জানি ওদের দিয়ে গেছে কালচে সবুজ পোশাক ! অন্ধকারের সুযোগ নিয়ে কটা ফেরারী জোঁনাকি হাজির...বাঁশপাতার ফাঁক দিয়ে ওরা উঁকি দিয়ে বুঝে নিতে চাইছে এসময়ে শহরে আসাটা ঠিক হল কিনা..!
ছাদের এপাশের কদম গাছটা একসময় আমার সমান ছিল...এখন দিব্যি দোতালা ছাদকেও হারিয়ে দিয়েছে...! তখন এ কদম গাছটার কাছে স্কুল থেকে ফিরেই ছুটে আসতাম ! স্কুলের গল্প গুলো শোনাতে...! দুপুরগুলিতে বাড়িতে রমা খালা ছাড়া আর কেউ থাকতো না..ও ব্যস্ত থাকতো কত কি কাজে..ভর দুপুরেও বাড়িটা ভিষণ খাঁ খাঁ করতো তখন...আমি আর মা মরে যাওয়া কদম গাছটা গল্প করে দুজন দুজনের নিঃসঙ্গতা দূর করে দিতাম...! শূন্যতায় ভরা দুপুরগুলি বেশ কেটে যেত কল্পপুরের সব রাজকুমারী আর দত্যি-দানোর সাথে...!
কেমন আছো...?
উত্তর যথারীতি নেই...!
একসময় নিজে বানিয়ে নিতাম জবাব...! এবার দেখে নিলাম..! ও ভিষণ ভাল আছে..।গত বর্ষার সাজ এখনো গায়ে।পাপড়ি ঝরা কমলার মত হয়ে উঠা কদম জানান দিচ্ছে ও কতটা সুখে আছে।ওর নতুন সঙ্গীকেও দেখতে পেলাম যেন...!অন্ধকারে আবছা অবয়ব।ওর কথা বাসায় পা দিয়েই শুনেছি।গাছের আম সে তার মনে করে বাড়িতে নিয়ে যায়...! কদমের ডালে বেশ ভাবুক ভঙ্গিতে দাড়িয়ে বিশাল লেজটা রাজকীয় হালে একটু একটু নাড়াচ্ছে আর খুব মনযোগ দিয়ে কি একটা জরিপ করছে..।রাতে কোন কদমটা দিয়ে খাবারের পর্ব সারা হবে সেটাই হয়তো...।
কাঠবিড়ালীকে কি ঈর্ষা করা যায়...? না..থাক! থাক ওরা বন্ধুতে মিলেমিশে...আমিওতো বদলে গেছি..!
আজ বিকেলে আকাশে অনেকগুলি সাদা ঘুড়ি দেখেছিলাম..হয়তো ওরই একটা ছাদের এ কোনটায় পড়ে আছে... না জানি কোন লক্ষী বাবুটার ঘুড়ি...কেটে গেছে তাতে কি...উড়েছে তো ওর ঘুড়ি...আমার ঘুড়ি আজ পর্যন্ত উড়েনি..!
জানতাম না একা ঘুড়ি উড়ানোই যায়না! প্রথমটায় ঘুড়ি উড়িয়ে দিতে কাউকে যে লাগে এ ছোট মাথায় আসেইনি ।বারবার চেষ্টা করছি ঘুড়িটা উড়াতে।ও উপরেই উঠছেনা..! আমি চেষ্টা করেই যাচ্ছি..আমার চেষ্টায় বিরক্ত হয়েই যেন ঘুড়ি গেল ছিড়ে ! ঝাপসা চোখে দেখেছিলাম অন্যদের ঘুড়িগুলো উড়েই চলছে...আমার হাতে লাটাই আর ছেড়া ঘুড়ি....। অনেকক্ষণ সেদিন ছাদে থাকি।আকাশের ঘুড়িগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে বহুক্ষন ধরে ভেবেছিলাম...একদিন আমার ঘুড়িও উড়বে....অনেক উচুতে উঠে ঐ মেঘদের গুঁতো দিয়ে আসবে....!
কি ভিষণ বোকা বোকা কষ্ট ছেলেবেলার..! বোকা বোকা নিঃসঙ্গতাগুলি কত বিভ্রান্তিতে আশ্রয় খুঁজেছে বারবার....! নিঃসঙ্গতা সবসময়ই কেন বিভ্রান্ত হয়...? সবসময় কেন ভুল কোথাও নিয়ে যায়?
বাঁশের পাতাগুলি তিরতির করে কাঁপছে.....কাঠবিড়ালীটা কদম গাছ থেকে অন্য গাছে ছুটে গেল, জোনাকীগুলো বাঁশপাতা ছেড়ে আম গাছটিতে ভিড় জমালো, অনেকক্ষন থেকে ছাদের অন্ধকার কোণে কিছু খুঁজে বেড়ানো ইঁদুরটাও অন্য কোথাও চলে গেল।রাত বাড়ছে, আকাশে তারাদের ভিড় বাড়ছে..আর নিঃসঙ্গতা তার ভুলের জাল বুনে চলেছে।
------------------------------
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কিছু একটা ;
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বেদ্দপ বলেছেন:
মাঝে এত "......" এর কারণ জানতে পারি ?
লেখক বলেছেন: আমি নিজেও এটা নিয়ে বিব্রত...লিখতে গেলেই অজান্তেই দিয়ে ফেলছি..মুছেছিও অনেক..তারপরও এ অবস্হা..!
দেখেন এটাতেও দিয়ে ফেলেছি!
আপনাকে অনেকদিন পর দেখলাম..!
অন্ধ আগন্তুক বলেছেন:
রাত্রি চুপিচুপি কখন জানি ওদের দিয়ে গেছে কালচে সবুজ পোশাক রাত্তিরের উপহার ।
ঈর্ষা করা কাঠবেড়ালী , সুতো কাটা ঘুড়ি আর এলোমেলো বিভ্রান্তি !
নিঃসঙ্গতা সবসময়ই কেন বিভ্রান্ত হয়...? সবসময় কেন ভুল কোথাও নিয়ে যায়?
আসলেই !
অনেক অনেক ভালোলাগা এক দুই তিন চার !
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অন্ধ আগন্তুক ...
প্রিন্স_হাইয়ান বলেছেন:
বাঁশের পাতাগুলি তিরতির করে কাঁপছে...কদম গাছটায় কিছু আলোড়ন..কাঠবিড়ালীর ব্যস্ততা বাড়ছে হয়তো..দূরের মন্দিরটা থেকে কিছু এলোমেলো শব্দ মাঝে মাঝে এদিকে আসছে..কীর্তন হচ্ছে হয়তো...কিছু পোকার একঘেয়ে গান ...সব ছাপিয়ে অন্ধকার, স্তব্ধতা.. তারাদের অদ্ভুত স্থবিরতা..।জোঁনাকিদের সাহস বাড়ছে অন্ধকারের সাথে তাল মিলিয়ে...আর বাড়ছে তারাদের ভিড়।সাদা জামদানীর সোনালী ফুল তারার আলোয় মাঝেমাঝে চমকে উঠছে...! আর বোকা জোনাকী গুলো বিভ্রান্ত হয়ে আরও কাছে আসছে..! আমি ওদের আসতে দিলাম...নড়ছিনা..একটুও। ওরা আসুক কাছে...আজ মেতে উঠি বিভ্রান্তিতে বহুদিন পর, অনেকদিন আগের মত করে!
সুন্দর চিন্তা। ++++++++++++++++++++=
লেখক বলেছেন: প্রিন্স আপনাকে ধন্যবাদ ...
মুকুট বিহীন সম্রাট বলেছেন:
হুম!!!!?!!!!!!!
লেখক বলেছেন:
বেদ্দপ বলেছেন:
হুম , অভ্যাস , ব্যাপারনা , ভালো লাগলো লেখাটা , প্রিয়তে নিলাম ।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...
যোগ্য কিনা জানিনা...তবে ভিষণ ভাল লাগলো....
লেখক বলেছেন: বুড্ঢা ভুস নতুন কিছু বল....
শুনতে শুনতে ঘুনে ধরে ফেললো
হাসান মাহবুব বলেছেন:
অনেক ভালো লাগলো। বিশেষ করে শেষের প্যারাটা।
লেখক বলেছেন: হামা ভাই আপনার ভাল লাগলে সেটা এক লাইন হলেও আমি ভিষণ খুশি..আপনাদের মন্তব্য পাওয়াটাই আমার জন্য বিশাল একটা ব্যাপার...
লেখক বলেছেন: কও কি! চিন্তার বিষয়...হিহিহি...অনেক থাংকু হাঁস ....
লেখক বলেছেন: থাংকু কৃষ্ণচূড়াপু...আপনাকে দেখে অনেক ভাল লাগলো..
নৈশচারী বলেছেন:
বোকা বোকা নিঃসঙ্গতাগুলি কত বিভ্রান্তিতে আশ্রয় খুঁজেছে বারবার....! নিঃসঙ্গতা সবসময়ই কেন বিভ্রান্ত হয়...? সবসময় কেন ভুল কোথাও নিয়ে যায়? আমার নিঃসঙ্গতাগুলি কিন্তু আমার খুব আপন! আমার মনে হয় তারাই আমাকে পথ দেখায়........তাদের না পেলে আমি হারিয়ে যেতাম অথবা হারাবার পথও হারাতাম!
তোর লেখা দিন দিন ঈর্ষনীয় সুন্দর হয়ে যাচ্ছে এইটুকুই খালি বলতে পারি!
লেখক বলেছেন: নিঃসঙ্গতা এখন আমারও আপন!
পেছনের কিছু এলোমেলো পথের দিকে তাকালে মাঝেমাঝে মনে হয় কতগুলি বিভ্রান্ত পথ পার হবার পর এখানে পৌছালাম! বিভ্রান্ত নিঃসঙ্গতার পথ মাকড়শার জালের মত কেবল কোনো এক বিন্দুর দিকে টানছে! ঐ বিন্দুতেই যদি এর শেষ মেলে,তবে তাই সই!
লেখক বলেছেন: confusion deleted!
2me jano onno ra jane na..quez daraye gechilo!
![]()
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ...
শুভ কামনা !
অনেক ভাল থাকুন..
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
দারুণ!! +++
লেখক বলেছেন: থাংকু অনেকগুলা...
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ভুশশশ। হুশশশশ..হুশশশশ
লেখক বলেছেন: একদম...
ভুশশশ। হুশশশশ..হুশশশশ
লেখক বলেছেন: দিছিলাম...ঘুমায়ে ঘুমায়ে...
পরে জেগে ড্রাফ দিলাম..
পরে কিছুদিন পর আবার দিলাম..ঘুমায়ে ঘুমায়ে...
লেখক বলেছেন: খেক খেক ...
পড়া লাগবো না...
আমি নিজেও সারমর্ম ভুলে গেছি..
ঘুমায়ে ঘুমায়ে লেখার ফল..
মুন আপুর মাথা ঘুরলেও প্রব নাই..
ফরতম পেসেন্ট ফ্রি
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
একাকী থাকলে খানিক স্মৃতিকাতর হয়ে পড়া, বাহ!সুন্দর সাবলীল লেখাটা, পড়ে শেষ করলে চমৎকার অনুভূতি হয়।
আপনার শোকেসে একটা হেভি মেটাল- বিষয়ক পোষ্ট দেখছি, আপনি মেটালহেড নাকি? ব্যাপারটা ইন্টারেস্টিং...
লেখক বলেছেন: সর্বভুক শ্রেণীর
তবে দিন-ক্ষণ দেইখা....
আমিও এতদিন ওইটা কাক জানতাম
অশেষ থাংকু...
ভাল লাগলো..
লেখক বলেছেন: ধন্যবাদ আপু...
ভাল লাগলো..
সায়েম মুন বলেছেন:
মাথা ঘুরানির জন্য না খেলে হয়। এর লিগা আবার ডাক্তর ভাল ল্যাখছো। তুমিতো সুন্দর দৃশ্য আঁকতে পারো। তয় ইঞ্জিনিয়ার হইলা না কিল্লাই।
আচ্ছা কাঁঠবিড়ালীটাকে ধরছিলা?
লেখক বলেছেন: কাঠবিড়ালী খাওয়া হালাল না হারাম বুঝতেছি না...
তাই ধরি নাই এখনো...
হ আমি ছবিও আঁকতাম...বেশী প্রতিভা থাকায় সবই পারতাম হইয়াগেছে...
রেডি টু ডু এনি থিং টু সি দ্যাট হোয়াইট কোর্ট অন মি...
এম নো সুপারম্যান বাট ক্যান ট্রাই টু সেভ আ লাইফ...
ড্যাটস আ বিগ ডিল....
আই লাইক ইট....
লেখক বলেছেন: এইডা কে কইছে...হায় হায় নাপাতো প্যারাসিটামল....
![]()
হি হি তুমি ৪৯টা ডরমিকাম খাও.....মাথা ফেরেশ হবো...
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
পাব্লিকে দোয়েলরে কাক ক্যান দ্যাখে? দুঃখ পাইলাম... ক্যাঁচাইছে ফার্ষ্ট নৈশচারী, হেরে ঝাড়ি মারা লাগবো।
লেখক বলেছেন: আগে সিওর হন উঠে আসার পর চেইন্জ করছেন কিনা...
ঝাড়ি দেন...হিহিহি.. হে খালি একলাই কঠিন কঠিন লিখে সবাইরে ঝাড়ি দিবো..এইটাতো ঠিক না..
লেখক বলেছেন:
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: পাব্লিকে দোয়েলরে কাক ক্যান দ্যাখে? লেখক বলেছেন: বড়ই সৌন্দর্য
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
হায়! হায়! হায়! হায়! হায়! হায়! হায়! হায়!মনসুর ভাই কইল কি!
আল্লার দুনিয়ায় ইন্সাফ আর নাই, আমি গেলাম...
লেখক বলেছেন: আমি কিন্তু কিছুই কই নাই...
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
আমি এই বিষয় নিয়া একখান পোষ্ট দিতেছি খাড়ান...
লেখক বলেছেন: অতি আবশ্যক পোস্ট..
দোয়েল কভু কাক ছিল না
মে ঘ দূ ত বলেছেন:
বিভ্রমণ বিভ্রান্তিতে...ফেবুতে আপনার গানের লিঙ্কগুলো থেকে একটা শুনছি এখন। Maria Mena-র। বেশ লাগছে শুনতে।
লেখক বলেছেন: nevermind me! nevermind me!.......
আমার অসম্ভব ভাল লাগার একটা...
শি রকস...অল দি টাইম...
লেখক বলেছেন: অনেক অনেক থাংকু....
ঘুড়িটার জন্য আরও বেশি থাংকু....
রুদ্রপ্রতাপ বলেছেন:
হুম পর পর তিনটা লেখা পড়লাম, আপনার লেখায় ভিন্ন একটা টোন আছে, টের পাওয়া যায়......কিন্তু ঠিক ক্যামন এটা খুজে বের করতে হবে......এখন ইচ্ছে করছে না....পরে কোন একদিন করবো.ভালো লেগেছে.......টেংকু
লেখক বলেছেন: জেনে ভিষণ ভাল লাগলো...অনেক থাংকু..
খুঁজে পেলে জানাবেন তো...দেখতাম যেটা দিতে চাই সেটাই আসছে কিনা...
আরিয়ানা বলেছেন:
ছেলে বেলার কস্ট গুলো আসলেই বোকা বোকা হয়। ভাল লেগেছে লেখাটা।
লেখক বলেছেন: থাংকু আপু..........
রাজীব নুর বলেছেন:
শুভ কামনা !
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ..
মঙ্গল কামনায়..
আরফার বলেছেন:
কি অদ্ভুত!কত ছোট ছোট ইচ্ছা-কল্পনা, তাই না? আসলেই এবার হারিয়ে গিয়েছিলাম। আমার দুপুরটাও ঠিক এই রকম-ই ছিল... টম এন্ড জেরী, বানানাস এন্ড পাজামাস....আমার একসময়ের দুপুরের সঙ্গী...
মানুষ কেন জানি খুব তাড়াতাড়ি-ই বড় হয়ে যায়....
চমৎকার।
ইলেকট্রিসিটি চলে যাওয়ার কিছু উপকারিতা পেলাম।
লেখক বলেছেন: আমার এখন উপকারিতা দরকার...
মস্তিষ্কে স্হবিরতা...
ইলেক্ট্রন প্রবাহ আবশ্যক...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















